এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১১ আগস্ট ২০১৩ ১০:১৬616276
  • আমাদের ঈশেনের কান্ডো দ্যাখো। খালি গোল গোল লজিক। যেমতি "সমস্ত তাচ্ছিল্য বা বঞ্চনাকে একপাতে ফেলে দেওয়াটা ঠিক নয়। সব বঞ্চনা নয় সমান।" এগুলো কি? অ্যাঁ ? এসব তো আপ্তোবাক্য বা বাণী। "সদা সত্য কহিবে" "অন্যের জিনিস না বলিয়া লিবে না" টাইপের কথা।

    যুক্তিটা কি ? কি এগজাম্পোল ? না, ওনাদের বাহাদুর বলে তাচ্ছিল্ল্য করা হয়। এটা একটা সর্বোভারতীয় সম্বোধন অথচো লেখা হবে ইটি অবমাননাকর তায় চরোম ভাবে বাঙালীদের একচেটিয়া।

    গোর্খারা নিজেদের কে বাঙালী নিপীড়িতো মনে করে কিনা আমার জানা নেই, অসমের মতন বঙাল খেদা ওখানে ঘটে নি। এ টুকু জানি। গোর্খাল্যান্ড আলাদা রাজ্য হলে আমার কোনো খুসী নেই আবার দুঃখও নেই।

    কিন্তু এটা বরাবরই দেখে এসেছি নকুটেদের নিজেদের নিজেদের(বাঙালী, মধ্যবিত্ত, হিন্দু, ভারতীয় ইঃ) সব রকম আইডেনটিটিকে ন্যাজেগোবরে করাটা খুব আমোদের ব্যাপার। এতে করে কি গোবধে আনন্দো হয় কে জানে?
  • PM | ১১ আগস্ট ২০১৩ ১১:০৩616277
  • "আর মুক্তিযুদ্ধ শুরু হবার আগে মুজিব "স্বাধীনতা"র ডাক দেন, এও সবার জানা।" সবাই যখন জানে তাহলে তারীখটা বলেই ফেলুন প্লিজ সাস্পেন্স না বাড়িয়ে। পাকিস্থানের সাধারন নির্বাচনের জেতার পরে মুজিবের প্রধান্মন্ত্রিত্বের দাবী প্রত্যাখ্যাত হবার আগে না পরে এই ডাক দেওয়া হয়েছিলো?

    সত্তর সালের আগে আওয়ামী লীগ স্বাধীনতা দাবী করেছিলো এমন তথ্য দিতে পারলেও চলবে। তাহলে আমিও আমার ইতিহাস জ্ঞান টা ঝালিয়ে নিতে পারি। ভুল তো মানুষ মত্রের-ই হয়
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১১:০৬616278
  • গোল গোলও নয়-ডিম্বাকার!!

    "ভারতের স্বাধীনতার প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোর্খাল্যান্ডের সৃষ্টি ব্যাখ্যা কর"-২০ নম্বরের কোশ্চেন।

    বহুদিন আগে Illustrated Weekly of India-তে ইংরেজ ভারত থেকে কত ধন-সম্পদ লুঠে নিয়ে গিয়েছিল তার একটা হিসেব দিয়েছিল। সেই বিপুল সংখ্যা আমার এখন মনে নেই-কিন্তু নেটে রকমারি সংখ্যা পাওয়া যায়। একটা সংখ্যা এইরকমঃ Roughly it has been estimated as one trillion dollar money that was looted by the British rulers in that 200 years ruling, apart from some other wealth like gold, diamonds and raw materials which got transported.

    Source: http://www.indiandefence.com/forums/national-politics/9011-stolen-wealth-india-during-british-rule.html#ixzz2bdSrSQ72

    শুধু এইজন্যেই ব্রিটিশদের চলে যাওয়ার দরকার ছিল। আর স্বাধীন ভারতের উন্নতি না হওয়ার কারণ হিসেবে একদল পন্ডিত বহুদিন ধরেই "এটা সঠিক স্বাধীনতা নয়" বলে এসেছে। তাদের অবিশ্যি সকাল-সন্ধ্যে গুরুতে গাল দেওয়া হয়। সে অন্য প্রসঙ্গ।
  • Ishan | ১১ আগস্ট ২০১৩ ১১:১৬616279
  • ডিডির কথা এবার আমি বুঝি নাই। একটু ব্যাখ্যা করলে ভারি খুশ হই।

    পিএমকে। সত্তর সালের আগে আওয়ামী লীগ স্বাধীনতা দাবী করেছিল, এমন তথ্য খামোখা দেব কেন? আমি এরকম দাবী করলাম নাকি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতিসত্ত্বার আন্দোলন কিনা বলুন না। হ্যাঁ হলে কোনো তক্কোই নেই। না হলে কেন নয় বুঝিয়ে বলুন।

    পিটিকে। তাহলে বলছেন, "ভারতীয়ত্ব" একটি বৃহৎ ঢপ। সেরেফ ব্রিটেনে টাকা চলে গিয়ে উন্নয়ন হচ্ছিলনা বলে ভারতবর্ষের স্বাধীনতার দরকার ছিল। জাতি-টাতি ভাষা-টাষা সবই অশ্বডিম্বাকার কার্বাঙ্কলের পুঁজ রক্ত। তাই তো?
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১১:২৬616280
  • সেটা আমার বলার দরকার নেই। চারিদিকে তাকিয়ে দেখুন। ভারতীয়ত্ব যদি সত্যি সত্যি ডমিনেট করত বা পাবলিক যদি মেনে নিত তাহলে তেলেঙ্গনা বা গোর্খাল্যান্ড নিয়ে এত বাইট খরচা করতে হত কি?
  • Ishan | ১১ আগস্ট ২০১৩ ১১:৩০616281
  • যদি না জেনে থাকেন, তাহলে জনাই। গোর্খাল্যান্ড বা তেলেঙ্গানার আন্দোলনকারীরা সবাইই ভারতীয়ত্বকে স্বীকার করে। কাজেই আপনি "ভারতীয়ত্ব", "চৈনিকতা", "বৃটিশত্ব" -- এগুলিকে নন-এক্সিটেন্ট বৃহৎ ঢপ মনে করেন কিনা একটু বলুন। অনেক বাইট বাইট খচ্চা হল, এই এক লাইন লিখতে এত ন্যাজে গোবরে হবার কি কারণ? :)
  • Ishan | ১১ আগস্ট ২০১৩ ১১:৩২616282
  • " বিশ্বাস করি আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে গেলে তার পুঁজ-রক্ত নানান মুখ দিয়ে বেড়িয়ে আসে-তার একটির নাম জাতি-সত্বা।" -- এই থিসিসটি সম্পর্কে বিশদে জানার ইচ্ছাও ছিল। তার জন্য অবশ্য বেশ কিছু বাইট খচ্চা হবে। আমি ঘুমোতে যাব। একটু সময় করে লিখে দেবেন কিন্তু।:)
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১১:৪৯616283
  • "গোর্খাল্যান্ড বা তেলেঙ্গানার আন্দোলনকারীরা সবাইই ভারতীয়ত্বকে স্বীকার করে"-এটি একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি, বিশেষতঃ গোর্খাল্যান্ডের প্রবক্তাদের। কেননা তারা যে ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় না সেটা বেশী করে প্রমাণ করার দায়িত্ব তো তাদেরই। এটা একদিকে মদন তামাং-এর হত্যার প্ল্যান করা আর অন্যদিকে একটা লোককে মহাত্মা গান্ধী সাজিয়ে মিছিলের সামনে রাখার মত ব্যাপার আর কি!!
  • blank | ১১ আগস্ট ২০১৩ ১২:১৬616284
  • কল্লোল দা চিঙ্কির এই definition কোত্থেকে পেলে? জাতি ধর্ম নির্বিশেষে নাক চ্যাপ্টাদের চিঙ্কি আর ছোট করে চি বলা হয়। নেপালীদের বা গোর্খাদের বাহাদুর বলার যুগ বহু আগে চলে গেছে।
    উল্টোদিকে গোর্খা বা অন্য ফর্সা পাহাড়িরা বিশেষত শহুরে শিক্ষিত পাহাড়িরা (যাদের ই চি বলা হয়) তারা কালো চামড়াদের বেশ নীচু চোখে দেখে - চামড়ার জন্য। কিছু একটা নামেও ডাকে, সেটা কি আমি জানি না।
  • T | ১১ আগস্ট ২০১৩ ১২:৩৪616286
  • আমি নিশ্চিত, শ্রী ঈশান অন্য আরো অনেকের ম’ত বিশ্বের সমস্ত কারণ কার্য কলাপের মূল সূত্র হিসেবে সেই পরম হাঁসটিকেই ধরার চেষ্টায় আছেন। নচেত উনি নানান উদাহরণ পেলেই সটান জ্যামিতিবাক্স নিয়ে বসে পড়ে লিস্ট স্কোয়ার এরর মার্কা একটি স্ট্রেট লাইন ধরে উজিয়ে যাবেন কেন? যদিও উদ্দেশ্য ও তার পদ্ধতিটি মহত, সন্দেহ নেই। কিরকম এই পদ্ধতি? ধরা যাক শুনলেন, কেউ বলছে ক্রমে ক্রমে সব ছোট থেকে আরো ছোটতে ভেঙে যাবে। খাতায় দাগ দিন, আর্বিট লাইন টেনে দেখুন! কি দেখছেন! জন্মনিয়ন্ত্রণের ম’ত গোলমেলে ব্যাপারে পৌঁচচ্ছেন না কি! দুটো তো খাপ খায় না, অতএব না না, এ মোটেই সেই ল অব এভরিথিং নয়, বাদ দাও। শুনলেন, কেউ বলছে, অসাম্য বঞ্চনার একটি অন্যতম সূচীমুখ জাতিসত্ত্বার প্রকাশ, টপাত করে দাগালেন এবং তারপর দেখলেন ওমা এই থিয়োরী দিয়ে তো চীনেরা কেন চীনে এই প্রশ্নের হদিস পাওয়া যায় না! এ শিওর বোগাস! শুনলেন কেউ বলছে মধ্যপ্রদেশে হিন্দী রয়েছে অথচ উন্নতি নেই, অতএব হিন্দীর আগ্রাসনের সাথে উন্নতির কোরিলেশন তত্ত্ব সরলরৈখিক নয়, কিন্তু আপনার সরলরেখা তো অলরেডী চলে গেছে হিন্দী আগ্রাসনের সত্য-মিথ্যার হ্যাঁ না বিচারে। তা কি আর নেই, অতএব এ থিয়োরীও খাটছে না। এমন সুন্দর সরলরৈখিক ভাবে আরো যা পাওয়া যাচ্ছে তা হ’ল, গোর্খাল্যান্ডের দাবীর সাথে উন্নয়নের কি, ভারত স্বাধীন হয়েছে অথচ উন্নয়নশীল তকমা ছেড়ে তো বেরিয়ে আসে নি! এবং এইরূপ আরো নানা বিধ কিছু নন-ক্লাসিকাল নন-উত্তরাধুনিক যুক্তিপরম্পরা।

    এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাধছে ঐ ‘সব বঞ্চনা নয় সমান’ শব্দবন্ধে। এইটা কি হল! এইখানে জেনারেলাইজেশন চলল না? মূল সূত্র খোঁজার অধ্যবসায়ে এই ছেদ কেন! এইবার সব্বাই যদি ‘সব ইয়েরা নয় সমান’ বলতে আরম্ভ করে!

    আরেকটি গোল বাধছে ঐ এন্ড পোডাক্টের কথায়। আবার সেই ভুলে যাওয়া মূল সূত্রের খোঁজে ফিরে চলুন। দেখুন, পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা স্রেফ কিছু মানুষের কাছে কুক্ষিগত থাকে। হায়ার্কি রয়েছে। ঠেঙিয়ে পিটিয়ে, বাবা বাছা বলে, বুঝিয়ে সুঝিয়ে ঘুষ দিয়ে যাই করে হোক, এ জিনিস অর্জিত তো হয়েছেই। আল্টি ব্যাপার। এ চলতেই থাকবে। এবং যেখানে আপনি শেষে মেনেই নিচ্ছেন, “ভারত রাষ্ট্র, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অনুরূপ ভাষাগত ও সাংস্কৃতিক আধিপত্য তৈরি করেছে এবং করছে, খুবই শান্তিপূর্ণ উপায়ে। জিনিসটা একেবারেই কপি করা নয়। ঘরানাও একেবারে আলাদা। পদ্ধতিটি সংখ্যাগরিষ্টতার জোরে ও গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি, এবং মূলতঃ শান্তিপূর্ণ। অনেক অনেক বেশি এফেক্টিভও। ”, তাহলে নিশ্চয়ই এটা মেনে নিচ্ছেন যে এই আগ্রাসনের বীজ ঐতিহাসিক ভাবে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাঠামোর মধ্যেই রয়ে গেছে। তো, আলাদা রাজ্য হলে, ভারত থেকে বিচ্ছিন্ন না হতে চাইলে, সেই একই ভারতীয় গণতন্ত্রের রেশ তো গোর্খাল্যান্ডকেও গুবলেট করার পক্ষে যথেষ্ট! নয় কি! তার চেয়ে আলাদা রাষ্ট্র হয়ে বিশ্বকে দেখিয়ে দেওয়ার ম’ত একটি অন্যরকম তন্ত্র প্রতিষ্টা করলেই তো ভাল। সব দিক বাঁচে। ‘অন্যরকম’ই করতে হবে কেন? কারণ আলাদা দেশ হলেও তো বিপদের অন্ত নেই। স্বয়ং ভারতে পশ্চিমী সংস্কৃতির আগ্রাসন হয়ে চলেছে, পশ্চিমবঙ্গে হিন্দী আগ্রাসন চলছে। মুক্তি তো নেই, তাই না! তবুও আলাদা দেশটা মাস্ট, যা হোক কিছু করা যাবে নিজেদের ম'ত করে। এইসব নানান ইত্যাদি প্রভৃতি।

    তবে একটা ছোট্ট প্রশ্ন না করে পারছি না, 'ইনকোহেরেন্ট' যদি গালাগালি না হয় (মনে পড়ছে নিশ্চয়ই), তাহলে 'বাহাদুরই' বা তাচ্ছিল্য হতে যাবে কোন দুঃখে?
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৫:৩১616287
  • টি এর শেষের পোস্ট এ শেষের আগের প্যারাটির অর্থ যদি করি, স্টেটাস কুয়ো সর্বত্র রেখে দেওয়ার এক প্রকার আহ্বান হিসেবে তাহলে কি ভুল হবে?

    (ভাগ্যিস টি এর বয়স কাঁচা, বাংলার মুক্তি সংগ্রামের আগে এই সব আহ্বান বেরোয় নি, তাইলে, রাজাকার এর হাতে না, প্রগতিশীলের হাতেই মরতে হত ;-) ডিঃ মসকরা মাত্র।)
  • T | ১১ আগস্ট ২০১৩ ১৬:৩৮616288
  • এটা আহ্বান বা প্রস্তাবনা নয়। জেনারেলাইজেশনও তীব্র অপছন্দ। স্রেফ কিছু 'নয় কেন'র উত্তর চাইছি। লজিক্যাল তফাত রয়েছে।

    হ্যাঁ, টি এর বয়স নিতান্তই কাঁচা। আরো এগিয়ে ধরে নিন, স্রেফ থমকে আছে। আরো ধরতে পারেন যে, 'ভাম' কোনোদিন টি হবে না। এবং জেনে রাখুন, হ্যারি পটারকে যারা সাহিত্য নয় ও স্রেফ মার্কেটিং হিসেবে দেখে, সামনাসামনি সাক্ষাতে টি তাদেরকে কোতল করার ইচ্ছে পোষণ করে থাকে।
  • T | ১১ আগস্ট ২০১৩ ১৬:৪৬616289
  • ওঃ, ডিঃ হিসেবে মশকরা মাত্র লিখতে ভুলে গেছি।
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৬:৫৭616290
  • বাবা কি ভয় পেলাম, প্রায় ক্যাপ ফাটানোর পিস্তলের ন্যায় সরব হুংকার ঃ-)) তবে এই ধরণের খুনের হুমকি না দেওআই ভালো, সব সময়ে এটাকে রসিকতা হিসেবে নাও নেওয়া হতে পারে।

    গোর্খাল্যান্ডে আন্দোলন পসন্দ হয় নি, তাইলে কোথায় কোথায় স্ট্যাটাস কুয়ো রেখে দেওয়ার পক্ষে জানা যাক। দেখি লিস্ট কতটা স্পেসিফিক হয়। আমার বক্তব্য খুব সিম্পল, এই প্রশ্ন করার অধিকার আছে আমাদের, কারণ, তেলেঙ্গানা বা মহারাষ্ট্র, বা ঝাড়খন্ড বা ছত্তিসগড়, বা আসাম ভেঙে বিভিন্ন রাজ্য যা হয়েছে, তার কোনটার কি মোটিভেশন ছিল, আর তার মধ্যে কোনটা কেন টি এর কাছে সমর্থন যোগ্য নয় সেটা জেনে নেই। আশাকরি জানাতে অসুবিধে হবে না। আর আমরাও বুঝে নেবো, সেই তালিকায় দৃষ্টিভংগী কতটা ক্ষেত্র অনুযায়ী স্পেসিফিক। অনেক আবেগ হল এবার একটু তথ্য আসুক।
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৭:০৩616291
  • পিটির পোস্ট পড়ে মনে হচ্ছে, এই বিভিন্ন 'নীচু' কাজ যাঁরা করেন, সেটা তাঁদের হয় ভবিতব্য বা উদ্যোগের বা প্রতিভার অভাব। বিহার বা পূর্বাঞ্চলের অনুন্নয়নে আমার ধারণা ছিল সিপিএম এর মতে, 'কেন্দ্রীয়' একটা ভূমিকা আছে। মাশুল সমীকরণের ইতিহাস কি পিটি খ্যাল করতে পারছেন না?
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৭:১৩616292
  • তবে পিটি, মদন তামাং এর হত্যা টা র কথা ঠিক বলেছেন। বিমল গুরুং এর কারেন্ট লিডারশিপ কে ডিসক্রেডিট করার জন্য এই একটা ঘটনাই যথেষ্ট, একাধিক সরকার যে সে চেষ্টা করেন নি তা না। নিকোল তামাং কে তো কেউই ধরতে পারলো না। আরেকটা গন্ডগোল হল, যত আন্দোলন হয়, তত অবদমন বাড়ে এবং তাতে কিছুদিন পরে আবার আন্দোলন বাড়ে।

    আলাপ আলোচনায় না গিয়ে এই উত্তেজনা বাড়ানোর পদ্ধতি টি আসলে, সরকার ও আন্দোলন কারী দুদলের ই মিসপ্লেস্ড কুচ্কাওয়াজ। অকারণ ভ্যানিটি প্রদর্শন। কোন মানে হয় না।

    তবে তাতে গোর্খ্যাল্যান্ড এর আন্দোলনে অনুন্নয়ন যুক্তি ডিসক্রেডিটেড হয় না।

    অ্যাস্পিরান্ট লোকাল লিডারশিপ, এতো সব ধরণের সেপারেটিস্ট আন্দোলনেই আছে, তবে তাতে তো আর অবদমনের চালু ঘটনাপ্রবাহ বন্ধ হয়্না। তবে পিটি এই আন্দোলনের ভারতীয়ত্ত্ব নিয়ে কটাক্ষ করছেন। বিদেশী শক্তির হাত ইত্যাদি কিছু বলছেন নাকি? মানে গোয়েন্দা বিভাগ তো বলেই থাকে, আপনি যদি এই মারাত্মক অভিযোগ আনেন, যদি এনে থাকেন, তাইলে এভিডেন্স কি দিচ্ছেন?
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১৭:৩৪616293
  • "পিটির পোস্ট পড়ে মনে হচ্ছে, এই বিভিন্ন 'নীচু' কাজ যাঁরা করেন, সেটা তাঁদের হয় ভবিতব্য বা উদ্যোগের বা প্রতিভার অভাব।"

    এটা আপনার ভাবনা। আমি জানতে চেয়েছিলাম যে বিহার রাজ্যটির বয়স প্রায় ৭০ বছরেরও বেশী হওয়ার পরেও সেই রাজ্যের উন্নতি হয়নি কেন? কেনই বা উড়িষ্যার অবস্থাও ভাল হয়নি? প্রসঙ্গতঃ এই রাজ্য দুটোর কোথাও-ই বামেদের বিশেষ কোন শক্তি ছিল না। তাই বলা যাবে না যে জঙ্গী অন্দোলন করে কারখানা তুলে দেওয়া হয়েছে। এসবের উত্তর অবিশ্যি এখনও কেউ দেয়নি .......

    "বিহার বা পূর্বাঞ্চলের অনুন্নয়নে আমার ধারণা ছিল সিপিএম এর মতে, 'কেন্দ্রীয়' একটা ভূমিকা আছে। মাশুল সমীকরণের ইতিহাস কি পিটি খ্যাল করতে পারছেন না?"

    ....... তবে, এই প্রথম জাতিতত্বের বাইরে কিছু শুনে মন আমার আনন্দে ভরে গেল। "মাশুল সমীকরণ" নিয়ে ভোটের আগের দুবছর অনেক ঠাট্টা-বিদ্রুপ শুনেছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে জাতিতত্ব দিয়ে আলাদা হওয়া যায় কিন্তু আর্থিক অসাম্য দূর করা যায় না?

    "পিটি এই আন্দোলনের ভারতীয়ত্ত্ব নিয়ে কটাক্ষ করছেন"

    আমি কিছু করার আগেই বি-গুর "মায়ের মত" মমতা ব্যানার্জি নেপাল থেকে টাকা-অস্ত্র আসছে বলে দিয়েছেন। এটা আমার বিশ্বাস-অবিশ্বাসের ক্ষমতার বাইরে, কিন্তু যত সীমান্তবর্তী রাজ্য তত তার ভারতীয়ত্ব প্রমাণ করার দায় বেশী।
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৭:৫৫616294
  • পিটি ভুল করছেন, আপনার বিরুদ্ধে যে কথা বলবে, সেই তৃণমূল বা বিমল গুরুং এর সমর্থক নাও হতে পারে।

    তবে তীব্র আপত্তি জানাচ্ছি, ইন ফ্যাক্ট এটা কে প্রায় খুনের হুমকী হিসেবে দেখছি, এবং প্রায় নরেন্দ্র মোদীর সম্পর্কে যা রেগে গেছি, প্রায় ততটাই আপনার উপরে রেগে যাচ্ছি মাইরি পিটি দা, ঐ কথাটা শুনে, যে যত বর্ডারের কাছে, তার ভারতীয়ত্ত্ব প্রমাণের দায় সবচেয়ে বেশি। তাইলে আমাকে আপনাকে প্রমাণ করি আমরা দুজন কেউ বাংলাদেশী নই বা বাংলাদেশী জামাতী নই। এটাই তো শিবসেনা করাচ্ছে, হান্নান দা এর বিরুদ্ধে আন্দোলন করে করে হেজে গেলেন।

    এটা কোন কথা হল গুরু? নাকি আপনার বক্তব্য, বর্ডারের মুসলমান দের দায়িত্ত্ব আরেকটু বেশি, কারণ তারা একে বর্ডার তায় মুসলমান?

    আরেকটা কথা পরিষ্কার করে বলি, আমি জাতি ইত্যাদি র ভিত্তিতে রেসিস্টান্স অর্গানাইজ যারা করে তাদের কে খুব ই সন্দেহের চোখে দেখি, চা বাগানের ইউনিয়ন জাতি ভিত্তিক হওয়ার বিপক্ষে আমি একাধিক বার বলেছি, কিন্তু উন্নয়নের, অপরচুনিটির প্রান্তিকতা, প্রাদেশীকতা এর বাস্তবতা টা আপনার ক্ষমতার বাইরে থাকলেও আপনি মানছেন তো পিটি দা মাইরি?
  • T | ১১ আগস্ট ২০১৩ ১৮:১০616295
  • @h,
    কাঁচা বয়স, বা ঘুরিয়ে বালখিল্য বলে দেগে দেওয়ার পরও ফের কোনটার কি কারণ, ও সেই বিষয়ে আমার 'অবস্থান' জানতে চাওয়ার মধ্যে আপনার মহানুভবতার মালুম পেয়ে পুলকিত না বোধ করে পারছি না। কিন্তু, আমার যুক্তিতে ফাঁক রয়েছে 'দেখানো'র পর ফের আবার গুরুত্বই বা দিচ্ছেন কেন তাও ভেবে এক্টু অবাকই হচ্ছি। অবশ্য এই অবস্থান জানতে চাওয়ার, বা শিবির বিভাজন, বা কোনদিকে সমর্থন সম্পর্কিত প্রশ্নটি আসবেই জানতাম।

    যা হোক, তবে শুনেই নিন। তেলেঙ্গানা/মহারাষ্ট্র/অসম/ঝাড়খন্ড/ছত্তিশগড়/আটলান্টিস ইত্যাদির ক্ষেত্রে যা হয়েছে সেই বৃহৎ ইতিহাস চুলচেরা বিশ্লেষণ করার ম'ত সময় আমার কাছে স্রেফ নেই, (কোনোকালে ছিলও না), ফলে কোনটার কি মোটিভেশন ছিল সেই বিষয়ে কোনো মতামত দিতে আপাতত পারব না। এবং আমি স্রেফ উইকি বা ১৯৬৩ সালের ২২ শে নভেম্বর দুপুর দুটোর সময়, শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী মশায় কি বলেছিলেন তার উপর ভরসা করে থাকি না। এখন এইক্ষেত্রে, মানে, স্রেফ গোর্খাল্যান্ড ইস্যুতে আমি আমার তাৎক্ষণিক মনে হওয়া কিছু প্রশ্ন রেখেছিলাম। যেমন, ওঁরা আলাদা রাষ্ট্র ইত্যাদি চাইছেন না কেন? টই ধরে পিছিয়ে গেলেই দেখতে পাবেন। এবং এই ঘটনা রিকার্সিভ এরিয়া ডিভিশন কে কেন ট্রিগার করবে না সেই বিষয়ে ঈশানবাবুর সাথে কিছু বাদানুবাদ চালিয়েছি। খুব সম্ভবতঃ কিছু যুক্তিও দিয়েছি, যদিও তা এক দুই তিন চার ইত্যাদি পয়েন্ট করে নয়, তবুও 'আবেগ' থরথর আলাপ আলোচনা চালিয়েছি বলে তো মনে পড়ছে না।

    এরপর আমার কিছু বক্তব্য আছে। চাট্টী অদ্ভুতুড়ে সিম্বল নিয়ে নাড়াচাড়া বা হিমশিম খেয়ে আমার দিন কাটে। কিন্তু সেইসব থেকে অর্জিত বাহারি তথ্যের ভিত্তিগুলো কোনো ভাবেই অদ্ভুতুড়ে মনে হয় না। ফলতঃ, চারপাশের সামাজিক যাবতীয় ঘটনাপ্রবাহের অন্যরকম অ্যাঙ্গেল মনে আসে, অন্যরকম ভিত্তি খানিকটা নেশার তাগিদেই গড়ে ওঠে। এইবার খুব স্বাভাবিক ভাবেই, এইসমস্ত বক্তব্যের পিছনে সাপোর্টিং হাজার রকম ঐতিহাসিক তথ্য, আর্থ সামাজিক পটভূমি বিশ্লেষণ এইসব পাবেন না। প্রচুর ইতিহাসবেত্তার নামের ছড়াছড়িও পাবেন না। কারণ, অত পড়াশোনাও নেই। বদলে অতি উৎসাহী কিছু চটজলদি গানিতিক কো রিলেশন পেলেও পেতে পারেন। কারণ বয়সটা কাঁচা, নতুন শেখার আগ্রহে শিখে ফেলি, এদিকে সমাজ আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ফলে অ্যাপ্লিকেশন করার তাগিদেই মাঝে ঘটে শ্রেনীসত্ত্বার প্রকাশ ঘটে। তো, এই অন্যরকম দেখা, বা প্রান্তিক 'দেখা'কে স্রেফ কাঁচা বয়স বলে দেগে দিলে, কোনো প্রান্তিক জনগোষ্টীর জন্য আপনাদের লড়াইকে লোকে একটু অন্য চোখেই দেখবে বলে মনে হয়।
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১৮:১১616297
  • এই রে আপনি এত রাগলেন কেন?

    আমার লেখার কোন অংশ থেকে মনে হল যে আমার বিরুদ্ধে যে কথা বলবে, "সেই তৃণমূল বা বিমল গুরুং এর সমর্থক" এমন কথা বললাম?

    "ভারতীয়ত্ব প্রমাণ করার দায় বেশী"-আমার কাছে নয়, কেন্দ্র কিংবা রাজ্যের কাছে। কেননা জানা কথাই যে eventually ঐ চালটাই চালা হবে এবং মমতা চেলেও দিয়েছেন।

    এর মধ্যে মুসলমান কোথা থেকে এল-আমিতো কিছু বলিনি। তবে সীমান্তবর্তী রাজ্যকে সন্দেহের চোখে দেখে কেন্দ্র-এ আর নতুন কথা কি বললাম? সেই কারণেই না দীর্ঘদিন পবতে ইলেক্ট্রনিক সেকটর করতে দেয় নি।

    আর ভাই, অনেক কিছুই তো আমার ক্ষমতার (বোঝা অর্থে?) বাইরে সেটা আজ সকালেই লিখিতভাবে স্বীকার করেছি-কিন্তু সেগুলো আপনার ক্ষমতার মধ্যে হলে রেগে না গিয়ে একটু বুঝিয়ে দিন।
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৮:৩৭616299
  • হ্যাঁ এইটেই সন্দেহ হচ্ছিল, আমাদের দেশে আদৌ স্টেট ফর্মেশন এর ইতিহাস বা লিগাল প্রিসিডেন্স আপনার আদৌ জানা নেই বা জানার সময় হয় নি বা আগ্রহ পান নি। সেই জন্যেই অন্যান্য রূপকল্পে জোর টা বেশি পড়ছে। বক্তব্যে সারবত্তা কম পড়লে এরকম হয়ে থাকে। তাতে অসুবিধে নেই। এটা নতুন কিসু না।

    প্রসংগত তিন চারটে কথা জানিয়ে রাখি।

    এক- আপনার বক্তব্য যদি হত, কংগ্রেস, শাসক দল কংগ্রেস (তৃণমূল তার সৃষ্ট একটি ফ্র্যাংকেন্স্টাইন মাত্র), নিজের স্থানীয় গুরুত্ত্ব কে টিঁকিয়ে রাখার জন্য ছাড়া ইতিহাসে আর কোন কারণে কোনদিন স্টেট ফর্মেশন এর দাবী মানে নি, অতএব যদি এটা মানাও হয়, ঠিক বেঠিক বাদ্দিন, সেটা বড় দলের সুবিধার্থে মানা বা না মানা হবে, তাইলে সত্য কথন হত।
    দুই - গোর্খারা স্রেফ প্রিসিডেন্স দেখিয়ে রাজ্য চাইছে। এবং শুধু তাই না, সত্যি ই বিচিত্র ভাবে, রফা চুক্তি সই করার পরেই তেলেংগানা কে সামনে রেখে, সেটার পুনরাবৃত্তি করছে। অতএব প্রিসিডেন্সে একটু আধটু দখল না থাকলে, শুধুই বৈজ্ঞাণিক রূপকল্প দিয়ে তাদের যুক্তি খন্ডানো মুশকিল।
    তিন - ভারতে আলাদা রাজ্য না, রাষ্ট্র রাষ্ট্র চাইছে এরকম সংগঠন এর অভাব নেই। বেশীদূর ইতিহাসে দেখতে হবে না, তো তাদের কোন কোন ক্ষেত্রে আপনার কি কি বক্তব্য আছে জানতে পেলে আমাদের আলোচনা চালাতে সুবিধে হত। কারণ আমরা দেখতাম, আপনার স্পেসিফিসিটির দাবী, খুব ই সংগত দাবী, কতটা সত্যি ই স্পেসিফিক। বৈজ্ঞানিক সিদ্ধান্ত তো নিরীক্ষাভিত্তিক হওয়া জরুরী !!
    চার - এই 'অন্যরকম' দেখার দাবী খুব ই হাস্যকর। কারণ বৈজ্ঞানিক যুক্তি ইত্যাদি ভালো কথা, কিন্তু প্রান্তিকতার বাস্তব স্বীকার না করার ছলনা হিসেবে ব্যবহৃত মাত্র। অতএব, বিশেষ অন্যরকম কিসু না।
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০১৩ ১৮:৩৭616298
  • ["Name: Ishan

    IP Address : 60.82.180.165 (*) Date:11 Aug 2013 -- 01:17 AM

    দ্যাখেন, বাংলাদেশের ভাষা আন্দোলন বা জাতিসত্ত্বার আন্দোলন আমার প্রতিষ্ঠা করার অপেক্ষা রাখেনা। এইসব আজাইরা তক্কেরও কোনো মানে নেই। ভাষা আন্দোলন সেই ৫২ সালের। আর মুক্তিযুদ্ধ শুরু হবার আগে মুজিব "স্বাধীনতা"র ডাক দেন, এও সবার জানা।

    আপনি যে ছয় পয়েন্ট দিয়েছেন, সেটা মুজিবকে প্রধানমন্ত্রী হতে না দেবার পরের দাবী। ওটা মেনে নিলে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, এবং বাকি দাবীদাওয়াগুলো এমনিই মিটত। ওতে করে একটি ফেডারেশন তৈরি হত। ওই পয়্নেটগুলিতে "ফেডারেশন অফ পাকিস্তান" শব্দবন্ধটি খেয়াল করবেন। ওটি যুক্তরাষ্ট্রীয় কঠামোর দাবী, যে কথা এখানে গোড়া থেকেই বলে আসছি।

    কিন্তু এ তো আর পারিনা। বাংলাদেশ স্রেফ উন্নয়নের অভাবে তৈরি হয়েছে -- এইরকম একটা দাবী স্বচক্ষে পড়ব, এবং সেই দাবীকেও খন্ডানোর জন্য তক্কাতে হবে ভাবিনি। ও বিপ্লব রহমান, ও কুলদাবাবু, এখানে একটু দ্যাখা দেন। আমাকে উদ্ধার করুন।"]

    আপনার বক্তব্য ঠিকই আছে। খুবই যৌক্তিক কথা। তবে উদ্ধারে আমি কেউ নই। নিতান্তই তথ্যজীবী, পর্যবেক্ষক মাত্র। দেখুন, মুজিবভক্ত কুলদাবাবু উদ্ধারে এগিয়ে আসেন কি না! :পি
  • cm | ১১ আগস্ট ২০১৩ ১৮:৪৯616300
  • হুঁ কালো নিয়েই খেলা ভাল? আমি দাবার কথা বলছিলাম।
  • PT | ১১ আগস্ট ২০১৩ ১৮:৫৬616301
  • "বক্তব্যে সারবত্তা কম পড়লে এরকম হয়ে থাকে"

    এইত আরেকজন পন্ডিতম্মন্যের আবির্ভাব হয়েছে। তবে এক থেকে চার পয়েনের বাংলা অনুবাদ পেলে আলোচনা চালাতে সুবিধে হত।
  • T | ১১ আগস্ট ২০১৩ ২০:২৮616302
  • @h,
    নাহ্‌, লিখতেই হচ্ছে।
    -- "হ্যাঁ এইটেই সন্দেহ হচ্ছিল, আমাদের দেশে আদৌ স্টেট ফর্মেশন এর ইতিহাস বা লিগাল প্রিসিডেন্স আপনার আদৌ জানা নেই বা জানার সময় হয় নি বা আগ্রহ পান নি। সেই জন্যেই অন্যান্য রূপকল্পে জোর টা বেশি পড়ছে। বক্তব্যে সারবত্তা কম পড়লে এরকম হয়ে থাকে। তাতে অসুবিধে নেই। এটা নতুন কিসু না।" -- আপনি লিখেছেন, কোট করলাম। হ্যাঁ, স্রেফ ভাসা ভাসা জানি। অন্যত্র স্বীকারও করেছি। পেশাদার মতামত দেনেওয়ালাও নই। কিন্তু "সেইজন্যই, অন্যান্য 'রূপকল্পে' জোর টা বেশি পড়ছে" বলতে কি বোঝাতে চাইলেন স্যার! মেকাপ দিচ্ছি ? একটি ট্রু লি জিনিয়াস বক্তব্য রাখতেই হবে বলে! মানে ঈশানবাবু কথিত সেই পিয়ার প্রেশার, যা কিনা ভাষা ছাড়িয়ে বক্তব্যের ক্ষেত্রেও থাবা দিচ্ছে? তো, তাহলে উত্তর হ'ল, 'রাখুন মশাই'। এবং এর মানে যা বোঝার বুঝে নিন। আর বক্তব্যে 'সারবত্তা' কম, সেইটে আপনি আমার সম্পূর্ণ বক্তব্য পড়ে দেখে বলছেন তো! না না, আর কিছু নয়, ওই সবুজ পতাকা, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফ ইত্যাদি সম্পর্কিত বক্তব্যকে চটজলদি চোখ বোলানর ম'ত করে পড়ে, ভুল বোঝার ন্যায়, একটি হাস্যকৌতুক হয়ে গেল কিনা জানতে চাইছি। এবং আপনার অসুবিধে নেই জেনে খুশিই হচ্ছি কারণ স্যার, আমারও না, কিস্যু অসুবিধে নেই।

    প্রান্তিকতার 'বাস্তব'কে কে অস্বীকার করেছে! এইটে লেখার পরই মালুম হচ্ছে, বাস্তব বলতে আবার কি বোঝালেন কে জানে। এরপর যদি উত্তর আসে, সেই অমুক খ্রীষ্টাব্দে পন্ডিত জম্বুস্বামী আইয়ার এভারেস্টের চূড়োয় দাঁড়িয়ে বাস্তব নিয়ে যা বলেছিলেন, আমার মতে তাইই বাস্তব, তবে সেই হিমালয় সদৃশ জ্ঞানের মোকাবিলা কিভাবে করব কে জানে। তবে সিম্পল নীচের দিকে যদি তাকান, তো দেখবেন এই 'বাস্তব' কে মোটেই অস্বীকার করি নি। বরং এই প্রান্তিকতার অবলুপ্তি বা আপাত ঠান্ডাকরণ (যেভাবেই দেখুন না কেন) হিসেবে যে চুক্তি খাড়া করা হয়েছে, তা মেনে চললে যে সুরাহার পথ ছিল তাইই বলতে চেয়েছি। অন্ততঃ সেই পথে অ্যাডভেঞ্চার চালানোই যেত। এবং এইটের সপক্ষেই যে কিছু আলফা বিটা জাতীয় জিনিস অন্তরালে ঘোরাঘুরি করে, (যদিও এলিমেন্টারী ফর্মে) সেইটের হদিসই দিয়েছি। আরো জেনে রাখুন, এটি ঐ গ্যালাপাগোস গিয়ে গিরগিটি নিরীক্ষণ করে ডারউইন সাহেবের নতুন থিয়োরী সৃষ্টি করার ন্যায় নয়, মূল কিছু অ্যাক্সিওমস থেকে ডিরাইভড কিছু রিলেশনস এর নিজস্ব খেলা। এর ফল ভ্যালিডেটের জন্য কিছু নিরীক্ষার দরকার নেই। যদিও সঙ্গতঃ উদাহরণ আমি আমার আগের কিছু পোস্টে দিয়েছি। বুঝলেন কি না কে জানে!

    কেন সুরাহার পথ ছিল? দেখুন তিনটেই তো মাত্র প্রব্যাবল কজ। এক, এই গোর্খাল্যান্ড জনিত আন্দোলনে উন্নয়নই একমাত্র ইস্যু, দুই, উন্নয়ন অন্যতম ইস্যু, বা তিন, উন্নয়ন কোনো ইস্যুই নয়। এই তিনটের একটা নিশ্চয়ই আসল। আমার মনে হয়েছিল, প্রথম দুটোর কোন একটা যদি ঘটে থাকে তাহলে জিটি এর মাধ্যমে কিছু দাবী পূরণ নিশ্চয়ই সম্ভব। তিন নম্বরটি ঘটে থাকলে, সেই আলাদা জাতিসত্ত্বার দাবীটির একটি ম্যাক্সিমাম কেন রয়েছে তার ব্যাখ্যা কারো কাছ থেকে পেলাম না। এই ম্যাক্সিমাম ও মিনিমাম কেন সঙ্গত কারণে থাকবে, কেন এই ম্যাক্স ও মিন জাতিসত্ত্বার একটি 'স্বাভাবিক' বহিঃপ্রকাশ, এই সব পরিষ্কার করে জানতে চাই। আমি কি জানি বা না জানি, বুঝি বা না বুঝি, সারবত্তা সমেত বাক্য বলছি কি বলছি না, এসব ছোটোখাটো বিষয় বাদে, হাওয়ায় ভেসে আসা কোনো কথা হিসেবেই এটাকে ধরুণ না।

    তারপর ধরুন, ঈশানবাবু বলেছেন কেন্দ্রীয় আগ্রাসনের কথা। তো সেই কেন্দ্রীয় আগ্রাসন কেন আলাদা রাজ্য হলে ঠেকানো যাবে, আলাদা দেশ হ'লে নয়, তার ব্যাখ্যাই বা কী পেলাম! উল্টে আপনি হাজির হচ্ছেন, 'তাহলে কি স্ট্যটাস কুয়ো রাখতে হবে' এই উমদা কৌতুক নিয়ে। যেন, আলাদা রাজ্য মারফত কেন্দ্রীয় আগ্রাসন পরাহত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করার একমাত্র উল্টো অবস্থান হ'ল কিচ্ছুটি না করার ফরমান। সাথে ফাউ হিসেবে, এই সংক্রান্ত একধরণের রাজাকার প্রগতিশীল ইত্যাদি মার্কা আধসেদ্ধ স্মাইলি। এটা কি ধরণের 'সারবত্তা' সমেত যুক্তি স্যার? জিটিএ চুক্তির পুনর্গঠন, বা জিটিএ চুক্তির বদলে অন্য চুক্তি, বা আরো বেশী করে গুরুঙের কিছু দাবীদাওয়া মেনে নেওয়া এসবই অন্য দিকে ছিল যে! এবং স্যার, এই উল্টো ব্যাখ্যাটি (মানে আলাদা দেশ ইত্যাদি...) জানতে চাওয়ার জন্য কিছু গাঁটের কড়ি খরচ মাফিক অন্যান্য সওয়াল কি করতেই হবে! ফ্রী তে পাওয়া যাবে না!

    এরপর আপনি লিখেছেন, "এই 'অন্যরকম' দেখার দাবী খুব ই হাস্যকর। কারণ বৈজ্ঞানিক যুক্তি ইত্যাদি ভালো কথা, কিন্তু প্রান্তিকতার বাস্তব স্বীকার না করার ছলনা হিসেবে ব্যবহৃত মাত্র। অতএব, বিশেষ অন্যরকম কিসু না।" এটা কি বলতে চাইলেন স্যার? হপ্তা ধরে বৈজ্ঞানিক ভাবে কে আবার ওরা প্রান্তিক নয় প্রমাণ করেছে না ছলনা ইত্যাদি করেছে। যদিও বাক্যটি খুবই চমকপ্রদ, কিন্তু আজ তো শুক্রবারও নয় যে অন্য কিছু সন্দেহ করব, তাহলে এই বাংলা লাইনের মানেটা কি রে বাবা! কোথায় আবার এমনটা বলে বসলুম।

    এইসব কিছু দাবী রইল। তবে আপনাদের ইতিহাস ঋদ্ধ রাডারে এইসব যে সারবত্তাহীন ভাবে ধরা পড়বে তাতে সন্দেহ নেই। তাই জবাব আশা করি না।
  • cm | ১১ আগস্ট ২০১৩ ২০:৩২616303
  • প্রিসিডেন্সে দখল না থাকলেও গোর্খাদের বক্তব্য খন্ডানো যাবেনা কেন তাও বোঝা গেলনা। আমি যা বুঝি প্রিসিডেন্স তত্ত্বের সার হইল যদি x=y হয় তবে f(x)=f(y) হইবে। এখন প্রশ্ন এই ক্ষেত্রে কি x=y? এখন খালি এই ক্ষেত্রে নয় সাধারণত x=y দুর্লভ ঘটনা এবং এটিও ব্যতিক্রম নয়, একটি সহজ যুক্তি একটি সীমান্তবর্তী রাজ্য অন্যটি নয় অতএব x≠y।
  • h | ১১ আগস্ট ২০১৩ ২০:৫৩616304
  • পিটি -ঃ-))কি করব বলুন, যে রকম শ্রদ্ধা ও খুনের হুমকি ইত্যাদি পাচ্ছি, তাতে একটু আধটু ফেরত না দিয়ে পারছি না।

    আমি বললেই আপনাকে সেটা পড়তে হবে কোন বাধ্য বাধকতা নেই, অতএব বাংলা অনুবাদ যদি সত্যি প্রয়োজন হয়, নিজেকেই করে নিতে হবে। পড়তায় না পোসালে পড়বে না। না পড়ে গাল দিতেই পারেন, তাইলে আর কি বলবো, কিছু ফেরত পাবেন ঃ-))

    তবে স্টেট ফর্মেশন বিতর্কে 'অন্যরকম' কন্ট্রিবিউশন করার দাবী নিয়ে, স্টেট ফর্মেশন ইতিহাস জানার প্রয়োজন নেই ইত্যাদি লোকে যখন একই সংগে বলবেন, তখন তার উত্তর দেওয়ার জন্য পান্ডিত্যের দরকার পড়ে না। অল্প স্বল্প খবর রাখলেই চলে।

    কিছুটা কথা চালাচালির পরে, দেখি টি অন্যরকম সত্যি ই কিছু লিখেছেন কিনা। সেরকম কিসু পেলে, মেনে নিতে অসুবিধে হবে না।
  • aka | ১১ আগস্ট ২০১৩ ২১:০১616305
  • একটা ছোট প্রশ্ন করি গোর্খাল্যান্ড কেন চাই? জাতিসত্ত্বা না উন্নয়নের প্রশ্ন? এতটা পড়ার পরেও ঠিক বুইতে পারলাম না। একবার মনে হল উন্নয়নের জন্য, অন্যবার মনে হল পাহাড়ের লোকেদের বাহাদুর বলি বলে তারা অলাদা হতে চাইছে। আবার মনে হল না না আসলে গোর্খারা তাদের জাতিসত্ত্বার জন্য আলাদা রাজ্য চাইছেন। বুইতে পারলে দু পয়সা দিই। কার কতটা ইতিহাস জানা আছে, কে কতটা ভুগোল মনে রেখেছে এসব অহেতুক প্রশ্ন ও উত্তরে গুলিয়ে যাচ্ছে।
  • h | ১১ আগস্ট ২০১৩ ২১:০৩616306
  • "তো, এই অন্যরকম দেখা, বা প্রান্তিক 'দেখা'কে স্রেফ কাঁচা বয়স বলে দেগে দিলে, কোনো প্রান্তিক জনগোষ্টীর জন্য আপনাদের লড়াইকে লোকে একটু অন্য চোখেই দেখবে বলে মনে হয়।"

    এটা কোটেশন। টি নামের কারো, IP Address : 24.139.128.15 (*) Date:11 Aug 2013 -- 06:10 PM

    এটা যদি যে টি এর সংগে আমি তর্ক করছি, তাঁর না হয় আমি লজ্জিত। যদি হয়, তাহলে, আই থিংক আই ক্যান রেস্ট মাই কেস।
  • T | ১১ আগস্ট ২০১৩ ২১:০৬616308
  • হ্যাঁ আমিই বলেছি। না বুঝলে আমারো কিছু করার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন