এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ০২:৪২34141
  • সিকি, পরীক্ষা প্রার্থনীয় ঃ)
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:৪০34138
  • সিকি, জোরের দৌড় পরখ করে দেখতে চাস??
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:৪০34139
  • জ্ঞানের বন্যা!!
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ০২:৩৯34137
  • আহেম্‌। সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস হল ভয় পেয়েও কর্তব্য করে যাওয়া।

    বাচ্চেলোগ, তাঁলিয়া, তাঁলিয়া।
  • siki | ১০ আগস্ট ২০১২ ০২:৩৮34136
  • দেখলাম। সবাইকে থ্যাংকু, আমাকে থাপ্পড়।
  • siki | ১০ আগস্ট ২০১২ ০২:৩৬34134
  • ন্যাঃ, অত জোর নেই ব্যাঙের হাতে।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:৩৬34135
  • থ্যাংকু মিঠু, শিবুদা, আকা। তোমরা বলায় সাহস পাচ্ছি। আমি এমনিতে যোগাযোগ রেখেই চল্ছি এই অঞ্চলের কিছু লোকের সাথে, তাদের কনট্যাক্ট্সও লোকাল লেভেলে বেশ এফেক্টিভ।
    কিন্তু, ঐ নিজের শত্তুর মনটা তো ভয় দেখিয়েই চলেছে! এদিকে শিবুদা কাল বলছিল আমার নাকি হেব্বি সাহস!
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ০২:৩৫34133
  • সেরকম জোরালো থাপ্পড় হলে চিরনিদ্রাও হতে পারে।
  • siki | ১০ আগস্ট ২০১২ ০২:৩৩34131
  • এত রাতে থাপ্পড় খেলে ঘুম চটকে যাবে।
  • | ১০ আগস্ট ২০১২ ০২:৩৩34132
  • ভুল কেন হবে?দিনের শেষে দোকানে কাজ করার চাইতে স্কুল যাওয়া ভালো।
    হ্যাঁ তোমার একটা দায় থেকে যায়- সবকিছু ভালো ভাবে মিটে গেলে বাচ্চাটার নিয়মিত খোঁজখবর রাখা একটা বড় দায়িত্ত্ব,কিন্তু এখন তুমি একেবারে ঠিক কাজ করেছো।
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ০২:৩২34130
  • ঠিকভুল কে জানে বল? তবে তোর দুশ্চিন্তাটা বুঝতে পারছি। সিকি যেমন বলছে, কল্লোলদা এদের সাথে যোগাযোগ রাখা, আর সিচুয়েশন মনিটর করাই তো আপাততঃ উচিৎ মনে হয়।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:৩১34129
  • সিকিকে থাপ্পড় লাগাব এখন আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে।
  • siki | ১০ আগস্ট ২০১২ ০২:২৯34128
  • ঠিকভুল বিচার করবার তুমি কে? সে বিচার করবে সময়।

    শোনো, আবেগের তাড়নায় তুমি একটা কাজ করেছো, সম্পূর্ণভাবে সদুদ্দেশ্য নিয়েই, কিন্তু একটা কথা মনে রেখো, কোনো লড়াই একলা লড়াটা বীরত্বের কাজ হতে পারে, বুদ্ধিমানের কাজ নয়। ইউ নেভার নো, এর পরে কী হতে পারে বা না পারে। আমাদের দিল্লিতে হাসিমস্করায় একটা কথা চলে হিন্দিতে, ঝুন্ড মে সুরক্‌ষা হ্যায়। অন্তত দুজনে মিলেও একটা দল বেঁধে নিলে, পরের লড়াটা কিছুটা হলেও সহজ হয়।

    কল্লোলদার সাথে যোগাযোগ করো, কল্লোলদার অনেকের সঙ্গে পরিচিতি আছে ওখানে, কিছু না কিছু একটা ভালো ব্যবস্থা হয়েই যাবে।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:২৭34127
  • শিবুদা, আমি যে কি দুশ্চিন্তায় আছি, আমি বলে বোঝাতে পারব না। নেকস্ট স্টেপ কী হওয়া উচিৎ সেটাও বুঝতে পারছি না।
  • aka | ১০ আগস্ট ২০১২ ০২:২৪34126
  • না ভুল কিছু করিস নি।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:২৩34124
  • মিঠু, সিকি, আমি ঠিক করলাম না ভুল, সেটাই বুঝতে পারছি না।
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ০২:২৩34125
  • শেষ পর্য্যন্ত কি থেকে কি হয় সেটা জানতে পারলে তো কোন সমস্যাই থাকত না। তবে দোকানে চাকরের কাজ করার থেকে একটা ভাল হোমে থাকার অপশন হওয়ায় ছেলেটার ভাল হবে বলেই তো মনে হয়। আমিও তাই করতাম, মানে যদি ভয় আর ল্যাদ কাটিয়ে উঠতে পারতাম।
  • | ১০ আগস্ট ২০১২ ০২:২১34123
  • ব্যাং, বাচ্চাটা নিজের 'পরিচিত' ঐ পরিবেশ থেকে অন্য জায়গায় গিয়ে হয়তো খানিকটা ঘাবড়ে গেছে। দোকানমালিক লোকটা যেমনই হোক, ঐ পরিবেশে ও ছিলো হয়তো একমাত্র চেনা-সেখান থেকে একটা একেবারে অন্যরকম পরিবেশে গিয়ে পড়েছে- ফলে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। চিন্তা কোরো না - কয়েকদিনে বাদে স্কুল গেলে নিশ্চয় ই ওর কিছুটা ভালো লাগবে।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:১৪34122
  • সিকি, না, যোগাযোগ করি নি। আলাদা করে তো কিছু করার নেই, আপাতত যতটুকু করা সম্ভব, ততটুকু করেছি।
  • সিকি | ১০ আগস্ট ২০১২ ০২:০৯34121
  • স্যাড।

    ব্যাং, এখনই ধৈর্য হারিয়ে মন খারাপ কোরো না। দ্যাখো কী হয়।

    কল্লোলদার সাথে যোগাযোগ করেছো?
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০২:০১34120
  • কোনো ডায়রি নেয় নি।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০১:৫৯34119
  • যাগ্গে, কুমুদি জানতে চাইছিলে বাচ্চাটা কেমন আছে! বাচ্চাটার কথা পড়ে লিখছি, আগে আজকের আপডেট দিয়ে দিই।
    ভোর থেকেই আমার বিচ্ছিরি একটা টেনশন হচ্ছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে এই আশংকায়। ভাবছিলাম, লোকটা যদি পুলিশে গিয়ে নালিশ করে আমি জোর করে বাচ্চাটাকে ওর দোকান থেকে তুলে নিয়ে গেছি, ও বাচ্চাটার অভিভাক ইত্যাদি বলে। তারপর দুশ্চিন্তা হতে লাগল লোকটা যদি লোকজন জুটিয়ে হোমটায় গিয়ে হুজ্জুতি করে, আমার পাকামির জন্য সব্বাই সমস্যায় পড়বে। ভয়গুলো আমাকে এমন চেপে ধরছিল যে কী বলব। অথচ ভালো করে সকাল হওয়ার আগে কিছু করতেও পারছিলাম না। এদিকে আবার ব্যাঙাচিকে স্কুলে পৌঁছে দেওয়ারও ছিল আজ। স্কুল থেকে ফেরার পথে ঠিক করলাম, আগে পুলিশের কছে গিয়ে সব জানিয়ে আসি। তখন আবার অন্য ভয়টা শুরু হল, পুলিশ সব জেনে যদি বাচ্চাটাকে টানাহ্যাঁচড়া করে কোর্টে তোলে, সরকারি হোমে পাঠায়, তখন তো বাচ্চাটা কেমন আচ্ঝে সেটাও আর জানতে পারব না।
    এত দোটানায় পড়ে নিজেকে দুষছিলাম - নিজেকে, হোমের বাচ্চাগুলোকে সব্বাইকে ঝামেলা ফেললাম ভেবে। ঐ হোমটায় গিয়ে ফাদারের সাথে কথা বলতে গেলাম, তিনি ছিলেন না, কোনো জরুরি কাজে কোথাও বেরিয়ে গেছিলেন। বাচ্চাটাকেও দেখলাম সে চুপচাপ পাঁউরুটি খাচ্ছিল। আমি কথা বললাম, সে কোনৈ উত্তর দিল না। খুব খারাপ লাগল ওকে কতটা মানসিক টানাপোড়েনে ফেলে দিলাম আমি পাকামি করতে গিয়ে, সেই ভেবে।
    ওকে দেখে দুশ্চিন্তাগুলো আমাকে আরো চেপে ধরছিল। মনস্থির করলাম, আগে পুলিশের কাছে যাব না। ভেবে দেখলাম, লোকটাও পুলিশের কছে মিথ্যে কাঁদুনি গেয়ে বাচ্চাটাকে আরো বিপদে ফেলতে পারে। লোকটা এরকম কিছু করার আগে নিজের স্ট্যন্ডটাকে পোক্ত করা দরকার। আমি পাড়ার একজনের সাথে লোকাল নেত্রীর বাড়ি গেলাম দেখা করতে, উনি বিজেপির। অত্যন্ত শান্তশিষ্ট মহিলা, কে জে তাকে টেনে বিজেপির টিকিটে ভোটে দাঁড় করিয়ে দিয়েছিল সেটাই ভেবে পেলাম না। এক বর্ণ হিন্দি বা ইংরেজি বোঝেন না। তাঁর ডান হাত মেজোনেতাকে সবটা বুঝিয়ে বললাম, তিনিও কন্নড়ে ট্রানস্লেট করে নেত্রীকে সব বোঝালেন। তারপর আশ্বাস পেলাম, হোমে কোনোরকম ঝামেলা যাতে কেউ না করতে যায়, সেটা ওনার ছেলেরা দেখবে। বাচ্চাটা এখন যেমন আচে তেমনই থাকবে ওখানে। দোকানেও যাওয়ার দরকার নেই। তবে পুলিশে জানিয়ে রাখতে বললেন। সেখান থেকে থানায় গেলাম। সেখানে সবটা জানালাম, ওনারাও চিঠি দিয়েছিলেন কন্নড়ে লিখে। কী লেখা আছে তার বিন্দুবিসর্গ জানি না। জাই হোক, পুলিশ কোনো ডায়্রি নেয় নি, আমিও করার চেষ্টা করি নি। মৌখিক আশ্বাস পেয়েছি। তবে অবস্থা ঘোরালো হলে তখন করতেই হবে।
    বিকেলেও দোকানটার সামনে দিয়ে এসেছি। বন্ধ ছিল।
    বাচ্চাটার মনখারাপ দেখে থেকে আমারও ভীষণ মনখারাপ। বুঝতে পারছি না, বাচ্চাটাকে ওর পরিচিত পরিবেশ থেকে টেনে বার করে ঠিক করেছি কিনা।
    আর কুমুদি, তুমি প্লিজ আমি বাঁচিয়েছি এইসব লিখো না। আমার আরো বেশি মনখারাপ হয়ে যাচ্ছ্হে এই সব দেখে। আমি এখনো জানি না, আমি বাচ্চাটার কতটা ক্ষতি করেছি! আমার নিজের উপরেই সন্দেহ হচ্ছে।
  • siki | ১০ আগস্ট ২০১২ ০১:৪৬34118
  • বহুদিন বাদে গানের ওপরে-এ লিং দেখে আম্মো যারপরনাই উৎসাহিত হয়ে গেছিলাম, মানে বাংলায় আজকাল যাকে বলে প্রোৎসাহিৎ হওয়া আর কি। তবে বক্তব্যে ঝাঁঝ পেলাম না বলে অবিলম্বে হতাশ হলাম।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০১:৪০34117
  • থ্যাংকু পাই।
  • pi | ১০ আগস্ট ২০১২ ০১:৩৮34115
  • কারুর পোস্ট বোধহয় সাবস্ক্রাইব করা যায়। আমি ক'রে দেখিনি। তবে, ঋদ্ধির কমেন্ট করা কোন থ্রেডে যদি কোন পোস্ট করো ( পোস্ট লাইক করলেও হয় বোধহয়, শিওর নই), তাহলে তারপরে ও পোস্ট করলে আপডেট পাবে।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০১:৩৮34116
  • এদিকে ঋদ্ধিও গানের ওপারে দেখত জেনে আমি এত হাঁ হয়ে গেছি যে কী বলব!
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০১:৩৬34114
  • বাপ রে পাই, এত কঠিন এইসব ব্যাপারস্যাপার! যাগ্গে এখন তো আবার জয়েন করে ফেললাম।
  • ব্যাং | ১০ আগস্ট ২০১২ ০১:৩৫34113
  • এখানে যারা যারা ফেসবুক ভালো জানে, তারা কি আমাকে শেখাতে পারে, যে ঐ গ্রুপে ঋদ্ধির পোস্ট পড়লেই অম্নি সাথে সাথে আমি একটা অ্যালার্ট পাব? কেমনভাবে এটা সম্ভব?
  • pi | ১০ আগস্ট ২০১২ ০১:৩৪34112
  • প্রোফাইলে আছ বলে আপডেট পাও তো। গ্রুপ আর প্রোফাইল আলাদা জিনিস। গু ক প্রোফাইল থেকে খোলা একটা গ্রুপ হল গুরুচণ্ডালি।
  • aka | ১০ আগস্ট ২০১২ ০১:৩২34111
  • এত প্রশ্নের কি আছে? হ্যাঁ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত