এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:১১519488
  • ঃ))))
  • j | 230.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৫:৪৮519489
  • আবাপ থেকে :)

    বরাহনগরের সিঁথির মোড়ে মনীষীদের ছবি বসানো নিয়ে তৈরি হয়েছে বিতর্কের আবহ। বিতর্কের সূত্রপাত স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল মাপের কাটআউটের নীচে রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর-সহ বেশ কিছু মনীষীদের ছবি রাখায়। সমস্ত বিষয়টির জন্য ক্ষোভ প্রকাশ করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মনীষীদের অবমাননার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক শিবিরেও শুরু হয়েছে চাপানউতোর।

    http://www.anandabazar.com/28sironam.html
  • République Geordie | 24.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৫:৫৪519490
  • কার এত সাহস রে হতচ্ছাড়ার দল? রাণী/দেবীর ছবি কেন এই সব বুড়োহাবড়ার নীচে থাকবে রে? রাণীমা পদ্য লেখায় ওই দেড়েল বুড়োটার চেয়ে ঢের ভালো, নেতা হিসেবে ঘোড়ার পিঠে বসা মাথায় কাগের গু-ওয়ালা লোকটার চেয়ে বড়, আর শিক্ষেয় বিদ্যেসাগর ধারেকাছে আসে? অ্যাঁ?

    ;-)
  • République Geordie | 24.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৫:৫৭519491
  • আর এই কাগজগুলোও মাইরি - একই পোস্টে জাতীয় পতাকা আর তিনো পতাকা যেন আগে দ্যাখেনি। আমি তো আগেও দেখেছি বহুবার।
  • ঊমেশ | 90.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৬:২১519492
  • দিদি'র মতো বহুমুখী প্রতিভা বাংলায় আগে জন্মেছে কি?

    রবি-দাদুঃ বাকি সব গুণ গুলোতে দিদি'র পাশে থাকলেও, দিদি দারুন রাজনৈতিক নেত্রী, সেটা দাদু'র নেই। তাই দিদি দাদু'র ওপরে।

    নেতাজীঃ দিদি'র মতো কবিতা লিখতে বা ছবি আঁকতে পারতো বলে শুনিনি। দিদি নেতাজি কে দুগোল।

    বিদ্যাসাগরঃ দয়ার সাগর বটে, কিন্তু দিদিও তো তাই, কিন্তু সাগর মহাশয় কি দিদি'র মতো বহুমুখী প্রতিভা! দিদি তো বিদ্যাসাগর কে গোলের মালা পড়াতে পারে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৯:৩২519493
  • দিদি উবাচঃ ` উৎসব ও একটা শিল্প'।
  • PT | 213.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১৯:৩৮519494
  • এই কাট-আউটের সংস্কৃতিটা একটা বাড়াবড়ি জায়গায় পৌঁছেছে।

    এই শনিবারে পি-এল-টি-র "এবার রাজার পালা" নাটক দেখলাম অ্যাকাডেমিতে। অনেক আগের লেখা নাটকটাকে বেশ সমসাময়িক মনে হল।
  • পরমহংস | 213.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৫519495
  • পরিবর্তন আশ্রয় নিয়েছে কাট-আউটে।
    বিপ্লব বাসা বেঁধেছে মনীষীর ছবিতে।

    এই আমার রাজ্য !
  • S | 109.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ০০:২২519497
  • উনি একাই একজন ইন্ডাস্ট্রি - মানে শিল্প। এখানে বেশি তিনো - ছিপিএম লোক নেই, যাদেরকে গালি দিয়ে একটু মজা পাই।
  • République Geordie | 131.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১০:০১519500
  • তাও ভালো। ইনডেক্স পেজ-এর প্রথমটা দেখে তো...
  • siki | 132.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১০:০২519501
  • আম্মো চমকে গেছিলাম। মানে ভাষার ব্যবহারটা ধীরে ধীরে ভোঁতা করে দিচ্ছে অনুভূতিবোধকে, চমকে গেছিলাম কল্লোলদা এই পোস্ট করেছে দেখে। :)
  • b | 135.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১০:২৩519502
  • হ্যাঁ, উপকারী। কল্লোলদাকে ধন্যবাদ।
  • S | 109.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১০:৩৯519503
  • ঐতো ৩৫ লাখের হিসেব দিয়ে দিয়েছে। কল্লোলবাবুর দেওয়া লিন্কের নিচের দিকে পেয়ে যাবেন।
  • lcm | 34.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১০:৫৯519505
  • প্রতিদিন-এর লিংকে দেখলাম--- উলাগানাথন-কে বঙ্গসম্মান দিয়েছে।
    কিন্তু, ফুলতিগিদালি কে? একেও বঙ্গসম্মান দেওয়া হয়েছে।
  • S | 109.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১১:০৪519506
  • উলগানাথান কে? উইকি সার্চ দিলে তো ভয়ন্কর জিনিস দেখাচ্ছে। সেরেছে।
  • lcm | 34.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১১:১১519508
  • আরে উলাগানাথন। সেই যে '৭৬ এ মোহনবাগান খেলা শুরু হতেই ১৪ সেকেন্ডের মাথায় গোল করল। উলাগা বল নিয়ে দৌড়ল, সেন্টার, আর আকবরের হেড ভাস্করকে পরাস্ত করে জালে জড়িয়ে গেল।
    যা কষ্ট পেয়েছিলাম, ভুলব!
    অবশ্য উলাগা ইষ্টবেঙ্গলে এসে ভালো খেলে দুঃখ খানিক ভুলিয়ে দিয়েছিল।
    http://www.mohunbaganac.com/interview-detail/i-am-grateful-to-mohun-bagan-and-manna-da-ulganathan
  • কল্লোল | 125.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৩ ১৫:১৮519510
  • এঃ। বাজে ছড়িয়েছিলাম।
    ধন্যবাদ ভাবুক।
  • lcm | 34.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১১:২৪519511
  • তিনোরা খুউউব লেফ্ট। টাটা-বিড়লা দের থেকে দূরে। শাসক হয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে শিল্পপতি নামক শোষকশ্রেনী থেকে দূরে থাকতে হয়। আশির দশকের সিপিএমের কথা মনে করিয়ে দেয়। আহা, কি পারফরম্যান্স। আর সাম্রাজ্যবাদী রুশদি-দের তো ইয়ে মানে মাছি তাড়ানোর ভঙ্গিতে...
  • SC | 34.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:২৪519512
  • সংখ্যালঘু ভোট বড় দায়।
  • PT | 213.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:৪৮519513
  • বামেদের কাঁধে একটা তাত্বিক ঝোলা ছিল-এদের তো শুধুই ক্ষমতায় ঝুলে থাকার ব্যাপার!
  • kc | 204.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:৫১519514
  • যা ঝুলে থাকে তাকেই কি ঝোলা বলে?
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:১০519515
  • পিটি ঠিকই বলেছেন। তবে আশি-পঁচাশি অব্দি তাত্ত্বিক ঝোলা, তারপরে তাত্ত্বিক ঘোমটা!
    এখন?
    দক্ষিণ কোলকাতায় আমার ছোটবেলার এক আজীবন সিলিএম সমর্থক বন্ধু যে সত্তরের দশকে পাড়াছাড়া হয়ে ছিল সেদিন বাড়ি এসেছিল। বলল যে নতুন প্রজন্মের ছেলেগুলো পার্টির চাঁদা নিতে প্রতিমাসে আসে ওদের কবে থেকে বলেছি পার্টি কংগ্রেসের আগে/ ইদানীং সিসি মিটিং এর আগে ড্রাফ্ট প্রপোজালটা দিতে। তানানা করে দিল না। পরে বলল মিটিং এর পর দেবে। তারপর বলল রেজোলুশনগুলো ছাপা হচ্ছে তখন দেবে। ইদানীং আর বাড়ি আসে না আমার ভয়ে। রাস্তায় আমার ছেলের থেকে চাঁদাটা নিয়ে যায়। বলে সত্যি কথা হচ্ছে ওসব আমরাই পড়িনা, কে মাথা ঘামাবে? আমরা আজকাল ডে-টু-ডে প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে চিন্তা করি, কাজ করি। আজ বিশ্বে কি প্রধান দ্বন্দ্ব জেনে কচু হবে।
    একদিকে ভাল সিপিএম রেটোরিক ছেড়ে নন-ইডিওলজিক্যাল কিন্তু প্র্যাক্টিক্যাল ইস্যু নিয়ে ধর্না-জ্যাঠা ইত্যাদি শুরু করেছে। এফডি আই তুলসীপাতার মত ছড়ানো আছে কিন্তু তেলের দাম, খাদ্যদ্রব্যের দাম, বাড়তি ভাড়া, রেশন, শিক্ষা ইত্যাদি কমনম্যানের দাবি নিয়ে কথা উঠছে।
  • j | 230.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৪২519516
  • রুশদির কলকাতায় আসা আটকানোর ব্যাপারে শুধু সিপিএম-ই নয়, হরেক কিসিমের বাম ডান, হাফ-ফুল-সেমি লিবারেল একদম নিশ্চুপ থাকবে .... কোনও ট্যাঁফো করবেই না

    ভোট এবং ভয় দুইই বড় দায়
  • PT | 213.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৫৮519517
  • রুশদি কিংবা তসলিমা কলকাতায় এলে তাদের নিয়ে রাজনৈতিক দলগুলোকে নাচানাচি-ই বা করতে হবে কেন? তারা সেরকম কিছু তাত্বিক অবস্থান নিলে তার হ্যাঁপা সামলানোর দায়িত্ব মূলতঃ তাদেরই হওয়া উচিৎ। সফ্দার হাসমি, সরোজ দত্তের মত মানুষেরা তো নিজেদের বিশ্বাসের ভার নিজেরাই বয়েছিলেন।
  • j | 230.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:৩১519519
  • নাচানাচি না করলেও চলবে, শুধু "আসার অধিকার" নিয়ে একটা বিবৃতি দেওয়ারও সৎসাহসও কারুর নেই !

    নভেম্বরের ভয়ার্ত পার্ক সার্কাসের সেই দিন মনে পড়ে, সেদিনের মেন কনস্পিরেটর বলে কথিত ইদ্রিশ আলি এখন আবার রাজ্য সরকারের কেষ্টবিষ্টু হয়েছেন

    ভোটের থেকে ভয়ের বালাই বেশি
  • j | 230.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:৪৬519520
  • তসলিমা - রুশদির ক্ষেত্রে আর আমাদের এই চুপচাপ 'চেপে" যাওয়াটা উল্টোদিকে বালঠ্যা, নরাধম ইত্যাদিবিশেষকে সবিশেষ রসদ জোগায় ..... এতটাই যোগায় যে ফিদা হুসেনকে দেশ ছাড়তে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন