এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০১ জুলাই ২০১৩ ০৮:১৩608326
  • প্রাণ হাতে করে ফাইনাল ম্যাচ দেখে এলাম। মেস্কিকোর কি খ্যাও রে ভাই, স্পেন দেখলেই হুল্লাট সাপোর্ট করছে! মার খেয়ে যেতে পাত্তাম!
    ব্রাজিলের খেলায় এখনও জমাট ভাবট নেই। এক গোলে এগিয়ে থাকা অবস্থায় সর্বক্ষণ মনে হচ্ছিলো গোলটা শোধ হলেই ব্রাজিল হারবে।
    নেইমার আর ফ্রেডকে ভালো লাগছে। মার্সেলোকেও।
    আর দানিবাউরে এবার বসালে ভালো হয়।
  • + | ০১ জুলাই ২০১৩ ১০:৩০608327
  • আগেরদিনের ফ্রেডটাটা মিসকিক নয়!! পরিস্কার সিন্বোনে লেগেছে, চালিয়েছিল একদিকে, গেল আরেকদিকে। কিন্তু গোল, ব্যাস, কোনো কতা হবেনা। ফ্রেড লোকটা অদ্ভুতভাবে গোলের পজিশনে পৌঁছে যায়।

    রাইট ব্যাকে রাফায়েলকে ২৩জনের দলেই তো রাখেনি!!
  • ppn | ০১ জুলাই ২০১৩ ১০:৩৭608328
  • হ্যাঁ, ওটা মিসকিক ছিল।

    এই লোকটারও ওরম অদ্ভুত ক্ষমতা ছিল।

    http://en.wikipedia.org/wiki/Salvatore_Schillaci
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১০:৩৮608329
  • আমি ঠিক সিওর নই গান্ধী। মিস কিক হতেও পারে না-ও হতে পারে। আমার কী রকম মনে হলো চুক্কি দিয়ে ফ্লিক করলো :-)
    তাতে আর কী আসে যায়।

    নেইমার এর ডামি-টা এসিস্ট হিসেবে কাউন্ট করা উচিত।
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১০:৪৩608330
  • স্কিলাচি। ৯০ বিশ্বকাপের হিরো। বাবল গাম এর কার্ড জমিয়েছিলাম। স্কিলাচি, কারেকা, লিনেকার আর ক্লিন্সম্যান এর পাখা তখন আমি। মারাদোনা-র পরে। বেশ ছোট তখন। জার্মানি - নেড ম্যাচে কি ঝামেলা হলো!!
    ক্যামেরুন ফার্স্ট ম্যাচে হারিয়ে দিল আর্জেন্টিনাকে। গেল কো ফা তে। আর কিছু খেল দেখাচ্ছিল ভাল্দের্রামা আর হিগুইতা।
    ইটালিয়া ৯০ শিশু থেকে বালক হয়ে ওঠার পদক্ষেপ ছিল আমার কাছে। বড়দের সাথে আলোচনা করার প্রথম পারমিট। মিড সামার নাইট'স ড্রিম :-)
  • ppn | ০১ জুলাই ২০১৩ ১০:৫৫608331
  • এরা কি কাল রাতে জেগে খেলা দেখেছে? নাকি গাঁজা টেনেছে?

    তিতিকাকা তো রিপিটেডলি লিখেই গেছে, তার উপর লিখেছে থার্ড গোলটা নাকি খেলার সেশদিকে হয়েছে আর সেকন্ড হাফের শুরুতেই স্পেন পেনাল্টি পেয়েছিল!

    http://www.anandabazar.com/1sironam.html
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১০:৫৮608332
  • দেখেছি :-)
  • + | ০১ জুলাই ২০১৩ ১১:০২608333
  • খেলা দেখিনি গপ্প শুনিছি। আজ সকাল থেকে দিল গার্ডেন গার্ডেন হয়ে আছেঃ)

    কৃশানুদার পরিচিত একজনের ফেবু স্ট্যাটাস শেয়ার করলাম। ভুল হতে পারে, কিন্তু আজকের জন্য ছাড় আছে

    Dear Spanish Armada,

    Thats what happens when THE world champions and No. 1 team in FIFA ranking meets with the Big Daddy of world football. We are not sorry at all for your humiliation, torture and rape. Because it's payback time.
    we last met on Nov '99. Meanwhile U became the best team in the world without playing a single match against us (also, vs germany in '08, vs agzentina in '09). Atlast, now you can understand where you belong (in the gutter). with love and respect for Iniesta and Casillas,
    From,
    who is your Daddy???

    প্রাইজ দেওয়ার আগে মাঠে দান্তে-আলভেজের গান নাচ, বাজনা যদি কেউ মিস করে থাকে তো খুব মিস করেছেন। আলভেজকে খেলার জন্য মাঝে মাঝে খারাপ লাগলেও ওভারল একটা ক্যারেকটার। যখন ব্রাজিল গোল করে নাচতে নাচতে গাইছিল, একবার ক্যামেরায় দেখালো যে পেড্রো হাঁ করে ঐদিকে তাকিয়ে হাত দিয়ে তাল দিচ্ছেঃ)
  • + | ০১ জুলাই ২০১৩ ১১:০৩608334
  • এবিপির স্পোর্টস নিউজ বিরক্তির চরম পর্যায়ে চলে গেছে। আমি এখন এই পেজটা দেখিওনা। সময়ের স্পোর্টস নিউজ অনেক ভালো
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১১:১৭608336
  • দেখেছি স্ট্যাটাসটা গান্ধী :-) আর নাচ-গানও দেখেছি।
    কিন্তু আবাপ-র চেয়ে ভয়নক যে দুটো ট্রেইনি খেলার আগে আর ব্রেক এর সময় আসে। রিপ্লে দেখতে হয় বলে অন্য চ্যানেলে যাওয়াও যায় না। এরাই কি ওয়ার্ল্ড কাপে থাকবে?
  • ঊমেশ | ০১ জুলাই ২০১৩ ১১:৩৭608337
  • আমি প্রথমেই বলে নিই, কাল আমি খেলা দেখিনি।
    সোমবারটা আমার বেশ লম্বা দিন, দিন শুরু হয় সকাল ৬টা থেকে চলে রাত ৯টা পর্যন্ত, তাই রবিবার রাত জাগা আমার চলে না।

    সকালে হাইলাইটস দেখলাম।
    যা ভেবেছিলাম, তাই হলো, স্পেন দাড়াতে পারলো না। স্পেন যা দল, ওরা ইউরোপীয়ান দল কে এখনো বলে বলে হারাবে (শুধু জার্মানী আর ইতালি ছাড়া)। আগের দিন ইতালি দলে আমার ফেভারিট ব্যালো থাকলে কাল ব্রাজিল-ইতালি ফাইনাল হয়।

    কিন্তু স্পেনের এই দল মনে হয় না লাতিন আমেরিকার দল গুলোর সামনে দাড়াতে পারবে। পায়ে বল না পেলে স্পেন (বা বার্সা) যে কিছু-ই নয়, সেটা মরিনহো দুনিয়া কে বুঝিয়ে দিয়েছে। লাতিন আমেরিকান দল গুলো নিজের পায়ে বল রাখতে পছন্দ করে, তাই এখানে স্পেন এর খাপ খুলবে না।

    আমার যেন মনে হচ্ছে বিশ্বকাপ-১৪ তে স্পেন কে ফেভারিট ধরার কিছু নেই।
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১১:৪৪608338
  • মনে হয় স্পেন এর কাছে, বা বার্সা-র কাছে, অনেক টিম হারত স্রেফ ভয়ে। সেটা এবার যাবে। আর তারপরই দুর্দিন শুরু হবে।
    স্পেনস স্ট্র্যাটেজি চেঞ্জ না করলে বিপদ আছে। ওদের হাতে এখনো প্রচুর ভালো প্লেয়ার। ওরা এর চেয়ে ভালো ফুটবল খেলতে পারে। কিন্তু 'তিতিকাকা' থেকে বেরোতে হবে।
  • + | ০১ জুলাই ২০১৩ ১১:৪৫608339
  • এক্কেবারে উড়িয়ে দেওয়া উচিত হবেনা। খালি সেন্ট্রাল ডিফেন্স পাল্টাতে হবে স্পেনকে। র‌্যামোস রাইট ব্যাক, পিকে বাদ। নতুন দুজন স্টপার আনতে হবে। মাঝমাঠে জাভি মার্টিনেজকে ব্যবহার করতে হবে। নেগ্রেডো-লরেন্তের মত প্লেয়াররা লা লিগায় প্রচুর গোল করলেও চান্স পায়না, এটা খারাপ।
  • + | ০১ জুলাই ২০১৩ ১১:৪৬608340
  • আর এই টিমে মোরাতা-টেলো-তিয়াগো-ইস্কো এরা ছিলোনা, এরা ঢুকবে বিশ্বকাপে।
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১১:৪৯608341
  • গান্ধী, একটা প্রশ্ন। শুনলাম শাখতার এ যে ফ্রেড গ্যাছে, সে না কি এ নয়, আরেকজন?
  • + | ০১ জুলাই ২০১৩ ১১:৫১608342
  • এই হ্যাঁ তো!! আমি তো ফ্রেড নাম দেখে এই ভেবেছিলাম। ঐ ফ্রেড তো অন্য কেউ দেখছি নেটে। এই ফ্রেড খেলে মিনারিওতে (রোনাল্ডিনহোর দল, এবারের চ্যাম্পিয়ন) একটা লেখায় দেখলাম যে ফ্রেড নাকি ঘরকুনো বলে ইউরোপে খেলতে যায়নি।
  • কৃশানু | ০১ জুলাই ২০১৩ ১২:০৪608343
  • কিন্তু এই ফ্রেড (মানে যে রেগুলার খ্যালে) সে তো লিয়-তে খেলে এসেছে বোধ হয়। উইকি বলছে। সব ঘেঁটে যাচ্ছে!!
    কিন্তু আপিসের যে ছেলেটা আমায় বলল তার ওপর শ্রদ্ধা বেড়ে গ্যালো।
  • + | ০১ জুলাই ২০১৩ ১২:১০608344
  • নেটে তেমনই আছে যে লিওতে প্রচুর গোল করেও ৮৮(৪৮) মাত্র ২৫বছর বয়েসে ব্রাজিলে ব্যাক করেছে। ফ্রেঞ্চ লীগ তো কোনোদিন দেখিনি, জানিওনা। নেটে পড়া বিদ্যেঃ)

    আগের ঐ স্ট্যাটসটাতেও ভুল অছে ১০এর জার্মানী ভুলে গেছে লিখতে
  • ঊমেশ | ০১ জুলাই ২০১৩ ১২:১৯608345
  • আমিও ফ্রেড বলে একজন কে শাখতারে সাইন করার খবর দেখেছিলাম।

    একটা নতুন গুজব, সিজার নাকি আমাদের টিমে আসছে। খুব ভালো হয়। গতবছর শুধু সিজারের জন্যে QPR ওতো দিন টিকে ছিল, না হলে অনেক দিন আগেই ওদের বিদায়ের ঢাক বেজে যেতো।

    আমি যদিও দারুন কিছু ফুটবল-বোদ্ধা নয়, তবুও আমার মনে হয়, স্পেন এর এই টিকি-কাকা স্টাইলের জন্যে ওদের স্পিড টা কমে যায়, অন্য দল ঘর গোছনোর সময় পেয়ে যায়, যদি স্টাইল চেন্জ করে খেলায় গতি আনে, তাহলে অন্য কিছু হতে পারে।
  • কল্লোল | ০১ জুলাই ২০১৩ ১৩:৩৮608347
  • কাল রাত জেগে খেলাটা দেখলাম। এমনিতেই দোকানে মাসের শেষের দিন চাপ থাকে। বাড়ি ফিরেছি রাত আড়াইটায়। আর ঘুমোই নি।
    খেলা হো তো অ্যায়সা। স্পেনের পাসিং ফুটবল, যা আমাদের সময়ে বলা হতো ওয়ান টাচ। বলে একজনের এক বা দুবারের বেশী পা লাগবে না। সেটাই আজ তিকিতাকা। কিন্তু একটা জিনিস ওরা মাপতে পারেনি, ব্রাজিলের গতি। আমিও অবাক। গোটা টুর্ণামেন্টে ব্রাজিল এই গতিতে খেলেই নি। বল তাড়া করেই ব্রাজিল তিকিতাকার ম্যাজিক ফুস করে দিলো। আর হলো স্পেনের যদি আধখানা নেইমার থাকতো, তো যে কাউকে ডজন ডজন গোল দিতো। নেইমার ঊইংগার-স্ট্রাইকার বা বলা ভালো স্ট্রাইকার-উইংগার, যে উইং থেকে ভিতরে কাট করে স্ট্রাইক করে। তুলনা করছি না, অনেকটা পিকে তার মধ্যগগনে এরকম খেলতো। তবে নেইমার কোন বল প্লেয়ার নয়। পায়ের জঙ্গলে আটকে যায়। এই টিমে একটা রোনাল্ডিনিহো বা রবিনহো লাগে। খেলাটা বানাবে যে। তারপর নেইমারকে দেখো। দেখো বার্সাতেই। ফাটাবে। ব্রাজিলের আর একটা ব্যাপার ভালো লাগলো, ডাউন দ্য মিডল অ্যাটাক। উইং তো আছেই। নেইমার তো উইং থেকে কাট করে প্রচুর আক্রমণ তৈরী করছে। কিন্তু পাউলো, ফ্রেড, অস্কার এরা ডাউন দ্য মিডল ও যাচ্ছিলো দারুণ। হ্যাঁ, হল্ক। ঐ ডেঁয়ো পিমড়ের মতো পাছা নিয়ে ফুটবল হয় না।
  • aranya | ০১ জুলাই ২০১৩ ২১:১১608348
  • দূর্ভাগ্যবশতঃ শুধু ২nd হাফ দেখেছি। মোটামুটি লাগল, খুব ভাল কিছু না।
  • Tim | ০১ জুলাই ২০১৩ ২৩:২৭608349
  • না না হাল্ককে মাঠে রাখা দরকার। এ একদিন ডেনিলসন হবে। ওকে দেখে সব ঘেঁটে গিয়ে অপোনেন্ট খেলা ভুলে যাবে। ঐ বডির কাছে, হায়, শাকিরাও কেমন চিমসেমতন। শুধু একটা ভালো দেখে সাম্বা কস্টিউম চাই। ;-)
  • + | ০২ জুলাই ২০১৩ ১০:৩৫608350
  • হাল্ক ছিল বলেই কাল ভয়ে অ্যালবা উঠতে পারেনি। হাল্ক ঐ লেভেলের ভালো খেলেনি, কিন্তু ওর প্রথম গোলের পাসটা কিন্তু দারুণ ছিল। আর মঝে মঝে অপোনেন্টকে ভয় দেখানোর জন্য ওকে রেখে দিতে পারে। মাঝে মাঝে গিয়ে চমকে দিয়ে আসবেঃ)
  • h | ০২ জুলাই ২০১৩ ১০:৪০608351
  • আমিও এটা বুঝিনি, র‌্যামোস কেন পেনাল্টি নিতে এলো। আলবা বা জাভি নিতে পারতো।
  • + | ০২ জুলাই ২০১৩ ১১:০০608352
  • র‌্যামোস খুব খারাপ মারেনা, (ইউরো সেমিতে পর্তুগালের সাথে পেনাল্টীটা মনে করুন) আর জাভি অ্যালেনসো টিমে না থাকলে স্পেনের পেনাল্টী র‌্যামোসই বরাবর মারে। আমি আজ অব্দি দুবার মিস করতে দেখেছি। চ্যাম্পিয়নস লীগ সেমি আর কাল। জাভি ছাড়া এই টিমে আর কেউ ছিলোনা, যে র‌্যামোসের থেকে ভালো মারে।

    জাভির খেলা দেখে কি মনে হচ্ছে? আমার মনে হয়েছে নাম ভাঙিয়ে খেলছে, কিছুই করছেনা, মেইনলি ওর জন্যই টিকিটাকা ছড়াচ্ছে
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১১:০২608353
  • ক। জাভি হয় সেশ নয় ক্লান্ত। সেশ হলে রিটায়ার করে যাক। ওকে এমনিতেই মনে রাখব।
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৩ ১১:০৮608354
  • যাক, তাহলে আর্সেনাল ও সাইন করানোর খাতা খুললো।

    একটা বাচ্ছা ছেলে কে সাইন করিয়েছে। (২০ বছর, ফ্রান্স U20)
    বাচ্ছা ছেলে হলেও এবছরের বউনি টা তো হলো।

    মনে হচ্ছে হিগুয়ান টা হচ্ছে। জুভেন্টাস লাইন এ ছিল, কিন্তু ওরা তেভেজ কে নিয়ে নিয়েছে।
    জুলিয়াস সিজার টা হলে দারুন হয়।
    ফেলিনি টা মনে হচ্ছে না হবে।
    রুনী টা হবে ভাবা বাড়াবাড়ি।

    টিমের কিছু প্লেয়ার কে ছাড়তে শুরু করেছে, তাই মনে হচ্ছে কিছু নতুন আসবে-ই, কিন্তু কি আসবে সেটা ওয়েঙ্গার-সাহেব ছাড়া আর কেউ জানে না।
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১১:১৩608355
  • ফেলিনিটাই সবচেয়ে দরকার ছিল।
  • + | ০২ জুলাই ২০১৩ ১১:১৫608356
  • সীজারটাও দরকারি, একটা ভালো কীপার দলের স্পিরিট অনেকটা বাড়িয়ে দেয়
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১১:১৮608358
  • ঠিক ঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন