এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৩ এপ্রিল ২০১৬ ১৬:৪৯339930
  • তাল তো তিনতাল, রাগ বুzই না।
  • টাঁড়বারো | ১৩ এপ্রিল ২০১৬ ১৬:৩৭339928
  • নিঙারিয়া নীল শাড়ি - কেউ পুরো লিরিকটা দিতে পারবে?

    কথা - বিমল ঘোষ, সুর - রাজেন সরকার - এটারো ভ্যালিডেশন চাই। আর কোন রাগ, কোন তাল।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:৪১339927
  • না না ভগ্নাংশ দিয়ে হবে না, ত্রৈরাশিকের কথা ভাবুন।
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:২৪339926
  • আমি ভাবছি ফে বু তে কমেন দিয়ে আসবোঃ শ্রীযুক্ত সুভাষচন্দ্র বোসের সুযোগ্য ভগ্নাংশ শ্রীযুক্ত চন্দ্র বোসকে আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রী-ই নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
  • ? | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:১৯339925
  • পীঁচাশ মানে কী? পঁচিশ না পঞ্চাশ?
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:১৮339924
  • নিজের দলের নেতাকেই টিউবলাইট বলে দিল? :d
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:১২339923
  • *ক্ষ্পোসুরে= exposure
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:১১339922
  • নির্মল?
    ----------
    প্রচুর শেয়ার চায়ঃ-
    পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে বড় তুরুপের তাস্‌ হলেন শ্রী চন্দ্র বোস, বিশেষ গুনের অধিকারী, শান্ত ধীর স্থির, লক্ষ্যভেদী, বা ফোকাস্‌ এক ব্যাক্তিত্ব। যে ব্যাক্তির কর্মজীবন প্রাইভেটে উচ্চ পদে অতিবাহিত হয়েছিল।
    পশ্চিমবঙ্গর মানুষ সিদ্ধার্থ রায় কে দেখেছেন, জ্যোতি বসু কে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য কে দেখেছেন আর দেখেছেন আক্কেল ঞ্জানহীন মমতা ব্যানার্জিকে। এদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ই ভাস্বর হয়েছিলেন নিজ গুনে ও নিজেকে অহিকুলে প্রল্লাদ্‌ এই ভাবে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছিলেন ও শেষ পাঁচ বছর বুদ্ধদেব ভট্টাচার্য কে দেখেই পশ্চিমবঙ্গও বাসী সিপিআইএম-কে নির্বাচিত করেছিলো এই ভেবে উনী তো আছেন সিপিআইএম দলের বিপদ থেকে বাঁচাবেন সকলকে।
    ঠিক এই খানেই এই নির্বাচনে বিজেপির প্রতিজোগিতা মূলক সুবিধা হোল তাদের মুখ্যমন্ত্রী পদ পার্থী শ্রী চন্দ্র বোস, যার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্‍্য্য-র গুন খুঁজে পাচ্ছে। যিনি নিখাদ্‌ ভদ্রলোক, বেশী বুদ্ধিজীবি, কম রাজনীতিঞ্জ, গড্ডালিকা প্রবাহে চলবেন না, পশ্চিমবঙ্গওর যে দৃঢ় নেতৃত্বটা দরকার তা উনী দিতে পারবেন, যিনি সবার কথা শোনেন ও শেষে নিজের সিদ্ধান্তটা নেন।
    তাই তাঁকে যত তারাতারি সম্ভব "বির্তক রেডী" করে হয়ে পড়তে হবে, ওনার নিজের স্বচ্ছ মতামতকে আমরা টিভিতে রোজ বাইট পাবো। বিজেপির 'ভীশন ডক্যুমেন্টকে' ওনাকেই বাংলায় বিক্রি করতে, হবে, ঠিক যতটা উনী কার্যকারী করতে পারবেন সেটাও বলে দিতে হবে। কাজেই শ্রী চন্দ্র বোস এই নির্বাচনে সব থেকে বড় বাজী ও ট্রাম্প কার্ড। যে ভাবে বিজেপি এটা খেলবেন সেইভাবেই ফল পাবে।
    পশ্চিমবঙ্গও বাসীর সদ্য শেষ হওয়া বিধান মণ্ডলীর মুখ্যমন্ত্রী নিয়ে আশা হত হয়েছেন ও জানা গেল মুল্য দিয়ে, ভাল বিরোধী নেতৃ, যে ভাল প্রশাসক হতে পারে না, উল্টো সব তার মনের মধ্যে লুকিয়ে বশে থাকা সব পীঁচাশ ও ব্রহ্ম্যদৈত্য ধীরে ধীরে বের হয়ে এসেছিল।
    এবারের নির্বাচনে কে মুখ্যমন্ত্রীকে হচ্ছেন এটাই ভোটারদের মধ্যে সব থেকে বড় বিচার্জ্য বিষয়। সূর্‍্যকান্ত মিস্র, মমতা ব্যানার্জি ও শ্রী চন্দ্র বোসের মধ্যে শ্রী চন্দ্র বোসেরই আগে আগে চলার কথা, ওনার সাথে ভালভাবে পশ্চিমবঙ্গের জনতাকে পরিচয় দেওয়াটা রাজ্য বিজেপির জরুরী একটা দায়িত্ব।
    যেমন একটা টিউব্‌ লাইট জ্বালানোর জন্য দরকার ছোট্ট একটু ষ্টার্টার ও কিছুক্ষণ চিরিক্‌ চিরিক্‌ করে জ্বলতে নিভতে থাকা, এর পর আপনা থেকে নিজ গুনে শ্রী চন্দ্র কুমার বোস জ্বলে উঠে চারিদিক্‌ উদ্ভাসিত করে তুলবেন চারিদিক নিজের সাদা আলোয়, যা থেকে পশ্চিমবঙ্গও খারাপ রাজনীতির অন্ধকার থেকে মুক্তি পাবেন দীর্ঘ দিনের জন্য।।
    এই দিকটির ব্যাপারে বিজেপীর উপেক্ষা ও সিদ্ধান্তহীনতার কারনে জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী শ্রী সূর্য়্যকান্ত মিশ্র অত্যাধিক বেশী সব নিউজ্‌ চ্যানেলে লম্বা লম্বা প্রচার (ক্ষ্পোসুরে) পেয়ে যাচ্ছেন। যেটা শ্রী চন্দ্র কুমার বোসকে বিস্মৃতির অতলে ঠেলে নিয়ে যাচ্ছে। ইলেকশান ম্যানেজার রা কি করছেন। বাংলায় সুদিন আনতে, ভোট দিন বিজেপি কে,জয় হিন্দ বন্দেমাতরম, ভারত মাতার জয়।
  • de | ১৩ এপ্রিল ২০১৬ ১৪:১৩339920
  • শংকরাচার্য্য তো নির্মল আনন্দ দিচ্চেন - প্রথম দিন বল্লেন শনি সিঙ্গনাপুর মন্দিরে মেয়েরা ঢোকার জন্য ধর্ষণ বেড়ে যাবে - দ্বিতীয় দিন আবার হানিমুন কাপলদের নিয়ে। নিজের হানিমুন না হওয়ার জ্বালা কি কম!
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:৪০339919
  • বোধি@১২ঃ৪২

    লেটেস্ট অ্যাডিশন হলেন মোদীভাই। দিদির পাপেই কলকাতায় ব্রিজ ভেঙে পড়েছে ইঃ।
  • S | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১৮339918
  • বাঙ্গালোরে থাকতে একটা ইমেলে ডঃ শেঠির একটা ইন্টারভিউ পেয়েছিলাম। সেখানে অনেক কথাই ছিলো, কিন্তু শেষে বলেছিলেন যে স্বাস্থ্যের (হার্ট) জন্য খুব ভালো হলো ফল (আর মনে হয় পর্যাপ্ত জল), আর খারাপ হলো তেল (বা তৈলাক্ত জিনিস)। খুব অথেনটিক মনে হয়েছিলো। কোনো অ্যাজেন্ডা নেই।
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১৪339917
  • আরে ওনার সব পয়েন্টে আমি একমত নাকি না সব বিশ্লেষণই আমার মনে আছে :-) কিছু কিছু মনে আছে বইটা পড়ার দরুণ, সেগুলো বললাম। যেগুলো আপত্তিযোগ্য অবশ্যই কাউন্টার করুন। তবে সোর্সটা শিওর হয়ে নিন, এইটাই বলছি।
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১২339915
  • মানে ওনার বক্তব্যে যা ভুল আছে তা তো আছেই, কিন্তু খানিকটা আবার জনতার পার্সেপশনেরও খামতি আছে। ওনার বক্তব্য থেকে যে যা বুঝেছে ১০ টা পয়েন লিখে পাঠিয়ে দিয়েছে। উনি হয়তো বলেছেন অনেক ফলেই ফ্রুকটোজ আছে ইনক্লুডিং আপেল, তাই আম খাওয়া বন্ধ করলেই যে আপনি ফ্রুকটোজ থেকে রেহাই পেলেন তা নয়। লোকে পয়েন লিখল আম আর আপেল দুইই সমান, যা ইচ্ছে খান একই ব্যাপার। হাসবেন না, এরকম হয় :-)
  • S | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১২339916
  • গ্রীন টি খারাপ কেন?
    আর ঐ দাদি নানীর পয়েন্টটা?
    আর বোরিঙ্গ খাবার?
    সিজনাল ফ্রুট শুনেছি, কিন্তু লোকাল ফ্রুট।
    সরষের তেল আর ঘী খেতে বলেছেন দেখে খুব খুশি হলাম ঃ))
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:০৩339914
  • * তেল বিষয়ে ( মে বি আরো নানা বিষয়ে)
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:০১339913
  • এস কে -

    উনি নানা জায়গায় ওয়ার্কশপ করান। এটা হয়তো কোঙ্কনের কোনো জায়গায় বলা। এমনিতে ওনার বইতে লোকাল /ট্র্যাডিশনাল খাবার খেতে উৎসাহ দেওয়া থাকে। পাঞ্জাবি হলে ছোলে, বাঙালি হলে মাছভাত, দক্ষিণী হলে ইডলি দোসা ইত্যাদি। আটার রুটি খেতে বলা থাকে।

    অমিতাভ বচ্চনটা বলিউডের পার্ট, ডায়েটিশিয়ানের না :-) সে তো শুনেছি বলিউডের অনেকেই ওনার ক্লায়েন্ট। বইটাও বেস্টসেলার।

    এবার খানিকটা গোলযোগ ওনার বক্তব্যেও থাকে, কিন্তু খানিকটা আবার জনতারও। শর্টে পয়েন করতে গিয়ে তারা এইটা বাদ দিয়েছে যে উনি স্থানকালসময় নির্বিশেষে সকলকে সর্বদা দোসা ইডলি খেতে বলেন নি। এবং সারা ভারতের সর্বত্র থেকেই কোঙ্কণ কাছে এটাও বলেন নি। বেড়াতে গিয়ে সেখানকার লোকাল খাবার /সব্জি/ফল এইসব খেতে বলেছেন। হিমাচলে বেড়াতে গিয়ে সেখানকার আপেল নিয়ে বেশ গুণগান করেছেন। লে না লাদাখের মাখন দেওয়া চায়েরও। ইত্যাদি। সমতলের এবং পাহাড়ি জায়গার, রাজস্থানের /বঙ্গের /কেরালার ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট কেন সেই আবহাওয়ার জন্য ভাল এগুলো তো বলেছেনও। লোকে একটু বেশিই জেনারালাইজড করে প্রচার করছে। হোয়াটস্যাপে যা পাচ্ছেন সেটা একটু নুনের চিমটি দিয়ে নেবেন জনতা :-)

    আবার তেল ফেল দিয়ে কুমুদি বলল উনি ভুল বলেছেন। সেইটা উনিই ভুল বলেছেন, জনতার দোষ না। ঐ আর কি। মিলিয়ে মিশিয়ে।
  • S | ১৩ এপ্রিল ২০১৬ ১২:৪৪339912
  • A Mango comes from Konkan n Apple from Kashmir. So Mango is more local to u.
    লোকাল ফ্রুট কি জিনিস? আর দিল্লীবাসির কাছে কোনকান কাছে নাকি কাশ্মীর?

    কাচ্চি ঘানি তেল যদি চাকাচাক প্যাকিঙ্গ করে দেয়, তাহলেও নেবো না?

    আমার পোহা, ইডলি, আর উপমা দেখলেই গা জ্বলে।

    আমি কতটা খাবো সেটা ঠিক করবে আমার পেট। আর কোন খাওয়ারটা বোরিঙ্গ সেইটা ঠিক করবে একটা স্প্যাম?

    আমার ঠাকুমা সুপারী খেতেন। জর্দাও। আর হেব্বি ঝাল খেতে পছন্দ করতেন। আমার দিদা খুব ভালো ফ্রায়েড রাইস রান্না করতেন।

    চা খাইনা। পার্পল টি কি জিনিস?

    ট্র্যাডিশনাল ফুড মানে তো কচুর শাক, মাচ, আর মাটন। আমার চলে যাবে।

    Rujuta Diwekar is highest paid dietician in Bollywood including Shri Amitabh Bachhan.
    শ্রী অমিতাভ বচ্চন যে ডায়েটেশিয়ান জানতাম না।

    এটা মনে হচ্ছে দক্ষিনের প্রফেশনালদের জন্য তৈরী করা হয়েছে। নারকোল আর ঐ ইডলি দোসার দেখলাম বেশ রমরমিয়ে প্রচার করা হয়েছে। রুটি নিয়ে কোনো মন্তব্য নেই। রুটি কি ব্রেড? তাহলে তো বাদ।
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ১২:৪২339911
  • ধ্যার। সে তো গান্ধীও বলেছিলেন অস্পৃশ্যতা জনিত পাপে ১৯৩৪ এর বিহার ভূমিকম্প হয়েছে। নবনীত দেব সেনও ২০০৪ সুনামির পরে এরকম একটা আমোজা টাইপের উক্তি করেছিলেন।
    এসব লোকে বলে ও বলবে।

    সে যাক। আমার এক বন্ধু সম্প্রতি করাচী ঘুরে এলো। কত্ত সব খাবার দাবারের ছবি পোস্ট করেছে রে ভাই। হিংসায় বুক ফাটে, প্রাণ ফাটে, মা মা গো।
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ১২:২৭339910
  • উরেব্বাপ কলকাতার মন্দিরের খবরটা আমার মা পেয়েছে মায়ের কোন গ্রুপ থেকে, তারপর থেকেই এটা আর কেদারের মন্দির নিয়ে আলোচনা চলছে ঃ( মা এই মাসের শেষে কলকাতায় যাচ্ছে, প্ল্যানও করে ফেলেছিল তারপর মন্দিরটা দেখতে যাবে। তবে কেরালার মন্দিরে অনেক লোক মরে গেল, এই ঘটনায় মা যে ট্রেন্ডটা বের করেছিল সেটা একটু বেলাইন হয়েছে ঃ)
  • kc | ১৩ এপ্রিল ২০১৬ ১২:২১339909
  • আরে এতো পুরোন খপর। এই সেদিনে কলকাতায় ভাঙ্গা ব্রিজের নীচে চাপা পড়েও একটা মন্দির একদম অক্ষত রয়েছে সে খপর জান? এই খবর আমাকে পাঁচবার হোয়াট্স্যাপে ঝেলতে হয়েছে। লোকে যে কী পরিমাণ ভুলভাল হয়ে গেছে ভাবতেও পারবানা।
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১২:০৮339907
  • *প্রথম, লোকাল
  • san | ১৩ এপ্রিল ২০১৬ ১২:০৮339908
  • এগুলো বেশ চালু থিওরি। উনি বিখ্যাত লোক তাই খবরে এসেছে। বন্যার পরের বছর চোপ্তায় বেড়াতে গিয়ে প্রথ শুনি। ওকাল একটি ছেলে আমাদের জানিয়েছিল টুরিস্টরা আজকাল বেড়াতে এসে ননভেজ খায় বলে উত্তরাখন্ডে বন্যা হয়েছে। তারপর আরো কয়েকবার এধরণের কথা শুনেছি। উত্তরাখন্ডেরই বাসে, গাড়িস্ট্যান্ডে, হোটেলে।

    আর বন্যার পরপর আপিসে রীতিমত আলোচনা হত বন্যায় সব ধ্বসে গেল শুধু কেদারনাথের (??) মূল মন্দির দাঁড়িয়ে রইল এতেও বংদের বিশ্বাস না হলে আর কি হবে। ঠান্ডা মাথায় বললাম হতেই পারে সবচেয়ে স্টেবল পয়েন দেখেই মন্দিরটা তৈরি করা হয়েছিল, সেটাই তো স্বাভাবিক। জনতার কি রাগ।
  • পুপে | ১৩ এপ্রিল ২০১৬ ১১:৩৬339905
  • ব্ল্যাঙ্কদা, ব্যাঙাচি, তিতাস দা প্রভৃতিদের জন্য - ডক্টর স্ট্রেঞ্জের টিজার বেরিয়েছে আজ - এই লোকটা জাস্ট দারুণ... শার্লকটাও ফাটাফাটি করে...
  • ন্যাড়া | ১৩ এপ্রিল ২০১৬ ১১:৩১339904
  • আমার একটা চাকরি লাগবে। কে দিচ্ছে?
  • aka | ১৩ এপ্রিল ২০১৬ ১১:২৪339903
  • একক, সবই ঠিক কয়েছে, শুধু বাজার করার সময় বাজেট আর সকলের পেটে ভাত জোগানোর হিসেবটা ঠিক কষে নি। ঃ)
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৬ ১১:২১339902
  • আপনি একটা এন্চর কে দুদিন ধরে কিলিয়ে কাঁটাল পাকাবেন ঠিক করেছেন। এবার একদিনের মাথায় আপনার হিসেবমত হয়ত সিক্সটি পার্সেন্ট কাঁটাল হওয়া উচিত। এটা প্ল্যান্দ ভ্যালু। দেখলেন কোথায় কি হতভাগা এন্চর মাত্র থার্টি পার্সেন্ট পেকেছে। এটা আর্ন্দ। এইসব হাবিজাবি আর কি। টাইম ভ্যালু -কস্ট ভ্যালু একবার রেসিও একবার গুন এসব করে করে কাগজ ভরাবেন আর উল্টোদিকে রান্নাঘরের লোক চেন্চাবে বাজার করার সময় দেখেশুনে একটা ভালো এন্চর কিনতে পর না কানার মরণ ? এরে কয় ইভিয়েম।
  • টাঁড়বারো | ১৩ এপ্রিল ২০১৬ ১১:১৫339901
  • আর্নড ভ্যালু ম্যানেজমেন্ট মানে কী?

    (উইকি করতে বলবেন না প্লিজ, অলরেডি বট আর ড্রোন নিয়ে ঘেঁটে আছি, তার ওপর গরম আর ভোট)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত