এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ১৪ এপ্রিল ২০১৬ ১২:৫৬340080
  • শিশু টক আপডেটেড
  • Byaang | ১৪ এপ্রিল ২০১৬ ১২:৪৫340079
  • টি ঃ)))))
  • T | ১৪ এপ্রিল ২০১৬ ১২:৪২340078
  • তুতো ভাইয়ের ছেলের কান্ড শুনুন। একরত্তি, এই তিন কি সাড়ে তিন বছর হবে। তার মা তাকে নিয়ে 'শেতলাতলায়' পুজো দিতে গ্যাছে। তো, সে নিবিষ্ট মনে দাঁড়িয়ে পুজো টুজো দেখছে। পুরোহিত মশাই দিব্যি ঘন্টা নাড়ছেন ফুল ছুঁড়ছেন ইত্যাদি ইত্যাদি। ভক্তকূল গদগদ নয়নে সেসব দেখছে। এই অবধি সব ঠিকঠাক। হঠাৎ চীৎকার,
    - অ্যাঅ্যাই!
    পিলে চমকানো একেবারে, বুঝলেন। কিন্তু কেন? কেন এই 'অ্যাঅ্যাই' বলে চীৎকার?
    - ও, ঘোড়ার পিঠে ক্যানো! অ্যাঅ্যাই নাম, নাম এখুনি! ঘোড়ার পিঠ থেকে নাম। আমি উঠব ওখানে, নাআআম! নাআম বলছি।
    মা শেতলার চক্ষুস্থির! গাধাটারও। বলে কী! পুরোহিত মশাই ঘন্টা নাড়া থামিয়ে দ্যাখেন, জুতো পরা বিদ্রোহ একদম মূর্ত্তির সামনে পৌঁছে গ্যাচে। তড়িৎগতিতে শ্রীপুরোহিত অ্যাকশন নিয়েচেন এবং মাথায় কিছু এক্সট্রা ফুলপাতা চাপিয়ে তার মাকে উপদেশ দিয়েছেন, একটু সামলে রেখো মা।
    তো, অগত্যা বিরক্ত হয়ে সে বাড়ি এসে একটা টিংচার আয়োডিনের শিশি ভেঙেছে।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ১১:৪৫340077
  • এটি একটি ননইস্যু। ঐ অর্নামেন্টাল পিএইচডি র পিছনে গবেষণা কিছু আছে কিনা দেখতে যাওয়ার মানে হয়না।
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ১১:৪০340076
  • রিভিউ পেপার হলে অনেক কোটেশান থাকতেই পারে। তবে সাধারণতঃ অন্যের পেপারের সারাংশ নিজের ভাষায় এক্সপ্রেস করতে হয়। মানে একটা বড় অংশ ভারবাটিম (কোটেশান দিয়েও) তুলে দিলে রিজেক্ট হয়ে যাবে।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১১:১৪340075
  • এক ঢিলে দুই পাখি? পাপোষকে পাপোষ, তারপর দড়িদড়া খুলে ঝুলে পড়ার জন্যে?
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১১:১৩340074
  • টাঁড়বারো, ঠিক।
  • | ১৪ এপ্রিল ২০১৬ ১১:১১340073
  • আপনেরা জানেন কি তেনার আদেশে আজকাল সরকারী বাংলোর অতিথি হলে ৩টে করে দড়ির পাপোষ উপহার দেওয়া হচ্ছে। বেশ দেখতে পাপোষগুলো।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১১:১০340072
  • দাঁড়ান, শুনিয়ে দেখি। তারপর রাগ/তাল হ্যানোত্যানো জিগ্গেস করবোখুনি।
  • ন্যাড়া | ১৪ এপ্রিল ২০১৬ ১১:০৬340071
  • গাওয়ার জন্যে -
    <


    বা

    <
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৫৯340069
  • কাল থেকে গান পছন্দ করাতে গিয়ে হেদিয়ে গেলুম। আপাতত "পায়োজী ম্যায়নে" চলছে - এখনো অবধি এইটা পছন্দ। দেখা যাক। মাইরি, ইস্কুলে বলে দিলেই পারে - অমুক গান।
  • de | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৫৯340070
  • সকলকে শুভ নববর্ষ!

    অনেক দিন বাদে পয়লা বৈশাখ ছুটি পেলাম অম্বেডকরের কল্যাণে!
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৪৯340068
  • কোটেশন চিহ্ন নেই, এবং থাকলেও ৬০% কোটেশন দিয়ে থিসিস হয় না। লিমিটেড কোতেশন অ্যালাওড, কিন্তু কোটেশন মার্কের মধ্যে, এবং উইথ সাইটেশন (সেই টেক্সটের পাশেই)। এখানে কোনোটাই নেই, চ্যাপ্টারের শেষে কয়েকটা করে রেফারেন্স দেওয়া শুধু।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৪৪340067
  • টার্নিটিন এ যদি ৫৯-৬৬ সিমিলারিটি স্কোর এসে থাকে তাহলে আর কি প্রমান লাগবে? ওই স্কোরটাই তো প্রমান! (যদি না পেপারটায় একগাদা কোট থাকে, প্রতিটা কোটের শেষ সাইটেশান সহ, কিন্তু সেটাও অ্যালাউ করা হয়না)।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৪১340066
  • স্টেট ওয়াইড অ্যান্টি করাপশন এফোর্টের লিস্ট, এখন পশ্চিমবঙ্গ একেবারে তলায়, ইন্টারেস্টিংলি বিহার ওপরে এখন

    The table below compares the perceived anti-corruption effort across some of the major states in India.[14] A rising index implies higher anti-corruption effort and falling corruption.
  • kc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৪০340065
  • অরিজিৎ, সেকেন্ড সাজেশন,



    শ্রুতিনন্দনেরই প্রোগ্রাম।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৩৬340064
  • @কেশী - এটাও পারবে কিনা সিওর নই, অত কাজওয়ালা আলাপ-টালাপ তো এখনো সেভাবে শেখেনি। তায় হিন্দি গান গাইতে চায় না, নইলে তো লতার অনেক গান ছিলো, বা সুন্দর মীরার ভজন ছিলো।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৩৫340063
  • আমার পেপার যে ঝেড়েছিলো তার তো চাগ্রী গেছিলো, এবং সে আইট্রিপলই আর এসিএম এ ব্ল্যাকলিস্টেড হয়েছিলো। আম্রিকা/ইংল্যান্ড ইঃ দেশে এইটা বেজায় সিরিয়াস ব্যাপার। ইউরোপের কোনো একটা দেশের প্রধানমন্ত্রীর নামে সিমিলার অভিযোগ ওঠায় তিনি রিজাইন করেছিলেন। অ্যাকাডেমিক ডিজঅনেস্টিকে বাইরে খুব সিরিয়াসলি দেখা হয়।

    http://epaper.telegraphindia.com/details/181673-43313941.html

    ৫৯-৬০% খুবই সিরিয়াস। ১৫%এর বেশি হলেই কনফারেন্স পেপারে আমরা অ্যালার্ট হয়ে যাই, ২০-র ওপর অ্যাকসেপ্টই করি না।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৩৪340062
  • ডিপার্টমেন্টাল স্টোর-এর অ্যানালজি-টা ভাল - যে সাইজের, যে কিসিমের দুর্নীতি চান, পাওয়া যাবে
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৩১340061
  • স্মাইলি দিলেম বটে, কান্নার ছবি দেওয়া উচিত ছেল
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৩০340060
  • শিক্ষামন্ত্রী টুকলি করেছেন, কী অবোস্তা :-)
  • পাত্থোবাউ | ১৪ এপ্রিল ২০১৬ ১০:২৭340059
  • কাল বলেছেন, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। আর বলেছেন যে প্লেজিয়ারিজমের অভিযোগ এনেছে, সে অভিযোগ প্রমাণ করুক :)
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ১০:২৫340056
  • nothing is surprising when surprise iteslf is not surprising any more
  • তালটা | ১৪ এপ্রিল ২০১৬ ১০:২৫340057
  • ত্রিতালের থেকে আদ্ধা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে।
  • kc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:২৫340058
  • পাথথ বাবুর দুর্নীতিটায় ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাওয়া দুর্নীতি। কয়েকবছর আগে অরিজিৎএরই পেপার কে একটা পুরোটাই ঝেড়ে দিয়েছিল তো। এক্কেবারে অ্যামেরিকাতে।
  • kc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:২১340055
  • লেখার জন্য, আবেগ বড্ড বেশী।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:১৯340053
  • তিনোরা হলো ওয়াসিম আক্রাম লেভেলের লোকজন। দুর্নীতির ডিপার্টমেন্টাল স্টোর।
  • kc | ১৪ এপ্রিল ২০১৬ ১০:১৯340054
  • এইটা তোলাও,

  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১০:১৬340052
  • ইদিকে আবার পাত্থোবাউর থিসিস নিয়ে গোলমাল হইছে। অনেক জায়গা থেকে এগজ্যাক্ট টেক্সট ঢুকিয়েছেন, চ্যাপটারের শেষে যদিও কিছু রেফারেন্স আছে, কিন্তু কোন অংশটা টোকা আর কোনটা অজ্জিনাল কিছুই বোঝা যেতেছে না।টেলিগ্রাফ কাল থেকে এইটার পিছনে পড়েছে। পাত্থোবাউর পেছুনে এক রিপোটার আজ সকাল থেকে লেগেছিলো - সে কী ঘ্যানঘ্যান...আর পাত্থোবাউর মুখ ক্রমশঃ গম্ভীর থেকে আরো গম্ভীর তেলো হাঁড়ির মত হয়ে গেলো।
  • saikat | ১৪ এপ্রিল ২০১৬ ১০:১৪340051
  • হুম। সেটা কেন ? বিষয়ের জন্য না লেখার জন্য ? খুব কি ম্যাজিক ম্যাজিক ব্যাপার ? কেসি কে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত