এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:১৯35970
  • নীনাদি, তোমার সাথে কথা নেই।
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:১৮35967
  • কেপ টাউন! আহা কি চমৎকার জায়গা। কবে বিয়ে?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১৮35968
  • হুচে--কি খবর? কেয়ং চলছে?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১৮35969
  • বেঙি, ভাবছি গায়ে হলুদের দিন পাঠাব --তখন তো সবাই হোটেলে থাকবে--মানে শ্বশুরবাড়ীর লোকজন----
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:১৭35965
  • আমিও তো দেখতে পাই ব্যাংদি ডেকে ডেকে সবার সাথেই কথা বলে, শুধু আমি বাদ।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:১৭35966
  • নীনাদি, ঃ-((
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১৬35963
  • আরে পাঠাব কোথায় রে ব্যাঙ? তারা যাবে হনিমুনে কেপ টাউন !! কার সঙ্গে কোথায় যাবে তত্ত্ব??
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:১৬35964
  • মুশকিল কীসের! আমি কি দেখতে পাই না ভেবেছিস, তুই ডেকে ডেকে সব্বার সাথে কথা বলিস, শুধু আমিই বাদ!!
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১৫35961
  • সোসেন
    অনেক থেঙ্কু।

    অ্যাই হুতো--সুতো কে বলতো বানাতে এই পুডিংটা--খাব
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:১৫35962
  • বিয়ের পরদিনই তো গেছি আমরা সব্বাই। তাতে তোমার তত্ত্ব করার আটকায় কীসে?
  • r2h | ১৫ আগস্ট ২০১২ ২১:১৩35957
  • এইতো ব্যাংদি।
    কি মুস্কিল, আমি তো এমনিতেই এখন কিঞ্চিৎ অনিয়মিত।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:১৩35958
  • ফুলশয্যার তত্ত্বের ট্রে পাঠাও।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১৩35959
  • আর তত্ব---এখনকার, এখানকার বিয়ে---বিয়ের পরদিনই হুস করে চলে যাবে --শ্বশুরবাড়ী নিউ অরলিন্স--বহুদূর---তবু প্ল্যান আছে কিছু-মিছু--দেখি কদ্দুর কি হয়।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২১:১৩35960
  • নিনাদির জন্য আগের রেসিপি।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২১:১২35956
  • ক্যারামেল কাস্টার্ড(হ্যাপালেস)
    __________________________
    একটা স্টিলের টিফিন কৌটো, বা কাস্টার্ড মৌল্ড নাও।
    তাতে তিন চার চামচ দানাওলা চিনি দিয়ে উনুনের উপর ধরে নাড়াও, চিনি গলে ব্রাউন হলে তাতে দু চামচ জল দাও। নেড়ে দাও। ক্যারামেল সস রেডি হয়ে গেল।
    এবার দুটো বড় ডিম নাও। যদি কুসুমে আপত্তি থাকে তাহলে এগ হোযাইত নাও, সেক্ষেত্রে তিনটে বা চারটে ডিম নাও।
    তাতে এক কাপ চিনি দিয়ে ভালো করে হুইস্ক কর। ফেনা হতে দিও না তাহলে কাস্টার্ড ফুটো ফুটো হয়ে যাবে।
    এক চামচ ভ্যানিলা এসেন্স দাও। মিশিয়ে নাও।
    দু কাপ উষ্ণ দুধে এই মিশ্রণ আস্তে আস্তে মিশিয়ে নাও, চামচ দিয়ে আলতো নেড়ে নেড়ে।

    এবার সেই ক্যারামেল সস অলা পাত্রে এই মিক্স ঢেলে দাও। ঢাকনা বন্ধ কর। প্রেসার কুকারে জল দাও, যাতে টিফিন কৌটোর রিম এর নিচে জল থাকে। স্টিমে বসিয়ে দাও, হুইসল পড়ার আগে বন্ধ করে দাও উনুন।

    প্রেসার কুকার ঠান্ডা হলে কৌটো বের করে ফ্রিজে রেখে দাও। কমপক্ষে ঘন্টা দুই। তারপর সাইড দিয়ে ছুরি চালিয়ে একটু আলগা করে প্লেটের উপর উল্টে দাও।

    রেডি।

    এতে দু তিন জনের মত হবে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:১১35954
  • : D
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:১১35955
  • নীনাদি, ভালো আছি। তোমার গোছগাছ কেমন চলছে? আর শোনো না, তত্ত্বের ট্রে সাজাবে না? আমার খুব ইচ্ছে সাহেব জামাইকে চমকে দিতে জম্পেশ সব ফুলশয্যার ট্রে পাঠাও।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:০৯35953
  • দুদ্দুর ভয় পেতে যাবেন কেন? আপনি হলেন গিয়ে বিজ্জোবান পুরুষ! আপনার কি ভয় পাওয়া মানায়! আমি তো আপনার অনুমতি চাইছিলাম। আর আপনি সেটাকেই থ্রেট ভেবে বসলেন!!! সাধে বলে পুরুষমানুষের বুদ্ধি কখনো থেমে থাকে না, বিজ্জোর সাথে বেরিয়ে যায়!
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:০৮35952
  • ;-))))
  • dukhe | ১৫ আগস্ট ২০১২ ২১:০৭35951
  • কুড়ির ভালো নাম মধুলিকা ?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:০৬35949
  • সিকি, মধুলিকা কেমন আছে রে? দেখা কিম্বা কথা হয়েছে?
  • neerab paaThak | ১৫ আগস্ট ২০১২ ২১:০৬35950
  • হ্যাঁ অবশ্যই বলো ব্যাং। আমি কি ভীতু নাকি যে ভয় পাব?
  • শ্রাবণী | ১৫ আগস্ট ২০১২ ২১:০৪35946
  • আমি কোথায় থাকি, শ্বশুরবাড়ি মামাবাড়ি সব গুলিয়ে গেছে!
    অথচ হনুর সাথে পাওয়ার এক্সিকিউটিভ দের স্ট্রাইক নিয়ে সেবারে কত আলোচনা, শনিরোববারেও দুজনে এসে প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি, তারপরে সেই নিউক্লিয়ারের দিনগুলো........আমায় ভুটানে পাঠিয়ে দিল......কেন ডিসক্রিমিনেশন কী আর কোথাও হতে নেই!!!
    তবে রুরকী যে রাউরকেল্লা হয়েছে ও হতেই পারে, র ক সবই আছে, এটুকু ছাড় দেওয়াই যায়।
    শমীক আমি যদি এখন বলি আমি মাইসোরে, পরশু কুর্গে যাব, তাহলে হনু ভবিষ্যতে আমাকে কোথায় পাঠাবে কে জানে!
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:০৪35947
  • এখন স্ত্রীবুদ্ধির কথাই যদি তোলেন, আমাকেও বাধ্য হয়েই "কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য" কয়েকটা ভালোমন্দ কথা বলতেই হয়।
    বলি?
  • siki | ১৫ আগস্ট ২০১২ ২১:০৪35948
  • নীরব পাঠকের কী বুদ্ধি রে বাপ! ঠিইক ধরেছে কিন্তু!
  • neerab paaThak | ১৫ আগস্ট ২০১২ ২১:০১35945
  • আইব্বাপ, ব্যংএর কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? ঐসব নম্বর আমি এখানে লিখি, আর সব টাকা পয়সা ব্যাংক থেকে ভ্যানিশ হয়ে যাক আর কি?

    সাধে কি বলে স্ত্রী বুদ্ধি??? ইত্যাদি ইত্যাদি...
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৯35944
  • ধুর--আম্রিগা এখন দেউলে---
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৮35942
  • দূর ব্যাং দিদি-ব্যাঙ্ক অফ আমেরিকা, আমেরিকান এক্সপ্রেস অথবা চেস ক্রেডিট কার্ডের নং চাও। :P
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৮35943
  • বেঙি
    কেমন আছিস?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৭35941
  • সোসেন
    প্লিজ বল তো ডিটেলসে প্রেশার কুকারে --ক্যারামেল কাস্টার্ড--পদ্ধতি। বাড়ীতে সবাই ভালবাসে---হ্যাপার ভয়ে কচ্চিৎ করা হয়ে ওঠে।
    আগাম থেঙ্কু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত