এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৬ ০৯:২২340440
  • ছনকাটি বনকাটি
    বাঘের দুই কানকাটি
    কোলকাতায় কাঠের বাটি

    অতঃ কিম?
  • | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:২৫340437
  • কালিঘাটে? থ্যাংকিউ। আমার বেশ মসৃণ মত গাঢ় রঙের বাটি চাই।
  • | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:২২340436
  • কালীঘাটে।
    কাঠের বারকোশ, হাতা, বাটি এইসব পাওয়া যেত ১৯৭৫-৭৬ নাগাদ। এখনও যায় নির্ঘাৎ।
  • | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:১৩340435
  • কোলকাতায় কোথায় কাঠের বাটি পাওয়া যায়? কারুর জানা আছে?
  • দানববাবু | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:০৪340434
  • ছনকাটি বনকাটি বাঘের দুই কানকাটি - এইরকম একটা ছড়া আছে।
  • sosen | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৫৯340433
  • এইবারের দুটো গল্পই বেজায় ভাল। মন খুশ হয়ে গেল।শাক্যকে কমলালেবু খাওয়াবো।
  • | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৫৫340431
  • দুচামচ খেয়েছি,এতে আশাকরি কাজ হবেঃ)
  • | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৫৫340432
  • আমি এই খেয়ে উঠলাম। গোবিন্দভোগে এক খাবলা ঘি।
  • dc | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৫৪340430
  • কতটা করে বোধায় লেখেনি, দিনে বার দুয়েক খাবার কথা লিখেছিল। কয়েক পাতা পেছনে আলোচনা হয়েছে।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৪১340429
  • রোজ রোজ ঘী? কতটা করে?
  • dc | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৪০340428
  • আজ সকাল থেকে কয়েকটা গ্রুপে এই লিং দিয়ে রিপ্লাই করলাম :d

    মেসেজটা এমনভাবে লিখেছিল যে ঐ ঘি খাবার পয়েন্টটা সকলের চোখে পড়বেই।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:০৫340426
  • ঈশ, কৌশিকী নদী বলে নাকি একটা নদী ছিল! শক্তিগড়ের কাছে। চমৎকার নদী, তাকে নিয়ে গল্প লেখা হয়েছে আর রেডিওতে নাটকও হয়েছে। তখন কস্মিনকালেও ভাবিনি ঐ নদী এত কাছে ছিল! ভাবতাম ঐ নদী ছিল বুঝি রামেদের বনবাসের সেই পঞ্চবটীর কাছে।
    বনকাটি গ্রাম শুনে কৌশিকী মনে পড়লো।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৫৩340425
  • বসন্তকালের জিনিসকে বাসন্তী বলে না? যেমন কিনা বাসন্তী-বেদনা?
    ঃ-)
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৫০340424
  • হিন্দিতে বসঁতী।

    আর বসন্তীর নামের পিছনের কারণও বলেছিলো সিনেমটাতে। "মঔসীকে দেবরকে সাঁসনে কহা .........."

    বসন্ত কালে জন্ম।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪৬340423
  • বসন্তি মানে কী? যে বসে থাকে?
    ঃ-)
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪৫340421
  • বনকাটি থেকেই বোঝা যাচ্ছে বন কেটে গ্রাম হয়েছে। বনের ভুতেরা যাবে কোথা? তাই ওরা বিরক্ত করতো।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪৫340422
  • হুম। ওটা বাসন্তি না, বসন্তি/বসন্তী।
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪৩340420
  • নরেন্দ্রপুর আর কল্যাণীতে তো অনেক ভুত থাকত। তবে তারা বিরক্ত করত না। কিন্তু আমাদের মামাবাড়ি বনকাটি গ্রামে (গড়বেতার কাছে) একবার একটা মেছো ভূতের পাল্লায় পড়ে প্রচুর হেনস্থা হতে হয়েছিল।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪২340419
  • বসন্তি???? ঃ-)
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:৪১340418
  • ""বাসন্তী, তেরা নাম কেয়া হ্যায় রে?""

    হাহাহাহাহাহাহাহা। ঃ))
    একটা ডায়লগ, সেটাও ভুল, তারপরে আবার কোটেশানে ঃ))

    "তুম্হরা নাম কেয়া হ্যয় বসন্তি"
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:১৬340417
  • আমার এক আত্মীয়ার খুব ভরসা ছিল ইলেকট্রিসিটির উপরে। উনি বলতেন ইলেক্ট্রিক এর তার যেখান দিয়ে গ্যাছে, তার ত্রিসীমানা থেকে সব ভুত দূরে চলে গ্যাছে। ঃ-)
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:১৪340416
  • এই অভ্যু, সুপারন্যাচারাল কিছু দেখেছ কোনোদিন?
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৬ ০৬:০২340415
  • তা কুমুদি কি পিঠেপুলি রাঁধছে? আম্মো একটা পেন্নাম ঠুকে দিলাম, এবার কী (কি নয়) খেতে দেবে?
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৫:৩০340414
  • ভয়েস, কমরেড, ভয়েস। ঃ-)
  • Tim | ১৯ এপ্রিল ২০১৬ ০৪:৪৬340413
  • শোলেও দ্যাখেনি, শোলের কথা খালি অনেক শুনেছে এইটা আমার গেস ;-)
  • sosen | ১৯ এপ্রিল ২০১৬ ০৪:৪৫340412
  • আতোজ শোলের পর আর কোনো সিন্মা দেখেনি বলে মনে লয়।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৬ ০৪:৩০340411
  • তখনই তো অমিতাবচ্চন এসে বলতো, "বাসন্তী, তেরা নাম কেয়া হ্যায় রে?"
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত