এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:০০660919
  • গুয়াহাটি-তেও তেমন আইটি আর-এন্ড-ডি নাই। নাই তো নাই। অসম-এর ইঞ্জিনিয়ারদের তাই নিয়া বুক চাপড়ানি নাই। হাই ফান্ডা কাজ করতে হলে যাও ব্যাঙ্গালোর, নইলে গুয়াহাটিতে যা চাগ্রি পাওয়া যায় তাই করো।
    গুয়াহাটি-কে সিনসিনাটি দিয়া, আর ব্যাঙ্গালোরকে স্যানহোসে দিয়া রেপ্লেস করলে একই রেজাল্ট।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:০৩660920
  • লেটস ফেস ইট আগেইন না ? হুম্যান ট্রায়াল হয়না এটা আউটরাইট বলা ভুল সেটাতো স্বীকার করেছি। করিনি কী ? কিন্তু ফার্স্ট লেভেলে এনিম্যাল ট্রায়াল কেন হয় এর যে যুক্তি তুই দিয়েছিস সেটারও কোনো বেস নেই :) শেষ যুক্তি কী না পশু-পাখি সহজলভ্য। এদিকে আমি মডেল বানিয়ে বাঘ মারার কথা বললে গুরুর লোকজনের চোখ কপালে ওঠে। পাতার পর পাতা হাহাকার পরে যায়। এইরকম পাবলিকদের ঘেঁটি ধরতে আগডুম বাগডুম থীয়রিই লাগে নইলে দিনের শেষে সব ওই লিঙ্কের লিঙ্কের লিঙ্কের লিংক। অনেকদিন ধরে এসব সার্কুলার গেম দেখচ্ছি। আজ যা বলার বল্লুম। আবার কদিন ঘুমুবো।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:০৯660921
  • ওনাদের কোনো মডেল নাই। মডেল বিরোধিতাই একমাত্র মডেল। বহুদিন ধরে জিগাচ্ছি ট্রিকল ডাউন ইকনমি খারাপ ক্যাপিটালিস্ম খারাপ আমরা সবাই খারাপ, তা ভালো তো, কোন অল্টারনেটিভ মডেলে গ্রোথ হতে পারে একটু শুনি না। উত্তর নাই।

    ঈশান, আগের পোস্টেই পরিস্কার বলেছি। জিডিপি আমি টানিনি। ইন্দাস্ত্রী গ্রোথ নিয়ে কথা হচ্ছিল, যতই চেষ্টা করা হোক ওই খেলাটা এখন আমি খেলবো না :) তুমি জিতে গেছ ভেবে নিতে পারো।

    এখন আমি আবার মডেল চাইবো :) লাখ-বেলাখ দের পক্ষ থেকে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:২১660922
  • "ডাক্তারি পাশ করে সবাই নাকি ভিনরাজ্যে পাড়ি দেয় অথচ পব তে এমডি এমবিবিএস গিজগিজ করছে !! পব র লোকে এমডি করলেও সমস্যা !!

    কী খেয়ে লিখছিস বলতো ? ঃ( এগুলো তোর শুকনো নেশার গপ্পের টইতে ভাল যেত।

    আর নয়তো তোকে পবটাইটিস রোগে ধরেছে।"

    শোন, একক কে গণহারে নেশারু সাব্যস্ত করে আব্বুলিশ বানাবার এই খেলাটা একদম জমছেনা। পশ্চিমবঙ্গে জব মার্কেট স্যাচুরেতেদ। একটা প্রপার মার্কেটে যেমন মাস্টার্স ডিগ্রীধারীর জব থাকে তেমনি যে শুধু গ্র্যজুএত তার ও জব থাকে। বহু লোক বাইরে চলে আসছে তার একটা বড় কারণ বাইরে সমস্ত লেভেলেরই জব আছে। এখানে এত প্রাইভেট হাসপাতাল আছে যে এমডি করার আগে, বা সবার দ্বারা তো মাস্টার্স হয়না, না হলেও শুধু এমবিবিএস হয়েই কোথাও ভালো মাইনেতে এটাচ হতে পারে। এখানে একটা হেজিপেজি হসপিটালে একজন এমবিবিএস যা মাইনে এবং ওয়ার্ক এক্স্পসার পায় সেটা ওয়েস্ট বেঙ্গলে পায় না। মফস্স্বল এর খাজা নার্সিং হোম এর আরএমও হয়ে পরে থাকে ম্যাক্সিমাম বিশ হাজারে। এমডি করলে সমস্যা কেও বলেনি। কী বলা হয়েছে বোঝার চেষ্টা কর। বুঝতে পারবি।
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:২৫660923
  • ইয়েস, ওনাদের মডেল টাও একটু দেখতে চাই। বহুদিনের শখ।

    আর সারা দুনিয়া তে কোথাও আজ অবধি সেই মডেল এ কাজ হয়েছে কি না এবং কোনো দেশ সেই মডেল আকড়ে ধরে উন্নতি করেছে কিনা সেটাও দেখতে পেলে ভালো। বারবার চাকা আবিস্কার করে তো লাভ নেই, সাকসেসফুল মডেল কিছুটা কাস্তমিজে করে ইমপ্লেমেন্ট করলেই হবে। এনারা তো চাকা গড়ানোর আগেই রাস্তায় বাম্পার লাগাতে ব্যস্ত।
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:২৮660924
  • মাস স্কেলে এম্‌প্লয়মেন্ট অপর্চুনিটি তৈরী এখন একটা গ্লোবাল প্রবলেম। প্রায় সব দেশই এ নিয়ে চিন্তায়।

    দ্বাপরে ছিল এগ্রি/ফার্ম ইকনমি, তখন ল্যান্ড, লাইভ স্টক থাকলে সুখে জেবন যাপন করা যেত। কলির শুরুতে এল ইন্ডাস্ট্রিয়াল ইকনমি, সে কি কাঁচা পয়সার ঢল রে ভাই, তারাই বেটার লাইফ লিড করে যারা ইন্ড্রাস্ট্রিয়াল কাজকম্মের সঙ্গে যুক্ত। অটোমেশন হল ঘোরকলি, পঞ্চাশ জনের কাজ এক মেশিন করে দেয়। কি বিপদ !

    দুনিয়ার ৭০০ কোটি মানুষের (২০০ কোটি ওয়ার্ক ফোর্স) এর কর্মসংস্থানের বেওস্থা - সুপার মডেল লাগে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৩২660925
  • আরে আমার সমবায় কৃষি, কটেজ সমবায় এসব নিয়েও কোনো প্রবলেম নেই :( গত তিনমাস ধরে একটা কাজের সুত্রে সমবায় কটেজ এর ডেটা একত্র করছি। আশ্চর্য্য হচ্ছি দেখে যেখানে ওড়িশা,মধ্যপ্রদেশ,গুজরাট,মহারাষ্ট্রে সমবায় রা নিজের সাইট বিল্ড করে ইন্টারন্যাশনালি ব্যবসা করছে সেখানে পব তে আগে যেগুলো এগিয়ে ছিল সেগুলৌ ফুট হারাচ্ছে। কোনো কাস্টমার ফেসিং এপ্রোচ নেই এবং সেই পুরনো ফরে ধরে পরে আছে !
  • Bhagidaar | 216.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৩৪660926
  • ইয়ে ড্যাঞ্চিবাবু-টা কি বস্তু? হল/জলধর-বাবুর মত কিছু?
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৪১660927
  • এই ফোরাম এ কেও কি Alvin Toffler এর "The-Third Wave" বইটা পড়েছেন ? যদি দ্বাপর যুগেই পরে থাকতে হত তাহলে আর এই ফোরাম থাকত কেন ? সবাই গরু চড়িয়ে, ধান ভেঙ্গে সন্ধেবেলা মোমবাতি জালিয়ে বিপ্লবের উনুন জালিয়ে পা সেকত। সভ্যতা যেমন এগিয়েছে, পাল্লা দিয়ে কিছু দেশ ও এগিয়েছে। এবার আমেরিকা ভালো দেশ নাকি আমাজোনের আদিবাসীরা বেসি ভালো সেই নিয়ে হাজার পাতা তর্ক হতে পারে, কিন্তু যারা এখানে তর্ক করছেন, তারা কিন্তু সবাই টেকনোলজি র তথা ক্যাপিটালিস্ট সভ্যতার দাস। এক সাথে ২০০ কোটির কাজের ব্যবস্থা করা ক্যাপিটালিস্ট মডেল এ সম্ভব নয়, থে বেলিইভ ইন ত্রিচ্কলে ডাউন ইফেক্ট আর সেটা সোচ্চারে বলে। নকুর তাহলে অল্টারনেট তত্ত্বের দিক না কি ভাবে করা সম্ভব ?

    মডেল জিগালেই কেমন ধারা সব ঠান্ডা মেরে যায়, এই ফোরাম-এই অন্য টই তে আজমল কাসভদের দিয়ে বাসন মাজানোর মত তত্ত্ব-ও পাওয়া গেছে। এগুলো নিয়ে খিল্লি করতেও মন ওঠে না।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৪২660929
  • ড্যাম-চীপ থেকে ড্যানচি। পুরনো বাঙালি বাবুরা পশ্চিমদেশে ( বিদেশ না, ওই দেওঘর থেকে পালাম্যু বিশাল জংলি রেঞ্জ,কাঠের ব্যবসা চলত) হাওয়া বদলে দিয়ে যা দেখতেন সস্তা দেখে ড্যাম চীপ বলতেন। সেখান থেকে :)
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৪৭660930
  • সল্যুশন নাই তো, বললুম তো সবদেশই কমবেশী এ নিয়ে চিন্তিত।
    এসব মডেল-ফডেল দের কম্মো নয়।
  • Bhagidaar | 216.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৪৮660931
  • অ! জান্তুমনা। থেঙ্কু!
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৫৩660932
  • নেটে ভাট মেরে আনএম্‌প্লয়মেন্ট সল্‌ভ করতে পারলে গুরুকে নোবেল কমিটি একপিস অর্থনীতির নোবেল টোবেল দিয়ে দেবে, খুব মুশকিল হবে তখন।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৩:৫৪660933
  • আরে যারা চিন্তিত তারা কোনো একটা ডিরেকশন ধরে এগোচ্ছে এটলিস্ট। কোনো মডেল ই ফুলপ্রুফ নয়। হতে পারেনা। হলেই বরং ক্ষতিকর। কিন্তু হাগবনা -পথ ও ছাড়বোনা বলে একটা কথা আছে বাংলায়। সেটা ভয়ঙ্কর।
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:০১660934
  • একজাক্টলি। নকু আর মমতা, দুজনের-ই এই এক আত্তিতুদে। নিজেও কিছু করব না, কাওকে করতেও দেব না। রাস্তার মোড়ে মোড়ে শুধু কেন্দ্রের বঞ্চনার গান শোনাব।
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:১৫660935
  • কেন ঐ যে মোন্তিমশাই বললেন যে কত ৮০০০০ কোটি না কত টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে।
    উইকি বলছে (NSS ডেটা), পশ্চিমবঙ্গে আনএম্‌প্লয়মেন্ট রেট ৫.৯ %, সারা দেশে ৫%, অন্য রাজ্যের তুলনায় ৮ম স্থানে।
    http://en.wikipedia.org/wiki/Indian_states_ranked_by_unemployment
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:১৬660936
  • মমতার পক্ষে একটিভ হয়ে কিছু করা মুশকিল। এই তর্কটা সেখান থেকেই শুরু হয়েছিল। মমতা জমি আন্দোলন করে এসেছে। এখন কুটো নেড়ে দুটো করতে গেলেই ক্ষমতা হারাবে। কাজেই ওকে ওই আজ মতুয়া কাল হকারদের দিয়ে ফুটপাথ দখল আইনিকরণ এই করেই টিঁকে থাকতে হবে আর মাল্টিপল পকেটে মানি স্ক্যাম করে কামাবে। এই মুহুর্তে মমতাকে খোঁচা দেওয়ার একটাই রাস্তা ওই শিল্প নেই কেন ইনফ্রা নেই কেন এসব বলে যদি বিরোধী দলগুলো চেঁচায়। মধ্যবিত্ত কেও পাশে পেয়ে যাবে। এইভাবে চাপ দিতে দিতে মমতা যে ফার্স্ট ভুল টা করবে সেটাই লাস্ট ভুল। এটা কোনো পূর্বনির্ধারিত কিছুনা। কিন্তু একটা সম্ভাবনা। পুরো সম্ভাবনা টা মাঠে মারা যাচ্ছে নকুদের অবিমৃষ্যকারিতায়। এদের এতো রোমান্তিসিসম যে কাগজে বিবৃতি দিলে তিনটে বাক্যে একবার নকশালবাড়ির আদর্শ ধুয়ে জল খায়, এদিকে রাস্তায় ফেলে ক্যালানি খাওয়ার সময় সব হাওয়া। এই তো অবস্থা।
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:১৮660940
  • তাছাড়া নকশালদের নেতা কিষেনজী মারা গেছে না? তাদের তো আর তেমন অস্তিঅত্ব নাই। নাকি?
  • Atoz | 161.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:১৮660938
  • এই আপদদের গেটাউট করে দিয়ে আন্দোলনের চেষ্টা করা উচিত প্র্যাক্টিকাল দলগুলোর।
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:১৮660937
  • আচ্ছা, এই নকু মানে কারা? নকশাল-রা? তারা তো বিলুপ্তপ্রায় বলে শুনি, তারা আর কি করবে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৪:৪০660941
  • কোনকালেই কিস্যু ছিলোনা। জঙ্গলপাহাড়িতে যারা রেগুলার ন্যারেটিভ সইতে না পেরে বন্দুক তুলে নেয় তারা বাগী। বাগী দের কোনো রাজনীতি হয়না। যারা তাদের বাইরে থেকে হাওয়া দেয় রাজনৈতিক স্বপ্ন পূরণের আশায় তারা নকু। এক্সট্রিম পলিটিক্স লেফট-রাইট দুদিকেই ছিল, থাকবেও। ক্ষমতাকেন্দ্র ভাংতে কাজে আসে। কিন্তু এই উদুম্বে গুলো এই লপ্তে ক্ষমতা থুড়ি মমতাকেন্দ্র কে পুষ্ট করছে। সিপুএম তাড়ানো ভুল ছিলনা, কিন্তু এ কেমন ধানের গোলার ইঁদুর তাড়িয়ে ইঁদুরখেকো সাপের প্রেমে পরে গ্যালো !!!
  • Atoz | 161.*.*.* | ০১ মে ২০১৫ ০৫:২৮660942
  • বেজী দরকার, তেজী বেজী।
  • জনগন | 87.*.*.* | ০১ মে ২০১৫ ০৬:৫৯660943
  • নকশালদের অস্তিত্ব মানে তো কখনো কংগ্রেসের, কখনো মমতার লেজুড়বৃত্তি, আর ভাড়াটে খুনি হিসেবে কাজ করা। রাজনৈতিক ভাবে নকশালরা কখনো ছিল না, এখনো নেই।

    তবে নকুরা খোড়াক হিসেবে চমৎকার। মমতা মেরে লাট করে দিল, কিষেণজীর বৌ (নাকি গার্লফ্রেন্ড) গিয়ে কিষেনজীর খুনীদের কারো গলায় ঝুলে গেল, আর এ জনতারা মমতাকে ডিফেন্ড করে গলা ফাটাচ্ছে।
  • কল্লোল | 125.*.*.* | ০১ মে ২০১৫ ০৭:০০660944
  • বিকল্প মডেল নানা রকম। কোন একটা মডেল দিয়েই সব উন্নয়ন হয়ে যাবে এই চিন্তাটা ত্রুটিপূর্ণ। প্রত্যকটা অঞ্চলের বৈশিষ্টকে মাথায় রেখে সেখানকার মডেল তৈরী হওয়া দরকার।
    ধরা যাক পশ্চিমবঙ্গ। খুব বড় অঞ্চল জুড়ে উর্বর গাঙ্গেয় সমভূমি। সেখানে কৃষি ও কৃষি জাত দ্রব্য নিয়ে শিল্প হতে পারে। জমিতে জনসংখ্যার চাপ বেশী, তাই কৃষিতে সমবায় জরুরী।
    অপেক্ষাকৃত কম উর্বর জায়গায় মূলতঃ রাঢ় অঞ্চল ও বাঁকুড়া, পুরুলিয়ায় বড় শিল্প হতে পারে, যেখানে জনঘনত্বও তুলনায় কম। ঝাড়খন্ডের খনিজ সম্পদ, বর্ধমানের কয়লা সস্তায় পাওয়া যাবে। মালদা, সুন্দরবন আর দার্জিলিংএ পর্যটন শিল্প নিয়ে উন্নতি করার জায়গা আছে। মালদায় আম নিয়ে প্রক্রিয়াকরণ হতেই পারে। বাঁকুড়া-পুরুলিয়ায় মহুয়া থেকে বেঙ্গল ওয়াইন ভাবা যেতে পারে। দার্জিলিং-জলপাইগুড়িতে চা নিয়ে ভাবনাচিন্তার দরকার। এখানকার চায়ের চাহিদা বি্জোড়া, অথচ চা বাগানগুলো ধুঁকছে।
    পাট বা নিয়ে গবেষণার দরকার। প্লাস্টিকের সাথে এই পরিবেশ-সচেতন বাজারে টক্কর দিতেই পারে পাট।
    আমি অর্থনীতির ছাত্র নই। তাই সাধারণভাবে এরকম মনে হলো।

    প্রশ্ন হলো কে করবে। সেটাই মার্কেটিং। এই শিল্পসম্ভাবনাগুলো যে লাভজনক, সেটাকে প্রমাণ করতে হবে লগ্নীকারীদের কাছে।
    কিন্তু পবতে সমস্যার আরেকটা দিক আছে। রাজনৈতিক দলগুলোর প্রচন্ড নাকগলানো। এটা কোন মডেল দিয়ে ঠিক করা যাবে না। এটার জন্য দলগুলোর মানসিকতা পাল্টানো দরকার।

    এই মডেলে ত্রিপুরা, ঝাড়খন্ড বা গোয়া ভাবলে কাজ করবে না সম্ভবতঃ।
    যেমন ত্রিপুরা। শিল্প ভাবা খুব চাপের। আমাদের একটি ডিস্টীলারী আছে সেখানে। সমস্ত কাঁচামালের দাম ভারতের যেকোন জায়গার চেয়ে ৩০% থেকে ৫০% বেশী, কারণ পরিবহন খরচ ভয়ানক বেশী বল্লেও কম বলা হয়। তো সেখানে স্বাবলম্বী মডেল ভাবতে হবে। জীবনযাত্রার মানে হয়তো ত্রিপুরা চিরকালই পেছনদিকে থাকবে কিন্তু ভূটান যেভাবে জিএনএইচ-এ সবার আগে, সেটা তো হতেই পারে। আমার কাছে সেও একটা উন্নয়নের সূচক। শেষ পর্যন্ত তো ভালো থাকা। তার উপরে কিছু নাই।
  • কল্লোল | 125.*.*.* | ০১ মে ২০১৫ ০৭:০২660945
  • *বিশ্বজোড়া
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০৭:৫৯660946
  • এটা তো পুরো মমতার ম্যানিফেস্টো মনে হচ্ছে, যেটা সব তথাকথিত ইন্ডাস্ট্রি সামিট -এ গান গাওয়ার আগে পড়ে শোনায়। আজ অবধি কিছু হয়ে উঠেছে কি ?
  • Ashim | 119.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:০৪660947
  • কল্লোলের লেখাটা অনেকগুলো উইশের কালেকশন। কাজ করলে ভাল, তবে কাজ করবে কিনা সে খুবই সন্দেহের। আর কাজ করলেও কতটা লোকের জীবনযাত্রার মানের উন্নতি হবে কে জানে।

    কৌতূহল, ঐ কৃষিতে সমবায় ব্যাপারটা কিরকম? যৌথখামার?
  • Ishan | 183.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:০৭660948
  • এ কী ছেলেমানুষী। একক ইকনমিক গ্রোথ নিয়ে কথা কইবে, আর গ্রোথ রেট বলতে কি বুঝছে, প্রামাণ্য মাপকাঠি কি এই নিয়ে জিগালে বলবে, আমি ওই খেলাটা খেলছিনা। তা, খেলা কেন বাপু। ফুটবল কোচিং নিয়ে লেকচার দেব, আর গোল কী জিজ্ঞেস করলে বলব, ওই খেলাটা আমি খেলিনা, এই বাচ্চাপনা গুলো না করলেই নয়?

    আর হ্যাঁ, উন্নয়নের বিকল্প নীতি থাকবেনা কেন। একদম অর্থনীতি দিয়ে বললে তার তিনটে উপাদান। ১। বৃদ্ধি। ২। অসাম্য। ৩। চয়েস।
    অর্থাৎ উন্নয়নের মাপকাঠির বৃদ্ধি হওয়া দরকার, অসাম্য কমা দরকার, আর মানুষের হাতে চয়েস বাড়া দরকার।

    এবার এই নিয়ে এককের সঙ্গে কথা কওয়া যাবেনা। কারণ বৃদ্ধি কারে কয়, সেই বিষয়ে এককের ধারণা নেই, বা থাকলেও সেটা আর্টিকুলেট করছেনা। তা, সেটা যখন একক জানবে এবং আর্টিকুলেট করার মতো অবস্থায় আসবে, তখন নিশ্চয়ই কথা হবে। তার আগে চাট্টি বাজার গরম করা কথা বলে লাভ কি।
  • SC | 34.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:২৭660949
  • কি বুঝলাম:
    ১) একক হচ্ছে হি: রা তই এর বীরেন্দ্র সেহবাগ, একটার পর একটা বল স্টেডিয়াম এর ওপারে ফেলে দিচ্ছে।
    ২) উল্টো দিকে মিস্টার dependable পি টি বাবু, আসতে আসতে ঠুকে ঠুকে খেলেন, সেহবাগ ঝড়ে উড়ে গিয়ে দল থেকে বাদ।
    ৩) উল্টোদিকে পাই একটা লেগস্পিন করার চেষ্টা করে যাচ্ছে, আর ধীরস্থির গতিতে ঈশান মিডিয়াম পেস করে যাচ্ছে, ঝড়ের মধ্যেও অস্তিত্ব টেকানোর জন্য।
    ৪) সদা দারুন একটা পার্টনার, খুচরো সিঙ্গেলস নিয়ে উল্টোদিক তা ধরে রেখেছে। ধোনির মত ঠান্ডা মাথায়, সেই আর এন্ড ডি কোম্পানির লাইনে একটার পর একটা শট খেলে যাচ্ছে ধৈর্য ধরে।
    ৫) বাকিরা চিয়ারলিডার।
    ৬) পব তে বড় শিল্প হবে না
    ৭) আমরা অধান্দাবাজ শিল্পপতি, হনেস্ট সার্ভেয়ার, স্টার্টআপ বুম, রুপা গাঙ্গুলির মুখ্যমন্ত্রীত্ব, এইগুলোর জন্য অপেখ্হা করছি, তারপরে নিশ্চয় শিল্পও আসবে।
  • - | 109.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:৩২660951
  • রূপা গাঙ্গুলীর আগে মুন্মুন সেনের অপেক্ষায় ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন