এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একদম | ১২ এপ্রিল ২০১৬ ০৭:৪২339690
  • ঠিকঠাক লিখেছেন বি। স্পেশালি ঐ লাল চকের পাশের গলি থেকে ড্রাই ফ্রুট বা কাশ্মীরি শাল চুড়িদার কেনার ব্যাপারটা।

    সামরান আর সুমেরু সদ্য ঘুরে এল কাশ্মীর। ওদের ঠেঙিয়ে একটা লেখা বের করে নেওয়া হোক।
  • b | ১২ এপ্রিল ২০১৬ ০৭:৩৫339689
  • কাশমীর তো?
    খুব দরাদরি করবেন, মানে ঘোড়াওয়ালা বলল ১২০০ টাকা আর আপনিও সাথে সাথে বলবেন ৬০০ টাকা এবং তারপরে ৬৫০ টাকায় রাজি হবেন।
    নইলে কিন্তু ভদ্র ভাষায় (আপ মেরে বাপ মা কি সমান হো) বলে পালক ছড়িয়ে নেবে।
    হজরতবল মসজিদের পিছনে একটা বাজার বসে, ওখান দিয়ে হাঁটবেন টাটবেন, সাড়ে তিনফুট ব্যাসার্ধের পরোটা থেকে অল্প একটু খাবেন, ডাল লেক থেকে নাগীন লেক শিকারা চেপে যাবেন, একেবারে ওল্ড শ্রীনগরের মধ্য দিয়ে আর অতি অবশ্যই ওল্ড শ্রীনগরের জুমা মসজিদ (পুরো কাঠের তৈরীঃ অপূর্ব্ব সুন্দর) দেখবেন।

    আর আখরোট, পেস্তা, কেসর ইত্যাদি কিনতে হলে লাল চকের কাছে একটা গলি আছে, ওখান থেকেই লোকাল লোকজন কেনে। নইলে আজে বাজে ভেজাল মাল (শিকারা চড়ে ঘুরলে) গছবার চেষ্টা করবে। তাদের মিষ্টি হেসে ভাইয়া হম তো লে লিয়া এরকম বলবেন। হাসিটা মিষ্টি হওয়া জরুরী।
  • Tim | ১২ এপ্রিল ২০১৬ ০৭:২৮339688
  • এতজকে হ্যাপি বাড্ডে। অনেক বইপত্তর হোক, বুকারটুকার পাও ঃ-)
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৬ ০৬:১৪339687
  • এতোজকে অনেক অনেক শুভেচ্ছা ও ক'টি বিস্কটি
  • | ১২ এপ্রিল ২০১৬ ০৫:২৪339686
  • এতোজের জন্মদিন বুঝি? আমারো অনেক শুভেচ্ছা রইলোঃ)
  • pi | ১২ এপ্রিল ২০১৬ ০৫:২২339684
  • 'Indian rupee was pegged to the British Pound till 1966 (see footnote on page 1 of this RBI document) when it was devalued and pegged to the US Dollar. A good account of the two devaluations of 1966 and 1991 is given in this paper by Johri and Miller. The peg to the pound was at INR 13.33 to a Pound which itself was pegged to $4.03. That means officially speaking the USD to INR rate would be closer to Rs 4. In 1966, India changed the peg to dollar at INR 7.50. Surely, the exchange rates are not very meaningful when the currencies are fixed by governments and the unofficial rates would be usually even worse given the pressure British Pound was under post world war 2.'

    পুরোটাই খুব ইন্টারেস্টিং,

    http://www.dnaindia.com/analysis/standpoint-the-fallacy-of-dollar-rupee-in-1947-1876776
  • Atoz | ১২ এপ্রিল ২০১৬ ০৫:২২339685
  • সোসেন, অনেক ধন্যবাদ। জানাইয়া দেবো তারে। আশীব্বাদও দিয়েন গো।
    ঃ-)
  • sosen | ১২ এপ্রিল ২০১৬ ০৫:০৫339683
  • আমার শুভেচ্ছাও অ্যাড করে নিয়েন ঃ) আরো আরো বই বেরোক, তাতে আরো সুন্দর নামের নায়ক নায়িকা হোক ঃ)
  • Atoz | ১২ এপ্রিল ২০১৬ ০৪:০১339682
  • ছোটাই, অনেক অনেক ধন্যবাদ। তাকে জানিয়ে দেবো তোমার এই শুভেচ্ছা আর আশীর্বাদ।
    ঃ-)
  • i | ১২ এপ্রিল ২০১৬ ০৩:৫৮339681
  • এটুজেড আছ ??
    আজ তো তার জন্মদিন। তাকে আমার অশেষ শুভেচ্ছা আর ভালোবাসা। সে আরো লিখুক, অনেক লিখুক, আরো ভালো লিখুক। যা লিখতে চায় তাই যেন সে লিখতে পারে।

    ইতি ছোটাই।
  • kd | ১২ এপ্রিল ২০১৬ ০২:৪৩339680
  • ইন্দিরা গান্ধীর সময়েই, কিন্তু ডিভ্যালুয়েশনের আগে না পরে জানি না। মানে তখন দিল্লিতে খুব গন্ডগোল চলছিলো (ইন্দিরাকে কংগ্রেস থেকে বার করে দিয়েছে, ও নতুন পার্টি করে রাজত্ব কায়েম রেখেছে, ইটিসি) - এটা মনে আছে কারণ আমার সেন্ট্রাল গভের চাকরি, দিল্লি থেকে রিলিজ আসতে দেরী হচ্ছিলো, আমার ভিসা এক্সপায়ার করার মাত্র তিনদিন আগে রওনা হ'তে পেরেছিলুম।

    আর হ্যাঁ, কলকাতায় নক্শালদের বাড়াবাড়ি, বাংলাদেশ যুদ্ধের আগে গেছি।
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০১:৪৭339679
  • অভেয়ক না অভ্যুকে।
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০১:৪৬339678
  • আশ্চর্য হবার কিছু নেই। মুদ্রাস্ফীতি নেহাৎই একটা বিংশ শতাব্দীর ঘটনা। ক্রমে ক্রমে তার গতি বেড়েছে। বিংশ শতকের আগে (১০০% অ্যাকিউরেট হতে গেলে বলা ভালো উনবিংশ শতকের আগে, তবে বিংশ শতকের আগে টাও চলনসই) জিনিসপত্রের দাম টাম শতকের পর শতক ধরে বদলাতনা। মানে নতুন টেকনোলজি এলে বদলাতো, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে বদলাতনা। ফলে এক্সচেঞ্জ রেটও বদলাতনা নির্ঘাত (যদিও সে নিয়ে আমি কিছু পড়ি নাই)।

    কিন্তু কাবলিদা, ইন্দিরা গান্ধীর প্রথম ডিভ্যালুয়েশন, তুমি যাবার আগে হয়নি? সুনীল গাঙ্গুলীর প্রথম আইওয়া যাবার বর্ণনায় কিন্তু ডলারের দাম বেশি। মানে ওই যাত্রাটা ডিভ্যালুয়েশনের পরে হয়েছে।

    ডিঃ এর সঙ্গে বিবেকানন্দের কোনো সম্পক্কো নেই (অভ্য়্কে আশ্বস্ত করার জন্য)।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৬ ০১:২১339677
  • পরের লাইনটা হচ্ছে - অন্যান্য বক্তৃতায় একটাতে এক ঘন্টায় আমি ২৫০০ ডলার অর্থাৎ ৭৫০০্‌ টাকা রোজগার করি, কিন্তু পাই মাত্র ২০০ ডলার।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৬ ০১:১৯339676
  • আপনাদের সাথে আর এই রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে ডিসকাশনে যাব না, প্রচুর সময় নষ্ট হয়। যাক যেটা বলেছি সেটা সাবস্ট্যানশিয়েট করি। ১১ জুলাই, ১৮৯৪ তে স্বামীজী আলাসিঙ্গা পেরুমলকে একটা চিঠি লিখেছিলেন আমেরিকা থেকে। চিঠিটা শুরু হচ্ছে এই ভাবে - প্রিয় আলাসিঙ্গা, তুমি ৫৪১ নং ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো, ছাড়া আর কোন ঠিকানায় আমায় পত্র লিখো না। লম্বা চিঠি, তাতে একটা বাক্য আছে ডেট্রয়েটের বক্তৃতায় আমি আমি ৯০০ ডলার অর্থাৎ ২৭০০্‌ টাকা পেয়েছিলাম। এখন উনি মিথ্যে কথা লিখলে বা ডলার বা সোনার দাম আশানুরূপ না বাড়লে তো আমার কিছু করার নেই।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৬ ০১:০৫339675
  • মীরশ্যাম নামটা বেশ কাব্যিক। ঃ-)
  • kd | ১২ এপ্রিল ২০১৬ ০০:৫৮339674
  • ও হ্যাঁ, তখন সোনা (২৪ ক্যারাট) আউন্স (৩১,১০৩৪ গ্রাম) প্রতি ৩৫ ডলার আর রুপো(ফাইন) ১,২৯ ডলার। মিনিমাম ওয়েজ ঘন্টায় ১,৭৫।
  • kd | ১২ এপ্রিল ২০১৬ ০০:৪৪339673
  • আশি বছরে মাত্র এক টাকা বেড়েছে!! আমি যখন প্রথম যাই তখন ১ ডলার = ৪ টাকা ছিলো (যদিও ফুটপাথে ৬-৭ টাকা)।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৬ ০০:২৭339672
  • উন্মাদের মুক্ত বিচারণক্ষেত্র মনে হচ্ছে যে!!!
  • $/3INR | ১২ এপ্রিল ২০১৬ ০০:১৫339671
  • আরে এটা বিশাল দরকারি তথ্য। অভিজিৎ রায়ের যুগান্তকারী কোটের দাম আর মীরশ্যাম পাইপের দাম নিয়ে কচালি মনে নেই? মুক্তমনা জুড়ে দাম ইনটু ৬০/৭০ করে সেকি উন্মাদনা।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৬ ০০:০৫339670
  • পত্রাবলীতে পাবি। আলাসিঙ্গা বা ঐ রকম কাউকে বলেছেন টাকা পাঠাবার সময় খেয়াল রাখবে যে তিন টাকায় এক ডলার। সরি এর চেয়ে ডিটেলে মনে নেই।
  • anag | ১১ এপ্রিল ২০১৬ ২৩:৫১339669
  • শ্রীনগর হোটেল - ব্রাউন প্যালেস। খাওয়া - স্ট্রিম রেস্টোরান্ট। হেঁটে যাওয়া যায়। আরু গেলে বলবেন - নাম ভুলে গেছি, দেখে জানিয়ে দেব। গুলমার্গে একটা দারুণ তাঁবুতে থাকার জায়্গা ছিল, সেটাও নাম খুঁজে দেখতে পারি।
  • $$$/INR | ১১ এপ্রিল ২০১৬ ২৩:৪৭339668
  • অভ্যুর তিন টাকা $ এর রেফারেন্স চাই।
  • Div0 | ১১ এপ্রিল ২০১৬ ২৩:৪২339667
  • সায়ন মেট্রোর দরজা সীল করে আগুন দিয়েছে!!! শালা ব্যারাল-একক আর কুনোদিনও যদি বদহজম হয়ে ঘুমুতে যাওয়ার আগে তোমার সঙ্গে ভাটিয়েছি। তাও কী ভাগ্যি পায়রাদের উগ্রপন্থী বানাওনি। :-@
  • santanu | ১১ এপ্রিল ২০১৬ ২২:২৩339666
  • @ ?

    কাশ্মীর ভ্যালি। ওই সাধারণ টুরিস্ট দের টিপস, কোথাও ভালো খাওয়া, কেনাকাটি, গুলমার্গ, sonmarg pahalgam ছাড়া অন্য কোনো লোকাল জায়গা - এইসব।
  • sm | ১১ এপ্রিল ২০১৬ ২১:৫৫339665
  • http://www.rediff.com/business/report/british-steel-name-to-come-back-as-tatas-exit-scunthorpe/20160411.htm
    রতন বাবু একা দায়িত্ব নিয়ে টাটা কোম্পানি কে ডুবিয়ে দেবেন দেখছি।প্রায় একলক্ষ কোটি টাকায় কেনা কোম্পানি একশ টাকায় বিক্রি করতে হচ্ছে। শুনিচি,,বাজার থেকে অর্ধেকের বেশি টাকা ধার নেওয়া হয়েছে।শুধবে কিসে?
    Tatas agreeing to sell its Scunthorpe steel plant in the UK to investment firm Greybull for a nominal one pound, the storied 'British Steel' name will be back in the now-ailing industry.
    কিন্তুক, হি রা ভ টই টা কই গেল?
  • ? | ১১ এপ্রিল ২০১৬ ২১:৫৪339664
  • কী ধরণের টিপস চাই? কাশ্মীর মানে কি কাশ্মীর ভ্যালি, নাকি লাদাখ ইত্যাদিও?
  • santanu | ১১ এপ্রিল ২০১৬ ২১:৫০339663
  • মে মাসে কাশ্মীর যাবার ইচ্ছে আছে? রিসেন্ট কেউ গেছেন? কোনো টিপস?
  • aka | ১১ এপ্রিল ২০১৬ ২১:৪৬339662
  • কদিন পরে ধনী ব্যক্তিদের তালিকাটাও দেখে নেবেন। তখন আশ্চর্য্য হবেন, আবার।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ২১:৪৫339660
  • বিরাটকে ভুলে ফাওয়াদের জন্য ঘর ছাড়লেন অনুষ্কা?
    সংবাদ সংস্থা
    ১১ এপ্রিল, ২০১৬, ১৫ঃ৫৩ঃ০১

    বিরাট কোহলিকে আউট করে ফাওয়াদ খানকে বেছে নিলেন অনুষ্কা শর্মা?

    এমনিতেই তো বিরাট-অনুষ্কার প্রেমে জটিলতা চলছিল। দিন কয়েক আগে শোনা গেল, সব অভিমান কাটিয়ে এক সঙ্গে ডিনারে গিয়েছেন তাঁরা।

    কিন্তু সেই বিরাটকে বাদ দিয়েই ফাওয়াদ খানকে বেছে নিলেন নায়িকা? তাঁর জন্য নাকি ঘর ছাড়তেও রাজি?

    আরো জানতে পড়ুন ও পড়ান http://www.anandabazar.com/entertainment/virat-kohli-out-anushka-sharma-feels-love-with-fawad-khan-dgtl-1.356882#popup
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত