এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১২ আগস্ট ২০১২ ০২:১৮34921
  • চোকিধানিতে মেইন কোর্সেরই ছিল। একগাদা পদ। ভাজাভুজি এদিক ওদিক খেয়েছি ঘোরাঘুরির সময়ে, সেগুলো খুব কিছু আলাদা লাগে নি। আসলে হলদিরাম টাম হয়ে গিয়ে রাজস্থানের ভুজিয়া তো সারা দেশে ছড়িয়েই গেছে। মেইন কোর্সের গুলোই বরং বিশেষ খাই নি আগে।

    কিন্তু লোকাল মিষ্টি আমার একদম ভাল লাগেনি।
  • VB | ১২ আগস্ট ২০১২ ০২:১৭34919
  • আর কী কী দেখলে স্যান, দুর্গ টুর্গ দেখলে? নাকি পাহাড়, লেক এসব? আর মন্দির ইত্যাদি? মুক্ত ময়ূর? অবশ্য দেখা গেলেও ফেব্রুয়ারীতে তারা আর কী করে পেখম টেখম মেলবে? সে তো এখন মেলছে, ভরা বর্ষায়। ঃ-)
  • VB | ১২ আগস্ট ২০১২ ০২:১৩34918
  • সত্যি তো উটের দুধের কুলফি মালাই এমনকি ঐ দুধ থেকে ক্ষীর বানিয়ে সন্দেশ করলেও ভালো হবারই তো কথা।
    সেই স্থানীয় খাবার কী ধরণের খাবার ছিলো? স্যন? ভাজাভুজি স্ন্যাকস জাতীয় নাকি মেইন কোর্সের খাবার?
  • san | ১২ আগস্ট ২০১২ ০২:১০34917
  • অচিন্তিদা ঃ-)

    কুলফিটা কিন্তু আমার মন্দ লাগে নি।
  • san | ১২ আগস্ট ২০১২ ০২:০৭34916
  • আর স্থানীয় খাবার এদিক ওদিক খেলাম। তবে সবচেয়ে ভাল খেলাম জয়পুরের কাছে চোকিধানি বলে একজায়গায়। বড্ড বেশি দেয় এই যা ঝামেলা নয়তো খুবই পছন্দ হচ্ছিল টিপিকাল রাজস্থানী খাবারটা।
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০২:০৬34914
  • কাঁটা বেছে খেইছিলি তো?
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০২:০৬34915
  • উটের দুধের চা রামগঞ্জমন্ডির মথুরালালের দোকানে পাওয়া যেত। ভাল লাগে নি খেতে
  • san | ১২ আগস্ট ২০১২ ০২:০৪34913
  • ভিবি। এই ফেব্রুয়ারিতে গিয়েছিলাম রাজস্থান। বিকানের এ একজায়গায় উটের দুধের চা পাওয়া যাচ্ছিল। সেটা আমার বর উৎসাহ নিয়ে কিনল। আমি চা খাইনা, দুঃখী মুখে এদিক ওদিক তাকাচ্ছি হঠাৎ দেখি পাশে উটের দুধের কুলফি পাওয়া যাচ্ছে। খুব খুশি হয়ে গোটা দুই খেলাম।
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:৫৮34912
  • পাই, ভবীও ভোলে নি। সে ফীডব্যাকের অপেক্ষায়। ঃ-)
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০১:৫৫34911
  • মজা করছিলাম। emailএর আলাদা করে উত্তর দেব। একটু আটকে গিয়েছিলাম ঃ(
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০১:৫৩34910
  • দেখেসি। হসসে। হবে।
  • pi | ১২ আগস্ট ২০১২ ০১:৫২34909
  • এইত্তো লামাদা। মেইলের কী হইলো ?
  • aka | ১২ আগস্ট ২০১২ ০১:৪৯34908
  • আমি তারা নামের এক সিরিয়াল দেখেছিলাম। এদেশে এসে দেখলাম লোকে সিরিয়াল খায়।
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০১:৪৮34907
  • আমাদের গাঁয়ে এক মহিলা ছিলেন, তারা মণ্ডল। পরে শহরে এসে দেখি এক বাড়ির নাম তারামণ্ডল।
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০১:৪৪34906
  • এককালে তারা গাংগুলী বলে আমার এক মনিব ছিল।
    কিন্তু এ তারা সে তারা নয়।
  • pi | ১২ আগস্ট ২০১২ ০১:৪০34905
  • নাঃ, মানুষের ভীড় ও কমতে হয়। দূষণ বেশি হলেও মোটে ভাল দেখা যায়্না।

    আমাদের নাইট স্কাই অবজার্ভেশনে নিয়ে জেত বদলাপুরের কাছে এক জাগায়। একক, মুম্বই গেলে ঘুরে আসিস ওখানে। আর বর্ষা থাকতে থাকতে রাজামাচি।
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:৩৮34904
  • অতি চমৎকার হয় তখন, তারায় তারায় ঠাসাঠাসি লেগে যায়। আর হাল্কা ওড়নার মতন ছায়াপথ ছড়িয়ে থাকে দক্ষিণ থেকে উত্তরে। আস্তে আস্তে রাত বাড়ে, তারারা ঢলে পড়তে থাকে পশ্চিমে, নতুন নতুন তারা উঠতে থাকে পুবে। হঠাৎ হয়তো এই আলোর বাগানে আগুনে দাগ টেনে জ্বলে উঠে নিভে যায় উল্কা। এই করে করে ঘুম পেয়ে যায় খুব, তখন ঘুম ঘুম ঘুম। ঃ-)
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০১:৩৭34903
  • উঁহু। আলোর ভিড় কমলে
  • pi | ১২ আগস্ট ২০১২ ০১:৩৫34902
  • মানুষের ভীড় কমে গেলেই আকাশে তারাদের ভীড়ভাট্টা কী বেড়ে যায়। এরকম ভীড় অবশ্য ভাল।
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:৩৪34901
  • ব্ল্যাংক, আকাশে রাত কাটালে? উড়তে উড়তে? ঃ-)
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০১:৩২34899
  • বেশ দারুণ তো
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:৩২34900
  • হাতে চেপে রুটি বানানো মনে হয় একটা আলাদা টেকনোলজি, মহাস্থবির জাতকের চতুর্থ পর্বে সেই যেখান স্থবির বন্ধুদের সঙ্গে এক অরণ্যে আগাছা তুলে জমি বানানোর কাজ করতো, সেখানেও আরণ্যক লোকগুলো যারা ওদের আশ্রয় দিয়েছিলো একদিন স্থবির খুবই কেলিয়ে পড়ায়, সেইখানের মহিলারাও হাতে চেপে চেপে ভুট্টার আটার রুটি তৈরী করছিলেন আর খোলা উনুনে সেই রুটি সেঁকছিলেন।
  • Blank | ১২ আগস্ট ২০১২ ০১:৩১34898
  • তারা ভরা আকাশে তো কত রাত কেটে গেছে। তখন ক্যাম্প ফায়ারের আগুন ও নিভে আসে। আকাশ জুড়ে ছায়া পথ দুদিকের পাহাড় চুড়ায় মিশে যায়।
  • kc | ১২ আগস্ট ২০১২ ০১:৩০34896
  • তা সেখানে থেকে কিছুকাল পরে ঝেরনোগ্র্যাড বলে এক গ্রাম। কি ঠান্ডা, কি ঠান্ডা, রাশিয়ায়। মিলিটারির অ্যাকিমোডেশন কলোনি বানানোর কাজ। কোম্পানি আন্দাজ করেছিল পাতি মাটিই কাটতে হবে। ও হরি! দেখা গেল সে একদম জমে পাথরের চেয়েও শক্ত। সেই মাটি কাটতে নিয়ে আসতে হল রক ব্রেকার। লসের চুড়ান্ত। খাওয়া, মুরগী ছাড়িয়ে এক আজব তেল মাখিয়ে ঝলসিয়ে খাওয়া। এখেনে চাল পাওয়া যেত। আর একরকমের দেশী দারু। লোকাল লোকেরা লেনিনের নাম শোনেনি কখনো।
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০১:৩০34897
  • নিদ্রাবিহীন। নাইট শিফটে কাজ করতাম তো
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০১:২৮34894
  • নিদ্রাবিহীন?
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:২৮34895
  • কিন্তু বেলন চাক্কি তো খুবই সহজ সরল জিনিস, কেসির সেই গাঁয়ে বেলনচাক্কি ছিলো না কেন?
    তবে গোল করে রুটি বেলা বেশ ভালোরকম স্কিলের ব্যাপার যে যাই বলুন। ঃ-)
  • Lama | ১২ আগস্ট ২০১২ ০১:২৭34893
  • তারা ভরা আকাশের নীচে অনেক রাত কাটানোর সৌভাগ্য হয়েছে। লিখেছিলাম কোন একটা টইতে।
  • achintyarup | ১২ আগস্ট ২০১২ ০১:২৫34891
  • খুব গরম লাগবে নিশ্চই
  • VB | ১২ আগস্ট ২০১২ ০১:২৫34892
  • এই ধেড়ে বয়সে পেত্থম সোনার কেল্লা দেখলুম আর দেখে থেকেই কেবলই মন করছে রাজস্থান গিয়ে উটের দুধের চা আর স্থানীয় খাবার খাই, "মন মেরা রাম রাম রোতে" গানটা শুনি, মরুভূমিতে তাঁবু করে রাত কাটাই তারাভরা আকাশের নিচে আর পাথরের কাপ প্লেট বাটি এসব কিছু কিনি। আর এদিক ওদিক দুর্গ টুর্গ যদি দেখা যায়। আর দলকে দল ময়ূর যদি দেখা যায়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত