এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:৪৫34229
  • ছেলের বইগুলো পড়তে ভাল লাগে। আর অক্ষদা, ধরুন আজ রাতে হঠাৎ করে আপনার যদি ট্রটস্কির রিভোলিউশন বিট্রেইড এর পাতা উল্টানোর বাই ওঠে, কি করবেন?
  • | ১০ আগস্ট ২০১২ ১১:৪৫34230
  • একটা হিংস্র কুকুর পোষো দে।
  • de | ১০ আগস্ট ২০১২ ১১:৪৪34227
  • মুম্বইয়ের দহি-হান্ডি আজকে -- সকাল থেকে হলুদ-গেরুয়া জামা পরা গোপালা-গোবিন্দারা ট্রাক ভাড়া করে সব পাড়ায় পাড়ায় ঘুরবে। আজকের দিনটা পলিটিশিয়ানদের টাকার খেলা দেখাবার রমরমা -- বাড়ির কাছের নাকা তেই দেখলাম ৫৫,৫৫,৫৫৫ টাকার দহি-হান্ডি! কোথাও এটা কোটি টাকা অব্দি ওঠে। আজকের পড়ে কতো ছেলেরা যে সারাজীবনের মতো হাঁটা বন্ধ করে, বেশীর ভাগেরই পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে এসব হয়, তাও এমন একটা জঘন্য খেলা বন্ধ হয় না। দিনে দিনে টাকার অংক বাড়ে আর গরীব ছেলেগুলোর লোভ বাড়ে। কোথাও কোথাও এতো অসম্ভব রকমের উঁচু দহি-হান্ডি -- দেখলেই রাগ হচ্ছে!
  • | ১০ আগস্ট ২০১২ ১১:৪৪34228
  • কেসি, ধরে উত্তাল কেলাবো।

    আর দে দি আবার কি?, দেবু তোমার থেকে ছোট।
  • | ১০ আগস্ট ২০১২ ১১:৪৩34226
  • হ্যাঁ, কারন আমার একট পোস্ট পরে তোমার আমাকে ঘেন্না করেছিল। তুমি সেটা প্রকাশ্যে লিখেছিলে। আমি খুব ইমপালসিভ লোক। তাই মনে হয়েছিল তোমাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়েছিলাম।

    কিন্তু তার পরে গুরু তে খোলা পাতায় তোমার সাথে কথা বলি। তুমি ও উত্তর দাও চাপ হয় না। কিন্তু আর ফ্রেন্ড রিয়োকেস্ট পাঠাতে ভরসা হয় না।
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:৪০34225
  • কিম্বা ডোবারম্যান পোষা ঃ-)
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:৩৯34224
  • দেদি, ইন দ্যাট কেস, বছর চারেকের জন্যি অণুশক্তিনগরের ভিতরে শিফ্ট করে যান।
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:৩৭34223
  • ছেলে কি স্কুলের লাইব্রেরী থেকে বই পায়? আমি এখন বুঁচির বই পড়ি। যেমন ক্যাট ইন আ হ্যাট, গ্রীন এগ অ্যান্ড হ্যাম এগুলোর নামই শুনেছিলাম। এদ্দিনে পড়লাম। এরপর সারা পৃথিবীর ফোকটেলস পড়ব ঠিক করেছি। অ্যামাজনে উইশলিস্ট বানিয়েও ফেলেছি। আরেকটু বড় হোক।
  • de | ১০ আগস্ট ২০১২ ১১:৩৬34222
  • কেসি -- দাদু-দিদারা এসে একহপ্তার বেশী থাকতে চান না মুম্বইতে -- কলকাতা ছেড়ে তাঁরা থাকতে পারেন না -- অবশ্য আমিও জোর করিনা --

    আরেকটা অসুবিধা হলো আমাদের আপিসে মোবাইল অ্যালাওড নয় -- ল্যান্ড-লাইন ভরসা। দরজার বাইরে ক্যামেরা লাগানোটা দেখলাম অনেকে চালু করেছে -- ওটাও নাহয় করে দেবো, কিন্তু কিছু হয়ে গেলে আপিস থেকে আসতে আসতেই তো অনেক সময় লেগে যাবে। একটা কিছু যন্তর থাকতো যদি যাতে আপিস থেকেই দুষ্টু লোককে ধমক-চমক দেওয়া যেতো তাহলে ভাল হতো ঃ))
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:৩১34221
  • অক্ষদা, আমি মেইনলি খুব অনুন্নত টাঅইপের জায়গায় থেকে কাজ করি। ভাল জায়গা বলতে একমাত্র ছিলাম গৌহাটিতে, বেশ অনেকদিন। তা এখানে ঐসব বেশীরভাগ ক্ষেত্রেই থাকেনা। তবু থাকে কি আর না? নিশ্চয়ই থাকে। সারাদিন সাইটে দাঁড়িয়ে আর উজিয়ে ঐসব জায়গার খবর নিতেও ভাল লাগেনা। আর যেখানে পছন্দের অলটার্নেটিভ পেয়েই গেছি, আর খোঁজও করিনা।
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:২৭34219
  • দমু ;-)
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:২৭34220
  • আর শুনুন অত মায়া করবেন না। অগের কাজের জায়গায় এখনও দুই বাক্স বই পরে আছে। তাতে কি আছে জানেন? পুরো বিভূতিভূষন। পুরো মাণিক। পুরো ট্রটস্কি। সুমন্তর অ্যান্থলজি। আরো কত কি। চার বছর আগে রেখে আসা। কেউ হয়ত বিজাতীয় ভাষা প্লাস কমি বই দেখে ফেলেই দিয়েছে।
  • | ১০ আগস্ট ২০১২ ১১:২৬34217
  • বুঝতেই পারছেন এঁয়ারা সবাই আম্রিকাবাসী।
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:২৬34218
  • দেদি, ভিডিও ক্যামেরা, স্ট্রিমিং তক্ষুনি আপনার বা আপনার হাজব্যান্ডের ফোনে ট্রান্সফার করা। অনেক কিছুই করা যায়। দাদু ঠাম্মারাও পালা করে পাহারা দিয়ে যেতে পারেন। ঃ-)
  • | ১০ আগস্ট ২০১২ ১১:২৫34216
  • এদিকে গুচতে আবার আমার একটা সেট অফ বন্ধু আছে, যাদের বাবা-মা, শ্বশুর শ্বাশুড়িদের সাথে দিব্বি আলাপ আছে, বাড়ীতে গেছি টেছি, কিন্তু সেইসব গুরুচন্ডালদিগের সাথে এখনও মোলাকাত হয় নাই।
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:২৩34215
  • মানে পোস্তবাটি না হলে ঢুকতে দেয় না দোকানে বা লাইব্রেরীতে?
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:২২34214
  • অক্ষদা,
    লাইব্রেরী? ভাললাগার বইয়ের দোকান? আমরা কি আর পোস্ত বাটি?
  • de | ১০ আগস্ট ২০১২ ১১:২১34213
  • এমনি মেলা বা রেলস্টেশনে বসে লোক দেখা -- নানা রকমের -- এটা আমারো বেশ পছন্দ!

    বম্বেতে ইদানীংকালে ফ্ল্যাটবাড়িগুলোতে ফ্ল্যাটের সিকিওরিটির হাতেই মোলেস্টেশান বা মার্ডার ইত্যাদী ঘটনা খুব বেড়ে গেছে -- আমাদের DAEর ক্রেশ-রুল হলো ক্লাস নাইন হয়ে গেলে আর বাচ্চাকে ক্রেশে রাখে না। পরের বছর থেকে মেয়েটা স্কুলের পর থেকে একা একা বাড়ি থাকবে-- পেপার স্প্রে বা এয়ার-গান কেনার কথা ভেবেছি কিন্তু চিন্তা যাচ্ছে না -- আমাদের উইংটা আবার এমন যে পর পর তিনটে তলার কেউ দিনের বেলা বাড়ি থাকে না! কেউ বেল বাজালে খুলতে মানা করা আছে -- কিন্তু আর কি কি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া যায় তাই ভেবে চলেছি!
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:১৮34212
  • কেসি, আফনে যেখানেই যান - লাইব্রেরী নাই? বইএর দোকান নাই?
  • a x | ১০ আগস্ট ২০১২ ১১:১৬34211
  • আমি কোত্থাও যাইনা। কাজে যাই, প্রফেশনাল সম্পর্ক বজায় রাখি, তার বাইরে একটুও না, বাড়ি আসি। বন্ধু এখন যাদের সাথে কিছুটা রাজনৈতিক দৃষ্টির মিল আছে তাদের সাথে। সবাই দূরে থাকে, বছরে একবার দেখা হয়। এই শহরে একটিও বাঙ্গালীকে চিনিনা। এদেশে ১৪ বছর, পুজোতে গেছি একবার। সেই প্রথমবার। এই করেই চলছে, চলেও যাবে। কিছু মিসও করিনা, মানে এখানের দিশি সমাজকে। মুশকিল হয় দেশে গেলে। আগেরবার একদম ঠিক করে গেছিলাম লোকজনের সাথে দেখা করব, কিন্তু ঐ বাড়ি বাড়ি খাওয়াটা আউট করতে হবে। ওটা করার জন্য আমার বন্ধুদের সাথে নাটক দেখা, সিনেমা দেখা, ঘুরে বেড়ানো, আড্ডা হয়না। অমা, যাকেই বলি সময় নেই, এবার খাওয়াটা থাক, সেইই তারপর দিস্তে দিস্তে রেঁধে এনে বাড়ি বয়ে দিয়ে যায়। তখন খারাপও লাগে। এই লোকগুলো বেশিদিন নেই, এরকম করে আর কেউ ডাকবেও না।
  • kc | ১০ আগস্ট ২০১২ ১১:১৪34210
  • উফ!! দমুদির, 11:11 AM এর সঙ্গে কি মিল, কি মিল!!।
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১১:১৩34209
  • ওই দোষে আমিও দুষ্ট। ঠিক/ভুল জানি না - কখনো জাস্ট মন চায়নি, বিরক্ত লেগেছে - কাটিয়ে দিয়েছি, আবার জানিয়ে কাটাতে গিয়েও মুশকিল হয়েছে।
  • i | ১০ আগস্ট ২০১২ ১১:১১34207
  • মানে ফ্রেন্ড লিস্ট থেকে বাতিল করেছিলে...
  • | ১০ আগস্ট ২০১২ ১১:১১34208
  • অফিসে তো ঠিক কম্পাঙ্ক মেলে না, এমন লোককে এড়ানো যায় না। আমি ব্যক্তিগত জীবনে এড়িয়ে চলি। মানুষকে খুঁটিয়ে নজর করতে আমারও বেশ লাগে, তবে সেটা রেলস্টেশানে বা কোনও বাজার এলাকায় এককোণে বসে দেখতে বেশী ভাল্লাগে। এমনকি শপিং মলও চলেগা।
  • i | ১০ আগস্ট ২০১২ ১১:১০34206
  • ব মানে যদি ব্রতীন হয়, তো লিখেই ফেলি...
    আমাকে একদা ফ্রেন্ড রিকো পাঠিয়েছিলে, আমি অ্যাকসেপ্ট করি গুরুর চেনা বলে। পরে 'গুরু র কটা ঘট্না ' র পরে আমাকে কিছু না জানিয়েই বতিল করেছিলে।
    তো, আজকের তোমার এই পোস্ট পড়ে ইচ্ছে হল কথাটা খোলা পাতায় লিখতে। মানে তোমার সাবধানতার উদাহরণ হিসেবে আর কি।
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১১:০৯34205
  • আপিসের গ্যাদারিং - সম্ভব হলে এড়িয়ে চলি।

    আত্মীয়স্বজনের বিয়ে শাদি অন্নপ্রাশন ইত্যাদি ভাট - এড়াতে চাই, কিন্তু ওখানেই এক্ষপেক্টেশন বড্ড বেশি। লোকে এক্সপেক্ট করে তিন চারদিন ওখানে পড়ে থেকে কাজোদ্ধার করতে হবে, আর সেটা আমার একদম অসহ্য লাগে। সবচেয়ে জ্বলে যখন শুনি অমুকে তো করছে...

    বন্ধুবান্ধবদের বিয়ে শাদি - বহুদিন হয়নি, যখন হয়েছে তখন আমি এই মুল্লুকেই ছিলাম না।
  • kumu | ১০ আগস্ট ২০১২ ১১:০২34204
  • অপছন্দের লোকজন এড়িয়ে যাওয়া?
    অনেক সময়েই অসম্ভব,বিশেষতঃ আপিসে,আপিসের গ্যাদারিং-এ।
    অন্য সময়েই কী সম্ভব?বাঙালী ক্লাবেই সম্ভব নয়।
    তবে আমার অপছন্দের লোক খুব কম,আর তাদের সাথেও আমি যথাসম্ভব কম কথা বলে কাটিয়ে দিই।
    সোস্যাল গ্যাদারিং-এ যেতে,লোকজন দেখতে,মিশতে আমি বেশ ভালবাসি।
  • kc | ১০ আগস্ট ২০১২ ১০:৫৯34203
  • আমি আগে বেশ বোকা ছিলাম। সবাই কেই কেমন শত্রু মনে হত। আস্তে আস্তে চালাক হবার চেষ্টা করছি। এখন যাকে তাকেই বন্ধু হিসাবে গ্রহন করি, যথেষ্ট সাবধনতাও অবলম্বান করে থাকিঃ-)
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১০:৫৭34202
  • সেদিন বল্লাম না - এক্ষপেক্টেশনের কমলী ছোড়তি নহী। এবার থেকে জামায় এলটন জনের গান লিখে ঘুরে বেড়াবো -

    "And I get bombed for breakfast in the morning
    I get bombed for dinner time and tea
    I dress in rags, smell a lot, and have a real good time
    I'm a genuine example of a social disease."
  • গান্ধী | ১০ আগস্ট ২০১২ ১০:৫৪34201
  • আজকের গুগল ডুডল টা prongs দার জন্যঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত