এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৫340499
  • "ভিতরের অয়ম্বিয়েন্স একেবারে ধাবাঅ টাইপের" - এটা বাজে দাবি। যথেষ্ট মিডল ক্লাস রেস্টুরেন্ট। প্রচুর কাপল যায়। দু-চারটে সিনেমার পোস্টার লাগালেই ধাবা হয়ে যায় নাকি!!
    খাবার ভালো, দ্বিমত নেই। তবে আমার নর্থ-ইন্ডিয়ান খাবার বিশাল ভালো লাগে না।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৫340500
  • কোথায় চললে এখন?
  • aka | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৪340497
  • আর কি এই গেরাম থেকে শহরে গিয়ে বিমান ধরার হ্যাঙ্গামা। গেরামে থাকার বিভিন্ন ঝামেলা।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৪340498
  • হা হা, দেখেছ !
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৩340496
  • আমারও এক কেস। সন্ধের সময় কি ঘুম পায়।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩২340494
  • আরে আকা যে, এত ভোরে !
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩২340495
  • আসলে সন্ধেতে একচোট ঘুমোলে এই এক সমস্যা
  • aka | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩১340493
  • আমার পরের দিন শুরু হয়ে গেল, আর এনাদের চোখে এখনো ঘুম নাই।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:২২340492
  • তখন তেমন ভালো কিছুই ছিলো না। হাফিজ ছিলো। আর সি-থ্রি বলে একটা চলেবল রেস্তোরা ছিলো - সস্তা হতো বলে মাঝে মাঝে যেতাম। জোKআতে কিচ্ছু ছিলোনা। ঝুপরি টাইপের দোকানের সামনে চটে বসে রুটি তরকারিও খেয়েছি।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:২০340491
  • বেহালায় ছিল ১৪ নম্বর বাস, আর, ২৭ নম্বর ট্রাম।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:১৮340490
  • S জোকাতে ছিলে, আইআইএম - ওদিকে বেহালা এলাকায় কি ভালো রেস্টুরেন্ট আছে
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:১৬340489
  • না না, আমি সব খাই, হাতিবাগানের সাউ-এর চপ (নেতাজি চপ) ও খাই।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:১৫340488
  • তার মানে ঐ ডোভার লেন, না ডোভার প্লেস - ঐ দিকে বোধহয়
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:১২340487
  • এইতো প্রবলেম, এটা দেখেছি যে মির্চ মশালার খবর কোলকাতার লোকেরা একেবারেই জানেনা। এটা গড়িয়াহাট প্যান্টালুন্সের পিছনে। জোকায় থাকাকালীন আমাদের রেগুলার ছিলো - প্রতি উইকেন্ডে অন্তত ৪-৫ টা গ্রুপ জেতই - ১০% ছাড়ও দিতো। জোকায় ভোট নিলে তখন (অবশ্যি অনেকদিন হয়েছে) এক নম্বর নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হতো। একেবারেই অথেনটিক খাবাঅর - যেকারণে হয়তো বাঙালীদের নাপসন্দও হতে পারে। আর ভিতরের অয়ম্বিয়েন্স একেবারে ধাবাঅ টাইপের - আপনি ট্যাঁশ হলে পছন্দ নাও হতে পারে।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:০৭340485
  • কিন্তু কলকাতায় মোকাম্বো জানি। ভালো খাবার।
    কিন্তু মির্চ মশালাটা কোথায়? এবার দেখতে হবে। অবশ্য এত রেস্টুরেন্ট হয়ে গেছে।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:০৭340486
  • হ্যাঁ কেতা কায়দা সার্ভিস ইত্যাদিও আছে। ডিমান্ডের ব্যাপারও আছে। তাছাড়া ক্রাউড কন্ট্রোল করা ইত্যাদি।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:০৩340484
  • হ্যাঁ আমারো দেখে মনে হলো যে রেস্তোরাটা বেশ রিজনেবল, লোকেশন অনুযায়ী। ১৭ তে নিজের পছন্দ মতন বার্গার বানাতে পারছেন। আর কি চাই? আর ঐ বেশি দামের বার্গারটা মনে হচ্ছে একেবারেই শোয়ের জন্য - অর্ডার করতে নাও পেতে পারেন।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:০১340483
  • অফ কোর্স। শুধু খাবার কেন, যে কোনো জিনিসের দোকানের দামেই একই নিয়ম। কিন্তু ধরো, নিউইয়র্কে - টাইম্‌স স্কোয়ারে - তিরিশ ফুটের ব্যবধানে খাবারের দামের তফাৎ প্রায় দ্বিগুণ --- কেতা, কায়্দা - এই সবে দাম।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫৯340482
  • না, ঐ বার্গার ব্রাসেরি এমন কিছু রেঁস্তোরা নয়। ওটাতে খেয়েছি, অফ কোর্স ঐ বার্গারটা নয়। ওদের অত পুরোনো ওয়াইন আছে বলে মনে হয় না।

    পায়া দারুণ খেতে। ছাগ/ভ্যাড়ার পা (ক্ষুর শুদ্ধু) দীর্ঘক্ষণ ধরে কম আঁচে সেদ্ধ করে তৈরি করে। গরম রুটি দিয়ে পায়ার ঝোল দারুণ লাগে।

    নেহারি হল গিয়ে খুব তুলতুলে মাংসের টুকরে পাত্‌লা (খুব পাতলা নয়) চোবানো। আমি একবার এত সুন্দর নরম মাংস পেয়েছিলাম, একদম মার্সমেলোর মতন, কিন্তু গলে যায় নি।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫৬340481
  • কিন্তু আপনি বড় শহরের যেকোনো ভালো রেস্তোরায় খেলে তার জে দামটা দেন সেটার বেশিরভাগটাই জায়্গার রিয়েল এস্টেটের ভাড়া। বিশেষত ফাইনান্সিয়াল সেন্টার গুলোতে। এটা খুব জানা ব্যাপার।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫৩340480
  • আমি তো ইন্টারেনেটে সার্চ দিয়ে দেখলাম ঐ শ্যাম্পেনের দাম কোথাউই ২৫০-৩০০র কম নয়। আমি ধরে নিচ্ছি বেটার জিনিসই দেবে, যেখানে ১০০ বছরের পুরোনো ভিনিগার দেবে। ঐ ভিনিগারেরও দেখলাম গুচ্ছের দাম - এক আউন্সের দাম ১০০র কাছাকাছি।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫১340479
  • সুতরাং, খাবারের দাম শুধু জিওগ্রাফিক লোকেশন দিয়ে হয় না।
    এমন মিছিমিছি ফালতু কথা বলার দায়ে অভিযুক্ত কোরো না - তাও আবার খাবার দাবারের মতন সিরিয়াস ব্যাপার নিয়ে।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫০340478
  • নিহারীটা কি রোগান জোশের পাকিস্তানি ভার্শান? ল্যাম্ব পায়াটা কোথায় যেন একটা খেয়েছিলাম।

    ৪৯ ডলারের বার্গার কোথায়? রেসিপি দেখলে তবে বলতে পারি।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৪৮340477
  • না, না, ঐ ডম পেরিনিয়ন শ্যাম্পেইন ৫০০ ডলার না, ১৫০ র মতন হবে।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৪৫340476
  • হ্যাঁ, ঐ ৭৭৭ টা এক্সেসিভ।
    কিন্তু, ৪৯ ডলারের বার্গারের বৈশিষ্ট্য কি, মানে বেশি দাম ছাড়া তা সবসময় বোঝা মুশকিল। রিইম্বার্সমেন্ট ক্লেইম করার সময় একটু ভ্রু-কুঁচকানি দেখতে হয় আর কি।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৪২340475
  • এর মধ্যে একদিন লোকাল খাওয়া হল, সদা-র বে এরিয়া আবির্ভাব উললক্ষে। দুপুরে, আমি/সদা/আগন্তুক মিলে স্যান ফ্রানে - ক্ল্যাম চাউডার (ব্রেড বোল), ফ্রায়েড কালামারি।
    সন্ধেতে ন্যাড়া/পামিতা/অনির্বান সহ, ফ্রিমন্টে পাকিস্তানি রেঁস্তোরা - বুন্দু খান -এ। ন্যাড়ার রেকমেন্ডেশন। নানারকম খাওয়া হল, তার মধ্যে - ল্যাম্ব পায়া, বিফ নেহারি, কটাকট আরো অনেক কিছু ছিল। কটাকট প্রথম খেলাম, চারপেয়ে প্রাণীর বিভিন্ন অঙ্গের মাংসের টুকরো খুব ছোট ছোট করে কেটে মাখো মাখো একটা ব্যাপার। ভারি পুষ্টিকর খাবার দাবার ছিল।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৩৫340474
  • এইযে সেই মেনুঃ
    https://www.caesars.com/content/dam/plv/Dining/Casual/burger-brasserie/BurgerBrasserieFoodMenu.pdf

    বার্গারের জন্য দাম নয়।
    *777 Burger $777
    kobe beef, pancetta, goat cheese, seared foie gras, arugula, maine lobster, 100 year-aged balsamic
    paried with a blt salad and a bottle of dom perignon rose champagne

    ঐ শ্যাম্পেনের দামই হবে প্রায় $৫০০+। আর ঐ ভিনিগারও(?) প্রচুর দাঅমী হবে বলেই মনে হয়।

    ঐ একই রেঁস্তোরায় বাকি বার্গারের দাম অত্যন্ত কম। নন স্ট্যান্ডার্ড রেস্তোরার থেকেও কম।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:২৮340472
  • টাওয়ারের মাথার রেঁস্তোরাতে খেতে মজা লাগে। অনেকগুলো আস্তে আস্তে ঘোরে, চারদিক দেখতে দেখতে খাওয়া। সময় সুযোগ পেলে খেয়েছি। টরোন্টো-তে সিএন টাওয়ার, ক্যালগেরিতে, সিয়াটেল-এর টাওয়ারে। প্যারিসে আইফেল টাওয়ারের রেঁস্তোরাতে খাওয়া হয় নি, আগে থেকে রিজার্ভেশন না থাকলে দিনে দিনে বুকিং পাওয়া চাপ। টরোন্টো-তে ঐ টাওয়ারের মাথায় বাংলাদেশি সার্ভারের সঙ্গে বাংলায় অর্ডার দেওয়া, কথা বার্তা বেশ ইন্টারেস্টিং হয়েছিল। কিন্তু, ওগুলোতে তেমন সাংঘাতিক দাম ছিল না।

    তবে, হ্যাঁ নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাথায় এক মুঠো পপকর্ন ৬ ডলার দিয়ে, '৯৩/৯৪ এ - খেতে খেতে নীচে দেখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত