এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৩২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১০:২২510353
  • কৃশানুর সৌজন্যে আয়োজিত কেষ্টপুর-ভাটের জন্যে শুভেচ্ছা।
  • de | 190.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১১:৪৪510354
  • সারিস্কার ছবি ভালো লাগলো -- পেঁচারা দারুণ! পাখিদের ছবিগুলো ভালো উঠেছে, বাঘছাপও!

    কলি ভাটের দিনক্ষণ ঠিকানা কিছু ঠিক হলো? আজ সকালে তিলুবাবু এই মেসেজটি পাঠিয়েছেন -- এখানে লিখে দেওয়ার অনুরোধ করেছিলেন, তাই লিখে দিলাম --

    "কেষ্টপুরে বিয়ে আর কৃশানুর বাড়ি তেঘরিয়াতে ভাট ৩০ শে। আমাদের কুটিরে আমরা মিঞা বিবি কেবল। কেউ বডি
    ফেলতে চাইলে স্বাগত।
    তবে ঝিচাকর বিবর্জিত, সেল্ফ সার্ভিস।
    --
    আমার হয়ে এই আমন্ত্রণ গুরুর পাতায় লিখে দিতে পারবেন প্লীজ ? আমি নিজে কেন লিখছি না, তা জিগাবেন না। কেউ এলে বা থাকলে সত্যিই খুশী হবো
    ওহ, এই টা সিটি সেন্টার -২ এর গায়ে, তেঘরে বা কেষ্টপুরের ১/২ কিমির দূরত্বে। কেউ চাইলে ফোন নম্বর কাবলিদা, সুমেরু বা আপনার কাছে আছে।
    শুভেচ্ছাসহ,
    তিলুবাবু

    (জানাবেন কিন্তু )"
  • dukhe | 212.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১১:৫৬510355
  • তিলুবাবু আজকাল আর গিরিডিতে থাকেন না?
  • bb | 127.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১২:৪৩510356
  • হ্যাঁ - অস্ট্রেলিয়ার গিরিডিতে
  • কৃশানু | 213.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১৩:৩৭510357
  • মনে হচ্ছে আমি থাকবই। সে ২৯ হোক বা তিরিশ। সকলেই জানাবেন কোনদিন সুবিদে হয়। ও হ্যা, মনে পড়ে গ্যালো, আমার বাড়িও প্রায় ঝিচাকর বিবর্জিত। তা আশা করি অসুবিদে হবে না।
  • sosen | 111.*.*.* | ১৭ ডিসেম্বর ২০১২ ১৭:৩৫510358
  • ঝিচাকর দে' কি হবে? যত বুরজোয়া কথাবার্তা।
    রঞ্জনদা, আপনাকে জনৈক সোনালী মেইল করেছে, ওটি আমি।
  • siki | 132.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১২ ১৩:৪৪510360
  • লেখাজোখা কাল থেকে শুরু হবে হয় তো। একটু চাপে আছি।
  • san | 113.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১২ ১৭:৪৮510361
  • ছবি দেখে খুব ভালো লাগছে। মিস করলাম আমরা ঃ-(
  • ranjan roy | 69.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১২ ২৩:৪৫510363
  • ২৯শে ভাট হলে আমি লজ্জা-লজ্জা মুখ করে মাথা চুলকে এসে যেতে পারি।
  • I | 24.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ০১:১৪510364
  • টিম হুচির বে-টা কোথায় যেন হচ্ছে? টালিগঞ্জো?
  • ranjan roy | 69.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ০১:১৫510365
  • তাই।
  • pi | 127.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ০৭:২১510366
  • ইন্দোদা, মেইল দেখো।
  • কৃশানু | 226.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:৫২510367
  • ২৯ রাতের বদলে ৩০ সকাল হলে মনে হয় সুবিধে হবে। কারণ আমার বাড়িতে রাতে ক্র্যাশ-ইন খুব বেশি লোক করতে পারবেননা। শীতকাল, বিছানা বালিশ ত্যামন নেই।

    আর কয়েকটা জিনিস জানিয়ে দি। ২৩ থেকে ২৬ আমি থাকছি না। কারুর যদি মনে হয় আমার ফোন্নং লাগবে, জানাবেন, দিয়ে দেব।
    ৩০শে সকালে যদি হয় তবে গান্ধী সদা এদেরকে একটু আগে আগে আসতে অনুরোধ করব। ক্যান, বোঝাই যাচ্ছে নিশ্চই :-)
  • গান্ধী | 213.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ১২:৪৪510368
  • ৩০ হলে সকাল সকাল আসতে পারব আশা করছি।
  • শ্রী সদা | 132.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ১২:৪৭510369
  • হুম ৩০ সকাল হলে আমারো সুবিধে হয়, আর কৃশানুদাকে বলি,যেকোনোরকম দরকার হলে জানিও, আমার নং ৯৪৩৩৭১৭৬১৮, আর বাড়ি তো পাশেই ঃ)
  • de | 190.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১২ ১৪:৩৭510370
  • মোদ্দাকথা ৩০ শে সক্কাল সক্কাল কেষ্টপুরের খালপাড়ে দাঁড়িয়ে "কি ই ই ই শানু " বলে চেল্লাতে হবে, সদার নাম হলেও চলবে -- তাইলেই সব্বাই বাড়ি দেখিয়ে দেবে ঃ))
  • শ্রাবণী | 127.*.*.* | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৫৭510371
  • সারিস্কা ভাট (১৫ আর ১৬ই ডিসেম্বর)
    ************************************
    আকাশ দুদিন ধরেই ভার মুখে ছিল তবে কান্না শুরু হয়নি, উৎসাহী জনেদের অবশ্য সেদিকে বিশেষ নজর ছিলনা।
    শুক্রবার এই রাত আটটা নাগাদ নিতাইয়ের ফোন এল,
    -"তোমার গোছানো হয়ে গেছে? আমরা তো রেডি।"
    বোঝো উৎসাহের বহর! তার দুদিন আগে সুমন জানিয়েছে, পট্টর শরীরটা ভালো নেই তাই বুঝতে পারছেনা যাওয়া হবে কিনা! শেষ পর্যন্ত কারা কারা যেতে পারবে তখনো জানিনা। তবু, তবু মনে হচ্ছিল, সব ঠিকঠাক হবে, কেমন একটা বিশ্বাস।
    -"এখনই গোছানো কিসের, যাওয়া তো সেই কাল সকাল সাতটায়?"
    -"ঠিক আছে, তুমি চিন্তা কোরোনা, রুবি ছাতা টর্চ চাল ডাল সব গুছিয়ে নিয়েছে।"
    আমিও নিশ্চিন্ত হলাম, এমন গোছানি ভাইবৌ থাকতে আর কিসের চিন্তা!

    ঘরের লোকটির আবার সময়জ্ঞান প্রখর, সাতটায় নিতাইদের ওখেনে পৌঁছতে হবে, ভোর পাঁচটায় উঠে মহা শোরগোল লাগিয়েছে, তারমধ্যে এক হল "ওদের ফোন করে তুলে দাও, যদি ঘুম থেকে না উঠে থাকে"!
    সে আশঙ্কা আমারও ছিল, তাই ছটায় ফোন করলাম, সেই ফোনই নাকি শেষমেশ ওদের অ্যালার্মের কাজ করেছিল।

    পাক্কা সাতটায় নয়, তার কিছু পরেই পৌঁছলাম নিতাইদের বাড়ির, ওরা বেশী তৎপর হয়ে সাতটা বাজতেই রেডি হয়ে নেমে এসে এগিয়ে রাস্তার মুখে দাঁড়িয়েছিল।

    যাত্রা হল শুরু, নিতাইয়ের সঙ্গে আগের দিন ফরিদা বা সুমনের কথা হয়েছে, ওরা যাচ্ছে। ও তার আগে অন লাইন সাফারি বুকিং করেছিলাম আমি একসাথে সবার, তখন জেনেছিলাম, স্বর্ণালী, সাঁঝ সঞ্চারী সবাই যাচ্ছে।
  • kumu | 132.*.*.* | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:১০510372
  • ভেউ
  • siki | 132.*.*.* | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৯510374
  • সাঁঝের সেদিন আবার ছিল পিটিএম। অতএব প্রথমে নয়ডা যেতে হবে, তারপরে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে গুরগাঁও হয়ে রাজস্থান।

    তো, আমি তার আগের দিনই ফিরেছি আমেদাবাদ থেকে। এসেই দেখি গাড়ির ব্যাটারি ডাউন। ছ-মাস ধরে না চলার ফল। সাথে সাথে মেকানিককে ফোন করে ব্যাটারি চার্জ করিয়ে গাড়ি সার্ভিস করিয়ে ট্যাঙ্কি ফুল করিয়ে তো ঘুমোতে গেলাম।

    পরদিন সকালে, ইশকুলের সামনে যখন গাড়ি পার্ক করছি, তখন মাথায় এল, সব গুছিয়েছি, সব নিয়েছি, গাড়ির কাগজপত্তর তো নিই নি! হায় কপাল।

    পিটিএম সেরে, অগত্যা আবার ফেরত এলাম বাড়ি। কাগজ নিলাম, নিয়ে ফাইনালি যখন স্টার্ট করলাম, তখন বাজে বেলা দশটা।

    সুমন মোটামুটি রাস্তা বুঝিয়ে দিয়েছিল, এদিকে মোবাইলের জিপিএস দেখাচ্ছে অন্য শর্টকাট রাস্তা আছে, স্টেট হাইওয়ে ধরে, অন্তত চল্লিশ কিলোমিটারের ডিফারেন্স। তো, জিপিএসকেই রিলাই করার মত নিলাম।

    গুরগাঁও গেল, মানেসার গেল, রাজস্থান ঢুকে পড়লাম, এমন সময়ে দেখি জিপিএস বলছে, বাঁয়ে যও বাঅঁয়ে যাও।

    দেখি বাঁয়ে একটা সরু আধপাকা রাস্তা চলে গেছে। তাই সই। নেমে পড়লাম সেই রাস্তায়। চলেছি, চলেছি, একটা গ্রাম এল, আরেকটা গ্রাম গেল, বেশ সুন্দর রাস্তা, হঠাৎ এক জায়গায় গিয়ে গাড়ি বিরাট ঝাঁকুনি খেল। কী ব্যাপার? রাস্তা শেষ, সামনে কাদার তাল, গাড়ি গিয়ে পড়েছে সেইখানে।

    কাদার নিচে রাস্তা ছিল, এবড়ো খেবড়ো। কিন্তু খানিক এগোতেই গ্রাম ট্রাম শেষ হয়ে ক্ষেত শুরু হয়ে গেল। ভুট্টার ক্ষেত, সরষেক্ষেত, তার মাঝখান দিয়ে গাড়ি চলার সরু ধুলোমাখা পথ, পিচ টিচ নেই, তার মধ্যে দিয়ে গাড়ি চলল নাচতে নাচতে। জিপিএস তখনও কনফিডেন্ট। দিব্যি দেখিয়ে যাচ্ছে, এই রাস্তায় এখনও চল্লিশ কিলোমিটার যেতে হবে।
  • শ্রাবণী | 127.*.*.* | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:০৩510375
  • এদিকে আমরা সবার আগে আগে বেরিয়েছি তার কারণ হল গুরগাঁও ঢোকার মুখের ট্র্যাফিক, এর আগে এই পথে যতবার গেছি হয়রানি হয়েছে, সময় লেগেছে বিস্তর! তবে এবারে দেখা গেল সেই জুজু ভোকাট্টা, দিব্যি পেরিয়ে গেলাম গুরগাঁও, মানেসর প্রায়।
    নিতাই খুব চিন্তায়, ব্রেকফাস্ট হোগা কী নহী হোগা।
    -"আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আসিনি"।
    তা আমরাই কি করে এসেছি নাকি, নিয়মরক্ষে শুধু দুধ কর্নফ্লেক্স মুখে দিয়ে আসাকে ব্রেকফাস্ট বলে না!
    ভাঁড়ারে ক পিস কেক ছিল, তাই দিয়ে চলতে চলতে মুখশুদ্ধি হল, এদিকে আমার ঘাড়ের অবস্থা সঙ্গীন, বাঁদিকে ঠায় ঘোরানো, ফাঁকা হাইওয়েতে দেখেশুনে নাস্তা করার জায়গা খোঁজার দায় বল আর দায়িত্ব বল, সে আমারি।

    ঘাড়ের ব্যথার চোটে কাহিল হয়ে যা প্রথমে পেলাম সেখানেই গাড়ি ঢোকালাম। জায়গাটার কম্পাউন্ড, গাছপালা, লন ইত্যাদি সবমিলিয়ে দেখতে অত্যন্ত নয়নসুখকর হলেও তা বড়ই নির্জন, একটি মারুতি দাঁড়িয়ে, তাও মনে হয় মালিকের হবে। শনিবারের এমন বেলায় এ পথে ট্যুরিস্টের মেলা হওয়ার কথা, তার কিছু লক্ষন সেখানে দেখা গেল না।
    বরং রেস্তোরাঁর ভেতরে তাকিয়ে দেখি, ভোঁ ভাঁ, চেয়ার টেবিল সব উল্টোনো, একটি লোক এক কোণে সোফায় বসে অলসভাবে কাগজ পড়ছে, খদ্দের আহ্বানের জন্যে কোনো ব্যগ্রতা বা বন্দোবস্ত কিছুই নেই কোথাও।
    ফের গাড়িতে ফেরবার উপক্রম করেও কী মনে হতে অন্ধকার ভেতরে ঢুকলাম সাহস করে। একটি ছেলে দুরে কোণায় ডাস্টিং করছিল, দেখে এগিয়ে এল,
    "হ্যাঁ পাওয়া যাবে খাবার, তবে শুধু আলুর পরোটা।"
    আলুর পরোটাই যথেষ্ট, এ লাইনে আর অন্য কিছু কে চায়!
    মালিক বা ম্যানেজার এবার কাগজ ছেড়ে উঠল, ব্যস্ত, ম্যাডামদের বাইরে রোদ্দুরে টেবিল চেয়ার পেতে দেওয়া হোক, জল দে চা দে ইত্যাদি।

    রোদ উঠেছিল, হ্যাঁ। হৃদয়ের উষ্ণতা আর মিলিত উৎসাহের ছোঁয়ায় সূর্যদেবও আর দুরে থাকতে পারেনি, উঁকি মেরেছিল এই অভিনব যাত্রার সাক্ষী হয়ে রইতে।
    নিজেরা গুছিয়ে বসে অন্য দলের খোঁজ নেওয়া হল, ফরিদাবাদ সবে রওনা দিয়েছে, আর গাজিয়াবাদ কাগজ ভুলে গিয়ে আবার বাড়িমুখো।
    নিতাই এর আগে জয়পুর ভ্রমণে মাছির পুর দেওয়া আলুর পরোটা খেয়েছিল, কিন্তু এবারে সে ভাগ্য হলনা। দিব্যি নিরামিষ আলু, সঙ্গে চা। পরোটা ভালো তবে চায়ে ঠিক কিসের গন্ধ সেটা নিয়ে খাওয়ার ফাঁকে ফাঁকে প্রচুর জল্পনা করেও উদ্ধার করতে পারলাম না কেউই!
    রাজস্থানে না ঢুকেই উটের দুধ খাচ্ছি এ ভাবনাটা একটু বেশী বেশী হয়ে যেত!
  • aranya | 154.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ০৯:২৬510376
  • কৃশানু, তোমার ফোন্নং-টা আমায় মেল করে দিও, কলকাতা পৌঁছে কতটা হাতের কাছে কম্পু পাব জানি না।
    বিবিধ পারিবারিক চাপে আমার ডিসে ২৯ আর ফাঁকা নাই। ৩০-শে-র অবস্থাও তেমন ভাল না, দু-তিন ঘন্টার জন্য তোমার ডেরায় আসতে পারব, সকাল ১০টা/১১টা থেকে ১টা/২টো, এখনও অব্দি এইরকম মনে হচ্ছে।
    সোসেন, কাব্লি-দা, প্পন, দে, কৃশানু, গান্ধী, সদা, দ, পাই (চান্স আছে) - এখনও অব্দি এই হল উপস্থিতি তালিকা, টই পড়ে যা দেখলাম।
    কলকাতার অন্য গুরু ভাইবোনেরা - ব্ল্যাংকি, দুখে, কিকি, হানু, অরিজিৎ, সাম-সুম, ইন্দো-রাত্তির, সিঁফো-সাহানা, কাজু, ঘনাদা, রুপংকর-বাবু, শুদ্ধ, আরও অনেকে যাদের নাম মিস করলাম, সবাই এলে ভাল লাগত।
    রঞ্জন-দা ৩০-শে ফাঁকা নাই, তিমির বে-তে দেখা হবে আশা করি।
    পিনাকি, আসছ কিনা জানিও।
    দে, কেষ্টপুর থেকে যদি বিকেল চারটের মধ্যেও বেরিয়ে পড়েন, নিজের বাড়ী হয়ে আরামে রাত্তিরে বে-বাড়ি যেতে পারবেন। অবশ্যই আসবেন কিন্তু।
  • de | 190.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১১:০৩510377
  • অরণ্যদা, অবশ্যই খুব চেষ্টা করবো! অনেক ধন্যবাদ ডাকলেন বলে --

    ঠিকানা যদিও জানা নাই এখনো --
  • j | 230.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১১:১৯510378
  • গুরগাঁওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় চা-ব্রেক্ফাস্টের একটা অন্য ব্যব্স্থাও ছিল ....... কেউ কথা রাখে নি

    যাউগ্গা গপ্পো চলুক
  • নেতাই | 131.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১১:২৭510379
  • ফটো দেখা যাচ্ছে?

  • নেতাই | 131.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১১:৩১510380
  • এইবার দেখা যাবে নিশ্চয়।
  • কৃশানু | 226.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১৩:৪৯510381
  • অরন্য দা, বাকি সব্বাই - আমার মোবাইল নং - ৯৮৭৪৩ এক শুন্য এক শুন্য এক। আমি কাল থেকে অফ লাইন, এক্কেরে ছাব্বিশে ফের আসছি।

    ৩০ তারিখে কল্যানী স্টেডিয়ামে ইবের ম্যাচ ছিল!! যদিও সেটা এমনিই মিস হত, ওই হপ্তা বাড়ি যেতাম না। আশা করছি জমজমাট আড্ডা হবে।

    পত্রদ্বারা আমন্ত্রনের ত্রুটি মার্জনীয়!
  • কৃশানু | 226.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ১৩:৫১510382
  • ও, বলাই হলো না, শ্রাবনী দি আর সিকিদার মিলিত লেখাটা মচতকার লাগছে। চলুক।
  • | 24.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২০:২৯510383
  • কিন্তু যাব টা কোথায় রে ভাই, ঠিকানা তো দেবে নাকি?
  • | 24.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২০:৪০510385
  • হ্যাঁ আমি টেকনোপোলিসের পরের ফ্লাইওভারের নীচ দিয়ে ঈস্ট এনক্লেভের সামনে দিয়ে যে সরুস্য সরু গলিটা ঢুকেছে, ঐটা দিয়ে যাব। সেইবুঝে ডাইরেকশান দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন