এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১১৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৩ জুন ২০১৭ ১১:৩১713095
  • "সরকারের বয়স ছ’বছর হয়ে গেল। অথচ বড় শিল্পের দেখা প্রায় নেই! ....... মাঝারি ও ছোট শিল্পের প্রতিনিধি গৌতম রায় উৎপাদন শিল্পের প্রসঙ্গ তোলেন। মমতা তাঁকে বলেন, ‘‘আপনারা উৎপাদন শিল্প নিয়ে আসুন না। আমাদের তো ১০০০ একর জমি রেডি আছে গোয়ালতোড়ে। কোনও অসুবিধা হবে না।’’

    গোয়ালতোড় থেকে কলকাতার দূরত্ব ১৬০ কিমির মত!!
  • }8>X | ০৪ জুন ২০১৭ ০০:০৮713098
  • অন্যদের কিছু কিছু ক্ষেত্রে নীরবতা নিয়ে অবিরাম তির্যক মন্তব্য করা কবিরাও কি কেস-স্পেসিফিক নীরবতা অবলম্বন করেন?
    ------------------------------------------------
    এ প্রশ্নটি তো খুবই ভাবাচ্ছে যে নবান্ন অভিযানের সাফল্য ও আলোড়নকে বিজেপির লালবাজার অভিযান বিফল করতে যখন ব্যর্থ হয়েছে, তখন সিপিআইএম পার্টির নিজের লোকজনেরা তাকে ব্যর্থ করতে, মানুষজনের মুখ অন্যদিকে ঘোরাতে হঠাৎ করে এত উঠে পড়ে লাগলেন কেন?
  • goggy | ০৪ জুন ২০১৭ ১৩:২০713099
  • প্রসেনজিৎ বসু লিখলেন:
    http://bitarka.com/commentary/ritabrata-cpim/

    বর্তমান নেতৃত্ব নির্বাচনী রাজনীতির বাধ্যবাধকতায় কমিউনিস্ট পার্টির সাইনবোর্ডটা এখনও লাগিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু এই রাজ্যের ছোট শিশুরাও জানে যে বামশাসনকালে একটি বড় অংশের মন্ত্রী-নেতারাই দুর্নীতি করেছে, এবং আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পত্তিও জমিয়েছে। বহু অভিযোগ সত্ত্বেও এদের কারোর বিরুদ্ধেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ, “ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে”।

    যে পার্টির ধেড়েরা এই রকম নৈতিকতার পরিচয় দিয়ে এসেছেন, তারা হঠাৎ একজন তরুণ সাংসদকে “অকমিউনিস্টসুলভ জীবনযাত্রার” অভিযোগে বিদ্ধ করছেন, জানলে ঘোড়ারাও হাসবে। একটা মতাদর্শগতভাবে দেউলিয়া, রাজনৈতিক সুবিধাবাদে আকণ্ঠ নিমজ্জিত পার্টিতে “কমিউনিস্টসুলভ জীবনযাত্রা” রক্ষার দায় একজন ৩৮ বছর বয়সী সাংসদের উপরেই শুধু পড়বে কেন, বা তার বিচারে বসছেন যারা, “কমিউনিস্টসুলভ জীবনযাত্রা” রক্ষার ক্ষেত্রে তারা কোন কোন দৃষ্টান্ত কায়েম করেছেন, সেই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই উঠবে।

    কিছু সংবাদমাধ্যমে অবশ্য অন্য একটি অভিযোগের কথা পার্টি “সূত্র” উল্লেখ করে তোলা হয়েছে – সেটি এই সাংসদের বিরুদ্ধে নারীনির্যাতন এবং লাম্পট্য সংক্রান্ত একাধিক মহিলাদের করা অভিযোগ। এই বিষয়টি অত্যন্ত গুরুতর।

    সেক্ষেত্রে যে গুরুতর প্রশ্নটি ওঠে, তা হল নারীনির্যাতন সংক্রান্ত অভিযোগের বিচার করার তদন্ত কমিশনে একজনও মহিলা সদস্য রাখা হল না কেন? সিপিআইএম পার্টি বা মহিলা সমিতি তো অন্যান্য ক্ষেত্রে এই ধরনের তদন্তেরই দাবি করে। নিজেদের বেলায় উল্টো পথে হাঁটা কেন?
  • sm | ০৪ জুন ২০১৭ ২৩:১৯713100
  • বিরোধী ও লিঙ্কবাবুর অপপ্রচারের ঢক্কানিনাদের বিরুদ্ধে এই খপর টি পেশ করা হইলো।
    https://ebela.in/state/west-bengal-secures-first-position-in-100-days-work-project-dgtl-1.623254?ref=hm-ft-stry
    একশো দিনের কাজে দেশের মধ্যে প্রথম হল মমতার বাংলা। আর সেই স্বীকৃতি জানিয়েছে নরেন্দ্র মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজ্যে এসে যখন বিজেপির নেতা-মন্ত্রীরা সরব হচ্ছেন, তথনই এমন স্বীকৃতি জানিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। শনিবার এই কথা জানানোর পরে ফেসবুকেও তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, একশো দিনের কাজে সাফল্যের জন্য রাজ্য মোট তিনটি পুরস্কার পেতে চলেছে। সার্বিক ভাবে প্রথম হওয়া ছাড়াও নদিয়া ও কোচবিহার জেলা আলাদা দু’টি বিভাগে পুরস্কৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ জুন পুরস্কার পাবে রাজ্য সরকার।
  • T | ০৫ জুন ২০১৭ ০১:১৮713101
  • 'খপর' টি স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েচেন তো, তাই সন্দেহ থেকেই যায়। কেননা দেখাই যাচ্ছে যে,
    http://nrega.nic.in/netnrega/writereaddata/Circulars/1866Presentation_before_the_Award_Committee-II.pdf

    শুধুমাত্র এই কয়টি রাজ্যের কাছ থেকে (সম্ভবতঃ এই পর্যায়ে) অ্যাওয়ার্ডের জন্য ডিস্ট্রিক্ট নমিনেশন চাওয়া হয়েছিল। এটাই দস্তুর। দেখতেই পাচ্চেন মোট একত্রিশটি ডিস্ট্রিক্টকে নানান রাজ্য 'রেকমেন্ড' করেছিল অ্যাওয়ার্ডের জন্য। এই সবের পূর্বে নোটিশটি ছিল এইরূপ

    http://nrega.nic.in/netnrega/writereaddata/Circulars/1795MGNREGA_Annual_Award_to_all_states.pdf

    তো সিলেকশনটা কিভাবে হয়। তাও দেওয়া আচে। বিস্তারিতম
    http://nrega.nic.in/NREGAaward/Dist_NREGA_Teams.pdf

    এখন প্রতিটি স্টেট, তাদের যেসব ডিস্ট্রিক্টকে 'নমিনেট' করে অ্যাওয়ার্ডের জন্য, তাদের সবাইকেই যে ধরে ধরে পুরষ্কার দেবে তা নয়। ন্যাশনাল কমিটি তাদের কিছুকে বেছে মানপত্র দেয়। এবছর যেমন এই একত্রিশের মধ্যে সতেরটি ডিস্ট্রিক্টকে 'অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে। :) এই যেমন ভিজিয়ানাগ্রাম,
    http://www.thehindu.com/news/national/andhra-pradesh/vizianagaram-bags-mgnrega-national-award/article18713659.ece

    মুখ্যমন্ত্রী এই 'সার্বিক ভাবে' প্রথম এইটার প্রমাণ দেখাতে পারবেন তো? :) নাকি বাংলার মধ্যে বাংলা প্রথম হয়েচে এইরম :)
  • T | ০৫ জুন ২০১৭ ০১:৩৯713103
  • আরেকটি লিঙ্ক দেওয়া হইল। উল্টোসিধে মানপত্র যোগাড় করার থেকে সম্পূর্ণ আলাদা যে বাস্তব পরিস্থিতি,

    http://www.thehindu.com/opinion/op-ed/the-mgnrega-index/article8668701.ece
  • S | ০৫ জুন ২০১৭ ০১:৪৪713105
  • http://www.dnaindia.com/india/report-letter-from-centre-ranks-wb-on-top-in-mgnrega-mamata-2460640

    West Bengal Chief minister Mamata Banerjee said a letter from Centre today ranked the state on top in work under MGNREGA scheme and blamed the BJP leadership for pulling down the state in a "baseless manner".

    "A letter from Centre today has ranked West Bengal first in ranking on 100 days' work in the country," Banerjee told reporters at the state secretariat here.

    (This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)
  • T | ০৫ জুন ২০১৭ ০২:০৪713107
  • অ্যাকচুয়াল ইতি গজটা নিম্নরূপ, যা উনি বলেচেন ফেসবুকে,

    We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

    এরমধ্যে স্পেসিফিক একশ দিনের কাজটা কথাঞ্জলি মাফিক। :) গত সাতবছর ধরে ১০০ দিনের কাজে প্রথম স্থানটা ত্রিপুরার। চুরানব্বই দিনের কাছাকাছি। বাংলা সেখানে ৪৪ থেকে ৩৭ এ নেমে এসেছে।
  • S | ০৫ জুন ২০১৭ ০২:০৮713108
  • সক্কাল সক্কাল উঠে বত্তমান আর এবেলা পড়লে লোকের দিনটা বেশ ভালো যায় - ইয়োটোপিয়ায় আছি মনে হয়।
  • PT | ০৫ জুন ২০১৭ ০৮:৫৮713109
  • অন্যদের ক্রমাগত হাফপ্যান্ট বা লিঙ্কম্যান বলতে থাকলে আর তাদের দেওয়া তথ্যগুলোকে বিশ্লেষণ না করে উত্তর দিতে থাকলে সংখ্যাতত্ব বোঝার ব্যাপারে এই অবস্থাই হয়!!!
  • amit | ০৫ জুন ২০১৭ ০৯:৪৪713110
  • হায় সিপিএম আর তাদের ভূমি সংস্কার। কত লোকের মনে জন্ম জন্মান্তরের মতো দাগ রেখে গেছে কে জানে।
  • sm | ০৫ জুন ২০১৭ ০৯:৫৯713111
  • সিপিএম এর কথা না বলাই ভালো।কিন্তু এবেলার লিংকে ঠিক কোন জায়গা টা ভুল? মানে পুরস্কার পাবে না পাবে না?
    হাজার হোক অবপ গোষ্ঠীর কাগজ এটা, লিঙ্কবাবু।
  • শিবদাস ঘোষ | ০৫ জুন ২০১৭ ১০:৫২713112
  • কিসের ডাটাবাজি চলছে ? মাঠে নেমে প্রতিবাদ হচ্ছে না কেন ? ওই নবান্ন অভিযান করে ফুটেজ না পেয়ে, প্রতিটা জেলা সদরে আন্দোলন করা হচ্ছে না কেন ? প্রতিটা নির্বাচনে যে এক দুটো প্রার্থী জিতছে, তারা এত দ্রুত দল বদলাচ্ছে কেন ?
    নবান্ন অভিযানে যারা গেলেন, তাদের অধিকাংশ নিজেদের পাড়ায় পার্টি অফিস খুলতে পারেন না, এদিকে মমতা প্রচার শুরু করে দিলেন, সিপিএম বেঁচে আছে ফেসবুকেই।
    দলে দলে নীচু স্তরের কর্মীরা দল বদলে বিজেপি চলে যাচ্ছে।
  • T | ০৫ জুন ২০১৭ ১১:০২713113
  • হচ্চে না ভাই। আরেট্টু দাপটি করে নাচুন।
  • cb | ০৫ জুন ২০১৭ ২০:০৬713114
  • তাহলে কি মমতা মিথ্যা কথা বললেন? মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী?
  • S | ০৬ জুন ২০১৭ ০৭:১৯713116
  • শ্লোক বলাটার কি দরকার ছিলো? বিজেপির ভয়ে?

  • সিকি | ০৬ জুন ২০১৭ ০৯:৩০713117
  • এ তো বহু পুরনো ভিডো। ২০১২ বোধ হয়।
  • S | ০৬ জুন ২০১৭ ১১:০১713118
  • হুম।
  • ভ্ন্‌ন্ | ০৬ জুন ২০১৭ ১১:১০713119
  • ১৯৭৭ সালে কোলকাতায় কোনো মশা ছেল না। জ্যোতি বসু সুসি-ফব-বাংকং এসব তামাশার সাথে কোলকাতায় মশা নিয়ে আসেন। ২০৪৫ সাল পর্যন্ত মমতা ক্ষমতায় থাকলে আশা করা যায় কোলকাতার শেষ মশাটিও সেসময় অক্কা পাবে।
  • sm | ০৬ জুন ২০১৭ ১১:৪৩713120
  • ওরে ফাগল,মশা না থাকলে পুরো সভার স্বাস্থ্য ভবন টাই উঠে যাবে। কয়েক হাজার স্বাস্থ্য কর্মী কাজ হারাবে।
    এই কর্মহীনতার প্রতিবাদে বামপন্থীদের ধিক্কার মিছিল হবে। কলকাতা অচল হয়ে পড়বে।
    দিকে দিকে মিছিল থেকে গগন বিদারী হু হুঙ্কার উঠবে। দাও ফিরে সে মশা, ম্যালেরিয়া,ডেঙ্গি।স্বাস্থ্য কর্মীদের পুনর্বহাল করা চাইইইই।
  • s | ০৯ জুন ২০১৭ ০৯:০০713121
  • কি অবস্থা। উন্নয়ন করতেই দিচ্ছে না।
  • S | ০৯ জুন ২০১৭ ০৯:০৩713122
  • সেকি। পাহাড় কি আর হাসছে না?
  • Du | ০৯ জুন ২০১৭ ০৯:৪৬713123
  • অমত নিজে বোর্দের বেত্তের হলে দো সব মিনুতে তাল দিত এখন মনে পড়ে কি?
  • Du | ০৯ জুন ২০১৭ ০৯:৪৭713124
  • ধুর বিরোধী নেত্রী
  • PT | ০৯ জুন ২০১৭ ১৪:২৪713127
  • কোথাও উন্নয়ন করতে হলে এবার থেকে গোটা ক্যাবিনেট নিয়ে সেখানে যেতে হবে? সেই বিশল্যকরণীর সন্ধান না জানায় গোটা গন্ধমাদন পর্বত মাথায় করে নিয়ে আসার কেস? সত্যি সত্যি দেখছি হিস্ট্রি (এখন রাম-লক্ষ্মণ-হনুমান মাইথোলজি নহে) রিপিট্স ইটসেল্ফ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন