এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৫৫340979
  • বাঁশ বোলে তো, এইটি একবার খেতে চাই।





    খেতে চাই এমনি মৌতাত ক'রে টংঘরে বসে।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৫৫340980
  • আরে সল্টলেকে একব্যক্তি বাড়ির পিছনের অল্প জায়গায় বাঁশ গাছ লাগিয়েছিলেন। ওনার বাড়ি যেতে একগাল হেসে বলেছিলেন - অভ্যুদয় আমার পিছনে বাঁশ দেখেছিস?
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৫৩340978
  • আচ্ছা মিঠুদির কি রেনবো ট্রাউট রাঁধার পরে গন্ধ লাগে না রাঁধার সময়?
  • b | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৫২340977
  • আমার এক জ্যেঠামশায় নতুন বাড়ি করার পরে, কিছু ফালতু কাঠ, বাঁশ ইত্যাদি পড়েছিলো। পাড়ার লোকেরা দুর্গাপূজোর জন্যে সেগুলো নিয়ে যায়, জ্যেঠু-ও আপত্তি করেন নি। তা বিজয়া সম্মিলনীর সময়ে, ভোট অফ থ্যাংক্স দিতে গিয়ে ক্লাবের সভাপতি বলেছিলেন.. আর এই নতুন আমাদের মধ্যে এসেছেন প্রদ্যোতবাবু, উনি আমাদের বাঁশ দিয়ে সাহায্য করে্ছেন।
  • pi | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৪৬340976
  • আমি হাল্কা সাবান দিয়ে ধুই। নইলে ভাল করে জল। আর শুকানো। তবে ব্যবহার কমই করি। আমি তো চা তেমন খাই না।
    এগুলোতে বীজ ভেজাই। মশামেসোর কাপ নিয়ে টানাটানি করলে চেঁচায়। এখন ঢ্যাঁড়শ, চিচিঙ্গে, পাটশাক আর পুঁই, ঝিঙে ভিজছে। ঃ)।
    ট্রেতে বাঁশের কাপ থেকে বীজ তুলে তুলে খেতে ছড়াতে কী মজা !
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৪৫340975
  • বাঁশের আসনটা আরো ইন্টারেস্টিং হত, কেসিদা
  • kc | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৪১340973
  • আরে বাঁশের বাসন বল, ফিচেল লোকেরা চারদিকে ওঁত পেতে থাকে।
  • sosen | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৩৪340972
  • ওসব খুব ভালো জিনিস। শরীর খারাপ হয়না ওতে। জার্ম লেগে থাকেনা, বুঝলে ব্যাংদি।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৩৩340970
  • ব্যাঙদি বাঁশে কোনো দোষ হয় না। বাঁশের নিজস্ব জীবাণুনিবারক ক্ষমতা আছে তাই ধুতে টুতে হয় না। একটু শুকিয়ে নিলেই রিইউজ করা যায়।
  • sosen | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৩৩340971
  • না না নিশ্চয়ই ধোয়। একটু তাড়াতাড়ি খারাপ হয় ধুলে শুধু জলে ধুলেই হয়। তাই বলছিলুম।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৩১340969
  • রেড স্ন্যাপার খুব ভালো খেতে। কাঁচা মাছে একটু গন্ধ আছে কিন্তু রাঁধার পরে সেটা একটুও থাকে না। খুব স্বাদু মাছ, দামটা একটু বেশি বলে আমি একটু বুঝেশুনে খাই।
  • Ekak | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৯340967
  • কেজানে তোম্বার গেলাসে তো কোনদিন কাওকে সাবান দিতে দেখিনি। খাওয়া হয়ে গেলে দোকানদার এক বারটি বেশ গরম জলে ডুবিয়ে জানলার ধারে রোদ্দুরে উল্টে রেখে দিত। ব্যাস।
  • b | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৯340968
  • দ, এ তো জীবনস্মৃতিতেও আছে। রবিবাবুর কোনো এক বিলিতি ল্যান্ডলর্ড( তাই তো?), ছেলে পিলে হয় নি, একটা কুকুর ছিলো। ভদ্রমহিলার সাথে ঝগড়া হলে ল্যান্ডলর্ড কুকুরটাকে মারতেন।
  • Byaang | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৮340966
  • থ্যাংকিউ সোসেন। জম্মে আর কেউ বাঁশের কাপে কিছু খেতে দিলে খাচ্ছি না বাপু।
  • kc | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৫340965
  • আরে মুখ লাগিয়ে খাওয়ার পর একটু সাবান আর স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে হয়?
  • Ekak | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৪340963
  • ইহ শীতল পাটি তে পিসুপোকা হয়।
  • sosen | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৪340964
  • কেসিদা, এগুলো তো নোংরাই হয় না। সাবান দিয়ে মাজে না।
  • sosen | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২২340961
  • আমারও এক্স্যাকটলি এই ট্রেটা আছে। আর একটা ভাঁজ করা যায় এমন সাজি পাওয়া যায়। ফ্ল্যাট হয়ে যায় পুরো। সেও খুব সুন্দর। একটু ভালো দোকানে বেতের বয়াম পাওয়া যায়, পাতলা আর মোটা বেত দিয়ে বানানো, নিচে কাঠের বেস। দারুণ জিনিস। দুল হার চুড়ি বালা--ও আর শীতলপাটি এবং পাখা।
  • kc | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২২340962
  • এই বাঁশের কাপগুলো পরিস্কার করে কী করে? মানে সাবাং স্কচ ব্রাইট দিয়ে মাজা যায়? খারাপ হয়ে যায়না? লোকে মুখ লাগিয়ে খাওয়ার পর ভালো করে পোস্কার না করলে তো মুশকিলের ব্যাপার। আমার একটা গেলাস আছে, পোস্কার কত্তে গিয়ে কেমন নুনছাল উঠে যাওয়া টাইপ হয়ে গেছে। এখন তাতে পেন রাখি।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৬ ০৯:১৯340960
  • পাঙাস মাছে গুচ্ছ তেল। না খাওয়াই ভালো।

    ওর থেকে আড় মাছ অনেক ভালো।
  • pi | ২২ এপ্রিল ২০১৬ ০৯:১৬340959
  • আর ভিতরের গ্রামে গেলে তো বাঁশের চোংএ খাই, সে আরো ভালো।
    কার্বি আংলং কলিং এগেইন। এবার রেসিপিগুলো জেনে আসবো ঃ)
  • pi | ২২ এপ্রিল ২০১৬ ০৯:১৩340958
  • বাঁশের কাপে খেতে আমার খুব ভাল লাগে। একটা অন্যরকম স্বাদ আসে। অনেকে অবশ্য খেতে ইতস্তত করে।

    এরকম সেট পাওয়া যায়। নিচেরটা অবশ্য আলাদা কেনা।


    বাঁশ আর কাঠের ভারি সুন্দর জিনিস পাওয়া যায় উত্তর পূর্বে। বাঁশের গয়না যা সুন্দর !

    বাঁশঝাড়ও খুব সুন্দর লাগে। ভেবেছি খেতে এবার বাঁশও লাগাবো। ঃ) একদিকে আখ, অন্যদিকে বাঁশ, মাঝে ভুট্টা, দুই কোণায় সজনে আর জিওল। ঃ)। বাকি সব হয়ে গেছে, খালি বাঁশটা বাকি।
  • sosen | ২২ এপ্রিল ২০১৬ ০৯:০৯340957
  • শিলং গেলে এইগুলো কিনে আনতাম। বাঁশ আর বেত।
  • | ২২ এপ্রিল ২০১৬ ০৯:০৭340956
  • মাছটা কখনো কিনিনি। লাল রংটা কেমন যেন লাগে। খেতে কেমন? গন্ধ আছে? আমার মাহিমাহি,রেইনবোট্রাউট ইত্যাদিতে গন্ধ লাগে।
  • | ২২ এপ্রিল ২০১৬ ০৯:০৫340954
  • আচ্ছাঃ)
  • Byaang | ২২ এপ্রিল ২০১৬ ০৯:০৫340955
  • দমুকে বল্লুম আমার নম্বর তোমাকে ফরোয়ার্ড করে দিতে।
  • | ২২ এপ্রিল ২০১৬ ০৯:০১340953
  • আমার নং টা দময়্ন্তীর কাছে পাবে, তোমার নং টা আমাকে মেইল কত্তে পারো,বা আমি মেইল করে দেবো।
  • Byaang | ২২ এপ্রিল ২০১৬ ০৮:৫৯340951
  • আমাকে খুঁজে নিতে পারো?
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৬ ০৮:৫৯340952
  • যে দোকানে কেটে দেয় সেখানে আট টাকা পাউণ্ড। এই দোকানে প্রায় তার আদ্দেক দাম। তবে একবার ভালো হয়েছিল, ক্রোগারে শখ করে এনেছে আর অতো বড়ো মাছ কেউ কিনছে না। শেষে ম্যানেজারস স্পেশালে প্রায় বিনা পয়সায় দেবে বলেছে আর ওমনি আমি কিনে নিয়েছি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত