এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৫556503
  • কাল ম্যানুর এগেনস্টে একটা পেনাল্টীও দেয়নি,

    যদিও ওল্ড ট্রাফোর্ডে ম্যানুর উল্টোদিকে পেনাল্টি নেই, তবু মনে করিয়ে দিলাম
  • | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৭556504
  • শোন গান্ধী ও ই সব ছোট খাট দলের কথা মনেও আনবে না। মনে রাখবে আমরা হলাম একট জাতীয় ক্লাব। যার ঐতিহ্য আকাশ ছোঁয়া!! ঃ))
  • ঊমেশ | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৫556505
  • ফেডারেশন কাপ আপডেটঃ
    হাফ টাইমে সব ম্যাচ ০-০ ছিল।
    এখন সব ম্যাচ ১-০। (এগিয়ে মহামেডান, পুনে, সালগাওকার)
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩556506
  • প্রয়াগ এতো ভালো ডিফেন্স নিয়েও। । ধুর

    এদিকে অকর্মার ধাড়ী এআইএফেফ। ফেড কাপের মত খেলা দেখানোর ক্ষমতা নেই। কিসের চুক্তি করেছে টেন অ্যাকশনের সাথে ??
  • প্পন | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৫556507
  • জ্জিও মহামেডান জিতেছে। মোবাদের উপরে চাপ বাড়ল। ঃ)
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৮556508
  • ক্লাবগুলোর উচিত একজোট হয়ে ফেড কাপ না খেলা। লাইভ টেলিকাস্ট ছাড়া খেলব না বলে। স্ট্যাডিয়ামের ভাড়া কম দেবে বলে শিলিগুড়ি-জামসেদপুর নিয়ে গেল। এখন খেলাও দেখাচ্ছেনা। যতই ক্যামেরুনকে হারাক, এই ফেডারেশন হলে ফুটবলে উন্নতি হবেনা
  • j | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৯556509
  • দাসমুন্সীর পর প্রফুল্ল প্যাটেলের হাতে ফেডারেশন !

    তো এর চেয়ে ভাল আর কি হবে ?
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৭556510
  • উমেশদার স্কোরই থাকলো

    ক্লাবগুলো নাকি এআইএফেফকে বাওয়াল দিচ্ছে। আজ সকাল অব্দি টেন অ্যাকশনের সাইটে বলেছিলো খেলা দেখাবে, দুপুর থেকে উঠিয়ে দিয়েছে
  • ঊমেশ | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৬556511
  • গান্ধী, খেলা'র আপডেট দাও।
    kolkatafootballs.com চলছে না।
    gola.com লাইভ কমেন্ট্রি দিচ্ছে না।
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩২556513
  • কিচ্ছুতে চলছেনা। ফ্যান ক্লাবের একটা ছেলে শিলিগুড়িতে মাঠে বসে টুইট করছে সেটাই ভরসা

    https://twitter.com/MohunBagan

    পারলে এটাতে একটা সাইন কর, এভাবে কিছু হয় কিনা তো জানিনা

    http://twitition.com/lfzuz

    ২৫ মিনিট - ০-০

    সব ক্লাবের সাপোর্টারর মিলে এআইএফেফ আর টেন অ্যাকশনের পেজে গিয়ে খিস্তিয়ে এসেছে
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫০556514
  • হাফ টাইম
    ০-০
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:১৪556515
  • জুয়েল-ডেনসন

    দুটো শট পোস্টেঃ(

    ৫০ মিনিট ০-০
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:১৬556516
  • মোবা আজ ড্র করছে মনে হয় ;-)
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:২৪556517
  • আপডেট অনুযায়ী প্রচন্ড বৃষ্টিতে খুব বাজে কন্ডিশন মাঠের।

    যারা নেহেরু কাপ দেখেছি, আইডিয়া করতেই পারি, অম্বেদকারে বৃষ্টি হলেই ঐ হাল। শিলিগুড়িতে তাহলে কি হবে!!!
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৩556518
  • মাঠের কন্ডিশন খুব বাজে

    টোলগে চোট পেয়ে উঠে গেছে। ইচের ও চোট লেগেছে। খেলা বন্ধ

    ৬৪ মিনিট ০-০
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:৪০556519
  • এরম মাঠে ম্যাচ করানো ক্রাইমের পর্যায়ে পড়ে। এআইএফএফ-এর সব কটাকে জেলে পাঠানো উচিত, বাস্তুঘুঘুর দল।
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:৪২556520
  • ৭৫ মিনিট ০-০

    কালও এই মাঠে কোনো দলকে প্র্যাকটিশ করতে দেয়নি মাঠ খারাপ বলে
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:০০556521
  • ০-০
    শেষ

    ইচে-টোলগে-নবীর্র চোট, টোলগে ফেড কাপে হয়ত নেই আর। এই মাঠে খেলা হওয়া উচিত নয়।
  • প্পন | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:০৩556524
  • কাদের সাথে?
  • ঊমেশ | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:০৩556522
  • কাল আমাদের এই মাঠে খেলতে হবে।
    চিন্তা হচ্ছে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:১৫556525
  • টোলগে-র এত সিরিয়াস ইনজুরি হল - ইবে সমর্থক হলেও বাজে লাগছে। আর নবি-কে তো জাতীয় দলেও দরকার ...
  • ঊমেশ | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:২৮556526
  • কাল আমাদের ম্যাচ স্পোর্টং গোয়ার সাথে।
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৩556527
  • স্পোর্টিং গোয়ার সাথে

    সব ক্লাবগুলোর মিলিতভাবে প্রতিবাদ করা উচিত। এই টুর্নামেন্ট যেখানে এ এফসির গেটপাশ, সেটা এতো বাজে জায়্গায় হবে? টিভিতে দেখাবে না ??
  • প্পন | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৬556528
  • ক্লাবগুলি দিয়ে বা* হবে।

    শক্তিশালী প্লেয়ার অ্যাসোসিয়েশন গড়তে হবে।
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৯556529
  • ছিল।প্লেয়ার্স অ্যাসো আছে এখনো। বাইচুং যদ্দিন খেলত, নিজে দায়িত্ব নিত। আজ বাইচুং ছেড়েছে (ছেড়েছেই বলা চলে), বাকিদের কোনো দায়িত্ব নেই
  • প্পন | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৩556530
  • জানি, সেইজন্যই তো শক্তিশালী লিখলাম।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৫556531
  • ইবে সাপোর্টাররা যে বাংলার লজ্জা সেটা কাল প্রমাণ করেছে
    http://www.bartamanpatrika.com/content/sports.htm

    মাঠে হাজার দশেক ইবে সমর্থক নিজেদের ফ্ল্যাগ নিয়ে চার্চিলের হয়ে চিল্লিয়েছে। মোবা সমর্থকরা কোনোদিন এমন কাজ করেনি। এরা নাকি বাংলার ফুটবলের উন্নতি চায়। ছিঃ
  • | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৭556532
  • বাংলায় প্রবাদ আছে " বাঘের শত্রু কে ষাঁড়ে মারা"। ও গান্ধী শুনেছো নাকি? ঃ))
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫১556533
  • ধুর ধুর, ফুটবলটা ভদ্রলোকের খেলা, (যারা বলে ক্রিকেট তারা ভুল জানে), আর এগুলো...

    কাল লিভারপুল ২ন্ড টিম নিয়ে যা-তা খেললো। অ্যাওয়ে ম্যাচে ৫-৩ এ জিতল। ক্যারাগার ডিফেন্সে যখন ৩টে গোল মানাই যায়। এই ফরোয়ার্ডগুলোকে কেনো যে ইপিএলে নামায়্না, ওয়েঙ্গার হলে এই বাচ্ছাগুলোকে দিয়েই খেলিয়ে যেত। অন্তত এরা গোলটা চেনে
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫২556535
  • বর্তমানের ক্রেডিবিলিটি শূন্য, রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, কোন ভিডিও রেকর্ডিং আছে ? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন