এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ আগস্ট ২০১২ ২২:০৮35670
  • খাবার নিয়ে ঝগড়া হয়েছিল। রুমমেটকে সোজা গুলি ক'রে মেরে দিয়েছে। এখানের এক উনিশ বছুরে।
  • pi | ১৪ আগস্ট ২০১২ ২০:৫২35669
  • হ্যাঁ, সোসেন, এই সবকিছু নিয়েই আমার সুচিন্তিত মতামত ছিল। কিন্তু নানাপ্রকার দুশ্চিন্তার তাড়নায় সেসব সুচিন্তার এখন টিঁকতে পারবে না।
  • | ১৪ আগস্ট ২০১২ ২০:২২35668
  • হ্যাঁ আরশোলা নিয়েও আমরা ৭০-৮০ পাতা ভাটিয়েছি এককালে। এমনকি নারকোল ভাঙার বিভিন্ন উপায় নিয়েও প্রচুর ভাটানো হয়েছিল।
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১২ ২০:২১35667
  • আমার প্যাকিং শেষ, প্যাকিং নিয়ে মতান্তর মনান্তরও আপাতত মিটে গেছে!
    প্যাক করতে করতে প্রেসিডেন্টের সুললিত ভাষণ শুনে ফেল্লুম। সোনালি, আমি এখন আর টিকটিকি ভালো ঠিক বাসিনা, কুমুদির কাঠবেড়ালী ভালোবাসার মত, কেউ তাদের মারলে ইত্যাদি কষ্ট পাবনা, তবে ওই আরকি, ঘরে ঘুরে বেড়ালে কিছু হয়না, তাড়াইনা।
  • | ১৪ আগস্ট ২০১২ ২০:২০35665
  • কিন্তু খুবই দুঃখের কথা হল আমার টিকিবধের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঐ লাফানো টিকি মারার জন্যই নাকি টেনিস এলবো হাত ছেড়ে যেতে চাইছে না। :-(
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ২০:২০35666
  • টিকি এবং আরশোলার ব্যাপারে আমি একটুও স্পোর্টিং নই। :( আমার প্রাণ ওষ্ঠে, আর ওনারা খেজুর কচ্ছেন!
  • san | ১৪ আগস্ট ২০১২ ২০:১২35663
  • সোসেন এতেই রেগে যাচ্ছে। অনেকদিন আগে আমরা টিকি সংক্রান্ত বিষয়ে প্রায় শ খানেক পাতা ভাটিয়েছিলাম। সেখানে তো টিকটিকিকে স্টার ফ্রাই করে খাবার পরামর্শও দেওয়া ছিল। আর ডেনড্রাইট ঃ-)
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ২০:১২35664
  • যত্ত ফাজিল ছেলে পুলে সব।
  • san | ১৪ আগস্ট ২০১২ ২০:০৯35662
  • তবে আজ্জোদার আটটার পোস্ট হঠাৎ পড়লে লোকে একটু কেমন কেমন ভাবতে পারে ঃ-D
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ২০:০৭35661
  • আকা- কাজ নেইকো?
  • san | ১৪ আগস্ট ২০১২ ২০:০৬35660
  • না ভালোবাসব কেন। আমি তো তাড়ানোর প্ল্যান দিচ্ছি ঃ-০ টিকটিকির লেজ সহজেই খসে, তুমি দেখনি কখনও?
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ২০:০৪35659
  • উফফ এট্টু স্নানে গিয়েছিলাম- এসে দেখি এই!
    এদিকে স্নানের ঘরে সে বসে ই আছে। এদিকে তাড়ালে ওদিক যাচ্ছে কিন্তু কোনমতেই খোলা জানলা দিয়ে বাইরে বেরুচ্ছে না। বাবা কে বললাম তাড়িয়ে দিতে- বাবা বলল থাক না এত বড় বাথরুম ঐটুকু তো প্রাণী।
    এদিকে আকার ফিচলেমি। আমি ভয়ানক রেগে যাচ্ছি। এই স্যান, তুমি টিকি ভালোবাসো বুঝি? শ্রাবণীদিদির মত।
    দমুদি ----আমি টিকি মাত্তে পারব না - :( ভেবেই গা কেমন কচ্ছে!
  • aka | ১৪ আগস্ট ২০১২ ২০:০০35658
  • ক্রমশ টিকি কিলার হিসেবে সোসেনের নাম ছড়িয়ে পড়লে তখন লেজটা সরিয়ে রাখলে অসুবিধা নেই। রেপুটেশন ঠিক রাখার জন্য তখন মাঝে মাঝে ঝোলালেই হবে।
  • san | ১৪ আগস্ট ২০১২ ১৯:৫৪35657
  • খসা লেজটা সাজিয়েও রাখতে পারো ঘরে, যাতে অন্য টিকিরাও না ঢোকে।
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৯:৫৩35656
  • হ্যাঁ ভালো উপায়, টিকটিকির লেজ তো ছুঁলেই খসে যায়। দুর থেকে টিপ করে কিছু একটা ছুঁড়ে মারতে হবে। তপস্বী টিকটিকি হলে পয়সা ছুঁড়ে দেখা যায়। পয়সা দেখেই পিছন ফিরবে, পয়সাও লেজে গিয়ে লাগবে।
  • san | ১৪ আগস্ট ২০১২ ১৯:৫১35655
  • সোসেনদি - টিকটিকির লেজটা কেটে দাও। অপমানিত বোধ করে আর আসবে না।
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪৯35654
  • আমিও এই বাজারে বোধিকে জিজ্ঞেস করে যাই, আমি কোথায় থাকি! পারলে উত্তরটা দিও, দেখেশুনে কোথায় কোথায় থাকতে পারি জানার বড় শখ হচ্ছে!
    আর আমি কি কোনোদিন কয়েছি যে টিকটিকি ছোটবেলা থেকে আমার বন্ধু, আগে বিশেষ বন্ধু ছিল, তাদের আমি কোনো অজ্ঞাত কারণে ইনকা বলে ডাকতাম আদর করে। এখনও তারা আমার ঘরে আনন্দে ঘুরে বেড়ায়, তবে সব সময় নয়, মাঝেসাঝে আসে। আমি আজপর্যন্ত টিকটিকি তাড়াতে কিছু করিনি তবে আরশোলা আমার জাতশত্রু, একখানাও আরশোলা কোনোদিন চোখে পড়লে সমস্ত টেনে হিঁচড়ে পরিস্কার করতে বসি!:)
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪৫35651
  • রাশিয়াতে ভূমিকম্প-টিম ঠিক আছো তো?
  • | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪৫35652
  • *ঝাঁটা
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪৫35653
  • বলেইছিলাম
  • | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪৪35650
  • সুষেণকে টিকিতে ভয় দেখাচ্ছে শুনে আমার প্রাণে একটু ফুত্তিমত হল। কারণ সেই দুপুরবেলায় গপ্প বই পড়ার কথা শুনে থেকে একটু সবুজমত হয়ে ছিলাম কিনা।

    যাই হোক, টিকি হল গিয়ে রবারের মতম। পিটিয়ে মারলে পেট থেকে একগাদা জিনিষপত্র বের করে দেয় না আরশোলার মত। একটা জ্খাঁটা নিন, শলার হলে বেটার হয়। তারপর দমাদ্দম পেটান। পালাতে চাইলে ফুলঝাড়ু দিয়ে টেনে নামিয়ে আনবেন।
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:৩৬35649
  • সেইতো-মৃত টিকটিকি ভাবলে আমার আরো ই বমি পাচ্ছে!
    :(
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:৩৩35648
  • আকা, চুক্করবি?
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৯:৩১35647
  • ঝাঁটা না হাওয়াই চপ্পল, ফর টেকনিকাল কারেকশন বললাম। টিকটিকিটাকে দেখিয়ে দেখিয়ে বমি করলে আত্মমর্যাদা সম্পন্ন কোন টিকি নিজে থেকেই চলে যাবে।
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৯35646
  • তাহলেই বোঝো সোসেন, টিকটিকি পিটিয়ে মারার কথা ভাবতেই কী পরিমাণ নার্ভের জোর লাগে! আর উনি অবলীলায় ঝাঁটা পিটিয়ে টিকটিকিদের ভবলীলা সাঙ্গ করেন!!
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৮35644
  • ব্যাং ও কুমু-দুনিয়ার কাউকে ভয় পায় না,এক টিকি ছাড়া।
  • Tim | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৮35645
  • হ্যাঁ দেখতে দেখতে তিনদিন না চারদিন হয়ে গেল। সময় টময়ের হিসেব একটু ঘেঁটে গেছে।
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৭35642
  • কাজাখস্থান পৌঁছে গেছিস?
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৭35643
  • টিকটিকি পিটিয়ে মারা যায়? বাবাগো।
    আমার টিকটিকি দেখলেই গা ঘিন ঘিন করে। পড়ে টরে যাইনা অবশ্য।

    আর এই আকা-মরণ বাঁচন সমিস্যে নিয়ে এয়ার্কি!
    ছেলেগুলোর লঘু গুরু জ্ঞান নেই!
  • Tim | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৬35641
  • ঘুম ঘুম চোখে একটুখানি টুকি করে গেলুম। আস্তানা থেকে পেত্থম পোস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত