এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ১১:৩৫340620
  • Sacred Games এর পিডিএফ হবে কারো কাছে ?
  • Tim | ২০ এপ্রিল ২০১৬ ১০:১৮340619
  • @ সোসেন, সেম সেশ হয়ে আসছে, ব্যস্ত
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ০৯:৩১340617
  • কুমুদি, জয়াদি এর পরে আরেকটা পোস্ট করেছে। সেটা হয়তো আরো ভাল লাগবে, ম্যা অ্যা তে তোমাদের জন্য রইলো ঃ)

    'কালকের কাঠবেড়ালিদের গল্পের একটা নতুন মোড় দেখা গেল। অনেকেরই খুব মন খারাপ হয়েছে, তাদের কাছে এই নতুন গল্পটা জানাই...
    কাল নিজেকে কেমন পাপী মনে হচ্ছিল যা ওদের খাবার তাই খেতে দেখে। নানা রকম ভাবছিলাম। বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে।একটা কিনে আনলাম। বিকেলে দু-তিন জন বন্ধুকে সেগুলো খানিক খাওয়ালাম। বীজগুলো জমা করা হল একটা ছোট বাটিতে। আজ ভোরে ঊঠে সেই বীজ আর ফলের কুচি কুচি টুকরো ছাদে ছিটিয়ে দিলাম। ওমা! বেলা নটায় দেখি পাঁচজন কাঠবেড়ালি কী মজা করে একমনে সেই বীজ খাচ্ছে ! কী যে ভালো লাগল! এইটুকু হাত বাড়ালেই বন্ধুরা ধরা দেয়! তার জন্যে এমন কিছু বেশি চেষ্টাও করতে হয়নি। সব্বাই যদি নিজের নিজের ভাবনা দিয়ে ওদের একটু ছুঁয়ে থাকি...! ভেবেছি যাদের ছাঁদ, বর্ষায় তাদের বলব একটা লতা লাগাতে'
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ০৯:৩১340618
  • যা মনে হয়, নির্ভয়ে গল্পের নিচে লিখে দাও। ঃ)
  • kumu | ২০ এপ্রিল ২০১৬ ০৯:২৮340616
  • সোসেন,দুর্জয় সাহসে ভর করে আউশভিৎস পড়ে ফেল্লাম।
    বনমজুর খুব ভাল লাগল।

    অভ্যু,ঃ-)))
  • sosen | ২০ এপ্রিল ২০১৬ ০৯:২৫340615
  • হুচি কেন আসে না?
  • kumu | ২০ এপ্রিল ২০১৬ ০৯:২৪340614
  • পাইএর এই পোস্তোটি পেলাম,কী ই ই ই ভালো,তাই আবার পেষ্টিয়ে দিলাম-
    কুমুদির জন্য জয়াদির একটা পোস্ট রইলো,
    'আমাদের এই পুরোন পাড়ায় আনাচ-কানাচে অনেক গাছ ছিল। কার্ণিশে, ছাদের কিনারে, পাইপের জোড়াতেও। চড়ুই শালিক কবুতর আর মেলা কাঠবেড়ালি। সারাদিন তাদের ছুটোছুটি দৌরাত্মে আর চিকন উঁচু স্বরের কাকলিতে এক এক দিন আমি কাতর আবেদন জানাতুম-তোমরা যদি এত চেঁচামিচি করো, আমি একটু পড়াশুনো করি কী করে বলো? কাঠবেড়ালির খেলার হুল্লোড়ে লিখতে পারিনি- এ কথা কি সম্পাদক শুনবেন?
    গত ছ'মাস ধরে আমাদের এই পুরোন বাড়িগুলোর কাঁধে, পিঠে, কোচড় ঘেঁষে বড় বড় বহুতল উঠছে।কোথাও আর একটুও মাটি অবশিষ্ট নেই। বাকি নেই একটিও গাছ। সকাল দুপুর চুপচাপ, বিষণ্ণ। ভাবি কোথায় গেল তারা। পাখিরা তবু নাহয় একটু ঊড়তে পারে কিন্তু কাঠবেড়ালিরা? এত মজার আর এত দুষ্টু ছোট্ট প্রাণীগুলো।।।আমাদের এত কাছাকাছি অমন সুন্দর রহস্যময় প্রাণীরা বাস করে ভাবা যায় না!
    আজ সকালে দেখি উল্টোদিকের একটা ছাদের ওপর একলা বসে ওর সেই অনন্য দুহাত মুখের কাছে তোলা ভঙ্গীতে কুড়িয়ে খাচ্ছে কারো ছুঁড়ে ফেলা এঁটো ভাত''
    পুরো লেখাটি কই?
  • Tim | ২০ এপ্রিল ২০১৬ ০৯:১৯340612
  • হ্যাঁ, অভ্যু ঃ-))

    শ্চ ঃ-))
  • sosen | ২০ এপ্রিল ২০১৬ ০৯:১৫340611
  • কুমুদিদি, নতুন গল্প পড়ুন, বুলবুলভাজায়
  • kumu | ২০ এপ্রিল ২০১৬ ০৯:১২340610
  • আচ্ছা,একটি কথা।
    আজকাল একটু কম আসি বলে অনেক পোস্টই মিস করি।আমার জন্য কেউ কিছু লিখেছেন,আর আমি উত্তর দিই নাই এমনটা হতেই পারে বা হয়েছে,তার জন্য ভেরি সরি চাই,মশলা সহ।
    আর সেইপুরোনো পোস্ট যদি তুলে দ্যান তবে খুবি খুশি হই,এই আর কী।
  • lcm | ২০ এপ্রিল ২০১৬ ০৮:৪১340608
  • "মুনমুন সেন বিড়ি" শ্রমিকের কী কাজে লাগবে?
    ঠিক কোশ্চেন, উত্তর হল - রাজা বিড়ি বা সন্তোষ বিড়ি যে কাজে লাগে।
  • sch | ২০ এপ্রিল ২০১৬ ০৮:৪১340609
  • TIm এর ৮ঃ৩২ - হিনী। অসাধারণ
  • Abhyu | ২০ এপ্রিল ২০১৬ ০৮:৩৬340607
  • তুই কি সেই টইটার কথা মনে করে লিখলি? :)
  • Tim | ২০ এপ্রিল ২০১৬ ০৮:৩২340606
  • এ আবার কেমনতরো কথা? সবার যে কাজে লাগে বিড়িশ্রমিকেরও সেই কাজেই লাগবে
  • Abhyu | ২০ এপ্রিল ২০১৬ ০৮:৩০340605
  • আচ্ছা "মুনমুন সেন বিড়ি শ্রমিকের কী কাজে লাগবে" - এই কথাটা এমন কি ভুল?
  • kumu | ২০ এপ্রিল ২০১৬ ০৮:২০340604
  • সিকি ও ঈশানকে থাংকু।১ ২৯ করতে পারলে তো খুবি ভাল হয়।
  • ইয়ে | ২০ এপ্রিল ২০১৬ ০৭:০৫340602
  • কাল তালেগোলে ভুলে গিসিলাম। পটাশম্যাম আর শ্যামলদাকে এট্টু দেরিতে তাই হ্যা ম্যা অ্যা-এর শুভেচ্ছা।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ০১:৪৪340600
  • এছাড়াও ব্রুকলিনে এক লাখ কুড়ি হাজার নাম ভোটার লিস্টি থেকে বাদ গেছে। তার বৃহদাংশই নাকি "ভুল করে"। মেয়র ইলেকশন বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছেন। ল সুট হয়েছে। ইত্যাদি প্রভৃতি।

    কেস তো ভালো ঠেকছেনা।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ০১:৩২340599
  • ওদিকে নিউ ইয়র্কে শুনলাম হেবি কেওস। অতি উৎসাহে দলে দলে লোক লাপাতে লাপাতে ভোট দিতে যাচ্ছে, আর নিয়মের গেরোয় বিফল মনোরথ হয়ে ফিরছে। কমপ্লেন হটলাইনে নাকি রেকর্ড কমপ্লেন পড়েছে। :-)
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ০১:২৯340598
  • বার্নি নিউ ইয়র্কটা মানে মানে জিতে গেলে বলে কয়ে কুমুদিকে ওটা গিফট করতে বলে দেব।
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৬ ২২:৫৮340597
  • বাহ এ খুবি ভালো কথা কুমুদি
  • kumu | ১৯ এপ্রিল ২০১৬ ২২:৫০340596
  • অভ্যু, আজ ছেলে লুরু থেকে ডিনার অর্ডার করে দিয়েছিল।(মাম্মি আজকের দিনেও রান্না কোরো না)।তাই আজ কিছু রান্না করিনি।আর পুলিপিঠে তো যে কোনদিন হতে পারে।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ২১:৫১340595
  • বাঙ্গালুরুতে তো শুনেছি অনেক দেশপ্রেমিকরা থাকে। তারা আজ এমন একটা ইসে করতে পারলো। হায় মিদি, তোমায় কেউ বুঝলো না।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ২০:৩৬340594
  • নভেম্বরে।
  • Tim | ১৯ এপ্রিল ২০১৬ ২০:৩৫340593
  • এখনও প্রাইমারী? সেকেন্ডারি, হায়ার সেঃ এসব কবে আসবে?
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ২০:১৬340591
  • আজ নিউ ইয়র্ক প্রাইমারী।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ২০:১৬340592
  • আজ নিউ ইয়ার্জ প্রাইমারী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত