এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টাঁড়বারো | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:২৬340140
  • সন্তুরকে মেইন স্ট্রীম ক্লাসিক্যালে আনার পিছনে শিবকুমার শর্মা। শুনেছিলাম উনি সন্তুরে কিছু স্ট্রাকচারাল বদলও করেছিলেন।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:২৪340139
  • ভাটিয়ালি ধ্রুপদী বলেই স্বীকৃত হয়, সেটাই বলছি। বরগীত শুনে মনে হয়েছে অনেক আগে থেকেই স্বীকৃত। এখন নানা সরোদিয়া, সন্তুরিয়া, সেতারিয়াদের ভাটিয়ালিতে ধুন বাজাতে শুনি ( এটা অনেক আগে থেকেই কিনা জানিনা), তো সেক্ষেত্রে এই ট্রেণ্ডটা হিন্দুস্থানীতে অপেক্ষাকৃত নতুন কিনা জানিনা। আর এরকম হলে ভাটিয়ালির ঐ ধুনের সাথে লোকগীতির ভাটিয়ালি ধুনের কোন পার্থ্ক্যই প্রায় নেই। ইন ফ্যাক্ট সন্তুর কবে থেকে ধ্রুপদী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে কেউ জানেন ? কাশ্মীরের রাজদরবারে কবে থেকে আছে বা ছিল কিনা খেয়াল নেই। সন্তুর শুনলে কিন্তু মনে হয়, এটা ফোকেও চলতে পারে বা চলে।
  • টাঁড়বারো | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:২০340138
  • @করঞ্জাক্ষ (১১ঃ২৬)

    অজয়বাবুর এত দাবীদাওয়া নেই। উনি বরং বলেন যা খুশি গান করুক, সুরে করলেই হল - মানে চাইলে জোন বায়েজ থেকে পিঙ্ক ফ্লয়েড - এসবও চলবে। কিন্তু সেই যে দাড়িদাদু বলেছেন - "রাজা যত বলে, পারিষদদলে..." ইত্যাদি - সেই থেকে এসব এসেছে। রাগের নাম, তাল ইত্যাদি জেনে যেতে হবে, বিশেষ কিছু ধরণের গানই পছন্দের ইত্যাদি।

    নইলে আট বছরের বাচ্চাকে আরামসে হে-দোলা শিখিয়ে পাঠিয়ে দেওয়া যেত।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:১৯340137
  • কোনটা ভালো গল্প হয়, ছোটাইদি ?
  • i | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:১৪340135
  • ভালো গল্প হয়। পাই, লিখিও।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:১৪340136
  • আমার যা মনে হয় লিখলাম তো। ভাটিয়ালি আর ধ্রুপদীর মধ্যে লাইনটা আর্টিফিশিয়াল। আর "ধ্রুপদী" একটা নাম মাত্র। "আধুনিক গান" যেমন একটা নাম মাত্র, যার সঙ্গে "আধুনিকতা"র তেমন কোনো সম্পর্ক নাই।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:০৯340133
  • আমার কাছে, ঐ রাজানুগ্রহটাই মুখ্য ফ্যাক্টর মনে হয়।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:০৯340134
  • ভাটিয়ালির প্যাটার্ন কেন ধ্রুপদী না, আর বাগেশ্রীটা কেন ?

    বেশ কিছু বরগীত কিন্তু ভাটিয়ালিতে। ভাটিয়ালিতে আজকাল ধ্রুপদী শিল্পীরা নিয়মিত পার্ফর্ম ক'রে থাকেন।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:০৪340132
  • রাজনীতি তো থাকবেই। মানে ইনক্লুশন ও এক্সক্লুশনের রাজনীতি এবং আরও অন্যান্য বস্তু। স্থাপত্যে আছে, সাহিত্যে আছে। নাচগানে থাকবেনা কেন?
  • b | ১৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৬340131
  • তবে এই ক্লাসিক্যাল (নাচ/গান/ভাষা) বলে স্বীকৃতি পাবার পিছনে কিছুটা শ্রীনিবাস কথিত সংস্কৃতায়ন এর রাজনীতি/উচ্চাকাঙ্খা আছে।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৫340130
  • প্রথম লাইনটা টিটিদিদিকে লিখেছিলাম। স্মাইলি দিতে ভুলে গেছি। এসব ডিবেট দেখার ফল। খেলাধুলো তুলে দিয়ে এরা এই দুঘন্টার ডিবেটগুলো মাঝেমাঝে করলে পারে। পুরো রুদ্ধশ্বাস। উফ।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৪340129
  • আমি পড়া করি আমার শত্তুরেও বলতে পারবেনা। তবে ওই গানটা নিয়ে তক্কো করার কিছু নেই। বিস্তারে সরগমগুলোও বলে বলে করা আছে। গান্ধার, ধৈবত লগছেনা, ণিধানিসা নেই, ইত্যাদি। ফলে বাহার হওয়া সম্ভব না।

    অন্য টপিকটা নিয়ে বলা যাক। লসাগুর বক্তব্য যা বুঝলাম, রাগপ্রধান গান বলে কিসু হয়না। গানগুলি একেকজনের কাছে একেকরকম। দুঃখজনকভাবে তা নয়। 'রাগপ্রধান' গান বস্তুটি খুব পুরোনো বস্তু না। তবে ইতিমধ্যেই তার একটা ঘরানা তৈরি হয়েছে। রাগের একটি নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, রাগপ্রধান গানগুলি তার মধ্যেই সাধারণভাবে ঘোরাফেরা করে। তাতে খুব বেশি কনফিউশনের জায়গা থাকেনা।

    তিন নং টপিক হল পাইয়ের বক্তব্য। কোনটি ধ্রুপদী কোনটি নয়। এর কোনো বাঁধা গত হওয়া সম্ভব না। রাগ মূলত সুরের প্যাটার্ন। বাগেশ্রী শুনলে যেমন বাগেশ্রী বোঝা যায়, তেমনি ভাটিয়ালি শুনলেও ভাটিয়ালি বোঝা যায়। অর্থাৎ ভাটিয়ালিরও একটি সুরের প্যাটার্ন, গাইবার পদ্ধতি আছে। ভাটিয়ালির মধ্যেও হয়তো অনেকগুলি প্যাটার্ন পাওয়া যাবে, যা ভাটিয়ালি যারা সিরিয়াসলি শোনেন তঁরা আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই করতে পারবেন। তাও ভাটিয়ালির প্যাটার্ন ধ্রুপদী না, সেটা একটা আর্টিফিশিয়াল লাইন মাত্র। পশ্চিমী গানেও এটা দেখা যায়। ব্লুজ গানের স্ট্রাকচার অত্যন্ত স্ট্রাকচারড। কিন্তু তা সত্ত্বেও সে ক্লাসিকাল না। কারণ ক্লাসিকাল গানের কিছু স্ট্রাক্চার আগেই ধরে রাখা হয়েছে। ক্লাসিকাল সেই ধরণের সঙ্গীতের একটা নাম মাত্র। অন্য ধরণের স্ট্রাক্চার তৈরি হলে আমরা অন্য নাম দিই। এই তো। এর সুবিধে নেই তা নয়, একটা ঘরানার ব্যাকরণকে এতে রক্ষা করা যায়। গান বদলাবেই, নতুন ধরণও আসবেই, পাশাপাশি পুরোনো ব্যাকরণ, ঘরানা গুলো অক্ষত থাকবে, সে তো ভালই ব্যাপার।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০৮:০৫340128
  • খানিকটা কেন, পুরোই ক্লাসিকাল বলেন ওঁরা কেন, ভারতীয় ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে সত্রীয়া তো স্বীকৃত একটা ফর্ম, ভরতনাট্যম, কথক, ওডিসিদের মতই। আমি প্রথমে জেনে অবাক হয়ে গেছিলাম। এগুলো নিয়ে কিছু জানিইনা বলে। হিন্দুস্থানী আর কর্ণাটকীর বাইরে কিছুই শুনিনি, পড়িনি আমরা, এগুলো পুরো ব্রাত্য ক'রে রাখা হয় ! দাদু না থাকলে মণিপুরীই সেরকরমই হত মনে হয়।

    কিন্তু বরগীত আর কামরূপীয়া লোকগীত পাশাপাশি শুনিয়ে, মানে যাঁরা এগুলো জানেন না, তাঁদেরকে কোনটা ক্লাসিকাল, কোনটা লোকগীতি বলতে বলেছিলাম। কেউই প্রায় তফাত করতে পারেননি বা উল্টো বলেছেন।
  • Du | ১৫ এপ্রিল ২০১৬ ০৭:৪২340127
  • বরগীত, সত্রীয়া এইগুলো খানিকটা ক্লাসিকাল বলেই শুনেছিলাম সেই ছোটবেলায় -- অন্ততঃ অসমের গুরুরা ঐভাবেই ভাবতেন।
  • i | ১৫ এপ্রিল ২০১৬ ০৫:১০340126
  • ওমা.. স্যান তো সেই কবেই গান শুনে বলে দিয়েছে বৃন্দাবনী সারং। আপনারা পুরানো পড়া করেন না।

    যাই হোক, কাল আসা হয় নাই।
    সবাইকে ১৪২৩ এর শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।

    বিনীত ছোটাই
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৬ ০২:৩২340125
  • আমি তাড়াতাড়িচ্চোটে পড়লাম "বেলা দুটোর সময় বিহারে নিজের ভোট দিয়েছি।"
    ঃ-)
  • ন্যাড়া | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৪৯340124
  • আসলে লিখতে চেয়েছি -

    আমি দুটো বাজিয়ে বাহারে নিজের ভোট দিয়েছি। বৃন্দাবনী সারঙ-এর সবচেয়ে ভাল উদাহরণ পাই "দারুণ অগ্নিবাণে রে"-র স্থায়ীতে (এই গানে দেশের চলনের সঙ্গে গুলিয়ে যাবার মতন জায়গা আছে)। অন্তরাতে ধৈবত লেগে যায় বটে, কিন্তু "নীল শাড়ি"র মতন অত জোরের সঙ্গে লাগে না। এহ বাহ্য। স্রেফ কানে শুনে "নীল শাড়ি" কচুবনের সুরের প্যাটার্নে বেশি মেলে "দারুণ অগ্নিবাণে"র প্যাটার্নের থেকে।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৪৬340123
  • *কম্বিনেশনে

    আমি একটা এক্ষপেরিমেন্ট করেছিলাম। অসমিয়া গান নিয়েছিলাম, তাই বেশিরভাগের জন্যেই অচেনা ছিল। তো অসমিয়া ক্লাসিকাল, লোকগীত, বিহু, বনগীত, এই সব মিলিয়ে মিশিয়ে গেয়ে গেয়ে শোনাতাম জিগেশ করতাম কোনটা ক্লাসিকাল আর কোনটা লোকগীত মনে হয়। বেশিরভাগই উল্টো উত্তর পেয়েছি। ওগুলো রেকর্ড করা আছে, অন্যদেরও শুনে উত্তর জানার ইচ্ছা আছে ঃ)
  • lcm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৩৮340122
  • এই ত্তো, পাই কইসে।

    রাগপ্রধান গানের ডেফিনিশন কি?

    সেটাতো খুব ওপেন ব্যাপার।
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৩৫340121
  • আমার তো মনে হয়, সবচে বেশি ইন্টারেস্টিং সেই ক্যাটেগরিটি, যাকে রাগাশ্রয়ী বা রাগপ্রধান কিছুই বলা হয়্না। বা উল্টো মেরুতে অবস্থান করে বলা হয়। লোকগীতি, বা বহু আধুনিক, যাকে মার্গসঙ্গীত, রাগসঙ্গীতের বিপরীতে লঘুসঙ্গীত বলে, বেসিক্যালি তারাও কোন না কোন রাগ, মিশ্র রাগে তো পড়েই। সব গানকেই বোধ্হয় কোন না কোন রাগের কম্বিনেশনের এক্সপ্রেস করা যাবে।
    রাজদরবারের পৃষ্ঠপোষকতার পয়েন্ট বাদে এই ধ্রুপদী রাগসঙ্গীতের থেকে অন্যদের কেন আলাদা ক্যাটেগরিতে ফেলা হয় বা রাগকে কেবল ঐ কিছু গানের কুক্ষিগত ভাবে হয়, বুঝিনা।
  • ন্যাড়া | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৩২340120
  • আমি দুটো বাজিয়ে বাহারে নিজের ভোট দিয়েছি। বৃন্দাবনী সারঙ-এর সবচেয়ে ভাল উদাহরণ পাই "দারুণ অগ্নিবাণে রে"-র স্থায়ীতে (এই গানে দেশের চলনের সঙ্গে গুলিয়ে যাবার মতন জায়গা আছে)। অন্তরাতে ধৈবত লেগে যায় বটে, কিন্তু "নীল শাড়ি"র মতন অত জোরের সঙ্গে লাগে না। এহ বাহ্য। স্রেফ কানে সুরে "নীল শাড়ি" "দারুণ অগ্নিবাণে"র সুরের প্যাটার্নে বেশি মেলে কচুবনের প্যাটার্নের থেকে।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০০:৩০340119
  • সরি, বক্তব্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে নির্ঘাত। এটা বৃন্দাবনী সারং ই। তবে বৃঃসাঃ এর চলনের মধ্যেই খানিকটা বাহার খানিকটা দেশ লুক্কায়িত থাকে বলে আমার ধারণা। ফলে বৃঃসাঃ রাগটি কেন এক্সিস্ট করে বুঝিনা। :-)

    এতদ্ভিন্ন, লসাগুকে, "বিশুদ্ধ রাগাশ্রিত" গানে কোথাও কোনো কনফিউশন হয়না। "মিশ্র" বলে একটি ক্যাটিগরি আছে, সেখানে হতেই পারে। সেইজন্যই উহা "মিশ্র"।

    পুঃ অন্য প্রসঙ্গে। পঞ্চাশ বছর পরেও কিছু গান ভালো লাগে। যেমন সায়গল। সে তো আগেই বলেছি।

    ব্যাস। আজ আর বকাবেন না। আপিসের কাজ আছে। তাপ্পর ডিবেট।
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ০০:১৬340118
  • আই সি, ভেবে দেখার মত, এই ফ্লেভার অফ সারং টি বড়ই পিচ্ছিল :)
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০৯340116
  • না না দেশকে না, আমি গালটা বৃন্দাবনী সারং কে দিয়েছিলাম। :-)
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০৯340117
  • সব সময় নয় যদিও, ধরুন ত্রিবেনী তীর্থ পথে, এক এবং একমাত্র পটদীপ রাগ
  • lcm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০৬340115
  • ইহাই হইল রাগ"প্রধান" গানের মজা। একবার মনে হইব এই রাগ, আবার পরক্ষণেই অন্য জায়গা শুনে ঠাউর হইব অন্য রাগ।
  • anandaB | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৫৯340114
  • ঈশান, হ্যা (শালা কিছুতেই চন্দ্রবিন্দু দেওয়া গেল না :) ) এই গান-টা শুনেছি

    আর এটাও প্রায় একমত দেশ অত্যন্ত খতরনাক রাগ, গুলিয়ে দিতে ওস্তাদ। এই যেমন আজ সকাল অবধি ধারণা ছিল সৃজন ছন্দে আনন্দে দেশ রাগে, কিন্তু আবার ভালো করে শুনে মত বদলে তিলককামোদ করে ফেলেছি :)
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৫২340113


  • এইটা কইছেন কি? তাহলে এটা বৃন্দাবনী সারং ই বটে। বৃন্দাবনী সারং এ মাপানিসা, ণিপা -- এই চলনগুলো বাহারের মতই লাগে বটেক। আবার পনিসারে চলনে চললে দেশের মতো লাগে (বস্তুত এই রাগটা কেন এক্সিস্ট করে তাই জানিনা)। গান্ধার যেন জেদ করে বর্জিত। :-)

    অন্য গান হইলে ইগনোর।
  • anag | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৫১340112
  • ডিডিদার কথা শুনে গত সপ্তাহে সাগ্নিক মিত্র শুনেছিলাম। আহা, কি শুনলাম। প্রায় ২৩ বছর আগে অজয় চক্রবর্তী যা গেয়েছিলেন, এইটুকু ছেলে অবিকল গেয়ে দিয়েছে। অসামান্য ব্যাপার।
  • anandaB | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৩৫340111
  • একটু ফুট কাটি
    গতকাল দেখলাম নিঙাড়িয়া নীল শাড়ি কোন রাগে সেটা নিয়ে আলোচনা চলছে, ন্যাড়া লিখেছেন বাহার, আমার কিন্তু ধারণা ছিল বৃন্দাবনী সারাং

    তো আজ প্রতিমার গান টা আবার শুনলাম, পাশাপাশি বাহার-ও শুনলাম (ভীমসেন আর রশিদ-এর দুটি বন্দিশ) এবং পুরনো ধারণা তেই স্টিক করে রইলাম, যেমন নিঙাড়িয়া -তে ধৈবত ব্যবহার -ই হয় নি যেটা নাকি বাহার-এর আরোহ তে ব্যবহার হয়

    ইন ফ্যাক্ট প্রতিমা যে সরগম গুলি করেছেন সেগুলি তো পুরোপুরি বৃন্দাবনী সারাং (মানে আমি যা বুঝলাম আর কি)

    তবে আফটার অল আধুনিক গীতি সুতরাং চলন একেবারে মাপে মাপে হবে তার কোনো মানে নেই

    কোনো ভুল ইন্টারপ্রিটেশন হলে জানতে আগ্রহী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত