এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:২৫661022
  • হাঁটুর ওপর**
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৫661021
  • একটা মিল পাওয়া গেল। কলকাতার নেটিভ কলকাতা ছেড়ে দিল্লী গিয়ে বলছে আর ফিরব না, আর দিল্লীর নেটিভ দিল্লী ছেড়ে গিয়ে বলছে আর ফিরব না।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৫661020
  • nv,
    ঠিক, পার ক্যাপিটা কমেছে। পশ্চিমবঙ্গের পপুলেশন তো পাল্লা দিয়ে বাড়ছে। ওটা না কমলে তো জিডিপি বাড়লেও, পার ক্যাপিটার কোনো সুরাহা হবে না।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:২৫661019
  • "'মেট্রো শহরের উপযুক্ত রিপ্রেজেন্টেবিলিটির অভাব লোকজনের বেশভূষা কথাবার্তায়'। । এটা একটু বুঝিয়ে বলবে ?"

    বলব। :) এক কথায় - গাঁইয়া। অধিকাংশ লোকের কথবার্তার টান, বেশভূষায়, পলিশড বাংলা ভাষা, শহুরে চাকচিক্য দেখতে পাই না। খোদ কলকাতা শহরে। আমি সারা ছোটবেলা গ্রামে কাটিয়েছি। গ্রামবাংলা আমার খুব চেনা। আর গ্রাম নিয়ে আমার কোনও রোম্যান্টিসিজম নেই। গ্রাম্য আদবকায়দা গ্রামেই মানায়, কলকাতায় মানায় না।

    আমার পার্সেপশন থেকে কলকাতাকে একটি সুবৃহৎ আটচালা মনে হয়, ভার্চুয়ালি অনেকগুলো বুড়ো লোক না-কামানো দাড়ি মুখে নিয়ে হন্টুর ওপর লুঙ্গি তুলে গুড়গুড় করে হুঁকোতামুক খাচ্ছে আর গুছিয়ে ককে কাঠি দেওয়া যায় তার প্ল্যান করছে।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৭661023
  • কোলকাতার মানুষজনের পোশাকাশাক, গাঁইয়া .. এই জন্য থাকার যোগ্য নয় .. তোমার মনে হতেই পারে। এ নিয়ে তর্কে যাবোনা। গাঁইয়া নিয়েও নয়, গাঁইয়া কেন বাজে তা নিয়েও নয়, শুধু একটু মুচকি হেসে বলব, পারসেপশন অপনা অপনা .. ঃ)
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৯661025
  • তবে শহর যদি সব গ্রাস করে না নিয়ে থাকে, লোকজন কথাবার্তায় নিজস্ব অঞ্চলের ছাপ ধরে রাখতে পারে ( জানিনা কতটা পারে), তবে সেটা আমার বেশ ভালঐ লাগে ঃ)
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৯661024
  • কলকাতার লোক গাঁইয়া, দিল্লির লোক স্মার্ট ---
    বাপরে, সিকি তো দেখি গিয়া গ্রস জেনারালাইজেশনে এক্কেবারে স্পেশালিস্ট।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩০661026
  • সিকি, ম্যাঙ্গো ফেস্টিভালের রিপোর্টটা একটু দেখো কিন্তু।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:৩১661029
  • ইন্ডিয়ান একপ্রেস, টাইমস নাও আর আনন্দবাজার - এরা একটু পশ্চিমবঙ্গকে টেনে খেলায়।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:৩১661027
  • আমি দিল্লিকে স্বর্গ বলছি না, কিন্তু কলকাতার থেকে বেটার লিভেবল প্লেস।

    পাই, আমের ফেস্টে এসে দেখো। কতগুলো মালদার ভ্যারাইটি আর কতগুলো ইউপির ভ্যারাইটি, আর তাদের প্রেজেন্টেবিলিটি।

    আম এবং আমসত্ত্ব। মালদায় দারুণ দারুণ ভ্যারাইটির আমসত্ত্ব পাওয়া যায়, কিন্তু ভারতের বাজারে পাওয়া যায় না। আম না হয় নষ্ট হয়ে যাবার চান্স থাকে, কিন্তু আমসত্ত্ব? ভালো প্রডাক্ট হতে পারত, হয় নি।
  • | ০১ মে ২০১৫ ১১:৩২661030
  • কামদুনি আর সুজেটের সাথে 'দময়ন্তী তালুকদার'এর কী ঘটনা সিকি??????
  • nv | 83.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩৩661031
  • তা পার ক্যাপিটা দিয়েই তো গরীব, উন্নত ইত্যাদি বিচার করা হয়। এরপরে তো তোমার ডেটা দেখে উত্তরপ্রদেশকে উন্নত বলতে হবে!
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:৩৪661032
  • আমি বোধ হয় এর আগেও ছড়িয়ে ছিলাম :)) দময়ন্তী লিখলেই তালুকদার চলে আসে। সরি, সরি, দময়ন্তী সেন।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩৫661033
  • আরে কী জ্বালা। তুমি বললে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পব থাকেই না।
    ওদিকে রিপোর্টটাআ আলাদা করে পব ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নিয়ে, দিল্লিতে। হয় এটা হয়েছে, নয় হয়নি। টেনে খেলানোর কী থাকতে পারে আবার এর মধ্যে ?

    যদি হয়ে থাকে তাহলে দেখা গেল তুমি দিল্লিতেও থেকেও এটার কথা জানোনা। সেটা নাই জানতে পারো, কোন অসুবিধে নেই, খালি এটুকুই বলা তোমার অ্যানেকডোট খণ্ডদর্শন, এ সম্ভাবনাটুকুনিও মাথায় রাখতে ঃ)। আর পার্সেপশনের ও নিজস্ব পছন্দের পয়েন্ট তো আছেই।
  • kc | 198.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩৬661034
  • পশ্চিমবঙ্গ আমার খুব ভালো লাগে। রিটায়ার করে ওখানেই থাকব। পয়সার খাঁইটাও একটু কমলেই ওখানেই চাকরি জুটিয়ে নেব।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩৮661035
  • "ডিসি,
    আমি বুঝতে পারছি না। কলকাতা তো বড় শহরগুলোর মধ্যে একই পজিশনে আছে বহুদিন ধরে।"

    lcm, একদম ঠিক। বহুদিন ধরে কলকাতা বড়ো শহরগুলোর মধ্যে নীচের দিকের পজিশনটা ধরে রেখেছে। জ্যোতিবাবু ইন্ডাস্টৃয়ালিস্টদের তাড়িয়েছিলেন, এখন হীরক রানীও তাই করছেন। মাঝখানে বুদ্ধবাবু একটু চেষ্টা করেছিলেন বড়ো ইনভেস্টরদের ডাকার, যার জন্য ২০০৪-৫-৬ এ মাল্টিন্যাশানাল ইত্যাদিরা একটু ইন্টারেস্ট দেখিয়েছিল। তারপর আবার এমপ্লয়মেন্টের বারোটা।
  • quark | unknown.*** | ০১ মে ২০১৫ ১১:৩৯661037
  • IP Address : 192.69.198.98 (*) Date:01 May 2015 -- 11:25 AM

    পোস্টটি বাঁধিয়ে রাখবার যোগ্য!
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৩৯661036
  • মুম্বাইতে শিবসেনা ঠাঁটিয়ে থাপ্পর মারছে একজন বয়স্ক মানুসের গালে-সেসব তো টিভিতেই দেখা। আর পুণার এক খ্রীশ্চান স্কুলের প্রিন্সিপালের মুখে আলকাৎরা মাখিয়ে দিয়েছিল শিবসেনারা -আমার বাড়ির থেকে দশ মিনিটের হাঁটা দূরত্বে। কিংবা পাওয়ার পরিবার পুণার পাহাড় কিনে নিয়ে তার মাথা ছেঁটে ফ্ল্যাট তোলার কারণে নাকি পুণার আবহাওয়া বদলে যাচ্ছে। আর সেখানকার অটোঅলা, ট্যাকিসিওলাদের অভদ্র ব্যবহারের কথাও জানা আছে। তবে এসবের জন্যে কোন বাঙালী পুণা ছেড়েছে নাকি?

    বেশীর ভাগ বাঙালী বিদেশে বা ভিন রাজ্যে "second class citizen in a first class country/state" হয়ে কিরকম রসগোল্লা-রুইমাছ-রবীন্দ্রনাথ কেন্দ্রিক জীবন কাটায় তাও তো জানা। আর বয়স কালে কোন কালীবাড়িতে আশ্রয় নাহলে বাৎসরিক দাড়িদাদু আর মা দুগ্গার জন্মদিনের উৎসবে সভাপতিত্ব করা!!

    তিরিশ বছরের বেশী পুণাতে আছে এমন অনেক বাঙালীকে চিনি যারা দুমিনিট-ও মারাঠি ভাষায় কথা বলতে পারেনা। কাজেই যে সমাজের সঙ্গে বাঙালীর কোন সম্পর্কই নেই তার ভাল-মন্দ বাঙালী বুঝবে বা জানবে কি করে?

    কিন্তু সেই একই বাঙালী জন্মাবধি পব-কে ভেতর থেকে জানে। আর কেনা জানে "familiarity breeds contemmpt"!!
  • | ০১ মে ২০১৫ ১১:৪০661038
  • আমি স্রেফ প্রফেশানাল ক্ষেত্র ছাড়া কোথাও পদবী ব্যবহার করি না। অথচ এই এখানে সেখানে খামোখা পদবী টেনে লেখার ফলে লিঙ্কডইনে একগাদা প্রোফাইল ভিজিট বেড়ে যায় ফালতু ফালতু।

    সেলফ প্রোক্লেইমড নাস্তিকদের এই পদবী জুড়ে কথা বলাটা ইন্টারেস্টিং এবং যথেষ্ট বিরক্তিকর।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৪১661040
  • nv,
    একদম ঠিক কথা। আমি কিন্তু জিডিপি ডেটা দিয়েছি, পশ্চিমবঙ্গের ও জিডিপি গ্রোথ রেট আছে - এমন আশচর্য জিনিস ও হয় - এইটা দেখানোর জন্যে। গরীব/বড়লোক দেখানোর জন্য।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৪৫661041
  • *গরীব/বড়লোক দেখানোর জন্য নয়।
  • ন্যাড়া | 172.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৪৭661042
  • লিন্কডিনে প্রোফাইল ভিজিট বাড়লে ভাল না? আমি তো ভাবতাম লোকে দেখতে আসে আমি কত মহান! কী কেলো। এখন অবশ্য খালি বিডি আর সার্ভিস কোম্পানি সেলসের লোকেরা আমার প্রোফাইল দেখে।
  • | ০১ মে ২০১৫ ১১:৪৯661043
  • নাহ চাট্টি হাবিজাবি লোক দেখে যায় .... ফালতু।
  • nv | 83.*.*.* | ০১ মে ২০১৫ ১১:৫১661044
  • ও এবার বোঝা গেলো।
    গুগাবাবার ভাষায় 'দেখো দিকি...এতগুলো মাথা, এতগুলো হাত, এট্টু জিডিপি গ্রোথ নেই!''
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১২:০৬661045
  • লোকজনের কথাবার্তায় গ্রাম্য টান তো ভালোই লাগে। শহুরে কোলকাতার সর্বগ্রাসী কালচার সব কিছু গিলে নিয়ে যাবতীয় বহুত্ব কে পিষে সমান করে দেবে এটাই বা কেমন কথা ঃ)
    তবে হ্যাঁ, ঐ আটচালার উদাহরণটা জুতসই হয়েছে। খুব ছোটো একটা পরিসর, খুব বেশী অপশন নেই, না চাকরীতে না অন্যান্য ক্ষেত্রে। লোকজন একটা সস্তার কালচারে অভ্যস্ত হয়ে গেছে। খোদ সেক্টর ফাইভে প্রচুর লোকজন ঐ মুড়ির টিনের মতো প্রাইভেট বাসে ঝুলতে ঝুলতে আপিস যায়, তারা সবাই যে মাইনে খারাপ পায় তা কিন্তু নয়। কিন্তু ঐ, লিমিটেড গ্রোথ, লোকজন টেনেটুনে খরচা করতে অভ্যস্ত।
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ১২:৪০661046
  • Without industry, particularly large labour-intensive industry enjoying economies of scale and with good supplier links with small and medium-scale firms, you cannot generate enough jobs for young people in the state. Young people are increasingly turning to unproductive occupations, including crime. Even if productivity in agriculture is improved, productivity per person is declining because Bengal is the second-most densely populated state in the country with inexorable demographic pressure. The land-man ratio is continuously declining. How are you going to feed all these people?.........

    ......I understand that the tax administration is somewhat better now - in terms of computerisation and tax collection.

    But revenue is unlikely to increase substantially in Bengal. First, this will be the case as long as user prices remain low - we all know about the tamasha that goes on over bus fares, etc. More important, when the industrial economy is lagging, you cannot expect a boost in the tax revenue.

    The Bengal economy and society will be in serious trouble until we can arrest the industrial decline and the criminalisation of our য়ৌথ।
    http://www.telegraphindia.com/1150208/jsp/frontpage/story_2199.jsp
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৩:০৩661048
  • The Left will say 'we are anti-neoliberal policies and anti- capitalists'. And all the other parties - with the possible exception of the BJP - are also basically anti-business in attitude. This is a major difference with other Indian states.

    খাঁটি কথা। অন্য রাজ্য,যেমন মহা-তামিল নাড়ু-কর্নাটকা ইত্যাদি, এগুলোর সাথে পবর ঠিক এইখানে তফাত। আর যে রাজ্যের এরকম অ্যান্টি বিজনেস অ্যাটিচুড সে রাজ্যে এম্প্লয়মেন্ট অপরচুনিটিও স্বাভাবিক ভাবেই কম হবে।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৩:০৩661047
  • The Left will say 'we are anti-neoliberal policies and anti- capitalists'. And all the other parties - with the possible exception of the BJP - are also basically anti-business in attitude. This is a major difference with other Indian states.

    খাঁটি কথা। অন্য রাজ্য,যেমন মহা-তামিল নাড়ু-কর্নাটকা ইত্যাদি, এগুলোর সাথে পবর ঠিক এইখানে তফাত। আর যে রাজ্যের এরকম অ্যান্টি বিজনেস অ্যাটিচুড সে রাজ্যে এম্প্লয়মেন্ট অপরচুনিটিও স্বাভাবিক ভাবেই কম হবে।
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ১৩:১২661049
  • বললে হবা? পঃবঙ্গ পুরো দুর্জয় বাস্তিল, তার সাথে আর কারো তুলনা হতে পারে নাকি?

    কাল টিভিতে দেখলাম রাহুল সিনহার নেতৃত্বে বিজেপির মিছিল বেরিয়েছে, আকাশ বাতাস মুখরিত জিন্দাবাদ স্লোগানে। অন্য কিছু তো বলার উপায় নেই, ঐ যে দুর্জয় ঘাঁটি ইঃ।

    হেডগাওকর বেঁচে থাকলে নির্ঘাৎ সুইসাইড করতেন!
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৩:৩২661051
  • সেকি! গত কয়েক বছরে এসি বাসে ছেয়ে গেছে তো সেফা সহ গোটা কলকাতা। হ্যাঁ, সে বাসের ভাড়া অন্য বাসের মোটামুটি ২.৫ গুন, দাঁড়িয়ে, ঠেসাঠেসি ক'রে গেলেও। এখন যদি বলেন সেফাতে চাগ্রি কত্তে গেলে এসি বাস ছাড়া ওঠা উচিৎ না, সে কথা আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন