এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৩ আগস্ট ২০১২ ২২:৩৮35370
  • কিন্তু ব্ল্যাংকির ক্যান খাবারদাবার গলা দিয়ে নামতে জ্বালা করবে !
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২২:৩৭35369
  • খালি পেটে আমি মাল খেতে পারি না একেবারে।
  • san | ১৩ আগস্ট ২০১২ ২২:৩৪35368
  • আমারো।
  • শ্রী সদা | ১৩ আগস্ট ২০১২ ২২:২৯35367
  • আমার কেন জানিনা মাল খাওয়ার সাথে সাথে ব্যাপক খিদে পায়।
  • siki | ১৩ আগস্ট ২০১২ ২২:২৫35366
  • যাই এট্টু বাজার সেরে আসি।
  • sinfaut | ১৩ আগস্ট ২০১২ ২২:২৩35365
  • ন্যাটজিওর শাওলিন ডকুটা আল্টীমেট। ওটাই দেখা উচিত আগে।
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ২২:১৯35364
  • গুন্নাইট জানাতে এলুম।
  • ঐশিক | ১৩ আগস্ট ২০১২ ২২:১৮35363
  • এই জন্যেই চাই হুইস্কি আর কষা মাংশ, কাল রাত্রে আবার হবে।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২২:১৭35362
  • হুইস্কি মানে যেকোন অ্যালকোহল ই কিন্তু ইসোফেগাস আর স্টম্যাকের মাঝের ভালভটাকে একটু রিল্যাক্স করে। এমনিতে ভালভটা বন্ধ থাকে শুধু খাবার খাওয়ার সময়ে খোলে। কিন্তু অ্যালকোহল সেই মাংসপেশিকে একটু রিল্যাক্স করে দেয়, ফলে একটু খুলে থাকে। স্টম্যাকে তৈরি অ্যাসিড ইত্যাদি তখন ওপর দিকে ঠেলা মারে, যত বেশি স্পাইসি ফুড খাবেন, তত বেশি অ্যাসিড + স্পাইসের জ্বলুনি মদের মজাই নষ্ট। ওদিকে নেশা এদিকে বুকে হাত বুলোচ্ছেন। ব্ল্যাংকির মতন ছেলে ছোকরাদের হয় না, কিন্তু...
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২২:১১35361
  • আরে অ্যাসিড রিফ্লাক্স হবে। হুইস্কির সাথে কোন খাবার খেতেই আমার ভালো লাগে না। মাঝে মাঝে অল্প ঝালের আভাষ থাকা কিছু মুখে ফেলতে ভালো লাগে, কিন্তু জেনারালি শুধু হুইস্কি।
  • Blank | ১৩ আগস্ট ২০১২ ২১:৫৬35360
  • হেলদি খাবার মানে সেটা কালচে লাল হতে হবে। একটা হলুদ তেলের লেয়ার থাকবে। আর গলা দিয়ে নামতে নামতেই জ্বালা করবে। তখন একটু হুইস্কি খাওয়া যাবে।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২১:৪৪35359
  • বাঙালী রান্না একটু তেল কম, ঠিকঠাক তেল, আর মাঝে মাঝে খুব কুক না করলেই হেলদি। তাবলে মাংস ঠিকমতন সেদ্ধ করতে হবে। এই হল আমার দুই লাইন।
  • kk | ১৩ আগস্ট ২০১২ ২১:৪৩35358
  • আচ্ছা, লিখবো সময় ক'রে স্যান।
  • san | ১৩ আগস্ট ২০১২ ২১:৪১35357
  • কলিদি লিখতে শুরু করো। বাঙালি খাবার হওয়ার দরকার নেই। কিছু কিছু উপকরণ হয়তো এখানেও পাওয়া সম্ভব। অতো ভেবো না, কারো কারো উপকারে লাগবেই।
  • kd | ১৩ আগস্ট ২০১২ ২১:৩৮35356
  • আল্টিমেট টেস্ট -
    কিকি কি হনুর লেখা (আজকালকার) পড়েছে? তার কী বক্তব্য?
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২১:৩৫35354
  • এইটা একটা এক্সেপশন। ঃ)
  • kk | ১৩ আগস্ট ২০১২ ২১:৩৫35355
  • ওমা, এইটা তো আমার খুব প্রিয় সিনেমা, সেই ছোটবেলা থেকেই। সেদিন ফোর্জির লেখা পড়তে পড়তে এর সাথে খুব মিল পেলাম। প্রতিহিংসা নেবার জন্য শিখতে ঢোকা..... যখন শিক্ষা শেষ হলো তখন মানসিকতা অনেক বদলে গেছে।

    স্যানের প্রস্তাবটা খুব ভালো। আমার এখন একটা কাজই হলো যেকোনো ভালো লাগা খাবারের হেলথি ভার্শন বার করা। কিন্তু একটাই সমস্যা আছে, আমি বাঙালী খাবার খুব ভালো রাঁধতে পারিনা, খেতে ভালোও বাসিনা। সেইজন্য আমার রেসিপি গুলো কারুর কাজে লাগবে কিনা জানিনা।
  • san | ১৩ আগস্ট ২০১২ ২১:৩৪35353
  • তুমি যে বলেছিলে তোমার থিওরি খুব স্ট্রং শুধু প্র্যাকটিকালেই ঝাড়? ঃ-)
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২১:২৭35352
  • আমার স্পেশালটি তো আনহেলদি খাবার দাবার।
  • san | ১৩ আগস্ট ২০১২ ২১:১৯35351
  • আজ্জোদা তোমার প্রতিও একই দাবি।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২১:১৭35350
  • যারা তাইচি, ক্যারাটে ইত্যাদি শিখবেন বলছিলেন তাদের জন্য রইল।

  • | ১৩ আগস্ট ২০১২ ২১:১২35349
  • অক্ষ, তোমার না, কিকি র দমবন্ধ লাগছিলো বলে হিমালয়ের প্ল্যান।
    তোমার জন্যে হলে সোয়াটের প্ল্যান বানাতামঃ)
  • san | ১৩ আগস্ট ২০১২ ২১:০৬35348
  • ফিটনেস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। নিউট্রিশন সম্পর্কেও আমার মনে হয় একটু আলোচনা হোক। কলিদি রিমিদি ইত্যাদির প্রতি ( এবং আর যারা কনট্রিবিউট করতে ইচ্ছুক) আমার আরেকটা দাবি হল সহজ ও স্বাস্থ্যসম্মত রান্নাবান্না নিয়ে একটা টই চাই। ওজন কমানো/বাড়ানোটা এক্ষেত্রে ফোকাস না, জেনারাল হেল্থ অপটিমাম লেভেলে মেনটেইন করাই উদ্দেশ্য। থিওরি ও রেসিপি চাই।
  • Blank | ১৩ আগস্ট ২০১২ ২০:৩৬35347
  • আরে কিছু হবে না। ফ্যাক্টরি রিস্টোরের অপশানটা তো আছেই।
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ২০:৩৩35346
  • দেখেছি, অনেকে করেছে। আমি জাস্ট ভরসা পাচ্ছিনা। ভিতু বাঙালিনী কিনা-
  • Blank | ১৩ আগস্ট ২০১২ ২০:২৬35345
  • তাহলে অ্যানড্রয়েড টা আবার আমাজনের কাস্টমাইজড। খুজে দেখুন আগে যে কিন্ডল ফায়ারের রুট করার কি কি ফান্ডা আছে।
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ২০:২৫35344
  • পাই, থ্যাঙ্ক ইউ।
    এর কিছুটা আগেই পড়েছিলাম। কিন্তু আনাড়ি হাতে রুট করা ঠিক কিনা বুঝতে পারছিলাম না।
    যাই হোক চতুদ্দিক পড়ে সিদ্ধান্তে এলুম যে আমি এই যন্ত্র টি রুট করব না।
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ২০:১৭35343
  • আকা-- আমার বস্তুটি ওয়াই ফাই অনলি। কিন্ডল ফায়ার।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ২০:১৫35342
  • ইসে ৩ জি, ৪ জি এইসব থাকতে এত কষ্ট করে ওয়াই ফাই ধরা কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত