এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৮519554
  • এই হল মুশকিল! হয় হ্যাঁ, নয় ন্যা। হয় বিমানজী নয় কিষেণজী। খালি ভোটের হিসেব না কষে আদর্শ নিয়ে থাকা মানে কিষেণজী হওয়া?
    বেশ, আপনের কথাই মানলাম। তা হইলে কি খাড়াইল?
    যে ভোটের অংকে মুম্বাই-দিল্লি হুসেনরে ভাগায়, রুশদিরে ডাকে, সেই অংকেই বামেরা গুজরাতের সেই ভয়ার্ত মুখ ছেলেডারে ডাকে, তসলিমারে ভাগায়।
    আপনেই কইলেন।
    আমরাও তাই কইঃ
    বামে আর ডাইনে কোন প্রভেদ নাই রে নাই,
    দাদা-দিদি যে ভাই-বইন আমরা ভুইল্যা যাই।।
  • PT | 213.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯519555
  • তাই, নাকি কেউ কেউ জোর করে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন যে সব রাজনৈতিক দলই একই রকমের খারাপ। এও তো সেই সাদা কালো অঙ্ক। তাতে অবিশ্যি আবাপ জাতীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠানটি লাভবান হয়!! মানুষকে আরও রাজনীতিবিমুখ করে তোলা যায়।
  • | 214.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৪519556
  • না না র‌্যাঙ্কিং করলে এই রকম দাঁড়াবেঃ

    ১- ১০ ঃ সিপিএম। ১১ থেকে অন্য দল ( সেই বেস্ট ফর্মের অমিতাভের মতোন!!)

    কোন শালা বলে সব দল সমান??
  • Blank | 180.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০০519557
  • এইটে বোতিন্দার জন্য
  • ranjan roy | 24.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৯519558
  • হে হে! পিটি, সেই প্রমাণ তো আপনিই করছেন-জোর করে বা স্বাভাবিক ভাবে।
    যখনি বলা হয় যে বামদল গুলো বড় বড় কথা বললেও অমুক অমুক করতে পারেনি (ধরুন স্বাস্থ্য বা শিক্ষা পরিষেবা বা যাতায়াত পরিষেবা), অমনি আপনি বলবেন -অমুক অমুক অ-বাম রাজ্যও তো করতে পারেনি বা কংগ্রেস কেন্দ্রে করতে পারেনি। বঙ্গ তো আর ভারতের বাইরে নয়!
    এই যেমন মুম্বাইয়ের দেয়া আপনার সাম্প্রতিক উদাহরণ। তাহলে বামের বিশেষ আকর্ষণ জনতার কাছে কি রইল? বামের থেকে আলাদা কোন প্রত্যাশা করা যে উচিত নয় ( এই শাসনব্যব্স্থায়, এটা তো আপনারি বক্তব্য)। আমরা বামের থেকে অন্যদের তুলনায় আলাদা কিছু প্রত্যাশা করি বলেই ব্যর্থ হলে গাল দিই।
    আমরা মনে করি-- তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
    মুম্বাই অমুককে রাখতে পারেনি বলে বঙ্গের বামএদের এক্সকিউজ করব কেন?
    আর সমর্থনে মিছিল মিটিংএর কথা বলছেন? একচেটিয়া পুঁজিবাদী টাটার মোটর কারখানা রক্ষার জন্যে সিপিএম মিছিল করতে পারে, গুলি চালাতে পারে, সরকার খোয়াতে পারে!
    কিন্তু নিজেদের মতাদর্শের জন্যে সংঘর্ষ করতে রাজি নয়, জনগণের একাংশের বিরোধিতার জন্যে?
    সবদল সমান বললে আনন্দবাজারের সুবিধে হবে? লোকে রাজনীতির থেকে মুখ ঘুরিয়ে নেবে? হাসালেন মশাই!
    মানুষ রাজনীতি নির্বাচন করে পথে নামে, জীবনের প্রয়োজনে। আপনার-আমার কথায় নয়।
    যেটা হবে সরকারি বাম দলগুলো তাদের বিশেষ আকর্ষণ হারাবে বা হারাচ্ছে। রাজনীতি মানেই শুধু কিছু দলের রাজনীতি হবে কেন?
    এর মধ্যেই সিপিএম এর রাজনৈতিক আন্দোলনের ইস্যুগুলো মতাদর্শভিত্তিক না হয়ে অন্য সব দলের মতই হয়ে যাচ্ছে।
  • ঢিংকাচিকা | 24.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৯519559
  • কোথা হইতে কী হইয়া গেলো, "হাইল হিটলার", থুড়ি "জর মমতা" জয়ধ্বনি হইতে...

    এ তো দস্যু মোহনের চেয়েও জমজমাট। কি কও বোতীন?

    ;-)
  • siki | 132.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩২519560
  • কিন্তু সত্যযুগ কি আজও বেরোয়? সে তো আমাদের সেই শিশুকালে বেরোত। উনিশশো আশি একাশি সাল পজ্জন্ত। হরেন ঘটকের শিয়াল পণ্ডিত পড়তাম তাতে।
  • গান্ধী | 213.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৪519561
  • এখন সত্যযুগ বিকেলের কাগজ
  • aranya | 154.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫১519563
  • সুমন যেমন 'জয় মমতা' থেকে 'হায় মমতা'য় এসেছেন, নতুন বোধোদয় হয়েছে, সিপিএম-ও তেমন আজকাল সুমন-কে বেশ পছন্দ করছে।
    ২০০৯-এ লোকসভা নির্বাচনের আগে সুমনের কটা বিয়ে, কেন মুসলিম হলেন এইসব 'মূল্যবান' ইস্যু নিয়ে টিভি প্রোগ্রাম, সুমনের কনস্টিটিউয়েন্সির বাড়িতে বাড়িতে ওকে খিস্তি মেরে লিফলেট বিতরণ - চরিত্রহননে সিপিএম বরাবরই অন্যদের দশ গোল দিয়েছে।
    এখন আবার সুমনের কথাবার্তা সিপিএম নেতাদের ভাল লাগছে। সত্য সেলুকাস ..
  • SC | 160.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৯519564
  • রুশদি ইস্যুতে সুমনের কি প্রতিক্রিয়া?
    তসলিমার বই ব্যান হওয়ার সময় সুমন ব্যানকে সমর্থন করেছিলেন, যদ্দুর মনে আছে।
    তখন তারা বাংলাতে একটা ফোন ইন অনুষ্ঠান করতেন, সেখানে বলেছিলেন।
  • ranjan roy | 24.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৩১519565
  • ইলেক্শনের আগে দুই সুমনকে নিয়েই সিপিএম এর প্রবলেম ছিল।
    কবীর এবং তারানন্দের। মন্ত্রী গৌতম দেবের সঙ্গে বিখ্যাত ইন্টারভিউয়ের পর লেখা ফেবুতে লেখা হল একজন বর্তমান মন্ত্রীর সঙ্গে এক সামান্য রিপোর্টার কিভাবে এই সুরে কথা বলতে পারে? এর পেছনে মার্কিন এমব্যাসি/ সাম্রাজ্যবাদের উস্কানি সবই দেখা হল।
    সেই ষাটের দশক থেকে আবাপ বঙ্গীয় সিপিএমের কাছেপুঁজিবাদের আইকন। যেমন পিটি একটু আগের পোস্টে সব দল সমান বললে আবাপ'র সুবিধে হতে পারে বললেন।
    সিরিয়াস সোশিও-পলিটিক্যাল বিতর্ককে ওভার সিম্প্লিফাই ও ট্রিভিয়ালাইজ করা সিপিএম এর বিশেষ অবদান।ঃ))))
  • aranya | 154.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪২519566
  • কবীর সুমন-কে নিয়ে প্রবলেম ছিল বুঝলাম, কিন্তু সেজন্য কুৎসা করে লিফলেট ছাপিয়ে বাড়ী বাড়ী বিলি করতে হবে, একটা ভোটে জেতার জন্য এত নীচে যদি নামতে হয়, তাহলে সত্যিই আর কিছু বলার থাকে না।
  • lcm | 34.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১২519567
  • এই উন্নততর বাম - বহুদিন ধরে কথাটা ঘুরছে, এই আইডিয়া আর নেওয়া যাচ্ছে না। কিসের উন্নততর!
    উন্নততর বলতে - দুর্নীতিহীন, স্বচ্ছ চিন্তাভাবনা সম্বলিত এক রাজনৈতিক দল যারা ক্ষমতায় এলে সুপ্রশাসন আনবে, অর্থনীতি চাঙ্গা করবে এবং রাজ্যের মানুষের জীবনমাত্রার নূন্যতম মান বৃদ্ধি করবে - শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন.... পরিসেবার উন্নতি ঘটাবে.... ইত্যাদি, ইত্যাদি।
    আশীষ নন্দী-র বক্তব্যের মধ্যে কিন্তু একটা সত্য লুকিয়ে আছে - শোষক, শোষিত, নিম্ন/মধ্য/উচ্চ সব স্তরেই গোলমাল আছে, মাত্রা কমবেশী, কিন্তু আছে, এবং রিলেটিভ ইমপ্যাক্ট কম নয়।
    সমাজের বিভিন্ন স্তরে যখন কম বেশী দুর্নীতি, কর্মবিমুখতা .... ইত্যাদি নানা ফর্মে ছড়িয়ে রয়েছে, সেখানে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন একটা পার্টি খুব উন্নততর হবে আশা করা মুশকিল, বিশেষ করে যেখানে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতে ক্ষমতায় থাকতে হয়।
    মানে বলতে চাইছি, চিনের পিপল্‌স পার্টির পক্ষে উন্নততর পার্টির কথা, রিফর্মের কথা -- এসব কথা ওয়ান পার্টি সিস্টেমের মধ্যে থেকে যত সহজে নিশ্চিন্তে ভাবা বা বলা সম্ভব, ভারতে ডেমোক্রেটিক ভোটিং কাঠামোর মধ্যে থেকে অত সহজ নয়। মানে বলা সহজ, কিন্তু বাস্তবে...।
    এখন উন্নততর বলতে যদি বলা হয় অন্য রাজ্যের তুলনায় উন্নত - সেখানেও প্রশ্ন আছে। ভারতের ২৮টি রাজ্যের মধ্যে মানুষের জীবনযাত্রার মানের তফাৎ তেমন আকাশ-পাতাল নয়। আর পলিটিক্যাল পার্টির দর্শনের তেমন যে বিশাল ফারাক আছে তাও নয়।
    তবে কি একেবারেই কোনো ফারাক নেই? আছে। এই যেমন দক্ষিণের মিড্ল ক্লাস একটু বেশী প্রফেশন্যাল। একটু মন দিয়ে কাজকম্মো করেন আর কি। একটু অ্যাফ্লুয়েন্ট ও বটে।
    যদিও গুজরাটকে অনেকেই এখন মডেল স্টেট হিসেবে দেখাতে চান, চাড্ডি কারখানা হয়েছে বলে - কিন্তু মানুষের হাতে পয়হাকড়ি এসেছে সাউথে বেশী।
    যাই হোক, আমরা যারা উন্নততর পার্টি চাইছি তারা কি মানুষ হিসেবে উন্নততর? সাত কোটি উন্নততর চমৎকার মানুষের মধ্যে এক ফোঁটা চোনার মতন লাখ দুয়েক অনুন্নত পার্টি ক্যাডার !

    সুতরাং, বামেদের সঙ্গে তুলনায় অন্য পার্টি আসবেই। আবার অন্য পার্টির সঙ্গে তুলনায়-ও বামেরা আসবে। একটা সময়, তৃণমূল-কে বামেদের চেয়ে বেটার অল্টারনেটিভ মনে হয়েছে, তার কারণ এই নয় যে তৃণমূল উন্নততর - বামেদের থেকে কম খারাপ মনে হয়েছে। আবার, কিছুদিন বাদে মনে হবে বামেরা তিনোমুলের চেয়ে কম খারাপ - লেসার এভিল।
    সুতরাং, উন্নততর বাম নয়, তৃণমূলের থেকে একটু কম খারাপ বাম - এমনই চলবে।
    আর, রুশদি কলকাতায় এলে কার কি আসে যায়, না এলেই বা কি এসে যায়। না হয় দুএকজন একটু বেশী খারাপ বলবে - তো বলবে। ঐ অল্প এট্টু খারাব নিয়ে তিনোমুল/সিপিএম-এর বা কেন মাথাব্যাথা হবে?
  • SC | 34.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৩519568
  • সুলতান আমেদ কি বললেন! উফ!
  • siki | 132.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৪519569
  • শয়তান আহমেদ অন সলমান রুশদি ;-)
  • ন্যাড়া | 132.*.*.* | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২২519570
  • উন্নততর বাম আসবে কেং করে? বিনয় কোঙার, লক্ষ্মণ শেঠদের মতন নেতা ও পিটিবাবুদের মতন সমর্থকদের হাত ধরেই?
  • ranjan roy | 24.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৮519571
  • মাইরি! আরও কয়েকবার জোড়া ভারতবন্ধ ডেকে!
    এই অস্ত্রগুলো বহুব্যবহারে জীর্ণ ও ভোঁতা।
  • aranya | 78.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০৭519572
  • যেটা সবচেয়ে খারাপ লাগে, অন্য দলের লোকের জন্য কারও কিছু যায় আসে না। বর্ধমানে সিপিএমের দুই প্রাক্তন বিধায়কে-কে ইঁটের ঘায়ে থেঁতলে মারা হল। মমতা বা তৃণমূলের অন্য কারও কোন হেলদোল নেই। মাওবাদীদের হাতে সিপিএম সমর্থক ক্ষেতমজুর, শিক্ষক মারা গেলে কবীর সুমনের গিটারে কোন গান বাজে না, নন্দীগ্রামে মানুষ খুন হলে বুদ্ধবাবু বলেন 'পেড ব্যাক ইন দেয়ার ঔন কয়েন'। ২০০৭-এ বার বারই মনে হয়েছে, প্রথমদিকে বুদ্ধদেব যদি নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষগুলোর হাত ধরে বলতেন - তোমরা বিশ্বাস কর, সরকার জমি নেবে না, হয়ত বিশ্বাস ফিরে আসত।

    এমন কি, নিজের দলের লোকেদের জন্যেও কারও কোন সত্যিকার অনুভূতি আছে কিনা, সন্দেহ হয়।
  • S | 139.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:১০519575
  • ওসব থাকলে রাজনীতি থুড়ি গদিনীতি করা যায়্না।
  • aranya | 78.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৩519576
  • গদির কথা না ভাবলে হয়ত করা যায় - গান্ধীজি, জয়প্রকাশ নারায়ন, রামমনোহর লোহিয়া, শঙ্কর গুহনিয়োগী ইঃ উদাহরণ। বা এখনকার অরবিন্দ কেজরীওয়াল - ভাল কথাবার্তা শুনেছি এর সম্পর্কে, জানি না কেমন লোক।
  • dd | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৪519577
  • আর মমতা আর তার দলবল যতোই না ক্যানো ছাগলামি করুক, বিশে ও একুশে ফেব্রুয়ারি পর পর দু দিনের বন্ধ ডেকে কারাত বাবু বুঝিয়ে দিলেন সিপিএমকে ডোবাতে তিনি একাই একশো।

    কোনো আবাপ বা আম্রিকান সাম্রাজ্যবাদের দরকারই নেই।
  • PT | 213.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭519578
  • সাইড লাইনের বাইরে বসে সৌরভের ব্যাটিং-এর ভুল ধরার অভ্যেস বাঙালী কিছুতেই ছাড়তে পারছে না!!
  • | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৩519579
  • মমতা খারাপ হলেও তাতে সিপিএম এত দিনের করা 'ভালো কাজ" ধুয়ে যায় না অরি এবং বুনান ঃ))

    আর আই তো সিপি এম কে ভালো ই বল্লম। তাতেও চটে যাও কেন? মানে তোমাএর মতে ও টা কি ১-২০ হবে?
  • | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২519580
  • আর অমি অত রাজনৈতিক তত্ত্বের কচকচি বুঝি না। সিপিএম, তৃনো,বিজেপি, কংগ্রেস যে আমার রাজ্যের জন্যে কাজ করবে। আমি তার ই সাথে।

    আশির দশকে ক্ম্পু বন্ধ করা টাকে 'দরকার" ছিল সে ঢপ এবং তার "জাস্টিফিকেশন" ও আমি যেমন শুন্তে চাই না। তেমন সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়াতে বড় বেশী আশাভঙ্গ হয়েছিলাম। শিল্প তাড়িয়ে এই রাজনীতির আমি বিপক্ষে কারন আখেরে এতে আমাদের রাজ্যের ক্ষতি।

    কাজেই সুমন মমতা র সম্পর্কে কি বল্লো এই লেখা আমার জন্যে পোস্ট করে কোন লাভ নেই।ঃ))
  • PT | 213.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪২519581
  • বঃ আশির দশকে যাঁরা কেরাণীর কাজ করতেন এরকম কিছু কংগ্রেস সমর্থকদের সঙ্গে একবার কম্প্যু নিয়ে আলোচনা করে দেখো তো - চাকরী খোয়ানোর ভয় তাঁদের কতটা ছিল?
  • | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৬519582
  • একদম আপনি আমার মত নিয়ে থাকুন। সিপিএম সব ভুলভাল কাজের পেছনে অসাধারন সব যুক্তি খাড়া করুন। চাপ নেই।

    কিন্তু...
  • | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫১519583
  • তো এই বিরোধিতা করে ক্ম্প্যু আসা আট্কানো গেল কি?
    আইবিএম কে কলকাত থেজে দায়িত্ব নিয়ে তাড়ানো হায়েছিল শুনেছি। ডিটেলস টা জানি না।

    "অযোগ্য কর্মচারী' নিজেদের যোআগ্য করবে না হলে VRS নেবেন। আমার জান অনেকে শুধু বিকম করে ব্যাঙ্কের উঁচু পদে চাকরী করতেন। কপ্ম্যু আসাতে তাদের অনেকে নিজেকে আপগ্রেড করেছেম সসন্মানে চাকরী করেছেন নাহলে VRS নিয়েছে। অসক্ষ কর্মচারীর জন্যে টেকনোলজি আপগ্রেড করা যাবে না। এ টা অত্যন্ত ভুলভাল যুক্তি।
  • T | 24.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৮519584
  • আশির দশকে কম্পিউটার টেকনোলজি কি সত্যিই বহুলোকের চাকরী খেয়ে নেওয়ার মতো ছিল? ওপারেটিং সিস্টেম গুলো ছিল তাদের প্রি ম্যাচিওর স্টেজে। উইন্ডোজ ৩.০ এ ওয়ার্ড প্রসেসর ছিল, সেও তো ১৯৯০। যদ্দুর মনে পড়ছে, বি ই কলেজে ১৯৮৪ তে প্রথম কম্পিউটার কোর্স চালু হয়। লোকে পাঞ্চ কার্ডে প্রোগ্র্যাম লিখত।
  • bb | 24.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৪519586
  • বন্ধকে আমিও সমর্থন করিনা এবং মনে করি এই প্রতিবাদে কেন্দ্রীয় সরকার তার নীতি পরিবর্তন করবে না। কিন্তু এই সুযোগে রঞ্জনদা বা ডিডির সত্যর অপালাপ আমাকে আর অবাক করে না।

    দু-দিনের বন্ধ কারা ডেকেছেন এবং কেন ডেকেছেন তাঁরা জানেন, কিন্তু এরমধ্যে সিপিএম কে এনে লোককে গুলিয়ে দেওয়ার মহান দায়িত্ব এনারা নিয়েছেন।
    এই বন্ধ সিপিএম ডাকেনি, ট্রেড ইউনিয়নগুলি ডেকেছ এবং তাতে সিটু, এআইটিউসি ছাড়াও বিএমএস বা আইএন টিউসিও আছে।

    এনারা আনন্দবাজারকে গালি দেন, কিন্তু প্রয়োজনে আনন্দবাজারী ঢঙ্গেই অর্ধ্সত্যকে আশ্রয় করেন।
  • S | 109.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৯519587
  • কম্প্যুর বিরুদ্ধে যে বলেছিলেন, সেটাকে অনেক নেতারা তো ভুল মনে করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন