এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ০১ জুলাই ২০০৭ ১০:২৩561945
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : এ সপ্তাহের খবর্নয়
    --------------------------------------------------------
  • d | ০১ জুলাই ২০০৭ ১০:২৮561946
  • কয়েকটা টাইপো আছে, কিন্তু চমৎকার ঝরঝরে লেখা। ভাল হয়েছে রে বুনু।

    ঈশান,

    গু-চর সম্‌স্‌ত সময় তো সর্বদা IST মেনে চলে। তা, বুলবুলভাজা আর কুটকচা৯র তারিখটা এই সপ্তাহে আম্রিকান তারিখ কেন?
  • রঞ্জন ( dear) | ০১ জুলাই ২০০৭ ১৭:৪৭561947
  • বাহ্‌ !
    বেথ্‌ মিত্তি মিত্তি খবোল তো!

    বালো, বালো.....
  • kd | ০১ জুলাই ২০০৭ ২২:৫৮561948
  • বেশ ভালো লাগলো। Irving Wallaceএর The Sunday Gentleman মনে পড়ে গেলো। তা এই লেখকেরও কি একই অজুহাত!
  • Guruchandali | ০৮ জুলাই ২০০৭ ০৯:৩১561949
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : না-মেয়েলি কথা
    -----------------------------------------
  • Guruchandali | ১৫ জুলাই ২০০৭ ০৯:৩৮561950
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : একটি গণহত্যা -- কিছু এড়িয়ে যাওয়া প্রশ্ন
    -----------------------------------------
  • Arijit | ১৬ জুলাই ২০০৭ ১৫:০৫561951
  • সেনসেশনালিজম মিডিয়ার প্রথম পছন্দ - তাই মিডিয়া সকলের কাছেই ভিলেন। ব্ল্যাক্সবার্গও ব্যতিক্রম নয়। গ্লাসগো এয়ারপোর্টে জ্বলন্ত গাড়ি - বেশ কয়েকজন অ্যারেস্টেড/ডিটেইনড - মিডিয়া ঝাঁপিয়ে পড়ে - সকলের চরিত্র বিশ্লেষণ হয় - পরিবার বাদ যায় না - কোত্থেকে এরা টেররিজমে দীক্ষা পেলো ইত্যাদি ইত্যাদি।

    গতকাল দুজন ট্রেনি ডাক্তারকে বিনা-চার্জে ছেড়ে দেওয়া হয়েছে। মিডিয়ায় ছোট্ট খবর। এই দুজন ডাক্তারের কেরিয়ারের কি হবে?

    সুহৃদ দত্তকে সিবিআই তুলে নিয়ে গেছে, কাজেই সে দোষী প্রমাণিত, মিডিয়ার কাছে, এবং আমাদের কাছেও। ধরা যাক (হাইপোথেটিক্যাল কথা) সে ছাড়া পেলো - কোন দোষই প্রমাণিত হল না, তখন?

    এগুলো হাই-প্রোফাইল ঘটনা। ছোট ছোট অনেক ঘটনা ঘটে যায়।

    Innocent until proven guilty নয় - শুরু থেকেই দোষী। মিডিয়া এখানে জাজ-জুরি।

    আমরা নিজেরাও কি নই?
  • Tim | ১৬ জুলাই ২০০৭ ২০:২৪561952
  • হ্যাঁ অরিজিতদা। অভিযোগ উঠলেই আমরা ধরে নি নির্ঘাত কিছুটা দোষী, আর অভিযোগের করার জন্য তো প্রমাণ লাগেনা, তাই সহজেই কাউকে অভিযুক্ত করা যায়। এরপর সে বাঁচল কি মরল তা নিয়ে কারুর মাথাব্যাথা নেই। সাধারন মানুষ বেকসুর খালাস পেলেও জনতার চোখে সে দোষী-ই থেকে যায়। কিন্তু সঞ্জয় দত্ত বা সলমন খান ছাড়া পেলেই মিডিয়া গালভরা গপ্প লিখে চোখের জলে ভাসিয়ে দেয়। আমরাও পড়ে যুগপৎ আহ্লাদিত ও বিগলিত হই। ওনাদের দোষগুলো টেবিলের নিচে চাপা দিয়ে গুণাবলী কীর্তন করি। প্রতিভাবানদের ব্যাপার-স্যাপার অন্যরকম, এই হাস্যকর যুক্তিতে।
  • Guruchandali | ২৩ জুলাই ২০০৭ ০৩:০২561953
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : গছনো আর গুছোনো
    -----------------------------------------
  • Guruchandali | ৩০ জুলাই ২০০৭ ০২:০৩561955
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : একটি ভয়জনিত রোগ
    -----------------------------------------
  • dd | ৩০ জুলাই ২০০৭ ১১:১০561956
  • অরিন্দমের লেখা ভালো লাগলো
  • r | ৩০ জুলাই ২০০৭ ১৮:০৯561957
  • ভালো লেখা, ছাপার ভুল বাদ দিলে। তবে আজকাল একটা বড়ো অংশ পড়েন না বলে গর্ববোধ করেন। সেটাও ভয়ের।
  • i | ৩১ জুলাই ২০০৭ ২০:০১561958
  • ভালো লাগলো।
  • Blank | ০১ আগস্ট ২০০৭ ০৮:১২561959
  • আমি তো পড়ি না। তাতে ভয় টা কোথায় হলো? আমাকে রো জগতে কেউ ই ভয় টয় পায় না।
  • Guruchandali | ০৫ আগস্ট ২০০৭ ২০:৩৫561960
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : মানবাধিকার কার জন্য
    -----------------------------------------
  • Blank | ০৬ আগস্ট ২০০৭ ০৩:১২561961
  • ভাল লাগলো। ভবিষ্যতে কি হয় তা জানার ইচ্ছে রইলো। আশা করি খবর পাবো।
  • Guruchandali | ১২ আগস্ট ২০০৭ ১০:১৮561962
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : রোমান ও আমরা
    -----------------------------------------
  • J | ১৩ আগস্ট ২০০৭ ১৩:০৭561963
  • এতসব হয়ে গেছে? খুবই দু:খজনক।
  • pragati | ১৩ আগস্ট ২০০৭ ১৩:৫৯561964
  • বেশ ভাবায় লেখাটি।
    এবং ভালো লেখা।
  • d | ১৩ আগস্ট ২০০৭ ১৭:১৫561966
  • হ্যাঁ
  • Guruchandali | ১৯ আগস্ট ২০০৭ ০৭:৫৯561967
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : পথের বাঁকে
    -----------------------------------------
  • Samik | ২১ আগস্ট ২০০৭ ১১:২৬561968
  • এই হচ্ছে ধূমপানের উপকারিতা। ফরিদা স্রেফ ধূমপান করে এত তথ্য সংগ্রহ করেছে। আমি এর কিছুই জানতুম না, কারণ আমি সুট্টা পিই না।

    পেত্যয় না হয় ফরিদাকে জিগিয়ে দ্যাখো।
  • Guruchandali | ২৬ আগস্ট ২০০৭ ০৮:৪৭561969
  • -----------------------------------------
    নতুন বুলবুলভাজা : নামাবলী
    -----------------------------------------
  • kd | ২৬ আগস্ট ২০০৭ ১০:২৬561970
  • 'নামাবলী' পড়ে অনেক বছর আগের একটি ঘটনা মনে পড়লো। কলকাতা থেকে আমেরিকা ফিরছি - কাস্টম্‌স, ইমিগ্রেশন করে এগুচ্ছি, দুটি লোক এসে বললো, একবার এদিকে আসুন - একটি ঘরে নিয়ে বসতে বললো, ঘরে আর কেউ নেই। মিনিট দশ পনেরো বাদে একজন এসে জানালো ওদের কিছু জিগ্যেস করার আছে - আমি তখন বেশ worried, প্লেন মিস করবো কিনা - লোকটি উত্তর না দিয়ে চলে গ্যালো। আরও কয়েক মিনিট বাদে আর একজন এসে বললো - আপনার সঙ্গে কথা বলার জন্যে একজন আসছেন। ওনাকে প্লেন মিস করার কথা বলতে উনি বললেন, চিন্তা করবেন না। ঘন্টাখানেক বাদে সেই ভদ্রলোক এলেন, ততক্ষনে প্লেনের ছাড়ার টাইম পেরিয়ে গেছে (মানে দিল্লির ফ্লাইটও মিস)। উনি খুব apologetic - ট্র্যাফিকের জন্যে দেরী etc etc। তারপর প্রায় আধঘন্টা ধরে interview - সারা জীবনের গপ্প বলতে হলো। উনি ঘুরে ঘুরে একই প্রশ্ন, আমেরিকান পাসপোর্ট কি করে পেলেন? তারপর একটি ফোন এলো, উনি আমাকে 'খুব দু:খিত, have a nice trip' ইত্যাদি বলে ছেড়ে দিলেন। আমি তখন ক্ষেপে গিয়ে বললুম, nice?, পুরোটাই তো বারোটা বাজিয়ে দিলেন! ভদ্রলোক সঙ্গে সঙ্গেই বললেন, না না, প্লেন আমরা আটকে দিয়েছি - যান উঠে পড়ুন।

    দুটি জিনিস সেদিন জানলুম। প্লেন দেরী করে ছাড়ার আর একটা কারণ। আর কলকাতায় আমার একজন নেমসেক আছে, স্রে ফেমাস, এবং পুলিশের নজর তার ওপর আছে।
  • trq | ২৬ আগস্ট ২০০৭ ১১:০৭561971
  • :-((
    সন্দেহভাজনদের বৈশিষ্টাবলী পড়ে নির্দ্বিধায় নিজেকে সম্ভাব্য-সন্দেহভাজনের তালিকায় তুলে দিতে হল।
    ঈশানদা, তুমি আমার নাম আর ছবি সামনে রেখে এই জিনিস লিখো নাই তো?
  • ranjan roy | ২৬ আগস্ট ২০০৭ ২০:৩৯561972
  • মানবাধিকার কার জন্য(২)
    --------------------------
    গত ৬ অগস্টের আবাপ তে তাপস সিন্‌হার রিপোর্টটি বেশ গোছানো, আঁটোসাঁটো। উনি দেখিয়েছেন যে রায়পুরে ড: বিনায়কের বাড়ি থেকে যা পাওয়া গেছে তা( পুলিশের সিজার লিস্ট অনুসারে) হল Economic & Political Weekly তে ছত্তিসগড়ের নক্সাল আন্দোলন নিয়ে লেখা একটি প্রবন্ধের জেরক্স কপি,আদিবাসী এলাকায় পুলিশি অত্যাচারের ফটো নিয়ে তৈরি একটি সিডি। এবং কিছু সাহিত্য যা আদৌ নিষিদ্ধ নয়। এতেই মাননীয় হাইকোর্টের জজ সুনীল সিন্‌হা কনভিন্‌স্‌ড যে বিনায়ক হার্ডকোর নক্সাল, জামিনের অযোগ্য। আসলে ছত্তিসগড় সরকারের জনসুরক্ষা অধিনিয়ম টাডা, মকোকার চেয়ে অনেক বেশি arbitraary
    বিনায়কের কেস পড়ে প্রটেস্ট জানিয়েছেন নোম চোমস্কি, অরুন্ধতী রায়, মেধা পাটকর, বন্ধুয়া মুক্তি মোর্চার স্বামী অগ্নিবেশ। আর দিল্লি থেকে এসে প্রেস কন্‌ফারেন্স করে চিকিৎসকদের একটি সংগঠন। কিন্তু স্থানীয় মিডিয়ায় এগুলো প্রাধান্য পায় নি।
    বরং বড়সড় করে ছেপেছে রায়পুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড: হনুমন্ত যাদবের প্রবন্ধ। উনি বলছেন সরকার নাকি বস্তারের নক্সালদের করা summary trial নিয়ে indipendent research করিয়ে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যে ওরা ওদের নীতি থেকে সরে এসেছে। ওদের হাতে শাস্তি পাওয়া লোকজনের মধ্যে একটাও নাকি ধনী ব্যবসায়ী নেই। ওরা মোটাটাকা দিয়ে বেঁচে যাচ্ছে। আর মারা পড়ছে পুলিশের খোচর সন্দেহে নিরীহ আদিবাসীরা। উনি আরও বলছেন যে নক্সালরা সংবিধানকে অগ্রাহ্য করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার বিপদে পড়লে সংবিধানের দোহাই দিয়ে মানবাধিকারের কথা বলে।
    আসলে উনি বলতে চেয়েছেন যে নক্সালদের জন্য মানবাধিকার নেই। ফলে যারা ওদের জন্য মানবাধিকারের দাবি তুলবে তারা নক্সাল বা তার সমর্থক।
    এর বিপরীতে দাঁড়িয়ে সুপ্রীম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান জাস্টিস রাজেন্দ্র বাবু গত সপ্তাহে রায়পুর এসে প্রেসকে বললেন যে ছত্তিসগড়ের পুলিসের মানবাধিকারের রিপোর্ট বড়ই খারাপ। রাজ্য কমিশনের কাছে লঙ্ঘনের আড়াই হাজারের ওপর কেস আছে। আর অন্তত: পাঁচহাজারের ওপর কেস হল প্রভাবশালী লোকেদের চাপে FIR নিতে অস্বীকার করার। ওনার বক্তব্য হল পুলিসের খুনিকেও গুলি করে মারার অধিকার নেই। তাকেও শাশ্তি দিতে হবে আইনের ধারা অনুসারে, আইনানুগ পদ্ধতিতে।
    আমি বলি কি জাস্টিস রাজেন্দ্রবাবুকে পুলিসের মনোবল ভাঙ্গার রাষ্ট্রদ্রোহী চক্রান্তে সামিল হওয়ার জন্য ছত্তিস্‌গড় জনসুরক্ষা আইনে গ্রেফতার করা হোক।
  • Guruchandali | ০২ সেপ্টেম্বর ২০০৭ ১১:১৫561973
  • ----------------------------------------------
    নতুন বুলবুলভাজা: কন্যা তোর, জীবনভোর .....
    ----------------------------------------------
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৮561974
  • দময়ন্তীকে অনেক ধন্যবাদ সময়োচিত লেখাটির জন্য। প্রতিবাদের বিষয় এবং ভঙ্গী এখন অধিকাংশই অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত এবং সংগঠিত। তবু মনে হয় সবটাই আশাহীনতা নয়। তসলিমা নিজে বলেছেন এখনো এই দেশের অধিকাংশ মানুষ গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস রাখে। নারীর প্রতি পদে পদে চূড়ান্ত অবমাননার মাঝেও এই সমাজে একজন মানুষ হিসাবে তিনি ঐটুকু বিশ্বাসের জমি খুঁজে পেয়েছেন। আপাতত তাই সম্বল।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৭ ১৮:২২561975
  • ভারতীয় নাগরিকত্ব ছারা বাকি ব্যপার গুলো সমর্থন করলাম। ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে যে যে আইনগত ব্যপার গুলো লাগে সেগুলো এখনো তসলিমা পার করেন নি। তাই ওনাকে এখনো ভিসার পেছনেই ছুটতে হবে।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১২:০৬561977
  • নাগরিকত্ব নিয়ে আইনি জটিলতা থাকুক, দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া যায় না?
    এই লেখাটার খুব দরকার ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন