এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৫646196
  • আজ এত লোক আপডেট দেখছিলো যে সিএফেল এর সাইট ক্র্যাশ করেছে। আমি স্কোরই দেখতে পেলম না।
    যাক, অন্তত একটা রফি পেলো ইবে। আর বাকি বছর কি হবে সেতো জানাই আছে। ;-)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৯646197
  • রফি না রফি না, ট্রফি। ফ্রয়েডিয়ান সিলিপ, কলকাতা লিগকে পুরো ট্রফি বলা বোধয় যায়না।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৩646198
  • ডুডু-র‌্যান্টি জুটি যেরকম দাড়িয়েছে, তাতে এবারের আই-লিগে কিছু আশা রাখছি।
    গত কয়েক বছর ভালো স্কোরারের অভাবে ইবে বেশ কিছু ম্যাচ জিততে পারেনি।
  • quark | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৫646199
  • আই-লিগ এসে যাওয়ার পরে এবার কলকাতা লিগটা তুলে দিলেই তো পারে।

    (শুধুই মোবা সমর্থকের দীর্ঘশ্বাস নহে)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৭646200
  • যাক এবার আইলিগে আর আশা নেই (উমেশদা প্রেডিক্ট করলে আমি চোখ বন্ধ করে ভরসা করি) ঃ-)

    হ্যাঁ কঃলিগ তুলে দিলেই হয়। তার চেয়ে বাইরে গিয়ে গিয়ে প্র্যাক্টিস ম্যাচ খেলে এলে পারে।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬646201
  • টিম-ভায়া, এরকম করে বোলো না,

    মাঝে মাঝে কিন্তু মিলেও যায়।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৮646202
  • মাঝে মাঝে কই, সব সময়ই মেলে তো ঃ-)

    একটু পা টানছি। আশায় থেকে থেকে ঠেকে শিখেছি কিনা।

    গত কয়েক বছর ধরে ইবে আমাদের দেখিয়ে দিয়েছে কতরকমভাবে আইলিগে রানার আপ হওয়া যায়। অনেক পয়েন্টে এগিয়ে থেকে, অনেক পয়েন্টে পিছিয়ে গিয়ে, বড়ো দলগুলোকে হারিয়ে রেলিগেশনের দলের কাছে হেরে এবং উল্টোটা, এ প্রায় একটা রেকর্ড।
  • + | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৬646203
  • কন্গ্র্যা ইবে

    টালি ডিসার্ভ করছিল লীগটা। আজও টালিই ভালো খেলছিল। ইবের দুটো গোলেই টালির অ্যাসিস্ট, ২ন্ড গোলটা তো চোখে দেখা যায়না। ড্যানিয়েল সেলফিস না খেললে .......
  • + | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৭646204
  • ডুডু ভালো খেলছে কিন্তু র‌্যান্টি আহামরি নয়
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২৩646206
  • গান্ধিকে ক দিলাম। সত্যিই টালি জিতে গেলে মন্দ হতনা
  • কল্লোল | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪646207
  • টলি এবার জিতলেও পারতো।
    আমি এমনিতে ইবে। কিন্তু টলি আমার বড় দুর্বল জায়গা। ছেলের ক্রিকেট ক্যাম্পের সুবাদে ওদের সবার সাথে (কম্মোকত্তাদের) খুব ভলো সম্পোক্কো। সেই যে শিল্ড ফাইনালে হেরে গেলো মোবার কাছে, সেমিতে ইবেকে হারিয়ে। তখন থেকে খুব মন টানতো। তার আগে দীপঙ্কর সরকার - ১৯৬৬তে ভারতের একমাত্র ফিঙ্গার স্পিনার। অস্ট্রেলিয়ায় গিয়ে চ্যাপেলভাইদের নাচিয়ে ছেড়েছিলো। স্পোর্টিং ইউনিয়ানে গেলোনা তাই ইন্ডিয়ার ব্লেজারও পেলো না। ছ্যাঁচা বেড়ার ক্লাবঘর থেকে ফ্ল্যাটবাড়ির একতলা, সবই চোখের উপর ঘটেছে। মন্টুদা, মোটু, লিন্টুদা(প্রয়াত), ছোটকা - এদের সাথে খেলা নিয়ে আড্ডা টানা তিন-চার বছর ভোলার নয়।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০০646208
  • 'পাশ থেকে স্লোগান, “প্রহ্লাদ-অবিনাশ/ ফের গড়লাম ইতিহাস।" '

    - কোট ফ্রম আবাপ। কেমন খেলেছে এরা, অবিনাশ আর প্রহ্লাদ?
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৪646209
  • এবারের কোলকাতা লীগে কিছু বাঙালী ছেলে বেশ ভালো খেলেছে।

    ইবের অবিনাশ-প্রহ্লাদ-অভিষেক, প্রহ্লাদ বাকিদের থেকে আমার মতে এগিয়ে গোল করার জন্য, শেষ ৪টে ম্যাচে ৩টে গোল, যার দুটো ভাইটাল (সাদার্ণ আর আজকে)

    মোবাতে দেবজিত (গোলকীপার, বেশ ভালো লাগল), প্রতীক (লম্বা স্টপার), উজ্জ্বল

    টালির সৈকত সাহা রায় ( নতুন নয় যদিও, একবার ইবের ক্যাপ্টেনও ছিল), সুরাবুদ্দীন, তন্ময়

    আরো কয়েকজন ভালো খেলেছে। আই লীগে কি করে দেখার।

    এদিকে লিভারপুল খুব বাঁচা বাঁচল আজ। আর্সেনালকে দেখে কষ্ট হচ্ছিল, ডর্টমুণ্ড পুরো ধুয়ে দিয়েছে, সেজনি ঘুমালেও ওদেমইয়ং তাড়া করবে।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৯646210
  • ইবের জুনিয়র ব্রিগেডকে নিয়ে এত উচ্ছ্বাস, এরপরে এরা চান্স না পেলে খুব বাজে হবে।

    এইসময়ে মোবা সমর্থকের লেখাটা ভালো লাগলো।

    কলকাতা ফুটবল ডট কমে লিখেছে বিলাল ইবেতে আসছে। আর কোথাও আপডেট দেখলাম না। এলে এ-এফসি কাপে আরেকটু সুবিধে হবে।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩২646211
  • ফেবুতেও চলছে যে বিলাল কনফার্ম।

    আর মোবা কর্তারা কোত্থেকে আলু ফাটায় আসি'কে ধরে এনেছে।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৯646212
  • প্লেয়ার রিক্রুট খুবই অনিশ্চিত ব্যাপার, বিশেষ করে ভারতীয় ফুটবলে। ইবেতে যারা এসেছে তারা ডুডু বাদে বাকিরা কেউ আহামরি না। আগেরবারের থেকে ভালো অবশ্য। চিডি আর আরেকটার কি যেন নাম ছিলো একটার পর একটা ম্যাচে ঝুলিয়ে চলা, নেওয়া যাচ্ছিলোনা। সারক্ষণ নাটক। বিলাল হয়ত ভালো হতেও পারে। ইউএই তো বলে বলে পাঁচগোল দিলো, এ সেখানে খেলছে এখন। তবে ঐ আরকি, আনসার্টেন ব্যাপার।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৪646213
  • বিলাল লেবাননের ডিফেন্ডার।
  • ঊমেশ | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৬646214
  • বিলাল মানে কি সেই চার্চিলে খেলে যাওয়া প্লেয়ারটা, তাহলে বেশ ভালো কোয়ালিটি হবে।

    অন্ততঃ চার্চিলে তো ভালো খেলেছিল। আই-লিগ নিয়েছিল সেবছর।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১646215
  • আরে বিলালের চার্চিলের ইতিহাস জানি। এ আর আক্রম এই দুজনকে এনেছিলো কিন্তু সুভাষ ভৌমিক। ভালোই খেলেছিলো মনে হয়। দেখা যাক কি হয়।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৪646217
  • বিলাল কনফার্মড। ভালো প্লেয়ার।
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৬646218
  • বেয়ার্ণ বিরক্তিকর খেলা খেলল কাল। ঘুম পেয়ে যাচ্ছিল

    মেয়েদের দল সাউথ কোরিয়ার কাছে ১০ গোল খেল
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৭646219
  • বিলাল কনফার্মড, এটা কোথায় খবর?
    এতো ভালো খবর টা আমি তো কোথাও পেলাম না!
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০646220
  • ফিফা র‌্যাঙ্কিং এ ১৫৮ এখন
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৪646221
  • আমি কিন্তু মঙ্গলবার টালি জিতলে দুঃখ পেতাম না।

    কিন্তু সুব্রত'র পাগল-পাগল কথা গুলো পড়ে মনে হলো, হারিয়ে ভালো হয়েছে।

    একটা কথা বুঝলাম না, বারে বারে ড্র ম্যাচটা হারিয়ে দিল, এমন কথা বলছে কেন?
    ড্র হলে ওর কি লাভ হতো?
    তাহলে কি আর কারো কথা ভেবে খেলছিল?
    টুর্নামেন্টের হায়েস্ট স্কোরার কে বসিয়ে কার স্বার্থে খেলছিল বাবলু ভট্ট? টালি'র?
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৩646222
  • কোকো হায়েস্ট স্কোরার হয়েছে একটা ম্যাচে ৪ গোল করে। প্রিমিয়ার লীগে ওঠা থেকে লীগের বেশিরভাগ ম্যাচেই ড্যানিয়েলই কিন্তু ফার্স্ট স্ট্রাইকার খেলেছিল।
  • নেতাই | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৪646224
  • দেল পিয়েরো মার্কেটে এসে গেছে।
    আইএসএলের জন্য আলাদা টই খোলা হোক
  • B | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৪646225
  • " Date:17 Sep 2014 -- 10:13 AM
    পিটিবাবুর স্ট্র্যাটেজিঃ
    ১। ডেটা ফাজ করবেন
    ২। আলতু-ফালতু বকে অন্য লাইনে চলে যাবেন
    ৩। ওই নিয়ে উচ্চবাচ্যই করবেন না। দুদিন বাদে ভান করবেন যেন ও সম্বন্ধে কোন কথাই হয়নি।
    ৪। অন্যকিছু "
    *************
    উপরোক্ত বক্তব্যাংশের ক্ষেত্র ও ভাব-সম্প্রসারণ করিয়া ইহাকে বৃহত্তর রূপ প্রদান করুন।

    ওহ্‌ হো, ভুল হয়ে গেছে....। বাবার সাথে দেখা করতে একটু উপরে গেছলুম। পিতৃপক্ষ শেষের দুদিন আগে নীচে নেমে বে-ঘোরে কোথাকার পোস্ট কোথায় করে ফেলেছি, মাফ্‌ করবেন বাবুমশায়রা।
  • robu | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৬646226
  • ম্যানু লেস্টার কী খেলা হল রে দাদা!
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৩646228
  • ম্যানু'র শনি দশা কাটছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন