এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৫২340200
  • আমি মাণ্ডের এইটা প্রথম শুনে পেগলে গেসলুম। আর ধাঁধায় পড়ে গেসলুম। কাকে কী বলব।
    এটা শোনেন।


    আর এটা।


    এবং এটা।




    নিন, কাকে ঠুমরী বলবেন, কাকে ফোক, কাকে ধুন,কাকে গজল, ঠিক করুন। কে রাজস্থানী, আর কে পাকিস্তানী। সারেঙ্গী থেকে রাবণহত্তা, এই জার্নিতে, রাজসভা থেকে গলি, সেই তো একই মোচড়, একই মীড়, একই কান্না।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৫১340199
  • আচ্ছা এবার এইটা শুনুন। খুব র ভাবে গাওয়া। কিন্তু টিউন শুনে মনে হচ্ছে 'ইয়াদ পিয়া কি'। :-)

  • ন্যাড়া | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৪৮340198
  • রবিশংকরের একটা মিশ্র মান্ড আছে, যার গতটা একেবারে "উচাটন মন ঘরে রয়না"-র সুর।
  • Tim | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৪৫340197
  • মামুর বেহালার লিংকের পরে সাজেশনে এলো মামে খান (নামের উচ্চারণ ভুল করতে পারি) এর কয়েকটা ক্লিপ। রাজস্থানী ফোক ধরলে ছাড়া যায়না।
  • b | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৪৪340196
  • না না, মারার কি আছে। পাহাড়ি ইত্যাদি রাগের নাম শুনলেই তো মনে হয় ওগুলো ফোক বেসড ছিলো, পরে কোডিফায়েড হয়েছে। মান্ড-ও তাই। চৈতি, হোরি, কাজরি ইত্যাদির প্রি-ক্লাসিক্যাল চরিত্র অত্যন্ত স্পষ্ট।
    মান্ড শুনে এটা দেবার লোভ সামলাতে পারলাম না
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৩৫340195
  • কারেক্ট টিম, খুব ভালো মিল টা ধরেছেন
  • Tim | ১৫ এপ্রিল ২০১৬ ২২:৩১340194
  • বেহালার সুরের শুরুটা "তুম ইতনা যো মুসকুরা রহে হো" মত না? এইটাই কি স্যান বলছিলি?

    খুব ভালো লাগলো ঈশানদা। এ যদি ফোক টিউন হয় তো সত্যিই কোন সীমারেখা নাই। এমনিতে কোনদিন ভাবিওনি সেইভাবে যদিও, অত ভেদ থাকার দরকারই বা কী?
  • pi | ১৫ এপ্রিল ২০১৬ ২২:২৯340193
  • সকালে লিখতে গিয়ে এই মাণ্ডের কথাও মনে হচ্ছিল। এরকম আরো কিছু টিউন আছে, শুনিয়ে লোককে ধাঁধায় ফেলার জন্য ঃ)
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ২২:২২340192
  • ইশানের দেওয়া বেহালা শুনলাম, এটা যদি রাজস্থানী ফোক টিউন হয় তাহলে ইয়াদ পিয়া কে টেকনিক্যালি ফোক টিউন বলতে আমার অন্তত আপত্তি থাকে না

    প্রসঙ্গত ভদ্রলোকের বাজনা ভীষণ ভালো লেগেছে - ঈশান ধন্যবাদ
  • অপ্পনকে | ১৫ এপ্রিল ২০১৬ ২২:০২340191
  • কী সমস্যা হল আয়কর নিয়ে? টইটা তুলে লেখো।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৪৫340190
  • উটুবে সাম্প্রতিককালে শুনি নাই। কিন্তু আগে এইটাই শুনেছি। যদিও সেটা এর চেয়ে একটু ভালো রেকর্ডিং ছিল মনে হচ্ছে। সেটা ভুল হতে পারে। অবশ্য রেকর্ডিং এ কীইবা যায় আসে।
  • Tim | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩৬340189
  • আমি প্রানে ধরে রশিদ খানের কোন গানকেই ভালো লাগেনি বলতে পারিনা। এও বায়াস আর কি ঃ-)
  • san | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩৩340186
  • টাইপো দেখেই তো হাসলাম :-)

    এই বেহালা শুনিয়ে কি ক্ষতি যে ঈশান করল তা জানেনা। দুটো সুর মনে আসছে ঐ ধাঁচের, ছেঁড়া ছেঁরা, ওদিকে কোনোটাই ঠিক্করে মনে পড়েনা। ক্ষি অশান্তি ! এখন আমি কি করি।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩৩340187
  • বাবা কত নাম রে ভাই। কানা ছেলের নানা নাম। :-)
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩৩340188
  • ঈশান এবং বাকিরা কি এই ভার্সন টা শুনেছেন? ইউটুবে পপুলার ভার্সন টা সাড়ে তিন মিনিট-এর

  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩১340185
  • না না আমিও বড়ে গুলাম আলিকে নিয়ে কাটাছেঁড়া করছিনা। রাগ নিয়েও কোনো সন্দেহ প্রকাশ করছিনা। ওই গানটায় ভিন্ন ষড়জের চলন আর মান্ডের (ভিডো পশ্য) কী মিল সেটাই শুধু বলছি। ব্যায়লাটা অন্তত একবার শুনে দেখুন। প্লিজ।
  • san | ১৫ এপ্রিল ২০১৬ ২১:৩০340184
  • রেফারেন্স - রাজন পারিকর মিউজিক আর্কাইভ।
  • lcm | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৯340183
  • ঈশান, অন্যান্যরা...
    এগুলো কোনো টইতে লেখো।
  • san | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৭340182
  • উইকি জানাইল রাগ ভিন্ন ষড়জেরই অন্য নাম কৌশিকধ্বনি। আরো নাম হল হিন্দোলি, ঔড়ব বিলাবল, ভূকোষ/ভবকোষ।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৬340180
  • উফ আবার ভুল। যাইহোক।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৬340181
  • ওহো শ্র্য লিখেছিলাম। অতোটা ভুল জানিনা। ওটা টাইপো।
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৪340179
  • কারেক্ট, রশিদ-এর ওই ভার্সন টাও শুনেছি, কিন্তু খুব (মানে খুবই) হতাশ হয়েছি, সে ইদানিং অবশ্য ওনার বহু গান শুনেই হচ্ছি (মানে ওই অল্প বয়েসের পারফরমেন্স গুলো শোনার পর একটা অসম্ভ্যব বায়াস তৈরী হয়ে গেছে বলে বোধহয়)
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:২৩340178
  • আমি লোকে যেভাবে বলে শুনে লিখে দিয়েছি। বানাম জানিনা। ভিন্ন ষড়জ ই হবে।
  • anandaB | ১৫ এপ্রিল ২০১৬ ২১:১৯340177
  • আমার ধারণা ছিল ইয়াদ পিয়া কি আয়ে লুজলি বেসড অন রাগ কৌশিক ধবনি (বানান টা ঠিক লিখতে পারলাম না)

    অবশ্যই যেহেতু ঠুংরী এবং সর্বপরি বড়ে গুলাম আলী বাকি আর কিছু কাটা ছেড়া করার মত সাহস করে উঠতে পারলাম না :)
  • Tim | ১৫ এপ্রিল ২০১৬ ২১:১৮340176
  • ইয়াদ পিয়া কি রশিদ খানের গলায় ইউটিউবে আছে, জগজিৎ সিং মেমোরিয়াল ফাংশনে গাওয়া, লাইভ। ভালোই লেগেছিলো। আর এইসেদিন শুনলাম করাচির এক অটোচালকের খালি গলায় ফেসবুকে লিংক পেয়ে। ওটা আরো ভালো লাগলো, হয়ত প্রেক্ষিতের জন্য।
  • Arpan | ১৫ এপ্রিল ২০১৬ ২১:১৩340175
  • বাজারে ট্যাক্সো বিশেষজ্ঞ কেউ থাকলে হাত তুলবেন প্লিজ।

    শুদ্ধ দেশী আয়কর।
  • san | ১৫ এপ্রিল ২০১৬ ২১:১২340174
  • ভিন্ন শর্য মানে ভিন্ন ষড়জ ? :-)
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:০৩340173
  • আরেকটা ভিডো পেলাম, কৌশিকী চক্কোত্তির। এতে মান্ডের ফোক চলনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হাতে সময় থাকলে এটাও শুনে নেবেন। যদিও এটা একটু লম্বা। সাত মিনিট মতো।

  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ২১:০১340172
  • মারার আগে আমি কারণ ব্যাখ্যা করি। :-)

    'ইয়াদ পিয়া কি আয়ে' একটি অপ্রচলিত রাগে বাঁধা। মানে পন্ডিতরা ভালই পরিচিত হয়তো রাগটির সঙ্গে, কিন্তু আমি এই গানটা শোনার আগে রাগটার নাম শুনিনি। গানটা শোনার পর, এই হাল আমলে ইউটিউব আসার পর এদিক সেদিক নেড়েচেড়ে রাগটা শুনি অল্পবিস্তর। কারো গাওয়াই 'ইয়াদ পিয়া কি আয়ে'র মতো ভালো লাগেনি। সেটা শুধু বড়ে গুলাম আলির অপার্থিব গলা আর মেজাজের কারণে নয়, গানটায় এমন কিছু মোচড় আছে, যা অন্য বন্দিশে পাইনি। রাগটার নাম ভিন্ন শর্য (অন্য কোনো বানানও হতে পারে)।

    তা, এইসব শুনতে শুনতেই আমার অন্য একটা রাগ মনে পড়ে, সেও খুব সামান্যই শুনেছি, তার নাম মান্ড (এরও অন্য বানান হতে পারে)। কিন্তু মনে পড়ে, কারণ, গানটার সঙ্গে এর চলনে কী অদ্ভুত মিল। এই মাত্র খুঁজে একটা লিং পেলাম, বেহালার, দিচ্ছি, একটু শুনে দেখবেন।

    এটা লিখলাম, এই কারণে, মান্ড এর অদ্ভুত চলনের জন্য আমি একটু আধটু খোঁজ খবর নিই, রাগটার বিষয়ে। যেটুকু জেনেছি, তা হল এ একেবারে রাজস্থানী ফোক টিউন ছেঁকে তোলা রাগ। রাজস্থানী ফোক টিউন, সে খুব পাগল করা জিনিসই হবে, কে না জানে।

    যাই হোক, এই হল আমার উপস্থাপন করা কেস। একটু শুনে দেখুনঃ


    কে কি থেকে প্রভাবিত বলা ভারি মুশকিল। কিন্তু ন্যারেটিভের যে চলনটা স্বাভাবিক, সেটা হল ফোকের টিউনের এই চলনটা থেকে, সোজা অথবা ঘুরপথে 'ইয়াদ পিয়া কি আয়ে' উঠে এসেছে।
  • Abhyu | ১৫ এপ্রিল ২০১৬ ২০:৪৩340171
  • আগে তো ঠিক হয়েছিল যে সজারু উল্টে পড়লে কুমুদির কাছে যাবে ও কুমুদি একটি সিঙারা বা একটি জিলিপি দেবেন উইথ প্রোব্যাবিলিটি ৫০%
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত