এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৮৫২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১১:৫২669912
  • চীনের মডেল!
    S,
    যদি একটু বলেন-- এটা কী করে চীনের মডেল?
  • PT | ১০ মে ২০১৬ ১১:৫৯669913
  • "যারা একশ বছরের আগে জামশেদপুর করেছে; তারা খরগপুর নিয়ে কেন বিচলিত হবে?"
    বুঝতে না পারার মাত্রাটা এত বেশী হলে তক্ক করা মুশকিল।
    একশ বছর আগে "কারখানা" বলতে যা বোঝাতো সেইরকম কারখানা এখন আর হয়না।
    আর যখন জামসেদ্পুর ইত্যাদি হয়েছে তখন লুরু, পুনা, হায়েদ্রাবাদ, নয়ডা ইত্যাদি কৃত্তিবাসী রামায়ণের পাতায় খুঁজে পাওয়া যেত। কাজেই তখন জামসেদপুরই ভরসা। কোন কম্পিটিশন নেই।
    আর যারা সেই কারখানায় কাজ করতে আসত এবং এখন যারা "কারখানায়" কাজ করে তাদের শিক্ষাগত মান ও এস্পিরেশনের তুলনা করে নিয়ে তক্ক নামলে ভাল হয়।
    তবে সব সময়েই মনে রাখা ভাল যে নিজেরা বড় শহরের সকল সুবিধে ভোগ করে অন্যদের রবিন্সন ক্রুসো হতে বলাটা দ্বিচারিতার পর্যায়ে পড়ে।
  • S | ১০ মে ২০১৬ ১২:০৯669914
  • রন্জনদা এই নিয়ে অনেক লেখা আছে। বুদ্ধবাবুও তখন সেরকম ইঙ্গিত দিতেন। তাছাড়া এটা পার্টির একেবারে রাজ্যস্তরেও আলোচোনা হয়েছিলো। তবু যদি লিন্ক চানঃ

    http://home.fau.edu/sghosh/web/images/ChinaWest%20Bengal.pdf

    http://www.economist.com/node/10171275

    But how on earth does Mr Bhattacharjee reconcile his capitalism-friendly actions with his Marxist colours? He claims to remain a communist to his tobacco-stained finger-tips. Yet he admits that it is getting hard to know what that means. “The world is changing, communists are changing, even in China,” he says. “We are learning from our mistakes.” The comparison with China is obvious. Some Indian commentators have likened Mr Bhattacharjee to China's great moderniser, Deng Xiaoping. He laughs off this suggestion, and notes that communist ideology is practically extinct in China. Yet his own “Marxist principles”, which he says he has discussed at length with Hugo Chávez, the president of Venezuela, do not sound terribly radical. They are, he says, to “protect the poorest of the poor, protect un-organised workers, protect womenfolk who have no income.”
  • S | ১০ মে ২০১৬ ১২:১০669915
  • এইবারে আপনিও বলুন যেঃ
    শিল্প ও রোজগারের প্রশ্নে মোদি আসছে কোথা থেকে?
  • Manish | ১০ মে ২০১৬ ১২:১৭669916
  • আমার বিনীত নিবেদন,

    আমি আমার চাকরি জীবনের প্রথম ১৩ বছর Kharagpurএ কাটিয়েছি। আর Tata দের তিনটে কারখানা এখনো চল্ছে। Tata Davy, Tata Bearing আর Tata Metaliks,

    তাছাড়াও আছে,Flender Mcnil Gears Limited।

    Railways তো বিরাট set up।

    তবে Medical ও অনান্য সুবিধার জন্য আজও কোলকাতর দিকে তাকিয়ে থাকতে হয়।
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১২:৩৩669918
  • S,
    এক, আপনার ইকনমিস্টের লেখা থেকেই বোঝা যাচ্ছে যে ওঁর মডেলটি চীনের নয়।
    কেমনে?
    ১)
    উনি নিজেই বলছেনঃHe laughs off this suggestion, and notes that communist ideology is practically extinct in China.। তাহলে এটা আদৌ কমিউনিস্ট মডেল নয়; ভুল বা ঠিক অন্য প্রশ্ন।

    ২) he says, to “protect the poorest of the poor, protect un-organised workers, protect womenfolk who have no income.”
    আদৌ চীনের নিজস্ব মডেলের অবজেক্টিভ তা নয়। যখন জ্যোতিবাবু সোমনাথ চাটুজ্জেকে দিয়ে আশির দশকে শিল্পবিকাশের ওয়ান ম্যান সেল খুললেন, তখন সোমনাথ চীন ঘুরে এসে বললেন-- ওরা বলছে -- আমরা বুঝতে পেরেছি যে একসঙ্গে সবাইকে সম্পন্ন করা সম্ভব নয়। তাই আমরা প্রথমে অল্প কিছু লোককে বড়লোক করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ( সে সময়ের Social Economist পত্রিকায় সোমনাথবাবুর সাক্ষাৎকার, আজ সংখ্যা কোট করতে পারব না)। তখন দেং পূর্ণ ক্ষমতায়। এটাই ওদের দর্শন।
    তার সঙ্গে বুদ্ধের বক্তব্যের কত তফাত দেখুন, বরং হুগো চ্যাভেজের সঙ্গে মিল।
    ৩) মোদী-বুদ্ধঃ
    শিল্প-কৃষি-- রোজগার প্রশ্নে দুজনেই শিল্পপতিদের বিশেষ সুবিধে অগ্রাধিকার দিয়েছেন।
    তাই ছত্রিশ ইঞ্চি বুকের ছাতি বা paid them in their own coins নিয়ে দুজনের আস্ফালন সত্ত্বেও গুজরাতে চাষীর আত্মহত্যা ও শিশুমৃত্যুর হার নিয়ে মোদীর কোন হেলদোল নেই। আর আমলাশোল ইত্যাদি ঘটার বা ওঁর নিজের সরকারের তথ্য ও কুমার রাণার স্টাডি অনুযায়ী দেড় কোটি মানুষ
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১২:৩৩669917
  • S,
    এক, আপনার ইকনমিস্টের লেখা থেকেই বোঝা যাচ্ছে যে ওঁর মডেলটি চীনের নয়।
    কেমনে?
    ১)
    উনি নিজেই বলছেনঃHe laughs off this suggestion, and notes that communist ideology is practically extinct in China.। তাহলে এটা আদৌ কমিউনিস্ট মডেল নয়; ভুল বা ঠিক অন্য প্রশ্ন।

    ২) he says, to “protect the poorest of the poor, protect un-organised workers, protect womenfolk who have no income.”
    আদৌ চীনের নিজস্ব মডেলের অবজেক্টিভ তা নয়। যখন জ্যোতিবাবু সোমনাথ চাটুজ্জেকে দিয়ে আশির দশকে শিল্পবিকাশের ওয়ান ম্যান সেল খুললেন, তখন সোমনাথ চীন ঘুরে এসে বললেন-- ওরা বলছে -- আমরা বুঝতে পেরেছি যে একসঙ্গে সবাইকে সম্পন্ন করা সম্ভব নয়। তাই আমরা প্রথমে অল্প কিছু লোককে বড়লোক করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ( সে সময়ের Social Economist পত্রিকায় সোমনাথবাবুর সাক্ষাৎকার, আজ সংখ্যা কোট করতে পারব না)। তখন দেং পূর্ণ ক্ষমতায়। এটাই ওদের দর্শন।
    তার সঙ্গে বুদ্ধের বক্তব্যের কত তফাত দেখুন, বরং হুগো চ্যাভেজের সঙ্গে মিল।
    ৩) মোদী-বুদ্ধঃ
    শিল্প-কৃষি-- রোজগার প্রশ্নে দুজনেই শিল্পপতিদের বিশেষ সুবিধে অগ্রাধিকার দিয়েছেন।
    তাই ছত্রিশ ইঞ্চি বুকের ছাতি বা paid them in their own coins নিয়ে দুজনের আস্ফালন সত্ত্বেও গুজরাতে চাষীর আত্মহত্যা ও শিশুমৃত্যুর হার নিয়ে মোদীর কোন হেলদোল নেই। আর আমলাশোল ইত্যাদি ঘটার বা ওঁর নিজের সরকারের তথ্য ও কুমার রাণার স্টাডি অনুযায়ী দেড় কোটি মানুষ
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১২:৩৮669919
  • অর্ধাহারে থাকে।
    সে নিয়ে উনি নীরব।
    ইদানীং সিপিএম ইলেক্শন ম্যানিফেস্টোতে বলছেন -- জোর করে অনিচ্ছুক চাষীদের জমি নিয়ে শিল্প হবে না। বেশ।

    ওদিকে ওড়িশায় বা অন্ধ্রে বা বস্তারের বামেরা (সিপিআই/সিপিএম) কৃষিজমিতে টাটা/এসার/ ও বেদান্ত আদি ম্যাল্টিন্যাশনালের শিল্প করার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন!!
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১২:৪১669920
  • মনীশকে ধন্যবাদ।
    দেখা যাচ্ছে যে জমি দেখে শিল্প গড়ার মডেল অতসহজ ও একমাত্রিক নয়। অবশ্য মনীশ কোন পানের দোকান চালায় নি। নাকতলার ছেলে, কাজেই ওর তথ্য বিশ্বাসযোগ্য নয়।
  • S | ১০ মে ২০১৬ ১২:৫৮669922
  • রন্জনদা,
    ১) আমাকে প্লিজ তুই বলে সন্মোধন করবেন।
    ২) উনি নিজে বলেছেন হয়তো ইন্টারভিউর জন্য। কিন্তু চীন-পব মডেলটাই জেনারাল অবজারভেশন ছিলো। উনিও বহুবার বলেছেন যে চীন যদি করতে পারে আমরা করবোনা কেন ইত্যাদি? এমনকি একসময় রিটেলেও বিদেশি বিনিয়োগের কথাও বলেছেন।
    ৩) জ্যোতিবাবুর আমলের শিল্প নিয়ে যত কম বলা যায় ততই ভালো। উনার শেষ ১০ বছরে পবে আদৌ কিস্যু হয়নি। ব্রিগেড ছাড়া। অতেব উনার কোনো মডেলই ছিলোনা।
    ৪) আর আপনি নিজেই তো বলছেন যে বুদ্ধ = মোদি আর বুদ্ধ বলছেন চীনে বামপন্থা নেই। সেক্ষেত্রে বুদ্ধ=মোদি=চীন বলতে অসুবিধে কোথায় ঃ)) (যদিও এই থিয়োরি আমি মানিনা)
    ৫) চীনের অরিজিনাল মডেলটা হলোঃ দেশ ও দশের উপকার করতে পয়সা চাই। সেই পয়সা আসবে কোত্থেকে? ধনতন্ত্রের মাধ্যমে - ওয়েল্থ ক্রিয়েশন করে। সেখানকার এক্সেস ক্যাপিটাল বিনিয়োগ করা হবে দশ ও দেশের উপকারে। ছোটো রিজিয়ন ধরে শুরু করা হোক এক্সপেরিমেন্টালি। সেটা এখন অনেক ছড়িয়ে পড়েছে এবং অ্যাডাল্টরেটেড হয়েছে। এখন চীনে সত্যিই বামপন্থার কিছুই প্রায় নেই। ব্যক্তিগত মালিকানা, বিদেশি বিনিয়োগ, বড় ব্যান্ক, শেয়ার মার্কেট, ক্রেডিট মার্কেট সবই হয়েছে। কিন্তু এখনো দেশের বেশিরভাগ ছোটোবড় কোম্পানিতে সরকারের প্রচুর শেয়ারহোল্ডিঙ্গ রয়েছে। আর হুগো স্যাভেজের কথা বলে লাভ নেই - তেল না থাকলে কি করতো দেখতাম।
  • S | ১০ মে ২০১৬ ১৩:০২669923
  • মনীশবাবুর জন্যঃ

    এই কোম্পানিগুলোর কবে পত্তন হয়েছে আর কত লোক কাজ করে? রেলের যে বিরাট সেটাপের কথা বলছেন সেখানে শেষ ১০ বছরে কত বিনিয়োগ হয়েছে?
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১৩:১৫669924
  • T,
    ঠিক আছে ভাই।
    অনেকাংশে একমত। চীনে একধরণের স্টেট ক্যাপিটালিজম হচ্ছে।
    সিপিএম এর মুশকিল এখনও কাগজপত্রে চীনকে সমাজতান্ত্রিক বলে আর উত্তর কোরিয়ার মত একটা অমানবিক পারিবারিক একনায়কতন্ত্রকেও নিন্দা করতে দ্বিধা বোধ করে।
    মানবাধিকার বা গরীবের ভালো করার ব্যাপারটা চীনে গায়েব হয়ে গেছে।
    আমার এক বন্ধু পাঁচবছর সাংহাইতে কাজ করে সম্প্রতি রিটায়ার করেছে।
    ওর ঘরের কাজ করত যে মহিলাটি সে সারাবছর কাঁটায় কাঁটায় সকাল ৯টায় পৌঁছে যেত। ওর স্বামী অনেক দূরের প্রদেশে কৃষক। ওর তিনটি সন্তান বলে সরকার ওর ওপরে যে পেনাল্টি চাপিয়েছে তা কিস্তিতে শোধ করার জন্যে ও স্বামী-পুত্র ছেড়ে সাংহাইয়ে কাজের মাসি হয়েছে। ও বছরে একবার একমাসের ছুটি একসঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে পরিবারের কাছে যায়। যদিও ওর তিন সন্তান এই বিষয়ক আইন পাশ হওয়ার আগে জন্মেছে। এই রেট্রো এফেক্ট দিয়ে পেনাল্টি কিছুতেই হজম হচ্ছে না।

    আমার ব্যক্তিগত মতঃ
    আমাদের ভারতবর্ষ একটি সামন্ততান্ত্রিক ধ্যানধারণা ও সংস্কৃতির দেশ। বিপ্লব দুর অস্ত্‌। আমি বেঁচে থাকতে যদি ভারত স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলোর মত ধনতান্ত্রিক ওয়েলফেয়ার স্টেট হতে পারে তাই যথেষ্ট। যাতে হাই ট্যাক্সেশন, ফ্রি চিকিৎসা, ফ্রি এডুকেশন ও সোশ্যাল পেনশন থাকবে।
    তাহলে আমি বুড়ো বয়সে ধর্মতলার মোড়ে হু-লা-লা, হু-লা-লা করে নাচতেও রাজি!
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১৩:১৬669925
  • সরি! ওপরের পোস্টটি S কে!
  • PT | ১০ মে ২০১৬ ১৩:১৭669926
  • মণীষকে ধন্যবাদ। ঐ জন্যেই লিখেছি যে টাটারা খর্গপুরকে ভেতর থেকে চেনে। সম্ভবতঃ অনেক বাঙালীর চাইতে অনেক বেশী চেনে। আমার এক অতি পরিচিত TCPL-এ কাজ করতেন। সেই কারখানা কিভাবে বন্ধ হয়ে গিয়েছে সে গপ্প আমি কিছুটা বিষদে জানি। কাজেই টাটার খর্গপুরের প্রতি বিশেষ প্রেম থাকার কথা নয়।

    আর কলকাতা থেকে দূরত্বটা (৪০ বনাম ১৪০) মনে হচ্ছে যে কোন ইস্যুই নয় কারো কাছে। অন্ততঃ গত দশকের মাঝামাঝি সময়ে সেটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
  • dc | ১০ মে ২০১৬ ১৩:৩৬669927
  • "আমি বেঁচে থাকতে যদি ভারত স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলোর মত ধনতান্ত্রিক ওয়েলফেয়ার স্টেট হতে পারে তাই যথেষ্ট। যাতে হাই ট্যাক্সেশন, ফ্রি চিকিৎসা, ফ্রি এডুকেশন ও সোশ্যাল পেনশন থাকবে।"

    একমত। আহা সে যদি হতো! ঃ-)
  • PT | ১০ মে ২০১৬ ১৩:৪৩669928
  • "আমি বেঁচে থাকতে যদি ভারত স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলোর মত ধনতান্ত্রিক ওয়েলফেয়ার স্টেট হতে পারে তাই যথেষ্ট।"

    সে গুড়ে বালি। সেই সিস্টেম লাগু করতেও ভারতে রক্তক্ষয়ী বিপ্লব করতে হবে।
    কেননা সুইডেনের মুদারত (মডারেট-দক্ষিণপ্ন্থী) পার্টির নেতাদের বক্তৃতা শুনলে এদেশের শাসকেরা তাদের কম্যুনিস্ট ভাবতে পারে!!!
    সেদেশের ট্যাক্স পুলিশ ইঙ্গমার বেরিমানের বাড়ির দেওয়াল খুঁড়ে ফেলেছিল ট্যাক্সের টাকার সন্ধানে আর টেনিস তারকা বিয়ন বরি ট্যাক্সের ভয়ে দেশে থাকত না।
  • S | ১০ মে ২০১৬ ১৪:০৩669929
  • রন্জনদা চীন যেভাবে নিজেদের লোকেদের বোকা বানিয়ে রেখেছে সেটা ভাবতেও পারবেন না। তবে এটাও ঠিক যে সবাই এমন নয় - ঐ ঢপ অনেকেই খায়নি। এক দেশপ্রেমিক চীনার সাথে কথা হচ্ছিলো। সে বলছিলো যে গণতন্ত্রের কি দরকার ইত্যাদি (এই ধারণাটা অনেক অগণতান্ত্রিক দেশের লোকেদের মধ্যেই দেখেছি - রাষ্ট্রের অবদান আরকি)। তা আমি বললাম যে তোমার স্বাধিনতা অনেক বেশি হয়। উদাহরণ দিলাম যে তোমরা তোমাদের দেশের সবজায়গায় যেতে পারোনা - রেস্ট্রিকশান আছে। সে বললো যে সেতো ইন্ডিয়ায়ও আছে। আমি বললাম কই নাতো। তাতে সে জানালো যে সে জানে যে ইন্ডিয়ায় লোকে সব জায়্গায় যেতে পারেনা ইত্যাদি। আমি বললাম যে অবশ্যই আমি কারোর প্রাইভেট প্রপার্টিতে বা মিলিটারি এস্টাব্লিশমেন্টে ঢুকতে পারবোনা, কিন্তু তাছাড়া তো দেশের অনেক জায়্গায় চাকরী করলাম, কাজে কম্মে ঘুড়তে গেলাম - কই কখনো তো পারমিশান লাগেনি। তাতে সে প্রায় বিশ্বাসই করতে চায়্না। বিগত ৩০ বছরের উন্নতির মাশুল হিসেবে অনেকেই সেটা মেনে নিয়েছেন। এনিওয়ে এইধরনের ধারণা অনেক দেশের লোকেদেরই আছে অন্য দেশের জন্যে। আর উত্তর কোরিয়া হলো চীনের পোষা মস্তান।

    আপনার স্বপ্ন সফল হোক - আপনার সাথে আমিও নাচবো। তবে অত স্বপ্ন দেখিনা। আমার চাহিদা মুলতঃ চারটে ১) সকলে শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ পাক, ২) রুল অব ল প্রতিষ্ঠিত হোক, ৩) কোরাপশান বিনাশ যাক, ৪) বিজলি-সড়ক-পানি আসুক সকলের জীবনে। এইটুকু যদি সরকার করে দিতে পারে তাহলেই দেখবেন বাকিটা দেশের লোকেরা নিজেরাই করে নেবে।

    সিপিয়েমের ভন্ডামো নিয়ে লিখে সময় নষ্টের কোনো মানেই হয়না। দিল্লি কেজরীওয়াল পেয়ে গেলো। অথচ পাকা বাঙালী পেলো দিদিকে।
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১৪:২০669930
  • S,
    খুব বড় করে ক! একশ %!!!
  • dc | ১০ মে ২০১৬ ১৪:৩১669931
  • রঞ্জনদা একটা কথা মনে হয়। দেশের নানান রাজ্যে ঘুরে দেখেছি, বা দেখি, রাজ্য সরকার কিন্তু চাইলেই রাজ্যের লোকেদের জন্য কাজ করতে পারে। কিছু কিছু রাজ্যের সরকার, নানান পার্টির বানানো, কাজ করেও। গরীব লোকেদের জন্য নানান স্কিম আনে, কমবেশী ইম্প্লিমেন্ট করে। আবার রাজ্যে ইনভেস্টমেন্ট এনভারনমেন্টও বানায়, বড়ো ইন্ডাস্ট্রিও আনে। কেউ কম, কেউ বেশী। তার জন্য এই সরকার/পার্টি গুলোর কোনটাকেই বামপন্থী হতে হয়নি/হয়না, সমাজতত্ত্ব বা চীনের মডেল নিয়ে চুলচেরা বিশ্লেষনও করতে হয়্না। বুদ্ধবাবুও বামপন্থী ছিলেন নাকি চীনপন্থী এই তর্কটা আমার মতে খুব একটা কাজের না। উনি পবর ইকোনমিক গ্রোথ চেয়েছিলেন, আর উনি নিজেই থিওরির থেকে প্র্যাক্টিকালিটির ওপর বেশী জোর দিয়েছিলেন। অবশ্যই দুঃখের কথা যে ওনাকে ভোটে হেরে যেতে হয়েছিল, কিন্তু উনি যদি সিঙ্গুর-নন্দীগ্রামে আন্দোলনগুলো সামলে নিতে পারতেন তাহলে পবতে ইন্ডাস্ট্রিয়াল এনভারনমেন্ট অনেক বেটার হতে পারতো।
  • দেবব্রত | ১০ মে ২০১৬ ১৪:৪৩669933
  • " কিন্তু উনি যদি সিঙ্গুর-নন্দীগ্রামে আন্দোলনগুলো সামলে নিতে পারতেন " পারতেন না অন্তত যে রাস্তায় হাঁটছিলেন সে রাস্তায় তো নয়ই, একেতেই ছোট ছোট জমি, তার ওপর জনঘনত্ব -আর তার ফলে পশ্চিমবঙ্গে অন্তত বিগত ৮ বছর উল্লেখযোগ্য কোন বৃহৎ শিল্প আসেনি, আর আগামী দু চার বছরে আসছেও না। জমি নেওয়া খুব চাপের।
  • ঊমেশ | ১০ মে ২০১৬ ১৫:৪১669934
  • ভারত কখনো-ই স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি দের মতো হতে পারবে না। মুল সমস্যা মানসিকতার।
    ইউকে কে অনেক ভারতীয় কে এই বলে অভিযোগ করতে দেখেছি "আমি গুচ্ছো গুচ্ছো ট্যাক্স দেবো, আর সেই পয়সা তে সোশাল সিকিউটি'র নামে সিঙ্গল মাদার, জব-লেস পিপলরা মস্তি করে।"

    ঠিক এই কথা একবার কিছু ব্রিটিশ মানুষের মাঝে তুলেছিলাম। তাদের কিন্তু এই বেশী ট্যাক্স দিতে আপত্তি নেই, তাদের বক্তব্য, "আমার বেশী ইনকাম বলেই তো বেশী ট্যাক্স দেবো, সোশাল সিকিউরিটি না থাকলে যাদের কম ইনকাম তাদের চলবে কি করে?"
  • PT | ১০ মে ২০১৬ ১৫:৫৩669936
  • প্রথমে যখন ইএম্বাইপাসের কাজ শুরু হয় তখন জমি পেতে কোন অসুবিধে হয়্নি। কাউকে ঘুরে ঘুরে "জনস্বার্থ" বোঝাতে হয়নি। কিন্তু বাম আমলের শেষের দিকে ঐ বাইপাস প্রসারণের কাজ বন্ধ হয়ে যায় কেননা জমি পাওয়া যাচ্ছিল না তিনোনেতাদের প্ররোচনায়।

    ঠিক একই ব্যাপার হয়েছিল টালির নালার দুধারে মেট্রোর কাজের সময়ে। তিনোদের দাদাগিরি ও দাপাদাপিতে জমি জটে কাজ আটকে যায়। অনেক দেরীতে কাজ শেষ হওয়ার পরে সেই সময়ের রেলমন্ত্রী বিশাল ঢাকঢোল পিটিয়ে ঐ রেলের সম্প্রসারণ নিজের কৃতিত্ব বলে দাবী করেন।

    লোককে না ক্ষ্যাপালে বা ভুলভাল না বোঝালে লোকে ঠিক জমি দেবে- কারখানার জন্যেও দেবে।
  • dc | ১০ মে ২০১৬ ১৫:৫৩669935
  • ইয়ে আমারও ইনকাম ট্যাক্স দিতে খুব আপত্তি, কিভাবে ফাঁকি দেওয়া যায় খালি সেই চিন্তা করি। তবে কিনা একবার দিয়ে দেবার পর সিঙ্গল মাদার, জব-লেস পিপুল হ্যান ত্যান কে সেই ট্যাক্সের টাকায় কি করছে সে নিয়ে আমার কোন মাথাব্যথা নেই :p
  • link | ১০ মে ২০১৬ ১৬:১৬669937
  • " হুগো স্যাভেজের কথা বলে লাভ নেই - তেল না থাকলে কি করতো দেখতাম" । আন্দাজ করা যায়। বাজারে তেলের দাম খুব কমেছে, খরায় জলবিদ্যুত কেন্দ্র বন্ধ, এখন ভেনেজুয়েলা কি অবস্থায় দেখুন।
    http://www.reuters.com/article/us-venezuela-workers-idUSKCN0Y1000
  • PT | ১০ মে ২০১৬ ১৬:২২669938
  • কিন্তু যতদিন তেলের দাম বেশী ছিল ততদিন তো চেষ্টাটা ছিল। আমরা কি চেষ্টাটা করেছি সিরিয়াসলি?

    কিউবা তো সারা পৃথিবী জুড়ে এম্বার্গোর সঙ্গে লড়াই করে দেশটাকে দাঁড় করিয়ে রেখীছিল। পাশের হাইতির সঙ্গে কিউবার তুলনা করে দেখুন। অবিশ্যি কেউ তক্কের জন্য বলতেই পারেন যে ব্যাটাদের আখের ক্ষেত না থাকলে কি কর্তো দেখতাম!!

    আমাগো তো সবই আছিল, আমরা কি ঘন্টাটা কইরা দেখাইছি?
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১৬:২৯669939
  • ডিসি,
    হ্যাঁ, বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে সদিচ্ছা থাকলে এই সিস্টেমের মধ্যেও কিছু ওয়েলফেয়ার কাজ স্টেট করতে পারে।
    আম্রিগার সোশ্যাল পেনসন বা এডুকেশনের জন্যে ট্যাক্সের কথা ছেড়েই দিন, বিজেপি/কং/জয়ললিতার রাজ্য যতটুকু স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা দিতে পারে তা বঙ্গে কেন সম্ভব নয়? কং/মাকু/তিনো নির্বিশেষে? কিন্তু হয় নি দেখাই যাচ্ছে।
    দেখুন, সোজা কথা সোজাভাবে বললে কোন অসুবিধে নেই তো?
    ২) প্রত্যেক রাজ্যে মার্কেট রেটে জমির ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ব্যবস্থা আছে; সেটা নিয়ে জনশুনওয়াই বা খোলাখুলি জনতাকে জানানোর ব্যব্স্থা আছে। কী রেটে কেন জমি নেওয়া হচ্ছে এবং বদলে জনতা কী কী পাবে?
    ৩) অন্ধ্রে ও অন্য রাজ্যে জমি নিয়ে দেখানো হয়েছে কী ভাবে ট্রান্সপেরেন্সি সম্ভব। কিন্তু গণতান্ত্রিক দেশে সরকার কোন ব্যাখ্যা না দিয়ে বলবে আমরা জনগণের স্বার্থে করছি আর বিনা বাক্যব্যয়ে পাবলিক মেনে নেবে এটা মানা যায় না। বামেদের সরকারের তো আরই না।
    ৪) টাটারা বাজারদরে বস্তারে জমি কিনছেন। সেখানে সরকারকে চড়া সুদে লোন নিয়ে টাটাদের শস্তায় জমি দিতে হয় নি।
    অথ্চ এই অপোকম্মটি করলেন বাম সরকার! প্রশ্ন সেখানেই।
    ৫) বাম সরকারের টাটাপ্রীতি নতুন নয়।

    রাজারহাটে নীতি ঘোষিত ছিল যে ঃ
    A গ্রেডের জমি হল কমার্সিয়াল প্লট। কাজেই সেগুলো বড় ইন্ডাস্ট্রিয়াল হাউসকে বাজারদরের চেয়ে বেশি দামে দেওয়া হবে। হায়েস্ট বিডারকে।
    B গ্রেডের জমি মধ্যবিত্তকে দেওয়া হবে লটারি করে বাজারদরে।
    C গ্রেডের জমি গরীবদের দেওয়া হবে বাজারদরের চেয়ে কমদামে। এতে সরকারের যা রেভিনিউ লস হবে তা A গ্রেড বিক্রির সারপ্লাস দিয়ে পূরণ করা হবে।

    কিন্তু টাটাদের A গ্রেডের জমি দেওয়া হল শস্তায়! বিনা নিলামে।
    প্ল্যানিং কমিশনের একটি সোশ্যাল অডিট/মনিটরিং দল সেসব দেখে রিপোর্টে লিখে রাজ্য সরকারকে পাঠালো। তখন জবাব এল যে এই প্লটগুলোর চারপাশে রাস্তাঘাট নেই, পরিকাঠামো নেই। টাটারা বলেছে এখানে বানিয়ে নেবে। অন্য কেউ এই প্রস্তাব দেয় নি, তাই জনগণের স্বার্থে--!
    কমিটি ভেরিফাই করে লিখলো--অনৃতভাষণ! এই প্লটগুলো এ গ্রেডের, আগে থেকেই রাস্তাঘাট পরিকাঠামো তৈরি হয়েছে। আর নীলাম ডাকাই হয় নি।

    এই মানসিকতাই সিঙ্গুরে কাজ করেছে এবং বাম সরকারকে ডুবিয়েছে। রাজারহাটের চারপাশে কী ভাবে জমি নেওয়া হয়েছে আর কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে --কারা পেয়েছে ওখানে কানপাতলেই শোনা যায়।
    আর রাঘব বন্দ্যোর "অপারেশন রাজারহাট" বইটিতে এবং ক্যালকাটা রিসার্চ গ্রুপের উন্নয়নের নামে উৎখাত নিয়ে রিসার্চের সিরিজে আছে।
    প্রশ্নটা আদৌ শুধু কৃষি বনাম শিল্প এমন লিনিয়র নয়।
    কে কতটা স্বেচ্ছায় দিয়েছে আর কে হুমকিতে--কান পাতলেই শোনা যায়। আজ যে সব্যসাচী দত্ত/ তাপসবাবুরা তিনোর ঝান্ডা নিয়ে রাজারহাট/সল্ট লেক দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা সিপিএম এর সেই সোনালী দিনে লালঝান্ডারই ঝান্ডা বরদার ছিলেন না?

    সরকারের কোন পদক্ষেপই আরবিট্রারি বা আইনী
    প্রক্রিয়া না মেনে হতে পারে না, মুখে জনগণের হিতে বল্লেও না--- সে জমিই নিন বা গুলিই চালান!
    এটাই আইনের শাসন।
    তবে নর্থ কোরিয়া বা চীনের সরকার হলে হতে পারে। তিয়েন আন মেন স্কোয়ারে নিরস্ত্র ছাত্রদের ট্যাংক চালিয়ে পিষে মারা যায়, অবশ্যই রাষ্ট্রের বা জনগণের স্বার্থে।
  • dc | ১০ মে ২০১৬ ১৭:০১669940
  • রঞ্জনদা ন্যায্য কথা বলেছেন, মানছি। আসলে পবতে রাজনীতি, ডেভেলপমেন্ট ইত্যাদি সব কিছু খুব ভিশিয়েটেড হয়ে গেছে। পার্টি সাপোর্টারদের মধ্যে এতো বৈরিতা, এরকম হিংস্র মনোভাব, অনেক রাজ্যেই দেখতে পাইনা। আপনি যেমন বলেছেন সরকার আরবিট্রারিলি জমি নিতে পারেনা, তেমনি PT যেটা বললেন, শেষের দিকে তিনোরা ইচ্ছে করে লোক খেপাতো যাতে লোক জমি না দেয়, এটাও কিন্তু ঠিক। নিজের নাক কাটার এরকম উদাহরন দুটো পার্টিতেই, এরকম অন্য জায়গায় খুব একটা দেখিনা। সব মিলে একেবারে ডেড এন্ড হয়ে গেছে। (আবারও বলি, এক-দুই বা বড়োজোর তিনটে টার্মের পর যদি বামপন্থী সরকার সরিয়ে অন্য কাউকে চান্স দেওয়া হতো তাহলে বোধায় এরকম বদ্ধ জলাশয় হয়ে যেত না)।
  • PT | ১০ মে ২০১৬ ১৭:০৬669941
  • সব্যসাচী দত্ত কোন বামদলের সঙ্গে যুক্ত ছিলেন?

    আর আমরা ভাই পিষে-টিষে মারিনা। এদেশে অনেক কম য্ন্ত্রণাদায়ক অনাহারে শয়ে শয়ে লোক পট পট করে মরে যায় ক্কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। সকলেই জানতে পারে-কোন বাধানিষেধ নেই। কিন্তু তাতে অবিশ্যি রাষ্ট্রকে অত সহজে বদনাম দেওয়া যায় না। কেননা রাষ্ট্র ৫ বছর পরে পরে ভোটে জিতে আসে-সে হাজার দুয়েক মোছোলমান মেরে এলেও গণতন্ত্র বলে কথা!!

    এই পরিমাণে রাষ্ট্রপ্রীতি থাকা সত্বেও এবিভিপি কিসের জন্যে দেশদ্রোহী খুঁজতে JU যাচ্ছে কে জানে!!
  • cm | ১০ মে ২০১৬ ১৭:০৮669942
  • এ সংক্রান্ত সব টই এই সেই ডেডেন্ডের ছাপ ও দেখবেন। সেই জন্যই, “বুদ্ধবাবুর এই যেন-তেন-প্রকারেণ শিল্প মেনে নিতাম যদি তিনি নিজেকে মার্কসবাদী না বলতেন"। পড়ে মনে হয় কল্লোলদা রোজ ঘুম থেকে উঠে মার্কসের ছবিতে প্রণাম না করে জল খাননা।
  • ranjan roy | ১০ মে ২০১৬ ১৭:৩৭669944
  • ডেড এন্ডই বটে! সুপ্রীম কোর্টও তাই সেই সব পুরনো কোশ্ন খুঁচিয়ে তুলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন