এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ১৩ মার্চ ২০১২ ২৩:৩৬535641
  • নিশিকান্ত
    পরের মুকে ঝাল খেউনি--ঠকবে ঠকবেই
  • Tim | ১৩ মার্চ ২০১২ ২৩:৩৮535642
  • এই করে করেই আমারে দেখিয়েছে :-(
  • nk | ১৩ মার্চ ২০১২ ২৩:৪০535643
  • নিনাদি, আরে সেই বাইশে দেখেই আমার এদিককার সিনিমা সব বাইশকোপ মনে হলো। তারপর থেকে মনের সাধে কেবল মনপুরা ভবের হাট রঙের মানুষ উইড়া যায় বকপক্ষী আজ রবিবার খোয়াবনগর---এইসব লোকসঙ্গীত ওয়ালা বাংলা সিনেমা দেখি। :-)
  • phutki | ১৩ মার্চ ২০১২ ২৩:৪৩535644
  • দেখতে বাধ্য করল তো এই টই।
  • Nina | ১৩ মার্চ ২০১২ ২৩:৪৫535645
  • আরে কহানির নায়ক/নায়িকা--কলকাতা!
  • aka | ১৪ মার্চ ২০১২ ০০:৫৪535646
  • ভিদ্যা কেন মোনালিসা গেস্ট হাউসে উঠেছিল? কেন? কি করেই বা জানল সেখানে সিঁড়ির কাছে কোথায় কি মূর্তি রাখা আছে? কে জানাল? কে?
  • Tim | ১৪ মার্চ ২০১২ ০১:১১535647
  • এইটুকু তো কত সহজেই জেনে ফেলা যায়। নিজে ছদমোবেশে এসে। বা, কর্নেলের সোর্স মারফত। নিদেন একটা বোদা দেখে টিকটিকি হায়ার করে, যে সেখানে এসে থাকবে। মোনালিসা গেস্ট হাউসে কম্পুটার নেই, তাই রেকর্ড রিলায়েবল না, পুলুস ভাববে যে রেকর্ড মুছে দেয়া হয়েছে।
  • Tim | ১৪ মার্চ ২০১২ ০১:১৬535648
  • মিডিয়ার লোকেরা এতবড়ো স্টোরির পেছনে দৌড়োলো না কেন? একটার পর একটা খুন হচ্ছে, তাও হেলদোল নেই কেন?
  • pi | ১৪ মার্চ ২০১২ ০১:১৮535651
  • তিমি, এসব কোশ্চেন আগেই করা হয়ে গেছে।
    কী উত্তর পেয়েছি দেখে নাও :((
  • pi | ১৪ মার্চ ২০১২ ০১:১৮535649
  • যেখানেই উঠতো, তাই নিয়েই তো প্রশ্ন তোলা যায় কেন উঠেছিল সেখানে !! :)

    আর আর তার দু'বছর ধরে হাই লেভেল ট্রেনিং হবে, সেখানে যেখানে উঠবে তার আশেপাশে কোথায় কী জানানো হবে না! :)

    মজা হল, অর্ণব কোন ইস্কুলে পড়েছে, সেটা কিন্তু জানানো হয়নাই।

    আর এটাকেই ইনকন্সিস্টেন্সি, খুঁত, আধা খ্যাঁচড়া ইত্যাদি বলে :)
  • Tim | ১৪ মার্চ ২০১২ ০১:৩০535652
  • কত পোস্ট, পড়া যায় এত? রিদ্ধির পোস্টগুলো পড়ছিলাম আর সেই পাতায় বাকি যা যা আছে।
    আসলে গুরুতে সবাই মিস মার্পল পড়ে, পোয়ারো পড়ে, শার্লক হোমস বা ব্যোমকেশের থেকে কম বুদ্ধি থাকলে তার মগজাস্ত্র ভোঁতা কয়। তাই অত পোসোংসা দেখেটেখে ভাবলাম ব্যাপক হয়েছে। তারোপর কোথায় যেন পড়লাম এক সপ্তায় কোটি টাকার বেশি ব্যবসা ইত্যাদি।
  • aka | ১৪ মার্চ ২০১২ ০১:৩৩535653
  • কি জ্বালা, মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে তা কি করে ইম্পর্ট্যান্ট? কার চোখে পুরো সিনেমাটা দেখছি?
  • Tim | ১৪ মার্চ ২০১২ ০১:৩৬535654
  • কার চোখে?
  • aka | ১৪ মার্চ ২০১২ ০১:৩৭535655
  • একজন দর্শকের চোখে। :))

    কথা হল সেই দর্শক কাদের দিকে তাকিয়ে আছে? মানে টেকনিকাল ভাষায় সিগনিফিকেন্ট স্ক্রিন প্রেসেন্স কার বা কাদের?
  • riddhi | ১৪ মার্চ ২০১২ ০১:৩৯535656
  • টিম কি রাগে শোকে পাগল হয়ে গেলে?
    আমি আবার কখন পোশোংসা করলাম?
  • Tim | ১৪ মার্চ ২০১২ ০১:৪১535657
  • রিদ্ধি, তোমার পোসোংসা না, তোমার পোস্ট।
    আর তীর্থদা, পামিতাদি, আকাদা, সিকি, আরো কার কার জানি পোসোংসা।
  • aka | ১৪ মার্চ ২০১২ ০১:৪৫535658
  • বাই দা ওয়ে বব বিশ্বাস হার্টের রোগের জন্য কোন ডাক্তারের কাছে যেত তাও দেখায় নি কিন্তু, প্রশ্নের মধ্যে বাদ পড়ে গিয়েছিল।
  • riddhi | ১৪ মার্চ ২০১২ ০১:৪৬535659
  • আমিও দেখলাম many positive reviews froom critics.
    seTaar ekaTaa namunaa- taaraan aadarsh

    Sujoy with the skills of a master storyteller, amalgamates a human story in a thriller format. There is a certain uninhibited genuineness in Sujoy's direction. Besides, the writing is outstanding [story: Sujoy Ghosh, Advaita Kala; additional screenplay: Suresh Nair, Nikhil Vyas]; one seldom witnesses such aptitude and deliberation to specifications....

    KAHAANI is a captivating recount from its commencement to conclusion. Sujoy has fashioned enough scenes around the plot that keep the viewer on the edge.

    Just one itsy bitsy snag: Had the culmination been lucidly elucidated in a more simplistic fashion for the common man to decipher, the film would have created an even stronger impact.
  • aka | ১৪ মার্চ ২০১২ ০১:৪৯535660
  • তা যা বলেছে লোকটি। একটু অ্যালার্ট দর্শক না হলে এই সিনেমা ভালো লাগবে না। :)

    ঝিমুতে ঝিমুতে, গুরুতে কমেϾট্র লিখতে লিখতে, পেঁয়াজ ছুলতে ছুলতে, ফোনে ভাটাতে ভাটাতে, বা পিওর ঘুমোতে ঘুমোতে, বা চ্যাটাইতে চ্যাটাইতে এই সিনেমা দেখলে বোঝা যায় না। :)
  • aranya | ১৪ মার্চ ২০১২ ০৩:৪৬535662
  • ভিদ্যার মতোন তিমির নাকও গাছে ঘষে দেওয়া হউক, বড্ড উঁচু হইছে :-)
  • S | ১৪ মার্চ ২০১২ ০৪:৩৬535663
  • দেখলাম কহানি। প্রথমত: নামটা কেন কহানি বুঝলাম না। যাইহোক পরিচালক প্রচুর হলিউডি স্পাই সিনেমা দেখেছেন, বোঝা গেল। যেমন ঐ মোবাইলে টার্গেটের ছবি চলে আসা (সাস্বতর কাছে) তো পুরো বোর্ন থেকে তোলা। এমনকি ঐ লাস্ট সিনে যে আইবির চিফকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেটাও। আর ঐ হাতের কাছে যা রয়েছে তাই দিয়ে (স্কুলের ইউনিফর্ম) গল্প বানানোটা ইউজুয়াল সাসপেক্ট-এর। আর থ্রিলারের পেস আরেকটু বেশি হয়, এখানে বেশ ধিরে সুস্থে সবাই কাজ করছে। আর এরকম একটা কেস যেখানে আতংকবাদী সিবিআই সবাই জরিত সেখানে সিরিয়াসনেস অনেক বেশি হয়, অনেক ফাস্ট স্টোরি ম্যাচিওর করে। বাঅকি ছোটো খাটো মিসটেক তো ছেড়েই দিলাম। যেমন মোটিভের কোনো ঠিক ঠিকানা নেই। আর সিবিআই চিফ (তাও সাউথ ইন্ডিয়ান) কেন হঠাৎ দেশোদ্রোহী হয়ে উঠলেন, বা তাকেই কেন নিয়োগ করা হোলো সেটা তো বুঝলাম না।

    সত্যি বলতে আমার সিনেমাটা ঐ বাইশে শ্রাবণের মতই লাগলো। ভিদ্যা বালানের অ্যাকটিং ভালো কিন্তু আহামারি নয়। পাঁচে সাড়ে তিন দেওয়া যায়।
  • S | ১৪ মার্চ ২০১২ ০৪:৪০535664
  • ও হ্যাঁ, প্লটটা বড্ড সিম্পল - আকাবাবু যেগুলো লিখেছেন সেগুলো করতে করতে সত্যিই সিনেমাটা দেখা যায়, যেটা হওয়া উচিৎ নয় স্পাই মুভির ক্ষেত্রে।
  • aka | ১৪ মার্চ ২০১২ ০৪:৪৬535665
  • ভিদ্যা কেন মনোরমা গেস্ট হাউসে ছিল?

    ব্যাখ্যা এক (সিনেমার শুরুতে), কেন আবার? অর্ণব বাগচী এখানেই ছিল।

    ব্যাখ্যা দুই(সিনেমার শেষে), ইন্টেলিজেন্সের লোক খোচর লাগিয়ে জেনেছে।

    ব্যাখ্যা তিন(সিনেমার শেষে), ভিদ্যার বর অরূপ বোস মিশনে এসে এখানেই ছিল। তখন ফোনে কথা বলেছে ভিদ্যার সাথে সেইথেকে ভিদ্যা জেনেছে। এমনকি অরূপ বোস যে ১৫ নম্বর ঘরে ছিল তাও বলে দেওয়া যায়।

    একি কোথাও এক্সপ্লিসিটলি বলা আছে? না নেই, কিন্তু!
  • S | ১৪ মার্চ ২০১২ ০৫:০১535666
  • আর আকাবাবু, মনে হচ্ছে তারন আদর্শ সিনেমাটা প্রথম বার দেখে বুঝতে পারেনি :) তাই ঐসব লিখেছে যে সাধারণ দর্শকদের নাগালের বাইরে।
  • siki | ১৪ মার্চ ২০১২ ০৮:৫২535667
  • আমি তো পোসোংশা করেছি অভিনয়ের। লিখেছি, ভিদ্যা বালন ফাটায়ে দিসে। আর খানের অভিনয়ও ফাটাফাটি লেগেছে। কহানির কাহিনী ভালো লেগেছে, কখন বল্লাম?

    হ্যাঁ, আইবি-র চিফ ঠিক কী কারণে দেশদ্রোহী হয়ে গেলেন, সেটা আমি এখনও বুঝি নি, ঠিক কী ভেস্টেড ইন্টারেস্ট ছিল?
  • siki | ১৪ মার্চ ২০১২ ০৮:৫৩535668
  • তবে আহা, এইভাবে যদি মোবাইলের এমেমেস ধরে একবার চিদাম্বরমকে মিনিস্ট্রির হেডকোয়ার্টার থেকে পুলুশে ধরে নিয়ে যেত! এমন কেন সত্যি হয় না, আহা! আইবির চিফকে যে এত সহজে পুলিশে ধরতে পারে, সিনেমাটা না দেখলে বিশ্বাসই করতাম না। :)
  • dd | ১৪ মার্চ ২০১২ ০৯:১২535669
  • সত্যের অপলাপ দেখে মন খারাপ হয়ে যায়।
    মহিলারাও যখন স্বচ্ছন্দে বলে বেলাউজ পাশের দোকান থেকে কিনেছেন তখন অবাক ও বিস্মিত দুটোই হই।

    বিজয়াদশমী। বচ্ছরকার দিন। তায় তখনই একটি গুন্ডোকে খুন করার কথা, একটা রেডিমেড ব্লাউজ পরে এসব হয়?
    আপনারা নিজেরা হলে কি করতেন?

    বড্ডো দ্বিচারিতা চলছে কিন্তু।
  • sda | ১৪ মার্চ ২০১২ ০৯:৩০535670
  • খানের চরিত্রটা আমারো বেশ লেগেছে। ঐ ওয়ান-ডি ফিগার নিয়ে গোয়েন্দা দপ্তরের মেজকর্তা, দেখেও ভালো লাগে ! কনভেনশনাল গোয়েন্দাদের ছফুটিয়া বাইসেপবাজি দূর হটো !
  • a | ১৪ মার্চ ২০১২ ১০:২৬535671
  • খানের ইউএসপি দিল্লীর জোরালো পুলিশ কর্তা হিসেবে, সেটা ভালৈ ফুটিয়েছে। তেরি মাকি ... ইত্যাদি

    কিন্তু আসল চিফ কি রকম হয় সেটা দেখতে হলে দেখুন কোম্পানি। টু গুড
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন