এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ১২:২৫640998
  • এঁরা সবাই কিন্তু মেধাদের NAPMএর মধ্যেই আছেন।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:২৭640999
  • "বসান না নতুন হাইড্রো পাওয়ার? বা কোল/গ্যাস ফেড পাওয়ার প্ল্যান্ট। ঝাঁকে ঝাঁকে ব্যাগড়ারা এসে পরবেন। তবে সাউদ ইন্ডিয়ায় বিশেষ কল্কি পান্না এঁয়ারা।"

    dd কে সমর্থন করলাম। কোয়েম্বাতুরে প্রচুর ব্যব্সায়ী আগের বছর অবধি ঝাড় খেয়েছে আর আম্মা-আন্না দুজনকেই গাল দিয়েছে। মুশকিল হলো, তামিল ব্যাটারা পলিটিক্স বেশী বোঝেনা, কিন্তু ডেভেলপমেন্ট বোঝে। আম্মা কিছু না করলে আম্মার গদি উল্টে দিতে তৈরী হচ্ছিল। আম্মা যখন ডিগবাজি খেয়ে পুলিশ পাঠাল, তখন প্রচুর প্রচুর তামিল আম্মাকেই সাপোর্ট করেছিল।
  • dd | ০৫ জুলাই ২০১৪ ১২:৩০641000
  • সেদিন টিভিতে দ্যাখলাম। গুজরাতে কোথায় জানি একটা নতুন পোর্ট হবার কথা উঠেছে। অম্নি এক ব্যাগড়া বাবু হাজির। সেই উষ্কোখুষ্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি। কাঁধে ঝোলা।

    চোখ কপালে তুলে উনি কন " বলেন ক্ষি মসাই? হেথায় পোর্ট বানাইবেন? জানেন, এর মাত্রো দু কিলো মিটার দূরেই একটি পক্ষী নিবাস আসে। তাতে সাড়ে তেরো রকমের পাখী আসে? তাদের অসুবিদে হবে না?'
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:৩৪641001
  • এই যাঃ ওটা dd না, ek chhennaaibaaseer aatmakathaa হবে। ভাগ্যিস ব্যাগড়াপন্থী PUCLকে পাই বলে ফেলিনি!

    চেন্নাইবাসী চেন্নাইতে কোথায় থাকতেন? আমি এখনো থাকি, চেটপেটে।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:৪৫641002
  • dd কি মুন্দ্রায় আদানি পোর্টের JVর কথা বললেন? ও ঠিক সময়ে হয়েও যাবে। ওদিকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা আর হলদিয়া পোর্ট নিয়ে সবার পেন্টুল হলুদ :D
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১২:৪৭641003
  • 'ভাবছেন ব্যাগড়াবাবুরা নেহাৎ রিস্কি বলেই শুধু নতুন পরিষ্কার বিদ্যুতেরই বিরোধী? মোটেই নয় স্যার। কোথাও কোনো রকম বড়ো প্রজেক্ট হলেই ওনারা উড়ে আসেন।'

    ১০০০ মেগাওয়াটের নিউক পাওয়ারে ব্যাগড়া দেনেওয়ালারা তামিলনাড়ুর এই ৮০০০ মেগাওয়াটের রিনিউবেল এনার্জি প্রোজেক্টের কোনগুলোতে ব্যাগড়া দিয়েছিলেন বা দিচ্ছেন, দিয়ে লাইমালাইটে আসছেন বা বিদেশীদের পয়সা পাচ্চেন, সেটাও নিশ্চয় চেন্নাইবাসীরা ভাল জানেন ও সবাইকে জানাতে পারবেন।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১২:৫৩641004
  • আর কুদানকুলমের এই এই ১০০০ মেগাওয়াট দিয়েই যদি চেন্নাইবাসীদের সমধান হয়ে যায়, তখন আগামী কয়েক বছরের মধ্যে আরো হাজার হাজার মেগা ওয়াট বিদ্যুত সৌর ও হাওয়া থেকে আসবে (সরকারি হিসেব অনুযায়ী), তখন আর এই নিউক এর দরকার থাকবেনা বলছেন ? ঃ)

    আর হ্যাঁ, জুন থেকে পাওয়ার সিচুয়েশন ভালো হওয়া নিয়ে তামিলনাড়ু সরকার যে এই বিবৃতিটি দিয়ে রেখেছেন ! ঃ)
    The Tamil Nadu Government announced that from June 1 power cut will be withdrawn, mainly owing to the beginning of wind season, and removal of restrictions and control on wind power evacuation and withdrawal of all load shedding.

    ঃ)
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:৫৭641005
  • আগের বছর চেন্নাই সিটি সেন্টারে সোলার পাওয়ার নিয়ে একটা এক্সিবিশনে গেছিলাম। সেখানে অনেক স্টল ওনারদের সাথে কথা বলে মনে হয়েছিল, আর বছর দুয়েকের মধ্যে ঘরে ঘরে সোলার প্যানেল ইনস্টল করা হয়তো সম্ভব হবে। পচিশ থেকে পন্চাশ হাজার ইনিশিয়াল কস্ট, আর এসি বা মাইক্রোর মতো হাই পাওয়ার অ্যাপ্লায়েন্স বাদ দিয়ে ঘরের আলো, পাখা ইত্যাদি চলবে। কিছুদিন ধরে বর্গ বলে একটা কোম্পানির অ্যাডও দেখছি। দেখা যাক আগামী দুবছরে কি হয়।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১৩:০২641006
  • ব্যাগড়াপন্থী, আসলে আপনি আর আমি দুটো আলাদা ইস্যু নিয়ে কথা বলছি ঃ) উইন্ড নিয়ে বা সোলার নিয়ে আমার কোন বিরোধিতা নেই। এসব যতো হবে ততো ভাল।

    একটা তৈরি প্ল্যান্ট বন্ধ করতে বললে আমার আপত্তি আছে। এসব বিরোধীদের সাউথ ইন্ডিয়ায় খুব বেশী জনসমর্থন নেই, এটাই বলার। এবার লেবু কচলে তেতো হতে শুরু করবে।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১৩:০৩641008
  • 'বারবার বলছি, যা কিছু দিয়েই বিদ্যুত আসুক না কেন, এলেই হলো। কি দিয়ে আসছে আমি দেখতে যাবোনা। '
    -
    লোকজনজে বিপদে ফেলা হলেও দেখতে যাবেন না। বেশ।

    ---------

    'উদয়্কুমার বা অন্য কেউ যদি উইন্ড প্ল্যান্ট বা সোলার প্যানেল ব্সাতে চায় তো হাজারবার সমর্থন করবো। '
    -
    ওঁরা অবশ্যই তা বলছেন।

    --------------
    'কিন্তু একটা প্ল্যান্ট, যেটার থেকে অনেকটা বিদ্যুত তৈরি হবে, সেটায় যদি ব্যাগড়া দিতে যায়, তো হাজারবার বিরোধীতা করবো। বা পুলিশ দিয়ে হটিয়ে দিলে কিছু বলতে যাবোনা। কারন বিদ্যুত দরকার, তার জন্য যেকোন প্ল্যান্ট বানানোটাও দরকার। '
    -
    ১০০০ মেগা ওয়াট বিদ্যুত তৈরি হবে, অনেক মানুষকে রিস্কে ফেলে। তার চেয়ে আরো অনেক বেশি বিদ্যুত তৈরি হয় এবং হবে, নন-রিস্কি প্রোজেক্ট দিয়ে। এর পরে চয়েজ আপনা আপনা ঃ)
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১৩:০৮641009
  • বেশ, তাহলে উদয়্কুমারদের উইন্ড ভেন্চারে শুভেচ্ছা রইল।

    এবার লান্চে যাই, সাম্বার, আপ্লাম, রসম আর মোর খাওয়ার আগে দশ মিনিটের একটা মেন্টাল প্রিপারেশান লাগে।
  • dd | ০৫ জুলাই ২০১৪ ১৩:১৯641010
  • অ্যাকাক করে উত্তোর দি।
    dcকে। আমি ছেন্নাইতে হপ্তাবাবু। বেষ্পোতির রেতের বাসে লুরুতে আসি (হা হা হা) আর রবিবারে রেতের বাসে ছেন্নাই ফিরে যাই(হাউ মাউ খাউ)।

    থাকি আন্না নগরে একটা ঘুপচি "গেস্ট হাউসে"। (নো ফুড ওনলি বেড)। আপিস চেটপেটে (এগার উল্টোবাগে)। আফনের?

    আগের বছোরে ঐ উপরিউল্লেখিতো গেস্ট হাউসেই থাকতেম কিন্তু কাজ কত্তেম ছিপেরামবুদুরে। আড়াই বসোর।

    আর ঐ ব্যাগড়াবাবুকে। শোনেন। একশো বার লিখেছি। আরো দুশো বার লিখবো? কিছুতেই পড়াশুনায় মন নেই? হাওয়া কল মান্দ্রাজে চলে কুল্লে দুই কি আড়াই মাস। তার পরে মান্দ্রাজে অনুকুল হাওয়া থাকে না। উইন্ড মিল ঠুঁটো জগন্নথের মতোন খাড়াইয়া থাকে।

    আর এর পিছনে একটা বেদম ট্যাক্সো ফাঁকি আর কালো টাকাকে সাদা করার কলও আছে। আমি জানি কিন্তু ঠিক বুঝি না। তাই লিখলেম না।

    যান, এটা দশ বার পড়ুন।
  • - | ০৫ জুলাই ২০১৪ ১৩:৩৫641011
  • হেহে, ব্যাগরাপন্থীরা ডিডির বোঝানতেও ব্যাগরা দিচ্ছে ঃ-)
  • - | ০৫ জুলাই ২০১৪ ১৩:৩৬641012
  • *ড়া
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১৪:১২641013
  • "কিন্তু সেই ফ্রান্স ই কয়েক বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার দুই তৃতীয়াংশ কমিয়ে ফেলবে বলেছে কেন জানা গেল ?"

    কেননা তারা অন্য কিছুর ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু বিদ্যুত খরচা বিন্দুমাত্র কমায়নি।

    ব্যাগড়াবাবুদের এই পায়ে পা দিয়ে ঝগড়ার কারনটা বোঝা দুষ্কর। আরে সাইকেলের প্যাডেল মেরে যদি দেশের বিদ্যুত সমস্যার সমাধান করে ফেলা যায় তাহলে আমি তারও পক্ষে।

    dd মাদ্রাজী হাওয়াকল নিয়ে কতবার যে একই কথা লিখে যাচ্ছেন কিন্তু কেউ সেটা পড়ছে বলে তো মনে হচ্ছে না।

    ------------------------------

    "তা দেখা যাচ্ছে তুমি তো চিনতে এদের। তাই তো লিখেছো"

    কল্লোল্দা আমি তো তোমাকেও চিনি আবার জ্যোতিবাবুকে যিনি ৪০-এর দশকে মিটিনে পেছনে বসে হিন্দি শব্দের জোগান দিতেন তাঁকেও চিনি (চিনতাম)। তা দিয়ে কিছুর বিচার হয়না।

    গত সপ্তাহে NIT সিকিমে ১১/১২ ক্লাসের বাচ্চাদের "উদ্বুদ্ধ" করার জন্য নেক্চার দিতে গিয়েছিলাম। ১০৫ জনের মধ্যে ১ জন মাত্র পিসি রায় আর এসেন বোসের নাম শুনেছে। ওরা আর ওদের বাপ-মারা কাদের চেনে সেটাই ভাবার বিষয়।

    আর যে দুজনের নাম নিয়ে আলোচনা চলছে তাদের একজনের সম্পর্কে আমর কিছু রিসর্ভেশন আছে সেটা নন্দীগ্রাম প্রসঙ্গে। সে অবিশ্যি অন্য বিষয়।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১৪:৩৮641014
  • dd আপনার আর আমার বাড়ি (ভাড়া বাড়ি) বোধায় কাছাকাছি। আমি থাকি টেলার্স রোডের উল্টোদিকে ম্যাকনিকল্স রোডে, মানে ইগার চৌরাস্তা পেরিয়ে পুনামালি হাই রোডের থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যায় সেটায়। আর আমার অফিস রায়াপুরামে, নর্থ চেন্নাই।
  • dd | ০৫ জুলাই ২০১৪ ২০:০৬641015
  • @dc।

    হাঁ হাঁ। ঠিক করে পড়ুন। আমি থাকি আন্না নগোরে।

    আমার আপিস আপনি যে রাস্তায় থাকেন সেই ম্যাকনিকল্স রোডে। উঃ। ক্ষি ভয়ানক কইন্সিডেন্স রে বাবা। ওখানে খ্যাল করুন - চাত্তলা বাড়ী, নাম কচু বিল্ডিং। হোথায় যে পেইন্ট কোং - সেথায় আমি মতলববাজী করি।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ২০:৩২641016
  • dd, আরিব্বাস আপনার অফিস কচু ভবনে? সত্যি কি কয়েন্সিডেন্স! পাশাপাশি দুটো বিল্ডিং, একটার নাম প্রবীনের বজ্র, আরেকটার নাম কচু ভবন - এই নিয়ে যে কতো জোক করলাম :p আমি থাকি ঐ রাস্তাটা দিয়ে আরো গিয়ে সেকেন্ড রাইট টার্ন নিয়ে হোস্টেল রোডে। আর কচু ভবনের উল্টোদিকে চিদাম্বরম স্টোরে প্রায় রোজ সন্ধেবেলা বাজার করি।
  • Abhyu | ০৫ জুলাই ২০১৪ ২০:৪৬641017
  • dc, আজকে dd বলেছেন রঙের দোকানে মতলববাজি করেন, আগে বলতেন একসঙ্গে দুশোটা কমোড কিনেছেন/বেচেছেন। তবে তারপর জাহাজের ব্যবসায় শিফট করে গেলেন কেন কেজানে।
  • cm | ০৫ জুলাই ২০১৪ ২০:৪৯641019
  • আঃ পেশা আর প্যাশনে গুলিয়ে ফেললে হবে?
  • PT | ০৫ জুলাই ২০১৪ ২০:৫৩641020
  • দ্যাকো কান্ড! এবারে এরা দুজনে আমাদের বাদ্দিয়ে গপ-শপ কর্বে।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ২০:৫৮641021
  • PT সে তো আমরা কচু ভবনের উল্টোদিকে চায়ের দোকানে দাঁড়িয়েই করবো :p
  • PR | ০৫ জুলাই ২০১৪ ২১:০২641022
  • আরে আগে জানলে ২৯ তারিখে যোগাযোগ করতাম। মাদ্রাজেই ছিলাম তো!!
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ২১:১৮641023
  • পিটি। তুমি লিখেছিলে ডায়রিয়া নিয়ে যারা কাজ করে তাদের কেউ চেনে না। তারপর দ্যাখা গেলো স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের কাউকে কাউকে তুমি চেনো বলে দাবী করছো। আমি এটুকুই ধরিয়ে দিলাম। ব্যস।

    কথায় কথায় পরমাণু বিদ্যুত/বড় বাঁধ নিয়ে হৈচৈ করা লোকেরা ডায়েরিয়ায় লোক মরলে কেন চ্যাঁচায় না - এইসব বলো তো। তাই বল্লাম NAPM এই অনেক কিছু নিয়েই কাজ করে। তুমি জানো না সে তোমার অজ্ঞানতা। আর মিডিয়ার গুরুত্ব দেওয়া বা না দেওয়া। তার দায়িত্ব তো যারা কাজ করছে/চ্যাঁচাচ্ছে তাদের নয়।
  • | ০৫ জুলাই ২০১৪ ২১:১৯641024
  • উফ! কতবার যে এদের বলতে হবে! কতবার অ্যাঁ!

    ডিডি কোনোদিনও কমোড বেচেন নি, কেবলই কিনেছেন শয়ে শয়ে, হাজারে হাজারে। তার সাথে খুচরো লোহালক্কড়ও কিনতেন।
  • PT | ০৫ জুলাই ২০১৪ ২১:৪৪641025
  • কল্লোলদাঃ গুরুতে ডায়রিয়া নিকে কত মায়াপাতা ভরানো হয়েছে তার সঙ্গে বাঁধ আর পরমাণুর মায়াপাতার তুলনা তুমি নিজেই করে দেখ। আমি কি বলতে চেয়েছি বুঝতে পারবে।
  • dd | ০৫ জুলাই ২০১৪ ২১:৫১641026
  • আর উইন্ডপাওয়ারকেও অ্যাতো সহোজে ছাড় দিবেন্না।

    প্রচন্ডো গোঁগোঁ আওয়াজে মানুষ ও ক্যাটেলের শরীল খারাব হয়। বহু বহু বাদুর ও পাখী মারা যায়। মাইগ্রেটরী বার্ডদের গতায়াতে মারাত্মক অসুবিদে হয়। প্লাস এটা জানেন? টার্বাইনের পার্মানেন্ট ম্যাগনেটে কি ইউস হয়? জানেন্না তো। আপনেরা যে নোটবুক পড়েন্না,

    Neodymium(Nd) নামে অতি দুর্মুল্য ও দুর্লভ ধাতু ব্যাভার করা হয়। এতে করে হাজার হাজার একর উর্বর চাষী জমি নষ্টো হয়, প্রচুর ছুঁচো মরে যায়। এইভাবেই শিল্পের কালো হাত কৃষকের টুঁটি টিপে ধরে।
  • - | ০৫ জুলাই ২০১৪ ২১:৫৯641027
  • ছুঁচো মরে গেলে চাষবাসের ক্ষতি হয়? ঃ-)
  • - | ০৫ জুলাই ২০১৪ ২২:২৬641028
  • আর ছুঁচো মরে যাওয়ায়, যারা ছুঁচো মেরে হাতে গন্দো করবে ভেবেছিল, তাদের মৌলিক অধিকারও খর্ব করা হয়।
    লাও, কার স্বার্থ দেখবে, দেখ 'সে!
  • নিউক্লিয়ারপন্থী | ০৫ জুলাই ২০১৪ ২৩:৩২641030
  • ব্যাগড়াপন্থী এবার storing electricity without batteries লিখে তেড়ে সার্চ দিন। ৬৫,৩০০,০০০ রেজাল্ট পাবেন একটা একটা করে পেস্ট করুন, অনেক পোস্ট হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন