এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:০৫643681
  • দাদারা ফ্রান্সের দিকে নজর রাখুন। দুটো ম্যাচেই মন ভরিয়ে দিয়েছে। বেঞ্জিমা আর জিরুর যুগলবন্দী যদি সেশ অব্দি ক্লিক করে যায় তালে অনেক টিমের কপালে দুঃখ আছে। আর ভালবুয়েনা পুরো পকেট ডাইনামাইট।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৪:১৮643682
  • ফ্রান্স সেমিফাইনাল অবধি যেতে পারবেনা। যে দল শুরুতেই চার পাঁচ গোল করে দেয় তার কেউ কাপ জেতে না।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:১৯643683
  • এই সময় পুরো ব্রিটিশ ট্যাবলয়েড হয়ে গেছে।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৪:২৪643684
  • আজকে চিলির সাথে খেলাটা দেখলে বোঝা যাবে নেদারল্যান্ড অ্যাকচুয়ালি কি কন্ডিশানে আছে।
    ওদের ডিফেন্ডাররা বড়ই ল্যাং মারে। কঠিন সময়ে ওটা সুইসাইডাল না হয়ে যায়।
  • sch | ২৩ জুন ২০১৪ ১৪:২৫643685
  • জার্মানি ইউ এস কে তিন গোল দিলে আর পর্তুগাল ২-০ জিতলেই হবে
  • + | ২৩ জুন ২০১৪ ১৪:২৯643686
  • পর্তুগাল ২-০য় জিতলেই হবে। কারণ জার্মানী আগেরদিন হেরে নিশ্চয়ই হেব্বি তেতে থাকবে। ৩গোলে হারাবেই। তবে পেপে-কন্ট্রাও-রোনাল্ডো-মৌটিনহো-রাউল এদের বাদ দিলে পর্তুগাল টিমটা খুব অ্যাভারেজ। আর নানিকে যদি গোটা ম্যাচে পাস না দেয়, তাহলে জেতার চান্স অনেকটা বাড়বে। বল পজেশন লুজ করার ডেটা খুঁজতে হবে আবার। নানি একেই থাকবে সেই লিস্টিতে।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১৪:৩১643687
  • ফ্রান্স ভালো চমকাচ্ছে
    ভালবুয়েনা কিছুদিন আগে একটু অন্য ভাবে খবরে এসেছিল। কিছুদিন আগে ফ্রান্স লিগের একটা ম্যাচে ইব্রা-ভালবুয়েনা খেলার ছবির সাথে ক্যাপশন ছিল, "ফ্রান্স লিগে একটা বাচ্চা ছেলে খেলছে"

    জার্মান গ্রুপ টা নিয়ে পুরো ভেবে দেখলাম ম্যাচ ফিক্স করার দরকার নেই।
    ইউএসএ হেরে ঘানা জিতে লাভ নেই, হেড-টু-হেড ইউএসএ বেড়িয়ে যাবে।
    জার্মানী হেরে ঘানা জিতে লাভ আছে কিন্তু গোল ডিফারেন্স ৫ গোলের, সেটা কি পুরন করা সম্ভব?
    পর্তুগালেরও কেস ঘানা'র মতো।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:৩৩643688
  • ৯০-এর জার্মানি, ৯৮-এর ফ্রান্স আর ২০০২-এর ব্রাজিল গ্রুপ স্টেজে ক'টা করে গোল করেছিল?
  • kc | ২৩ জুন ২০১৪ ১৪:৩৪643689
  • সেকেন্ড রাউন্ডেতো মনে হচ্ছে ব্রেজিল-চিলি, হল্যান্ড-মেহিকো, কলম্বিয়া-ইটালি, ফ্রান্স-নাইজিরিয়া আর জার্মানি-আলজিরিয়া। বড় দাদারা সবাই ফুটে যেতে পারে সেকেন্ড রাউন্ডেই।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১৪:৩৫643691
  • জার্মানী ৩-০ তে জিতলে পর্তুগাল কেও ৩-০ তে জিততে হবে।
    এখন +১ আর -৪। তাই যত গোল হোক, সেটা পর্তুগালের পক্ষে +৬ হতে হবে।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:৩৬643692
  • ইউএসের সেকন্ড রাউন্ডে না যাওয়া না-ইনসাফি হবে।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:৩৯643693
  • কেসি হার্জেন্তিনা-সুইজারল্যান্ড নিয়ে কোন বক্তব্য রাখল না!
  • kc | ২৩ জুন ২০১৪ ১৪:৪০643694
  • আমার এক্ষেলে পর্তুগাল ঘানা ম্যাচ ১-১ করেছি। ওই গ্রুপ থেকে জার্মানি আর ইউএসকে সেকেন্ড রাউন্ডে নিয়ে গেছি।
  • kc | ২৩ জুন ২০১৪ ১৪:৪৩643695
  • আর্জেন্টিনা তো সেমি অবধি যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে ইউএস কে হারিয়ে দেবে।
  • quark | ২৩ জুন ২০১৪ ১৪:৪৪643696
  • 1990 West Germany 3 2 1 0 10 3 +7 5

    1998 France 3 3 0 0 9 1 +8 9

    2002 Brazil 3 3 0 0 11 3 +8 9
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১৪:৪৭643697
  • ইউএস খুবই ভালো খেলছে (জার্মান স্পিরিট ক্লিন্সম্যান নিয়ে এসেছে), কিন্তু বেলজিয়াম টিমটা টেকনিক্যালি অনেক স্ট্রং।

    আমার প্রেডিকশন ২-১।
  • T | ২৩ জুন ২০১৪ ১৪:৫১643698
  • আজ যদি চিলি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, সেকেন্ড রাউন্ড থেকেই ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। :)
  • kc | ২৩ জুন ২০১৪ ১৪:৫৩643700
  • সেকেন্ড রাউন্ডে তাইলে ব্রেজিল-হল্যান্ড। ও হল্যান্ড হেরে যাবে।
  • sch | ২৩ জুন ২০১৪ ১৪:৫৩643699
  • Goal difference - এখন (for - against)

    US ; 4-3, Ghana - 3-4, Portugal 2-6

    এবার US 3-0 তে হারলে আর ঘানা 2-0 তে হারলে এটা দাঁড়াবে

    US ; 4-6, Ghana - 3-6, Portugal 4-6
  • T | ২৩ জুন ২০১৪ ১৪:৫৭643702
  • গোল ডিফারেন্স সেম, দুদলের মুখোমুখি সাক্ষাত ও ড্র, এমন ক্ষেত্রে নিয়ম কি, কোন দল আগে যাবে?
  • kc | ২৩ জুন ২০১৪ ১৫:০০643703
  • বোধ হয় তখন হলুদ কার্ডের হিসেব আসবে।
  • quark | ২৩ জুন ২০১৪ ১৫:০২643704
  • মনে হয় যারা বেশি গোল দিয়েছে তারাই যাবে।

    কেউ কেউ বলতে চাইছিলেন চ্যাম্পিয়নরা সব গ্রুপ স্টেজে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওঠে, এইটেই ট্র্যাডিশন। তাঁরা আপাততঃ অন্য বিষয়ে মন দিয়েছেন।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৫:০৬643706
  • হ্যাঁ। আমার একটু কাজ পড়ে গেছে ;-)
  • T | ২৩ জুন ২০১৪ ১৫:০৬643705
  • একটা হাজমোলা দেওয়া হ'ল।
  • + | ২৩ জুন ২০১৪ ১৫:০৭643707
  • কে কখন গোল স্কোর করেছে এরকম কি একটা যেন রুল আছে। কোথাও খুঁজে পেলাম না। লোকে বলছে আছে

    আমার লিস্টি অনুযায়ী (একদম আমার নিজের ইচ্ছায় খেলা হলে)

    ব্রাজিল - হল্যান্ড
    কলম্বিয়া - উরুগুয়ে
    চিলি - মেক্সিকো
    কোস্টারিকা - আইভরি কোস্ট
    ফ্রান্স - নাইজেরিয়া
    জার্মানী - আল্জেরিয়া
    আর্জেন্টিনা - সুইজার্ল্যান্ড
    বেলজিয়াম - পর্তুগাল

    কোয়ার্টারে
    ব্রাজিল - উরুগুয়ে (ফাইনালটা এখানেই হয়ে যাবে)
    ফ্রান্স - জার্মানী
    মেক্সিকো- আইভরি কোস্ট
    আর্জেন্টিনা - পোর্তুগাল

    সেমি তে

    ব্রাজিল - জার্মানী
    মেক্সিকো- পোর্তুগাল
  • + | ২৩ জুন ২০১৪ ১৫:০৮643708
  • ১। হেড - হেড
    ২। দিফারেন্স
    ৩। গোল স্কোরড

    এগুলো এক হয়ে গেলে, কে কখন গোল দিয়েছে এই নিয়ে কিছু একতা হিসেব আছে
  • umesh | ২৩ জুন ২০১৪ ১৫:২৫643710
  • পর্তুগাল সেকেন্ড রাউন্ডে যাবে কিনা সন্দেহ, সে কিনা ফাইনালে পৌছে গেলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    গান্ধী'র গরু মাঝে মাঝে শুধু গাছে নয়, মহাকাশে উঠে যায়

    মেক্সিকো নিয়েও এক কথা। ব্রাজিল পারিনি বলে কি ক্রোশিয়া'ও ওদের হারাতে পরবে না!!!!!!!!!!!!!
  • T | ২৩ জুন ২০১৪ ১৫:২৫643709
  • ওঃ, জার্মানী যদি ইউএসেকে ৩-০ এ হারায়, এবং পর্তুগাল যদি ঘানাকে ২-০ এ হারায় তাহলে পর্তুগাল আর ইউএসের মধ্যে টস করে ঠিক হবে কে ফাইনালে যাবে। যা তা!
  • কল্লোল | ২৩ জুন ২০১৪ ১৫:৪৮643711
  • উফ। অ পোটকে দ্যাখতো এটা কি অংকের টই? গোটা চরেক ভিড্ডো দে তো।
  • + | ২৩ জুন ২০১৪ ১৫:৫৭643713
  • মেক্সিকো পছন্দ নয়? কোনো ব্যাপার না, ওটাকে চিলি করে দাও, ক্রোয়েশিয়াকে সেকেন্ড রাউন্ডে তুলে, বা ক্রোয়েশিয়াকে তুললেও আপত্তি নেই।

    আমি তো শুরুতেই ডিঃ দিয়েছি যে আমার পছন্দমত, এখন বেলজিয়াম-সুইজারল্যান্ড-আইঅভরি কোস্ট সেমিতে গেলেও আমার কোনো আপত্তি নেইঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন