এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৯519622
  • ছবিটা গ্যালারির।
  • quark | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৯519621
  • তিনটে ছবি মিলিয়ে চন্ডালদের সেঅহি চমৎকার চিত্রিত হ'ল!
  • quark | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৯519623
  • এটা সেই অর্জুনের লক্ষ্যভেদের মতো হ'ল। একই ছবিতে কেউ মাঠ দেখে, কেউ আর্সেনাল আবার কেউ শুধুই গ্যালারি।

    তবে কিনা আগের দুটো ছবির প্রেক্ষিতে এতে গ্যালারির কথাই কবি বলতে চেয়েছেন।
  • নেতাই | 131.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৮519624
  • মামাটি ত্রিপুরায় কেন পরিবর্তন চাইছেন না কিছু জানা গিয়েছে?
  • Super Mo | 131.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৭519625
  • ত্রিপুরায় কং হারলে যাতে তিনোদের ভোট ভাগের দায় না নিতে হয় তাই। এই সেদিন কোথায় যেন পড়লাম।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৬519626
  • বন্ধ বিরোধী দাদারা ইউথ্যানাসিয়া আইনসিদ্ধ করে দিন না গরীবের জ্বালা জুড়ায়।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৯519627
  • আর বন্ধের দিনে যে মানুষগুলো দোকান খুলতে পারেননা, কর্মক্ষেত্রে যেতে না পেরে একদিনের রোজগার হারান, ট্যাক্সি/অটো চালাতে পারেননা, রোগী নিয়ে হসপিটালে যেতে পারেননা তাঁরা সবাই খুব বড়লোক, খুব আনন্দে থাকেন।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৯519628
  • আরে দাদা শ্রেণী স্বার্থ বলে একটা ব্যাপার আছে। তবে যারা বন্ধ বিরোধী তারা ইউথ্যানাসিয়া আইনসিদ্ধ করার ব্যবস্থা করেন না কেন। তাহলে কিন্তু আমি নিজের জ্বালায় অন্যকে জ্বালানো সমর্থন করতাম না।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৮519630
  • আমি ধর্মঘট করার অধিকারকে পূর্ণ সমর্থন করি, কিন্তু তাতে যাদের সমর্থন নেই তাদের শামিল না হওয়ার অধিকারকেও সমান মর্যাদা দেওয়ার পক্ষে। দুঃখের বিষয়, যে মহান নেতা-নেত্রীরা গরীব মানুষের স্বার্থে (পড়ুন, তাদের ইসে মেরে ভোট বাগানোর জন্যে ) ধর্মঘট ডাকেন তাঁদের কাছে এইটুকু দায়িত্ববোধ ও আশা করা বাতুলতা।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৯519631
  • একটি দাবী হল মাসিক ন্যূনতম মজুরী হতে হবে ১০০০০ আর এখনকার ন্যূনতম মজুরী দেখে নিন।
    http://labour.nic.in/content/division/state-wise.php

    আমি শীলা দীক্ষিতের সমর্থক নই তাই বন্ধের পক্ষে।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৭519632
  • আরে বন্ধের পক্ষে থাকতে কে মানা করেছে, নিজে বা সমমনস্ক লোকজনের সাথে ধর্মঘট পালন করুন, কে না করেছে? শুধু যারা যে কোনো কারণেই হোক এই বন্ধ সমর্থন করে না তাদের যেন অসুবিধার মধ্যে না পড়তে হয় সেটাই কাম্য, কালকে অন্য পার্টির ডাকা বন্ধে হয়তো আপনাকে এই দ্বিতীয় দলে থাকতে হতে পারে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩১519633
  • আমি তো কাউকে জোর করার কথা বলি নাই।

    ddbharati দেখেন গুন্ডেচা ভাইয়েরা গাইছে ঘন্টা দেড়েক ধরে ভারী জমেছে।
  • ranjan roy | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৫519634
  • স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য্য লাগাতার দুদিন বন্ধের বিরোধী। জোর গলায় বলেছেন বঙ্গে একদিনই হবে। দিল্লির সিটু নেতাদের বোঝাতে বলেছেন। কাল সাতটায় নিজে দেখে শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করুন।
    কোথায়?
    কেন? আবাপ-আনন্দে!
    বিবি ও পিটিরা দেখুন। কমরেড বুদ্ধও ওদের স্টুডিওতে গেলেন, একান্ত সাক্ষাৎকার দিতে। ২৪ ঘন্টায় নয়। অর্ধ-পূর্ণ সত্য নিজেরাই দেখুন। পার্টি ট্রেড ইউনিয়নকে নির্দেশ দিচ্ছে কি না দেখুন। তারপর কারাটের ব্যাপারে ডিডির কমেন্টটি ভাবুন।
  • aranya | 154.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:২৮519635
  • ২১শে জুলাই,১৯৯৩ কলকাতায় পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মী মারা যান।

    এক-দুই-তিন মদন এখন বলছেন, বুদ্ধদেবের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল। যদিও বুদ্ধ তখন তথ্য-সংস্কৃতি মন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু।

    '..গৌতম দেব বলেন, “২১ জুলাই নিয়ে জ্যোতি বসু প্রকাশ্যেই বলেছিলেন, ওরা জোর করে মহাকরণ দখল করতে গিয়েছিল। তাই পুলিশ গুলি চালিয়েছিল। ওই দিন যে প্রাণহানি হয়েছে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। .. - আজকের আবাপ থেকে।

    প্রাণহানির দায় কার, রক্ত-টা কার হাতে লাগল, তাই নিয়েই রাজনীতিকরা ব্যস্ত। নিহত মানুষদের নিয়ে কারও কিছু আসে যায় না - ১৯৯৩-তে কারও কিছু যায় আসে নি, এখনও না।

    ঐ ১৩ জনের পরিবার কেমন আছে, কিভাবে তাদের দিন কাটছে তা মদন, মমতা, দীপা দাশমুন্সী, বুদ্ধ - কেউই জানেন বলে মনে হয় না।

    নো বডি কেয়ারস ..
  • SC | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৩519636
  • আশির দশকে কম্পু নিয়ে আমার দু পয়সা দিয়ে যাই।
    প্রথমেই বলি, এই ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ। যখন্খার কথা হচ্ছে, তখন আমি স্লেটের উপরে
    এবরো খেবড়ো হাত কম্পুটার বানাম করতে পারতাম না।

    তবু একবার সিপিএম নেতার দিকটা ভাবা যাক। ধরুন কারখানার শ্রমিক, লেদ মেসিন চালান, তিনি কি দেখলেন। একটা যন্তর, কালো স্ক্রিন, লাল নিল অক্ষর, কঠিন ব্যাপার, তাই দিয়ে অঙ্ক করে দিব্যি লেদ চলছে। কোর্দিনেট দিতে হবে, (১,২), (৪,৫), আর জানতে হবে সকত কিছু কমান্ড, ব্যাস, মেসিন আপনা থেকেই চলবে। এতে নিজের চাগ্রি যাবার ভয় থাকবে না?

    আর ট্রেনিং। আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু লেদ চালানো শ্রমিককে প্রাগৈতিহাসিক কম্পুতে এই ধরনের সফটওয়্যার বা টেকনিক (যার পোশাকি নাম CNC ) শেখানো এতই সহজ? আজ উইন্ডজ আছে, হাতে একখান মাউস আছে। দিন না লিনাক্ষে কন্ট্রল alT F1 টিপে কয়েকজন উচ্চশিক্ষিত মানুষকে, তারাও ভিরমী খাবে। অনেককেই খেতে দেখেছি। প্রসঙ্গত, আমাদের যখন ওয়ার্ক শপে লেদ সেখান হয়েছিল, সেখানেই বয়স্ক অনেকে যারা ওয়ার্ক শপে কাজ করতেন, অপারেট করতে পারতেন না মনে আছে।

    এবারে সিপিএমের লোকেরা এটা আন্দাজ করতে পারেননি, যে সফটওয়্যার থেকে কর্মসঙ্গস্থান হবে, এবং এই ব্যাপক মাত্রাতে হবে। কিন্তু সেই সময়ে দাড়িয়ে সেটা কি খুব সহজ ছিল বোঝা? মনে রাখবেন এটা আশির দশকের ভারত, মনমোহন নেই, মুক্ত বাজার নেই। কম্পিউটারও বিদঘুটে এক যন্ত্র, ফেবুর যুগ নয়। তারা হয়ত eTaO যুক্তি সাজিয়েছিলেন যে সেই কর্মসংস্থান মূলত উচ্চশিক্ষিতের।

    এগুলো সবই আমার ধারণা, আগেই বলেছি ওনাদের কি চিন্তা ছিল আমি জানি না। আপনারা বললে মিলিয়ে নেব।
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২১519637
  • এটাকেই আমি বলছিলাম কাকে কান নিয়ে গেছে-র কেস। লেদ মেশিন অপারেটর থেকে সিপিয়েমের তাত্ত্বিক নেতা সবাই 'ভেবে নিলেন' যে কম্পিউটার এলে এই হবে, আর তাই নিয়ে একটা আন্দোলন দাঁড়িয়ে গেল।

    বাংলার আকাশে বাতাসে আন্দোলনের ভাইরাস, আন্দোলন করনেওয়ালোঁ কো আন্দোলন করনে কা বাহানা চাহিয়ে :-)
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২৩519638
  • দুচ্ছাই, এরা শুধু বঙ্গেই আটকে আছে। আরে পুণে/মুম্বই/দিল্লীতে ব্যাঙ্কে যে আন্দোলনগুলো হয়েছিলো সেগুলোও কি সিপিয়েম করেছিলো? ওই জন্যেই বল্লাম - ইতিহাস/ভূগোল ইঃ...

    বরং সল্লেক স্টেডিয়ামে ১৯৮৪-র সিপিয়েমের দ্বাদশ পার্টি কংগ্রেসে আমি নিজে দেখেছি কম্পিউটার কোথায় কীভাবে কাজে লাগানো যেতে পারে, এবং তার জন্যে কীভাবে কীরকম ট্রেনিং দরকার আর জব-রিপ্লেসমেন্টই বা কীভাবে হতে পারে তাই নিয়ে চিন্তাভাবনা। তখন যারা এগুলো বুঝতে শুরু করেছিলো অ্যাকডেমিয়াতে, তারাই ছিলো।

    রেটরিক না ঝেড়ে একটু তলিয়ে দেখা ভালো।

    ইংরিজী নিয়ে সিপিয়েমের বাপ-মা উদ্ধার হয়, অথচ কারো মাথাতেও আসে না যে সিপিয়েমের বহু আগের আমলের সব বাঘা বাঘা ব্যক্তিত্ব - সিএসআই-এর প্রেসিডেন্ট/চেয়ারম্যান, আই ট্রিপল ই-র কলকাতা চ্যাপ্টারের চেয়ারপার্সন - সব বড় বড় অ্যাকাডেমিক/ইন্ডাস্ট্রিয়ালিস্ট - এদের দুলাইন ইংরিজী বলতে পেন্টুল/শাড়ি/ধুতি হলদে হয় যায় কেন। এঁদের তো কয়েক বছর ধরে খুব সামনে থেকে দেখছি বিভিন্ন অনুষ্ঠানে - এই কোশ্চেনটা আমাকে রীতিমত ভাবায়। স্বয়ং পোঁব্বাবু/মোম্‌টাডিডি এবং বাদবাকি অন্যান্যরা - সবাই প্রায় ৮০র দশকের বহু আগে স্কুল-কলেজে পড়েছেন - মানে সিপিয়েম যখন ইংরিজী তুলে দিয়ে শিক্ষাব্যবস্থাকে গোর দিয়েছিলো তার বহু আগের - তো এঁরা সবাই পেন্টুল হলদে কেন বাদামী করে ফেলেন কি সিপিয়েমের জন্যে?
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯519639
  • RR
    গোলপোস্টটা সব সময়ে এদিক ওদিক নড়াতে থাকলে খুব বিপদ। কখনও সিপিএমকে গাল দিচ্ছেন, আবার তার পরেই বুদ্ধ-বন্দনা করছেন........কে যেন লিখলেন যে সিপিএম আর সিটু একই-আবার আপনি দেখাচ্ছেন যে সিটু আর সিপিএম এক নহে.....

    সিঙ্গাপুরে বনধ নামক যে অস্ত্রটি দীর্ঘদিন ব্যবহার না করার জন্য চক্চকে ধারালো (ভোঁতার উল্টো) ছিল তার জন্য মালিক/সরকার খুশী হয়ে শ্রমিক্দের low wages and appalling living conditions উপহার দিয়েছিল এবং দিয়েই চলছিল। তার সঙ্গে often-exploited migrant worker আইস্ক্রিমের ওপরের চেরিটির মত বিরাজ করত।

    আর ছব্বিশ বছর পরে সেই ধারালো অস্ত্রটি ব্যবহার করে কি হল? Singaporean government deported 29 people and imposed $2,000 fines and jail terms for several others for instigating "illegal" action. ওয়াও!! ধারালো অব্যবহৃত অস্ত্রের কি অপার মহিমা!!!

    ভোঁতা বা ধারালো কোন অস্ত্রেই যখন কাজ হচ্ছে না তাহলে বন্ধ ব্যাপারটা তুলে দেওয়াই ভাল-কি বলেন?
  • riddhi | 118.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬519641
  • একটা কথার শুধু প্রতিবাদ করে যায়। পোঁব্বাবু যথেষ্ট ভাল ইংরেজী বলেন। বেশ ভাল। এক্সেন্ট টা শুধু প্রচন্ড রকম হেভি।
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৯519642
  • তাইলে ইতিহাস আর ভূগোল ঘেঁটে একটু বুঝিয়ে দেওয়া হোক, পুনে-মুম্বাই-দিল্লিতে ব্যাঙ্কে আন্দোলন সত্ত্বেও পুনে-দিল্লি, স্পেশালি পুনে কীভাবে এগিয়ে গেল কম্পিউটারাইজেশনে, কলকাতার তুলনায়।

    আশির দশকে ইনফোসিস স্থাপন করতে গিয়ে লাইসেন্সরাজের কী কী বাওয়ালি নারুদা আর নীলুদাকে সামলাতে হয়েছিল, আমরা সবাই জানি। সে জমানা ছিল আলাদা। কিন্তু সেই একই জায়গা থেকে শুরু করে আজ লুরু আর কলকাতা কেন তুলনা করা যায় না?
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫০519643
  • পোঁব্বাবু হলেন চলমান নেসফিল্ড। গ্রামারে ভুল পাবে না। ইংরেজিটা কেবল কীর্ণাহার স্টাইল।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৩519644
  • আহা, শুধু কম্পু শিল্প কেন, অন্য অনেক শিল্পই আশি-নব্বুই এর দশকে পশ্চিমবঙ্গে আসে নি।
  • quark | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৮519645
  • ইয়ে, ১৯৮৪ সালে Super Mo কোন্‌ কেলাসে? মানে আমি সেই "শ্রেণী" মিন করি নাই, শুধু ইস্কুলের শ্রেণী বল্লেই হবে।

    ;-)
  • b | 135.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২519647
  • পোঁব্বাবুর ইংরাজী বুঝতে গেলে একটু বাংলা জানা জরুরী।
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২519646
  • কেলাস সিক্স হবে। আমি টু ছেলাম।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৪519649
  • সিক্স।
  • কল্লোল | 111.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৪519648
  • আমি একমত। বন্ধ আজকে কোন অস্ত্রই নয়। ভারতে সংগঠিত বন্ধ, যেভাবে হয়, তাতে ঐ "লড়াইটার" কোন মানে থাকে না। অন্য পথ অন্য হাতিয়ারের কথা ভাবতে হবে। যদিও তা সংসদীয় দলগুলোর ভাবার সময় নেই, ইচ্ছেও নেই। তারা ভাবের ঘরে চুরি করতে পারলেই খুশী। মাওবাদীরা তো এই ঘারানারই, তারাও বন্দুকবাজীর বাইরে আর যা ভাবেন সেও সেই থোর-বড়ি-খারা।
    অথচ দিল্লী রাস্তা দেখালো। সে রাস্তায় হাঁটতে গেলে যে সততার দরকার হয় তা কোন দলই নেই।

    এই তো রুশদী নিয়ে আজকালে দেবেশ রায় কেমন ধরি মাছ না ছুঁই পানি গোছের লিখেছেন।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6&show=25863858
    যদিও লিখতে গিয়ে নানান মজার কথাও লিখেছেন। মতপ্রকাশের স্বাধীনতা নাকি পঃবঃতে কোন কালেও ছিলো না।
    দেবলীনাকে যে চার্জে ধরা হয়েছিলো সেটা নাকি মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী - এ কি কথা শুনি আজ মন্থরার মুখে!!! হাসবো না অবাক হবো বুঝে পাই না।
    আবার লিখছেন "পুলিশের রক্ষণাবেক্ষণ ছাড়া যিনি আসতে পারবেন না, তার তো না আসাই ভালো।"
    দেবেশ রায়ের একবারও মনে এলো না যে ভারতেরই অন্য শহরগুলোয় রুশদী এবারই দিব্যি ঘুরে বেড়িয়েছেন। কলকাতাতেই সমস্যা হলো কেন?
    এই অসততাই রাজ(অ)নৈতিক দলগুলির "সম্পদ"। তাই তারা অন্য রাস্তায় যাবেন না।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৫519650
  • ক্লাস সিক্স থেকে ইংরেজি চালু নিয়ে আগে তক্কো হয়েছে।
    হায়ার সেকেন্ডারিতে ২০০ নম্বরের ইংলিশ ছিল বাম্বু। অনেক ছেলেমেয়ের লেখাপড়ার ওখানেই ইতি হত ইংরেজির জন্যে। পরে অবশ্য সেকেন্ডারি এবং হায়ার-সেকেন্ডারিতে ইংরেজি অনেক নরম করে দেওয়া হয় বলে শুনেছি। আগেই এটা করে তারপর প্রাথমিক থেকে ইংরেজি তোলা উচিত ছিল। প্রয়োগটা ঠিকমত হয় নি। এটা আমাকে এক সিপিএম বিশেষজ্ঞ বলেছিলেন, এবং, কথাটি আমার বেশ যুক্তিপূর্ণ মনে হয়েছিল।
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৮519652
  • পোনোব বাবুর ইঙ্গরাজী অত্যন্ত ভালো। অ্যাক্সেন্টটা খুব হেবি। কিন্তু ইঙ্গরাজী শুনে আমাদের সকলের শেখা উচিৎ।

    সিকিবাবুর শেষ কোস্নোর উত্তর আমারও জানার ইচ্ছে রইলো। ইতিহাস ভুগোল আমাদের ইস্কুলে পড়ানো হয় নাই - ইস্কুল থেকে পাড়া থেকে চেনাশুনা সর্বত্রই সিপিএম নেতারা গিজ গিজ করিলেও।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১১519653
  • পোঁব্বাবুর ইংরিজী আমার অতি ঝাঁটের লাগে। সহজভাবে কমিউনিকেট করতে না পারলে নেসফিল্ড হোক বা রেন অ্যান্ড মার্টিন - কিছু দিয়েই কিছু হবে না। দু লাইন বলতে গিয়ে গ্রামার ভাবতে যদি মাসখানেক লেগে যায় তাইলে আর হয়েছে। এনিওয়ে, ওপিনিয়নস ডিফার।

    কিন্তু এই যে কনফারেন্সগুলোয় আসি - বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসে - হাতে গোণা দু চারজন বাদ্দিলে বাকি সবারই ওরকম পেন্টুল হলুদ অবস্থা - শেডের ফারাক থাকে শুধু। সব তো অসিপিয়েম রাজ্য। তাইলে ক্যাঁও?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন