এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | ০১ জুন ২০১২ ২০:০৪551744
  • কিছুদিন আগে ফেসবুকে লগ ইন করার সময় ফেসবুক বলল কে নাকি সিঙ্গাপুর থেকে আমার অ্যাকাউন্ট অ্যাকসেস করার চেষ্টা করেছিল কয়েকঘন্টা আগে। যদি আমি না হই তাহলে যেন পাসওয়ার্ড বদল করি। কথাটা সত্যি হতেও পারে, মিথ্যে করেও বলে থাকতে পারে, মধ্যে থেকে ফেইসবুক বিষয়ে আমার ধারণা ভালো হল। এরকম ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে কীসের স্কিল লাগে?
  • aka | ০১ জুন ২০১২ ২০:১৪551745
  • টেকনিকাল।
  • S | ০১ জুন ২০১২ ২০:২০551746
  • ওটাই তো প্রব্লেম ম্যাক্সিমিন। কি কি স্কিল লাগে সেটাই তো ডিফাইন্ড করা যায়না বা খুবই অ্যাব্স্ট্রাক্ট - তাই জন্যেই তো এতো দাম - কারন ওটা শেখা যায়্না। অ্যাট ম্যাক্স বলা যেতে পারে কিছু সফট স্কিল লাগে - ঐযে আউট অব দ্য বক্স (যেমন আপনার ফেবুর কেসটা)। আর হয়তো কিছু পুঁথিগত বিদ্যে কিছুটা হেল্প করে। আরো একটা উদাহরন দি - টুথপেস্টের সেল্স বাড়ানোর জন্যে টুথপেস্টের মুখের ডাইআমিটার বাড়িয়ে দাও - এখন এই স্কিল কারো পক্ষে শেখা সম্ভব নয় - সাম পিপল আর সিমপ্লি গুড অ্যাট ইট। আরো আছে - গুঠকার প্যাকেটের (স্যাশে) বিক্রি বাড়ানোর জন্যে পানের দোকানে কাঁচের আয়না রাখা।
  • maximin | ০১ জুন ২০১২ ২১:৩৮551747
  • গুড অ্যাট ইট বলছেন বটে, কিন্তু আমি যে বিশ্বাসই করলাম না কেমন গুড অ্যাট ইট? কে লগ ইন করেছিল তার আইপি অ্যাড্রেস দিলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হত কারণ ওটা ভেরিফাই করা যায়।

    ভাইরাস অ্যান্টিভাইরাস কোলাবোরেশন ওপেন সিক্রেট। তা সত্বেও অ্যান্টি ভাইরাস কিনি, পুশ সেলের উদাহরণ।

    আয়না ও অন্যান্য -- সেলসের চাকরির মধ্যে কি অ্যাডভার্টাইজিং এর চাকরিও ধরব?
  • maximin | ০১ জুন ২০১২ ২১:৪৬551748
  • 'উল্টে দেখুন পাল্টে গেছে'র কম্পোজার গুড অ্যাট ইট ছিলেন।
  • maximin | ০১ জুন ২০১২ ২২:০৫551749
  • জিনিস বিক্রির জন্যে প্যাকেজিং অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আয়নাও পড়বে, লোন অফারও পড়বে।
  • S | ০১ জুন ২০১২ ২২:০৮551750
  • না - অ্যাডটা মুলতঃ মার্কেটিঙ্গে পরে। আমর দেওয়া দুটো উদাহরন তো সেল্সেই, মার্কেটিঙ্গের নয়। আর ফেবুর উপরে আপনার আস্থা তো বাড়লো - আপনার না হয়, অন্য কারোর। এটাই যথেষ্ট।
  • S | ০১ জুন ২০১২ ২২:১২551751
  • আয়নার কেসটা একটু খোলসা করে বলি তাহলেই বুঝবেন - পানের দোকানে আয়নার থাকেন দেখেছেন। আর আয়্না থাকলেই আমদের দেশের একটা বড় সংখ্যক জনতা নিজের চুল ঠিক করবে ইত্যাদি। আর আয়্নার ঠিক উল্টোদিকে গুট্খার রঙ্গিন পাতা রেখে দাও, লোকে ঐ আয়্নায় রিফ্লেক্সনে দেখে তাদের চোখ টানবে - তখন বিক্রি হবে।
  • প্পন | ০১ জুন ২০১২ ২২:২৬551752
  • এইটার সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হয় গয়নার দোকানে।
  • S | ০১ জুন ২০১২ ২২:৩২551754
  • ঠিক। গয়নার দোকানে অবশ্য আরো একটা কারন আছে।
  • aka | ০১ জুন ২০১২ ২২:৪০551755
  • আমার রেস্টোরেন্টে আয়না রাখব, আর সেই আয়না সারি সারি তন্দুরি চিকেন ঝুলবে, পাঁঠার রাং ঝুলবে ভাবতেই কেমন ভালো লাগছে।
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২৩:০৯551756
  • গুটখা কোম্পানীরা কেমন মাইনে দেয়?
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২৩:১০551762
  • ৬ বার। নতুন রেকর্ড স্থাপিত হল।
  • পাই | ০১ জুন ২০১২ ২৩:১৩551763
  • ঃ)

    আপডেটে অসমর্থ দেখালেও ঘাবড়াবে না। আপডেট হয়ে যাবে ঃ)
  • biplab | ০২ জুন ২০১২ ০৭:২৫551765
  • [১] সেলস পুরো অন্য খেলা-এখানে আধিত বিদ্যার দাম খুব কম-তাৎক্ষনিক এবং স্ট্রাটেজিক বিদ্যার দাম বেশী।
    [২] সেলস সহজ না-আবার সহজ ও।
  • S | ০২ জুন ২০১২ ০৯:৪৭551766
  • গুঠকা না হয়ে শ্যাম্পুর স্যাশে ভাবুন।
  • Moloy | ০২ জুন ২০১২ ১১:০৩551768
  • বিপ্লব এর দেওয়া স্যালারি ফিগার গুলো অনেক বেশি প্রাক্টিকাল লাগলো। কোন কোম্পানি তে মাঝারি মাপের engineer রা ২৫০ - ৩০০ k স্যালারি পায় ?
  • S | ০২ জুন ২০১২ ১১:৫১551771
  • ম্যাকের পার্টনাররা নাকি ভারতে বসে কয়েক কোটি টাকা মাইনে পায় - তবে সবই শোনা কথা। যেসব বিদেশি কন্সাল্টিঙ্গ কোম্পানিরা ছোটো খাটো দোকান খুলে বসেছে দেশে - তাদের পার্টনারদের ১ কোটি বেস আর ১ কোটি বোনাস থাকে বলেই জানি।
  • b | ০২ জুন ২০১২ ১২:১২551773
  • এই পার্টনারদের ১ কোটি টাকাটায় কিছু গুপি আছে। এটা all cash deal নয়। এর মধ্যে শেয়ার থাকে যেটা পার্টনারশিপ ছাড়লে চলে যায়। তবে এখনও এদের মাইনে বেশ ভাল।
  • bb | ০২ জুন ২০১২ ১২:১৫551774
  • তবে বেশ কিছু আমেরিকান কোম্পানীতে সিনিয়ার লেভেলের মাইনে পত্র দুর্দান্ত। আমি জানি যে Head of Information Security বা Head of IT লেভেলের CTC প্রায় 450K। Dierector Level এ ই ২৫০-৩০০K।
  • lcm | ০২ জুন ২০১২ ১২:৩১551776
  • মাইনের প্রচুর গপ্পো।
    জেনারেলি যেটা হয় রেঞ্জের হাইয়েস্ট পয়েন্টটাকেই অনেকে অ্যাভেরেজ ভাবে। যেমন ধরো সিস্কো, বে এরিয়া-য় প্রচুর এম্প্লয়ি, ওদের স্ট্রাকচার এমন যে অনেক ডিরেক্টর, আমি তো দু এক্জনকে জানি ডিরেক্টর, কিন্তু তাদের রিপোর্ট করে মোটে দু-একজন। ভিসা-তে একজন ডিরেক্টর জানতাম তাকে কেউ রিপোর্ট করত না। ব্যাংক অফ্‌ আমেরিকা-তে ওয়েবস্ফিয়ার অ্যাডমিন-এর টাইটেল-ও এভিপি, সিনিয়র সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এভিপি।

    এখন ধরো সিস্কো বা এইচ-পি তে ডিরেক্টর ১৪০ হাজার আছে, আবার ২৪০হাজার ও আছে। কিন্তু বাজারে গপ্পো হয় ২৪০টার।

    আইআইএম-এর স্যালারি-র গপ্পো শোনো তো সবাই। ২০১২ তে কলকাতা আইআইএম-এর ক্যাম্পাস রিক্রুটের অ্যাভেরেজ স্যালারি ছিল ২০ লাখ। এখন কেউ হয়ত ১০ পেয়েছে, কেউ ৪০ পেয়েছে। একটু খোঁজ নিলে দেখবে যারা ৩০/৪০ লাখ পেয়েছে তাদের অনেকেরই অলরেডি ১০-২০ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, মানে তারা আগেই হয়ত ১৫/২০ লাখ পেতেন। কিন্তু, বাজারে খবর ঐ একজনের যিনি ৪৫ লাখ পেয়েছেন তার।
  • S | ০২ জুন ২০১২ ১৩:১০551777
  • এল্সিএম, আপনার কথার সাথে একমত। কিন্তু লাস্ট পয়েন্টটা ঠিক হোলোনা। যেসব ছেলেপিলেদের ঐরকম আকাশ ছোঁয়া স্যালারী হয় - ম্যাক্সিমামই ফেসার / ১-২ বছরের এক্সপেরিয়েন্স। ইন্ফ্যাক্ট বেশি এক্সপেরিয়েন্স থাকলে চাকরি পেতে চাপ হয় - মানে ৫ বছর এক্স্পেরিয়েন্স নিয়ে অ্যানালিস্ট/অ্যাসোসিয়েট রোলে জয়েন করেছে এমন লোক খুব খুব কম - কারন ঐ রোলে সাধারনতঃ বাচ্চারা কাজ করে - আর মইনেটাও খুব বেশি। আর ২০ লাখের অন্য গল্প - মোস্টলি ড্লাঅর স্যালরিও ঐ অ্যাভারেজে ঢুকে যায়।
  • lcm | ০২ জুন ২০১২ ১৪:৩৫551778
  • না হে, ১০+ বছরের এক্সপেরিয়েন্স, প্লাস, আইআইএম - এই হল মাইনের বেস্ট কম্বো। এই যে এখানে (২০১০ এর নিউজ) লিখছে --

    ... K Ramkumar, Executive Director at ICICI Bank said, "For a person with less than three years of experience, whoever is paying more than Rs 15 lakh is doing a disservice to their organization." ICICI Bank has picked up 50 students from various IIMs so far this year.
    ...
    ...
    ... the average salary offered by international banks at the IIM campuses are in the range of 12-20 lakh per annum, while that offered by private sector banks is at just over 9 lakh for IIM graduates....
  • lcm | ০২ জুন ২০১২ ১৪:৪১551779
  • অবশ্য ফ্রেশারদের মধ্যে থেকে দু একজন খুবই ভালো মাইনে পায়। আইআইএম না করলেও পায়।
  • S | ০২ জুন ২০১২ ১৫:০৯551780
  • মানতে পারলাম না - আপনি বোধয় একেবারেই না জেনে কথাটা বলছেন। আইসিআই অত্যন্ত কম মাইনে দেয় - ৯-১০ লাখ - তাই এতো বাতেলা - কিন্তু তবুও দাম আছে যেহেতু এদের এক্জিট অপসান খুব ভালো। খবরের কাগজের লেখা দিয়ে আপনি বিচার করছেন। আমি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে বলছি।
  • S | ০২ জুন ২০১২ ১৫:১২551781
  • যেসব মাইনে তে দেশে ১৮ লাখ মাইনে দেয় (অন্তত ৫০-৬০ টা এমন চাকরি আছে) সেখানে ৯০% এর এক্সপেরিয়েন্স ২ বছরের বেশি নয় - এবং একেবারেই অন্য ফিল্ডে। কারন বেশিরভাগ এইরকম চাকরি আসে ফিনান্স আর কন্সাল্টিঙ্গ থেকে - যেখানে আগে এক্সপেরিয়েন্স বানানো খুব কঠিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন