এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২৪339870
  • তবে যাই বলনা কেন, দুনিয়ায় অন্য লোককে জ্ঞান দেওয়া খুব বেড়ে গেছে।
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২৩339868
  • ডিসেম্বরের টুর হোক হোক :-)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২৩339869
  • আর এইটা নিছক বাইপোলার রাজনীতি নয়। সে তো ছিলই। বঙ্গে যাহা তিনো-বাম, বহির্বঙ্গে উহাই সিকুলার বনাম চাড্ডি।

    কিন্তু এ তো কী খাবো, কী পরব, কোন পোস্ট লাইক করব সবেরই সামাজিক অনুশাসন পদে পদে। সরি, কান্ট অ্যাফোর্ড টু বি উবের লিবেরাল উইথ এভ্রি সিঙ্গল মোরন আউট দেয়ার।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২২339867
  • স্যান, ওসব ছাড়ো, দিল্লি বা গুরুগ্রামে বিন্দাস খাওয়া দাওয়া করছ কি? নইলে আগামী ডিসেম্বরে তোমাদের সাথে নিয়ে সারাদিনের ট্যুর করতে হবে দেখছি।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২০339865
  • ক্ষতি কি? যার যাতে কাজ হয়? ধরুন আমার অ্যান্ক্সাইটি ডিসঅর্ডার আছে, বা ওভার অ্যান্ক্সাইটি আছে। আমি একজন কাউন্সিলরের কাছে যাই। সে আমাকে কগনিটিভ বিহেভিরিয়াল টেকনিক শেখালো, মাইন্ডফুলনেস শেখালো। ওদিকে আমাদের বন্ধুর বউ সদগুরুর উপদেশ শুনতে যাচ্ছে। দুইই এক, আমার মতে, আমার ক্ষেত্রে, একটা কাজ করে, আমাদের বন্ধু স্ত্রীর ক্ষেত্রে অন্য টেকনিক। যতক্ষণ না আমার বন্ধুর স্ত্রী আমাকে বলতে আসছে হোয়াট আই শুড ডু অর আমি বলতে যাচ্ছি সদগুরুর কাছে যেও না কাউন্সিলরের কাছে যাও, আপত্তি কিসের?
  • pi | ১৩ এপ্রিল ২০১৬ ১০:২০339866
  • এই জায়গাটা,
    Eastern Building, Ground Floor, Kolkata-700 001.19, R.N. Mukherjee Road, -700001 (11.6km)

    আর এটা কেমন কেউ জানেন ? বা রুবির কি নিউটাঊনের ধারেকাছে আর কোন আসুস সার্ভিস সেন্টার ?
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৮339864
  • নোপ। নট নেসেসারিলি।

    ঐ নাগপুর বা মারবারের ওঁয়ারা যেচে খাবার পরে কেন ফল খাওয়া উচিত না বা চা না খেয়ে আগে লোকে কী সুস্থ জীবন যাপন করত সে নিয়ে অযথাই গায়ে পড়ে জ্ঞান দিতে আসেন। উল্টোদিকে কোন প্ররোচনা ছাড়াই।

    কভু আশীবিষে দংশেনি যারে সে বিষের যাতনা কী বুঝিবে হায়।
  • pi | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৬339862
  • কেউ রুবি থেকে আর এন মুখার্জী রোড যাবার সহজ উপায় বাতলাতে পারেন ?
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৬339863
  • নানা আমি আমার যা ইমপ্রেশন সেটা লিখেছি। ভুল হতেই পারে :-) আমিও ব্যক্তি হিসেবে নানা বায়াস থেকে মুক্ত নই। কনভিন্স করতে পারলে মেনে নেব।
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৪339860
  • যোগব্যায়াম করা তো ভালো, সেটা যদি শুধু স্বাস্থ্যকর এক্সারসাইজ হিসেবে দেখেন। কিন্তু তার সাথে যখনই প্রাচীন মুনিঋষি, যোগের মাধ্যমে তূরীয় অবস্থা ইত্যাদি খিচুড়ি মেশাবেন তখনি মুশকিল। আর লোকাল খাবার খাওয়া, প্যাকেজড ফল না খাওয়া এগুলোও ভালো অভ্যাস। কিন্তু হোআটস্যাপে এই উপদেশগুলোর সাথে লেজুড় হয়ে আরো কিছু আসে, সেইটা মুশকিল।
  • kc | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৪339861
  • এই ব্লগটা? অমি ফলো করি। বেশ ভালো,

    http://abantor-prolaap.blogspot.com/
  • PM | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১৩339859
  • এই খারাপ খবরের দিনে একটা ভালো খবর--তাও পুলিশের প্রত্যুতপন্নমতিত্বে

    http://bartamanpatrika.com/index.php/news/fullstory/11323
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১২339858
  • কম্রেড প্পন বাইপার্টিজান রাজনীতি। কতটা ফর রিজন, কতটা স্পেকুলেশন, বলা দুষ্কর।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১০:১১339857
  • সেটাও হতেই পারে। আমি বইটা পড়ি নি, অতএব, তুমি যা বলছ সেটার মধ্যে সারবত্ত্বা আছে সেটা ধরে নেওয়া ছাড়া উপায় নেই। ঃ)

    কথা হল দিল্লিতে হেবি হেবি খাবার জায়্গা আছে। রিমি কি জানি ভুলে গেলাম একটা ব্লগ খুজে পেয়েছে, তাতে আছে, অফবিট জায়গা। যেমন উড়িশার স্টেট ক্যান্টিন। হেব্বি নাকি। এফওয়াইআই। তা সে হাজ্ব্যান্ড ও ওয়াইফের খেয়ে খেয়ে জন্ডিস। ওড়িশা ভবনে নয়, জেনারালি।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৬ ১০:০৮339856
  • বিজেপি আসার পরে চাড্ডি শব্দের ব্যবহার বেড়ে গিয়েছে, যেমনকী চাড্ডিরা সোশাল নেটওয়ার্কে জাঁকিয়ে বসার পর থেকে উঠতে বসতে পাকিস্তানের উল্লেখ। যেমন ভারতে থেকে মোদীবন্দনা কর না পাকিস্তানে যাও। ইউনিভার্সিটিতে জাতীয় পতাকা উড়তে দেবে না, দেশটাকে পাকিস্তান বানিয়ে ছাড়বে নাকি? এদের একজনকে স্মরণ করিয়ে দেওয়া গেল যে ভারতমাতার যোগ্য সম্মান দিতে গেলে একটু বিলেত বা আমেরিকার কথা ভাবলে ভালো, কথায় কথায় প্রতিবেশী দেশের উদাহরণ না টেনে। উত্তর এল কিছু লোক পাকিস্তানে চলে গেলে দেশ নাকি এমনিতেই আমেরিকার সঙ্গে একাসনে বসবে। পহলে কভি দেখা হ্যায় কোহি প্রাইম মিনিস্টার কো বাহার ইতনা খাতির মিলতে হুঁয়ে?
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১০:০৫339855
  • আজ্জোদা - কি বলা হচ্ছে ছাড়াও কিভাবে বলা হচ্ছে টা ম্যাটার করে, নয় ? তাহলে আরেকটু বোর করি। উনি বইতে লিখেছেন 'স্বাস্থ্যকর' খেতে গিয়ে দোসা থেকে নারকোলের চাটনিটা বাদ দেবেন না, কারণ কার্বের সঙ্গে সামান্য ফ্যাট যোগ করে খেলে সেটা কার্বের গ্লাইসেমিক ইনডেক্স কমায়। পুষ্টিও হোলসাম হয়। এবার এভাবে লিখলে সমস্যা কম। ঠিক হলে অ্যাক্সেপ্ট করতে পারবেন, ভুল করে কাউন্টার করতে পারবেন। (ঠিক না ভুল কোনটা স্বাভাবিকভাবেই আমি জানিনা )। নো চাপ। সমস্যা হল যদি লোকে এসে বলে - এই হল আমাদের ট্র্যাডিশনাল ফুড দোসার সঙ্গে চাটনি - এই খেয়ে আমাদের ঠাকুদ্দা ঠাকুমারা সুস্থ শরীরে থেকেছেন, আমাদেরি এত রোগবালাই - তাই আসুন সর্বান্তঃকরণে ওনাদের খাদ্যাভ্যাস ফলো করি। এগুলোর মধ্যে হিডন অ্যাজেন্ডা থাকার সম্ভাবনা বেশি। মনে সন্দেহ জাগে :-)
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১০:০৪339854
  • কথা হল, এইসব ডাইলেমা চিরকালের। পয়সা না থাকলে লোকে রেপসিড খায়, আগে রেশনে দিত, যারা জানেন না তাদের জন্য বলি।

    যাদের চয়েজ আছে, তারা আবাপ দেখে কখনো ভেজিটেবল অয়েল কেনে, কখনো ডাক্তারের কথা শুনে ঘানির সর্ষের তেল। সরলরেখা - যাদের পয়সা আছে মানে চয়েজ আছে উনারা আমার ও আপনার মতন চিন্তা করতে পারেন, উদ্বেল হইয়েন না।

    যাদের চয়েজ নেই, ডাস্টবিনে ভাত খুজে ফেরে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৬ ১০:০৩339853
  • আর ভুল মানে সবই ভুল বলছি না তো। সবই কাউণ্টার করতে হবে, এমন ও না। দেশী ব্যাপার মানেই খারাপ, এমন কোন কথাও আমি বলিনা কোনোদিন। আমরা এখন ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া নিয়ে যা কাজ করি, সবেতেই স্থানীয় ফুড হ্যাবিট, শস্তায় পুষ্টিকর স্থানীয় খাবারদাবারের উপরেই জোর দি। দেশী মানেই চাড্ডি, এমনতর চাড্ডিপনা আমার অন্ততঃ নাই। মানে, খুব সচেতনভাবেই সেই বায়াস না রাখার চেষ্টা করি।
  • pi | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫৯339852
  • কাউণ্টার না করলে আরো বেশি ক্ষতি হবে। পুরো কাউণ্টার করা যাবে, অত দুরাশা নেই, কিন্তু চেষ্টা করা যায়, যেটুকু হয়, সেটুকুই ভাল।
    গ্লাইসিমিক ইন্ডেক্স নিয়ে তো ভুলই লিখেছেন মনে হল। এগুলো অন্ততঃ তথ্য দিয়ে কাউণ্টার করা যায়। বা, অনেক কিছুই তো সেভাবে প্রমাণিত নয়। বেসিক্যালি, এই সমস্ত, নানা তরফের নিদান হাঁকা নিয়েই এটা সমস্যার লাগে। যেটুকু যা জানা গেছে, সেভাবেই বলা হোক। আরো স্টাডি চললে বা বিতর্কিত বা পরস্পরবিরোধী রেজাল্ট এসে থাকলে সেগুলো জানানো হোক। ওভার ইন্টারপ্রিটেশন ক'রে কিছু না বলাই ভাল।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫৮339850
  • ধুর এরকম হাবিজাবি পোস্ট, রোজ চারধারে ছড়িয়ে পড়ে, জাপানী তেলের অ্যাডের মতন। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন।
  • aranya | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫৮339851
  • যোগ ব্যাপার-টা ভাল না, বেশ সস্তায় পুষ্টিকর ইঃ?
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫৫339849
  • হ্যাঁ এই মেসেজগুলোর সবচে খারাপ দিক হলো বেশ কিছু ঠিক পয়েন্ট থাকে, যেগুলোর আড়ালে একটা বিশেষ আইডিওলজি প্রোমোট করা হয়। ফল খাওয়া ভালো, নারকোল খাওয়া ভালো, এগুলো ঠিক কথা। এই মেসেজের কোন রিপ্লাই দিলেই আপনি রিপ্লাই পাবেন, কেন, ফল খাওয়া কি খারাপ নাকি? কিন্তু এই মেসেজগুলো লেখার একটা স্টাইল আছে, যাতে করে পরপর বেশ কিছু মেসেজ পড়লে একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। ভেজিটারিয়ানিজম, দেশভক্তি, যোগা এসবের একটা পাঁচমিশেলি রান্নার গন্ধ পাওয়া যায়। T ঠিকই বলেছেন, আমারও মনে হয় এগুলো প্রফেশনালি করা হচ্ছে।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫২339847
  • তবে আমি উনাকে ইগনোর করেছি, বলাই বাহুল্য। মাঙ্গস খাব, সে আবার পার্মিশন নিয়ে? তাহলে ডাক্তারই বা কেন? ওষুধই বা কেন?
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৫২339848
  • যেমন বইতে ফ্রুট বিষয়ে ছিল বিভিন্ন ফল বেশি ক্যালরির কারণে বাদ যে দিচ্ছেন তার নিউট্রিয়েন্টগুলিও তো মিস করছেন। ইমিউনিটি কমাচ্ছেন। ইন মডারেশন খেলে ক্ষতি নাই। লোকাল ফ্রুট বিষয়ে ছিল দূর জায়গা থেকে ফল যেভাবে আনানেওয়া করা হয় তাতে ফলের ফ্রেশনেস ও নিউট্রিয়েন্ট কমই বজায় থাকে। তাই সুপারমার্কেটে কেনা বিদিশি ফলের চেয়ে পাড়ার সবজি মন্ডি থেকে কেনা ফলে ( যেগুলোয় রঙ টঙ নেই এমন ) আপনার পুষ্টি বেশি হবে। পারলে ফার্মিং কমিউনিটি তৈরি করুন বা ছোটো স্কেলে ইনভলভড হোন একটু আধটু ফল / সবজি ফলানোতে।

    আমার সঙ্গে মিনিময় করবেন না :-) আমি যেমন মনে পড়েছে লিখেছি। পরে বই দেখে আরো নানা পয়েন বলতে পারি বা যারা নিজেরা ভালমন্দ বলতে পারবেন বই ধরে কাউন্টার করুন।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৪৯339846
  • স্যান আমাগে প্রথিতযশা আম্রিগান ডাক্তার ভেজ খাবার উপদেশ দিয়েছেন, ইসে মানে আমার প্রবাদপ্রতিম ওজন কমানোর জন্য। এই ভদ্রলোক ওয়ান অফ দা বেস্ট ডক্টরস আমি যাদের মিট করেছি। বিশাল এডুকেশন, এক্সপেরিয়েন্স ইত্যদি। হতেই পারে ভদ্রলোকের পলিটিকাল বায়াস আছে, ও আমাদের অনেকের আছে। তাই না? কিন্তু যা বলছেন সবটাই পলিটিকাল কারণে সেটা ইটসেল্ফ একটা বায়াস। যেমন ফেবুতে স্ট্যাট নিলে দেখবে বিজেপি আসার পরে চাড্ডি শব্দের ব্যবহার বেড়ে গিয়েছে। যত না বিজেপির কারণে তার থেকে বেশি রজ্জুতে সর্প্রভ্রমে। আরএসএস জুজুতে, এ সম্বন্ধে ডিডিদা বেশি জানেন।

    এবার সত্যি গুন্নাইট।
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৪১339845
  • রুজুতা দিবেকরের লেখা একটা বই আমি পড়েছি। Don't lose your mind, lose your weight.। তার খানিকটা ভালই লাগছিল। ক্র্যাশ ডায়েটিং এর অপকারিতা, স্বাস্থ্যের কথা না ভেবে শুধু স্লিম হবার জন্য সুপ আর শশা খেয়ে থাকা লোকের কিরকম ক্ষতি করে - এইসব নিয়ে লেখাপত্তর ঠিকঠাকই লাগছিল। ফেবুতে ফলো করেছি কিছুদিন কৌতূহলে। সেই বিফ ব্যানের সময় হঠাৎ দেখলাম বিফ ব্যানকে স্বাগত জানিয়ে ওনার লেখা ফেবুতে ঘুরছে। তারপর দেখি ভেজিটারিয়ানিজমকে যেনতেনপ্রকারেণ প্রোমোট করে চলেছেন ( যেনতেনটা খুবই চোখে লেগেছিল)। বইটা ভালমন্দ মেশানো ছিল। কিছু পয়েন ঠিক লেগেছে, কিছু লাগেনি ( পুরোটা জাজ করতে আমি কোয়ালিফায়েড নই, কেমিস্ট্রি ইত্যাদি না পড়ায়)। কিন্তু পরবর্তীতে ওনার বক্তব্য পুরো আরেসেসের অ্যাজেন্ডামার্কা লাগে। বইতে কোথাও কোথাও ( সবটা নয়) মনে হয়েছে উনি খোলা চোখে দিশি প্রথার খাদ্যাভ্যাস নিয়ে ভেবেছেন। কিন্তু এখন অ্যাজেন্ডার বাড়াবাড়ি দেখে সন্দেহ হয়। যারা ওনার পয়েন গুলি কাউন্টার করতে সক্ষম তারা উৎসাহী হলে বই পড়ে দেখতে পারেন, পয়েন ধরে কাউন্টার করে প্রচার করতে পারেন। উনি বহুদিন ধরেই সেলিব্রিটি ডায়েটিশিয়ান, ওনার কথা লোকে খায়।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৩৪339844
  • আকা স্টে ইন কোর্স, ডোন্ট গেট ইন্টু অল দিয, ফাইট ফাইট। টিটি খেলার সময় বলতুম। গুন্নাইট।
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:৩১339843
  • ইন ফ্যাক্ট পয়েন বাই পয়েন আমি ঐ পয়েনগুলোর সাথে অনেকটাই একমত। ইঙ্গরিজিটা আমার মত, সে অন্য প্রশ্ন। মানে লোকাল ফ্রুট খাবেন রোজ তাতে কিইই বা আপত্তি থাকতে পারে। বাজারে বিক্রি হওয়া ফ্রুট জুস খাবেন না, তাতেই বা কিইই বা আপত্তি থাকতে পারে। কেমিকাল জুসের থেকে ভালো নয় কি? আর তেল নিয়ে, দাদা কি বলব, তক্কের শেষ নেই, কেউ বলে রিফাইন্ড অয়েল ভালো, কেউ বলে ঘানির সর্ষের তেল, কোয়াক নয়, একদম ডাক্তারের মুখ থেকে শোনা।

    আর নারকোল খাবেন? তাই নিয়ে কিই বা তক্কো করবেন? গুড ফর হেল্থ, ডাবের জল দা পিওরেস্ট ওয়ান।

    ঘি খব্রদার খাবেন না। ঐ পয়েনে খুব আপত্তি। সাদা ভাত ব্রাউন ভাত নিয়েও আপত্তি।

    দাদা এই গুচতেই তো আমরা স্বাস্থ্য চাড্ডি তকমা দিইই, রাম খাওয়া প্রমোট করি। কোনটা আরএসএস কোনটা লিবারাল অ্যাজেন্ডা গুলায়ে যায়। সবই গোন্ফ দিয়ে যায় চেনা।

    জয় ভীম, লাল সেলাম।
  • T | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:২৫339842
  • বললে বিশ্বাস করবেন কি না জানি না, আমার এক বন্ধু এই ধরণের খোরাক পোস্ট/ভিডিও ভাইরাল করার ব্যবসা চালায়। রীতিমতো বিডিং করে অর্ডার ধরতে হয়। এক ঘন্টার মধ্যে অমুক সংখ্যক শেয়ার ও লাইক ইত্যাদি 'করাতে' হবে। উটকো টাইপের কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেটিকে ভাইরাল করা অবধি।
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:২২339841
  • কত কাউন্টার করবেন? কত? ভ্যালেন্টাইন ডে তে ভগত সিং এর ফাঁসি থেকে রামদেব বাবার দাড়ি দিয়ে তৈরি নুডলসের গুণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত