এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ আগস্ট ২০১২ ১০:৫৩34200
  • আমি আগে বেশ বোকা ছিলাম। সবাই কেই কেমন বন্ধু মনে হত। কিন্তু বেশ কিছু ঘটনায় তার সাথে গুরু র কটা ঘট্না আছে। আস্তে আস্তে চালাক হবার চেষ্টা করছি। এখন যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহন করি না, যথেষ্ট সাবধনতা অবলম্বান করি।
  • | ১০ আগস্ট ২০১২ ১০:৫০34199
  • অরি কেন মনে হল এই লেখা টা পড়ে আমর দিন ভালো যাবে?
  • de | ১০ আগস্ট ২০১২ ১০:৪৮34198
  • লোকজন, বিশেষতঃ অপছন্দের লোকজনে আমার ব্যাপক আপত্তি --- বই মুখে করে একা বসে থাকা সবচে' পছন্দের কাজ -- যদিও ইদানীংকালে সে সুযোগ খুব কমই পাই ঃ((
  • Blank | ১০ আগস্ট ২০১২ ১০:৪৫34197
  • আমি খালি বন্ধু বান্ধব গ্যদারিং ছারা কোথাও যাই না
  • | ১০ আগস্ট ২০১২ ১০:৪৪34196
  • ওঃ আমি তো পছন্দমত লোক না থাকলে সেখানে পারতপক্ষে যাইই না। যার/যাদের সাথে কম্পাঙ্কের কোনও মিল নেই, তা(দের)কে সযত্নে এড়িয়ে চলি। দুদ্দুর কি হবে! একটাই তো জীবন, নিজের পছন্দটুকু নিয়ে বাঁচাই ভাল।
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১০:৪০34195
  • লোকজন বিশেষ পছন্দ করি না, সোশ্যাল গ্যাদারিং গুলো এড়িয়ে চলি, যদি যাইও, নিজের মত একটা বই নিয়ে বসে থাকি - এজ্জন্যে অনেক কথা হয়।
  • pipi | ১০ আগস্ট ২০১২ ১০:৩৮34194
  • ও অজ্জিত, বই ভালবাসলে আনস্যোসাল কেন হতে হবে?
  • pipi | ১০ আগস্ট ২০১২ ১০:৩৭34193
  • ভাল বাঁধাই, ভাল ছাপা কে না আর ভালবাসে। তবে কালেকশন আর কিছু করি না। কি লাভ। সেই তো ফেলে যেতে হবে একদিন। তাই খালি দেখি, শুঁকি, নাড়ি, ঘাঁটি, পড়ি। হাতে একটা কিছু রাখার চেষ্টা করি। ভাল লাগে।
  • cb | ১০ আগস্ট ২০১২ ১০:৩৫34191
  • এই তো, নো রসগোল্লা এবারে :)
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১০:৩৫34192
  • আমরা হলুম গিয়ে বাতিলের দলেঃ-)

    আর এখন ভাবছি পাকাপাকি আনসোশ্যাল কী করে হওয়া যায়।
  • | ১০ আগস্ট ২০১২ ১০:৩১34190
  • পিপি, আমি আছি শক্ত বইকে ভালবাসার দলে। নরম কপি একেবারে পড়ি না, তা নয়, তবে পছন্দ করি না। আর বইয়ের ব্যপারেও বেশ ভাল কাগজে ছাপা, সুদৃশ্য বাঁধাই, ছাপার ভুলবিহীন বই পড়তে ও সংগ্রহ করতে ভালবাসি। ঐজন্য আমার সংগ্রহে পেপারব্যাক খুব কম।
  • pipi | ১০ আগস্ট ২০১২ ১০:৩০34189
  • এতদসত্ত্বেও কালো গুবরেপোকার মত চেনা অক্ষরগুলো না দেখলে, না ছুঁতে পারলে সেটা বই পড়া বলে মনে হয় না। তাই ঐ জলে ভাসতে ভাসতে যেখানে ডাঙ্গা পাই, সেখানে ধীরে ধীরে মোবাইল সংসার গড়ে ওঠে। গুবরে রাও জড়ো হয়। আমি-ই জোটাই। তারপর পরিযায়ী পাখির মত যখন বাসা ভেঙ্গে ফের অদৃষ্টের সন্ধানে শূণ্যে ভাসি গুবরেদের ছেড়ে যেতে বুক টনটন করে। তবু, চলাই তো জীবনের ধ্রুবক। পেটের টানে ফের পথে বার হই। নতুন দেশের নতুন কোন কোণের কোথাও নির্দিষ্ট দু মুঠি অন্নের সন্ধানে। ফের সাজে খেলামবাটি, পুতুলখেলা। তার মাঝে চকচকে ঝকঝকে জিনিস চোখে পড়ে, দু দণ্ড হাতে নিয়ে বলি বাহ বেশ তো। তবু কুত্তার নাক খুঁজে খুঁজে নিয়ে যায় গুবরেদের ডেরায়। পথ চলতে রঙীন ছাতার তলায় ডাঁই করে রাখা ধূলো ঢাকা মলাট ওল্টাই। ঝাঁ চকচকে সাজানো গোছানো দোকানের নরম গদীতে ডুবে যাই তাদেরই কাউকে সাথে নিয়ে। লাইব্রেরী সাঁতরে মনে হয় এই আমার ঘরে ফেরা। দিনের শেষে অচিন দেশে যখন পা বাড়াই, হাত ধরে থাকে সে বন্ধু। তার গায়ের চেনা গন্ধ নামী দামী সুগন্ধীর চেয়েও বেশি আপন মনে হয়।
    বন্ধু বৃদ্ধ আজ, আমারও মেঘে মেঘে বেলা গেল ঢের। তবু, প্রাচীন অভ্যাসেই হোক কি ভালবাসায় কিম্বা বুঝি মমতায় - আঁকড়ে থাকি দুজন দুজনায়।
  • de | ১০ আগস্ট ২০১২ ১০:২৭34188
  • কুমুদির কোটেশন কার কোচ্চেন? আম্মো হাত তুল্লাম -- আমার মেয়েও তাই -- আমরা বেড়াতে গেলে জামাকাপড়ের থেকে বইয়ের ওজন বেশী হয় --
  • siki | ১০ আগস্ট ২০১২ ১০:২৪34187
  • গুড মর্নিং :-)
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১০:২০34186
  • আমি তো ভাসমান জীবন শেষ করলুম (আশা করি), তাই এখন আবার পুরনো স্টাইলে ফিরতে পারি।
  • kumu | ১০ আগস্ট ২০১২ ১০:১৮34185
  • কেসি,তা ঠিক।ভাসমান জীবনে টেকনোলজিই সম্বল,একমাত্র।
    তবু,
    একটা দুটো বই রেখো ঝুলিতে,মনে রেখো পুরাতন প্রেমকে।
  • kc | ১০ আগস্ট ২০১২ ১০:০১34184
  • বাড়িতে বাবার জড়ো করা বইয়ের পাহাড়। স্পুল টেপ, রেকর্ড প্লেয়ার, ক্যাসেটের পাহাড়। তেনার বাড়িতে জড়ো করা বইয়ের পর্বত, গঙ্গার জলে ভেসে বেড়ানো গুয়ের মতন আমার মোবাইল জীবন, আমাকে ক্লান্ত করে। কি বিলি ব্যবস্থা হবে এগুলোর? কাউকে তো দিয়ে দিতে পারবনা!! এই রকম জীবনেও যখন ঐ বই গুলো, সেই গানগুলো আমার হাতের কাছে যখন তখন থাকে আধুনিক টেকনোলজিকে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। এই টেকনোলজিই আমাকে আমার মতো করে কিছুটা থাকতে দ্যায়, বার্বাডোজের রাস্তায়, ব্রেজিলের জঙ্গলে, কঙ্গোয়, কি এই মিডল ঈস্টের মরুভূমিতে। যে কোনও জায়গাতে যখন সাত দিনের নোটিশে বেড়িয়ে পড়তে হয়, তখন সঙ্গে থাকে আমার বাবার ঘর, শ্বশুরের ঘর, যা আমাকে নাটোরের মত না হলেও আমার মত করে ক্ষুব শান্তি দ্যায়।

    হাতে নিয়ে না প্ড়া, গন্ধ না শোঁকা, পাতা না উল্টানো বই, ক্যাসেটের খাপ, রেকর্ডের পিন, তোমার দিন গিয়াছে। ভাগ্যিস গিয়াছে ---- নইলে আমার লাইফ আরও বোদা আরও বোকা হয়ে যেত।
  • | ১০ আগস্ট ২০১২ ০৯:৪৫34182
  • আইভি দি বাংলা লাইভে লেখে। এখানে লিখতে খুব সাহস পায় না। আমি অনেক বার বলেছি।

    বই মেলায় বই প্রকাশিত হয়েছে। প্রতিভাস থেকে।
  • | ১০ আগস্ট ২০১২ ০৯:৪৩34181
  • আমি আছি। উপস্থিত।
  • কুমু | ১০ আগস্ট ২০১২ ০৯:৪১34180
  • "হাতে নিয়ে না পড়লে, গন্ধ না শুঁকলে, পাতা না উল্টালে সেটা বই পড়া বলে মনে হয় না - এমন কেউ এখনো আছে এখানে?"

    আমি আছি,উপস্থিত।
  • kumu | ১০ আগস্ট ২০১২ ০৯:৪০34179
  • আইভিও কি গুরু/চণ্ডাল?দুটি গল্পই ব্ড় ভালো,অনেক অনেক দিন পর দেশ পড়ে একটু মন ভরল।

    ব্যাঙ,অত হতাশ হওয়ার কিছুই নাই।বাচ্চাটার নির্লিপ্তি তোমাকে হয়তো কষ্ট দিয়েছে,কিন্তু ভাবো, সে তো বাচ্চাই।তাকে জিগালে সে হয়তো কাকা/বাবামার কাছে ফিরতে চাইবে,কেননা ওটাই তার জগৎ।
    ভালমন্দ বিচারের ক্ষমতা তার নেই।
    সকলে যা বলল,কল্লোলদা,পুলিশ, ইত্যাদির সঙ্গে একযোগে এগোনো যাক,তারপর অবস্থা অনুযায়ী ব্যবস্থা।ভুবনের ভার সত্যিই কারো হাতে নেই।
    নিজের, ঋভুর ও বিভীষণের খেয়াল রেখে এত কিছু করছ,ভাবলে অ-বাক হয়ে যাই।
  • kc | ১০ আগস্ট ২০১২ ০৯:৩৯34178
  • হ্যাঁ হ্যাঁ। সবকটার নাম লিস্টে রাখছি। এবার শুধু সুযোগের অপেক্ষায় থাকা। চান্স মিলবে অচিরেই, ইনশাল্লাহ।
  • Abhyu | ১০ আগস্ট ২০১২ ০৯:৩৮34177
  • আমিও তো বই হাতে নিয়েই পড়ি। আজই দেশ থেকে একটা নতুন বই এল। :)
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ০৯:৩৭34176
  • সিঁফো - পটার সিরিজের পিডিএফ তো বহুদিন ধরে আমার কাছে আছে। কিন্তু ই-পাব-এ বেশ আসল বইয়ের মত ছবি আছে, আর ইচ্ছে মত ফন্ট বদলে বদলে পড়া যায়।
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ০৯:৩৫34175
  • "হাতে নিয়ে না পড়লে, গন্ধ না শুঁকলে, পাতা না উল্টালে সেটা বই পড়া বলে মনে হয় না - এমন কেউ এখনো আছে এখানে?"

    উপস্থিত।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ০৯:১৮34173
  • ভালো করে পড়বো যখন তখন ব আছে কিনা খ্যাল করতে হবে।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ০৯:১৮34174
  • ক্ষিন্তু ওলোট পালোট কত্তে গিয়ে দেখি নিশি নির্মোহ লিকেচে কোথায় যেন! ক্ষি অবস্থা।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ০৯:১৬34172
  • আজ ঘুম থেকে উঠলাম সাড়ে ছটায়। সেসময় ঋভুর স্কুল বাস তুলে নেয়, তারপর ভাত বসিয়ে, ছেলেকে তুলে, তার রেডি হওয়া হলে খাইয়ে দাইয়ে স্কুলে ঢুকিয়ে যখন ফিরছি, তখন দেখি তার স্কুল বাস স্কুল পানে ধাইছে।সেই থেকে মেজাজ গরম হয়ে আছে।:X

    আরো ক্ষি ক্ষি বলার ছিলো?

    ও আজ দেশ এনেছি, নিশির লেখা পড়বো বলেই এনেছিলুম, দেখি আইভিদির লেখাও রয়েছে। কাজ সেরেই পড়ে ফেলবো আরাম করে।

    প্রসঙ্গতঃ পিপি আমিও আছি ছাপা অক্ষরে পড়তে ভালোবাসা মানুষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত