এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১১ এপ্রিল ২০১৬ ১৩:০১339630
  • আপনাদের কারু এরকম হয়?
    ঘাড় গুঁজে থাকলে (কম্পু/ল্যাপি) ঘাড়ের এক সাইডে (ডান/বাঁ) ব্যাথা। দুপুরে ভার হয়ে থাকে, সন্ধে বেলায় আস্তে আস্তে মাথার ঐ সাইডে ছড়িয়ে পড়ে, নটা দশটা নাগাদ হাতুড়ি (হার্টবিটের তালে তালে), এবং ব্যথার ওষুধ না খেলে ঘুমনো অসম্ভব। সকালে নাম-ও নিশান নহি।

    কারু কিছু প্রতিকার জানা আছে? টোটকা/রামদেব/হুমোপ্যাথি/আয়ুর্বেদী/ ইউনানী ইত্যাদি? এমনকি ডি কে লোধ হলেও চলব্যা।
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ১০:৫৬339629
  • এই বুঝি জলে নামল, এটা আমারও মনে হয়েচে বটে, কিছু এয়ারপোর্টে
  • শ্রী সদা | ১১ এপ্রিল ২০১৬ ১০:৪৩339628
  • এবার লুরু থেকে দুবাই হয়ে সানফ্রানসিসকো এলাম, চেক ইন লাগেজ তো লুরুতেই জমা করে দিয়েছি। সানফ্রানসিসকোতে নামার পরে খুব চাপে ছিলাম, লাগেজ আদৌ এসে পৌছেছে কি না, আর এলেও কতক্ষণ পরে কনভেয়র বেল্ট থেকে বেরোবে।বিশাল ফ্লাইট, এক গাদা লোকজন, প্রচুর লাগেজ। তো ইমিগ্রেশন মিটিয়ে বেল্ট এর সামনে আসতেই দেখি প্রথম কয়েকটা ব্যাগের মধ্যে একটা আমার। কোনোরকমে দৌড়ে গিয়ে ধরতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছিলাম, এক দয়ালু ভদ্রমহিলা আমাকে থামিয়ে বেল্ট থেকে ব্যাগ নামিয়ে দিলেন।

    আর সানফ্রানসিসকোতে ল্যান্ডিং এর সময় অদ্ভূত জিনিস দেখলাম। আকাশে অনেকক্ষণ নীচু দিয়ে চক্কর কাটছে আর আমি জানালা দিয়ে পাহাড়, বে, ব্রীজ, রাস্তাঘাট এইসব দেখছি। তারপর নামতে শুরু করলো, যখন বেশ কম হাইটে চলে এসেছে তখনো দেখি চারিদিকে জল, আমি খুব চাপ খেয়ে ভাবছি কিছু এমার্জেন্সি হল, নাকি তেল ফুরিয়ে গেল, জলে নামাবে বোধয়, সিটের নীচে লাইফ জ্যাকেট খুঁজতে শুরু করবো করবো এমন সময় জাস্ট জলটা পেরিয়েই মাটি ছুঁলো।
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:৪১339627
  • বুঝতে পারছিনা, আমার ধারণা ওয়েস্টার্ন থেকে নেওয়া। ন্যাড়াদা বা মামু এরা বলতে পারবে। তবে খুঁজছি। এগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগে
  • quark | ১১ এপ্রিল ২০১৬ ১০:৩৯339626
  • টিম, এক্কেবারে ঠিক। কিন্তু সোর্সটা কী?
  • hu | ১১ এপ্রিল ২০১৬ ১০:৩৮339625
  • এইযে এই জিনিসটা। এ দিয়ে কি সত্যি করে কিছু কাটা সম্ভব?
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:৩৬339624
  • এইটা না? ঃ-)

  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:৩৪339623
  • "ভোলি সি সুরৎ আঁখোমে মস্তি... এর সুর কোয়ার্কদা ঃ-)
  • quark | ১১ এপ্রিল ২০১৬ ১০:৩২339622


  • এই গানটা শোনেন। 1:50 - 1:55 এর ইন্টারল্যুডটা শোনেন। চেনা চেনা ঠেকে? মনে হচ্ছে দুটোই কোন কমন সোর্স থেকে নেওয়া। কেউ জানেন?
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:২৫339621
  • আরে স্যুভেনির তো, আনা অ্যালাউড ছিলো, শুধু ক্যারি অনে রাখা উচিতনা সেটা মাথায় ছিলোনা, তখন আবার ক্যারি অনটাও চেক করাতে হলো। ঃ-)
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১০:২১339620
  • অ্যাঁ? পুলিশে ধরতে পারত।
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:২০339619
  • আমি একবার একটা কারুকাজ করা হাতলের ড্যাগার কিনে ক্যারি অনে রেখেছিলাম, সে কি কেলো
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:১৩339618
  • তাও তো গাছের পাকা আম আনার চেষ্টা করেনি। এরকমও হয়। সিকিউরিটি মনিটরে দেখে বোম ভেবেছিলো ঃ-))
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১০:১০339617
  • আরেকবার মিতাদি একা এসেছে আর কি সব ঝামেলা পাকিয়েছে সুতরাং পুলিশ সুটকেস খুলেছে। বনবনের একটা জামা বেরিয়েছে - পুলিশ সেই জামা দেখিয়ে বলেছে - ম্যাডাম আপনি এটা পরেন?
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১০:০৮339616
  • পাটালি :)
    তারপর সব ঝামেলা মেটার পরে মিতাদি অফিসারের উপরেই চোটপাট করেছিল - আপনি কি করে ভাবলেন আমি ড্রাগ ডিলার?
    অফিসার নাকি খুব শান্তভাবে বলেছিল - ম্যাডাম, আই ডোন্ট নো ইউ, রাইট?
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ১০:০৫339615
  • মিতাদি তো, গুড়ই হবে ঃ-))
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১০:০২339614
  • ওগো বাঙাল আমারে বাঙাল করেছ :)
    বল দেখি ব্রাউন সুগারের বাঙলা কি?
  • Tim | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৫৯339613
  • অভ্যু ক্লোসেট বাঙাল ;-)
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৫৫339612
  • না না আমি বাঙাল না একেবারেই
  • b | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৫১339611
  • খাটের নিচে ইঁট? তাহলে অভ্যু নিশ্চয় বাঙাল।

    আর মশারীতে নানা রঙের নানা সাইজের দড়ি? ওটাও বাঙালত্বের একটা ইয়ে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৪৭339610
  • তবে এটা মানতেই হবে কাস্টমসে ডিক্লারেশনের সময় চ্যাম্পিয়ান হল আমাদের মিতাদি (নতুনদের জন্যে জানাই - এনার মাতৃভাব অত্যন্ত প্রবল) - একবার ডিক্লারেশন দিয়েছিল যে ওর কাছে দুহাজার ডলারের জিনিস আছে (অফিসার ইন্সপেকশন করে বলেছিল ম্যাডাম আপনি কি জানেন যে আপনার কাছে দুশ টাকার জিনিসও নেই?) আরেকবার বলেছিল ওর কাছে ব্রাউন সুগার আছে। তারপর কি হইল জানে শ্যামলাল।
  • sosen | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২৯339609
  • আমি আশা করছিলাম হুচি ডালে ধনেপাতা দিয়ে যাবে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২৭339608
  • তা হত। বেড রাইজার কিনতে পাওয়া যায় বলে জানতাম না তখন।

    আর কাঠের ইঁটই বা কম কি? আমাদের পাশের বাড়ির কাকিমা দেখতে এসেছিল আমি সত্যি নিয়ে যাচ্ছি কিনা দেখতে।
  • dd | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২৫339607
  • সোনার ইঁট ব্যাভার করে দেখিচি, আদ ভাঙা খাটে দিব্যি শোয়া যাওয়া যায়।

    তবে (যিনি শুচ্ছেন, তিন) বেশী মোটকু না হওয়াই বাঞ্ছনীয়
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২৩339606
  • পথে এস বাবা! অভ্যু কক্ষন এই ডিস্ক্লেমারগুলো দেয়্না নিজে থেকে!
  • sosen | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২২339605
  • আইকিয়াতেই গেলেন তো বেড রাইজার কিনে নিলেই হোতো
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:২১339604
  • না একটু হাল্কা কাঠের ইঁট (মানে ইঁটের মত দেখতে কাঠের টুকরো, সেও কিছু খারাপ না)
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৭339602
  • কিরকম ইঁট? একদম বাংলা থান ইঁট?
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৭339603
  • টাইলিনল নাকি দেশের ওষুধের থেকে বেটার কাজ দেয় (এটা অবশ্য আমারও মনে হয়) তাছাড়া কাজের মাসির উপর এর প্রভাব অকল্পনীয়। সম্ভবতঃ আমাশাও সারে ওতে।
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৫339601
  • ওয়ালমার্টে তো মগ পাওয়া যায় - মেজারিঙ্গ জাগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত