এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৯ মে ২০১৫ ২১:৫০679888
  • শাহ আমলে লাখ লাখ মানুষ পথে নেমেছিল আন্দোলন টাতে, থিয়োক্রাসি, সুপ্রীম কাউন্সিল এসব কে আদৌ সমর্থন না করেও বলা যায়, মানুষ অনেক নেমেছিল শাহ র বিরূদ্ধে, সেটা কেন বলে মনে হয়?
  • se | ২৯ মে ২০১৫ ২১:৫৬679890
  • এখন পথে নামতে চাইলেও পারবে না। সেই পথ বন্ধ।
  • hu | ২৯ মে ২০১৫ ২১:৫৬679889
  • ইসলামী শাসন যতদিন মেয়েদের খাঁচায় বন্দী করে রাখতে চাইবে, আর অন্যরা সন্তর্পণে বিতর্ক এড়িয়ে তাতে পরোক্ষ সম্মতি জানাবে ততদিন এদের এবং যারা এদের সাথে জোট বাঁধতে চায় তাদের সর্বশক্তি দিয়ে বিরুদ্ধতা করব।

    আর হ্যাঁ, আজকের ইরাণ শাহের আমলের ইরাণের থেকে অনেক গুনে খারাপ বলেই মনে করি। শুধু মার্জান সত্রাপির বই পড়ে এই ধারনা নয়। ইরানিয়ান কমিউনিটির সাথে ঘনিষ্ঠ মেলামেশা আছে এমন লোকের থেকেই শোনা।
  • se | ২৯ মে ২০১৫ ২১:৫৯679891
  • শুধু মেয়েদেরই নয়, পুরুষদেরও খুব সঙ্গীন অবস্থা সেখানে। আমার বন্ধু আমীর ইরানের ছেলে। ওর কাছে যা শুনি, ভয়ে কেঁপে উঠি। ও ও নিয়মিত যায় তেহরানে।
  • PM | ২৯ মে ২০১৫ ২২:০২679892
  • কিভাবে মানুষকে, মানুষ খুনের জন্য উজ্জীবিত করা হয় তার উদাহরন দেখুন। পাকিস্তনের ভিডিও। যাদের এই টইতে আগেই বমি এসে গেছে তারা লিন্কটা আর খুলবেন না। এটা দেখে সত্যি সত্যি কারুর বমি পেলে/হলে আমি দায়ী নই-



    এদের সাথে সমঝোতা? এদেরকে কোনো গ্রাউন্ডে সমর্থন? সম্ভব?
  • Arpan | ২৯ মে ২০১৫ ২২:১৩679893
  • খোমেইনির সঙ্গে গিয়েই কি বামেরা নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলেনি? ইস্লামিক বিপ্লবের পরবর্তী ইরানের ইতিহাস তাই তো বলে।

    এখন তার সাথে জয়ললিতা যোগ হয়েও শান্তি নেই, পলিটিকাল ইসলামকেও পাশে চাই।
  • | ২৯ মে ২০১৫ ২২:১৮679894
  • :-)) ঐজন্যই মমব্যান আগেভাগে জামাতকে ফান্ডিং করে রেখেছে। আর পিএমের তো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কলকাতার এক ট্যাক্সিওলা কিরকম মমব্যানের পোসংশা করেছিলেন।

    সাধে কি আর ছিপিএমের মনোযোগী ছাত্রী বলে মমব্যানরে
    :-))
  • S | ২৯ মে ২০১৫ ২২:২৪679895
  • কোন পরিস্থিতিতে মানুষ কাকে সমর্থন করে সেটা কনটেক্স্ট ছাড়া কিভাবে বলা সম্ভব? নাৎসিরাও তো জার্মান আমজনতার সাপোর্ট পেয়েছিল। কৃতকর্মের দায় সবাইকেই বহন করতে হয়, জার্মানরা করেছে, এখনকার ইরাকি সুন্নীরাও করবে, আইসিসকে সাপোর্ট করার জন্যে।
  • PM | ২৯ মে ২০১৫ ২২:৩২679896
  • নাস্তিকরাই যতো নষ্টের মুল, এটাই থিওরীর মুল।

    পাকিস্তানে যে হাজারে হাজারে শিয়া আর অহমেদিরা সুন্নী জিহাদীদের হাতে মরছে সেখানে এই থিওরী কিভাবে ফিট করবে? সেখানে কোনো হোয়াইট সুপ্রিমেসি কমি নাস্তিক তো নেই? তাহলে? যাঃ
  • | ২৯ মে ২০১৫ ২২:৪৩679898
  • এইটাই বাংলাদেশের কিছু ব্লগার, যারা ঘটনাচক্রে নাস্তিকও বটে তারাও বলছে। বলছে যে পাকিস্তানেও এই তথাকথি 'নাস্তিক' বা 'বিদেশী' মুখোশের আড়ালে শুরু হয়ে এখন পুরো ভয়াবহ অবস্থা। আর বাংলাদেশকেও ৯৯% সুন্নি মুসলমানের দেশ বানানোর খায়েশ দেখে জামাত।
  • S | ৩০ মে ২০১৫ ০৭:৩৯679899
  • ইন্ডিয়াতেও তো কারা যেন হিন্দু রাষ্ট্র বানানোর চেস্টা করেই চলেছে। লোকে আবার তাদের বিপুল ভোটে জয়ী করেছে।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ০৭:৫৮679900
  • বোকা ঠেকে শেখে, বুদ্ধিমান দেখে শেখে। প্রবাদ-বাক্য।
    শাক্যবাবুকে আমার বলার কিছু নেই। জামাতিরা মুক্তিযুদ্ধ করেছিল, এমন কথা যিনি লিখতে পারেন, তিনি ঘৃণারও অযোগ্য।
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ০৮:১৭679901
  • আজকের ইরাণ শাহের ইরাণের চাইতে অনেক খারাপ অবস্থায়। এ নিয়ে কোন দ্বিমত নেই। কিন্তু সেদিনের শাহের ইরাণে শাহের বিরুদ্ধে লাখ লাখ মানুষ পথে নেমেছিল আন্দোলনে। সেটাও তো মিথ্যে হয়ে যায় না।
    বামেরা খোমাইনীর সাথে না গেলেও অপ্রাসঙ্গিক হয়ে যেতো। বরং খোমাইনীর সাথে থেকে শাহ হঠে যাবার পর, তারা নিজেদের প্রাসঙ্গিক রাখতে পারেনি, সেটা বামেদের দায়। ঠিক যেভাবে ৪০শের দশকে জার্মানীতে বামেরা নিজেদের প্রাসঙ্গিক রাখতে পারেনি।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:৪৯679903
  • বাহ ! এটা দারুণ তো !
  • pi | ৩০ মে ২০১৫ ১০:০২679904
  • প্রায় একই জিনিস নিয়ে দুটো সুতোয় আলোচনা চলছে।
    সুষুপ্তু পাঠকের এই পোস্টটা এখানে রইলোঃ
    দেখুন আপনার যদি মনে হয় ভারতবর্ষে মুসলিম মৌলবাদী থেকে হিন্দু মৌলবাদী বেশি ভয়ংকর তাহলে সেটাকে নিয়েই ফাইট করুন না, কে মানা করেছে? কিন্তু ঐ যে “ইসলামোফোবিয়া”টা কি জিনিস ভাই? “দারুল ইসলাম” কি জিনিস জানেন? ওটা ইসলামের অন্যতম একটা লক্ষ্য যা প্রত্যেক মুসলমানের জন্য কিয়ামতের পর্যন্ত ফরজ। ইসলামের এই মূল ভাষ্যকে এখন শিক্ষিত জনগোষ্ঠির মধ্যে ব্যাপক হাড়ে প্রচার করা যাচ্ছে। একে মোকাবেলার করার মত কোন উপায় নেই! বাংলাদেশের সেক্যুলার-অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী, চিন্তক, রাজনৈতিক কর্মী সবাই পথ খুঁজছে কিন্তু সমাধান নেই। কারণ কি জানেন? হাদিস! হাদিস থেকে দেখিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া কি্শোর-যুবাদের বয়ানের নামে এরকমই শেখানো হচ্ছে। একে মোকাবেলা করা যাবে কিভাবে? বলবে হাদিস ভুয়া? কল্লা থাকবে? একজন বিশ্বাসী মুসলমান সে হয়ত সেভাবে ধার্মীক নয়, নিজের প্রফেসন নিয়ে থাকেন, ধর্ম নিয়ে মাথা ঘামান না, তাকেও জিজ্ঞেস করে দেখবেন- দারুল ইসলাম অর্থাৎ “মুসলিমদের বিশ্ব” চান কিনা- উত্তর জেনে এসে তারপর ভমপন্থি দর্শন দিয়ে এসবকে খন্ডন করবেন। আমরা বিপদে আছি হাদিস আর কুরআনকে নিয়ে। এখানে এত খোলামেলাভাবে বিদ্বেষ আর সাম্প্রদায়িকতা আছে যে একজন বিশ্বাসী মুসলমান এ থেকে অবিশ্বাস করবে কিভাবে? ৯০-এর দশকে আফগান যুদ্ধ ফেরত বাংলাদেশী মুজাহিদরা দেশে ফিরে আফগান তালেবানদের দেখে আশান্বিত হয়ে উঠে যে তারাও বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করতে পারবে। শুরু হয় হরকাতুল জিহাদ যুগ। প্রথম টার্গেট হন “সুধাংশুরা পালাবে না” কবিতার কবি শামসুর রাহমান।… তারপর যে ধারাবাহিকতা যদি বাংলাদেশ সম্পর্কে সত্যিই খোঁজখবর রাখেন অজানা থাকার কথা নয়। আমি বার বার একটা কথা বলি, ইসলামী মৌলবাদীকে ঠেকানো খুব কঠিন। কারণটা হচ্ছে ইসলাম নিজেই রাজনীতি করেছে। ইসলামের নবী রাষ্ট্র গঠন করেছিলেন, তিনি রাজনীতি করেছেন। তিনি তার রাষ্ট্রের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। এসব হাদিস, সিরাত গ্রন্থে বিস্তারিত আছে। ইউরোপে খিস্টান-ইহুদী ধর্মের নখ-দাঁত ভোঁতা হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর চুড়ান্তভাবে। হিন্দু মৌলবাদীদের খুব সহজেই ধর্ম দিয়েই রোখা যাবে, তার জন্য ধর্মের বিরোধী কথা বলার প্রয়োজন নেই। কিন্তু ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আমাকে ইসলামের বিরুদ্ধেই বলতে হবে যা আপনাদের কাছে “ইসলামোফোবিয়া” হয়ে যাবে। আপরারা হয়ত জানেন না, মাওলানাদের মধ্যে যারা তুলনামূলকভাবে উদার মতবাদ প্রচার করে তারাও বাংলা ব্লগের মুক্তচিন্তক লেখকদের মতই মৃত্যু ঝঁকিুতে আছেন! মাওলানা ফারুকীর নাম শুনেছেন? তার কল্লা কাটা হয়েছে! কতটুকু জানেন বাংলাদেশ সম্পর্কে? ইসলাম সম্পর্কে?'

    এখান থেকে ঃ http://www.guruchandali.com/default/2015/05/21/1432185690324.html#comments
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১১:০৫679905
  • বাংলাদেশে জামাতি আর মৌলবাদীদের রুখতে কি করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা চলছে বহুদিন।
    ইসলামী চিন্তার পুনর্পঠনঃ সমকালীন মুসলমান বুদ্ধিজীবীদের সংগ্রাম। প্রথম খণ্ড। সংকলন ও অনুবাদ রেহনুমা আহমেদ। মে ২০০৬। একুশে পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা। প্রচ্ছদ অজ্ঞাত। ৪৬৪ পৃষ্ঠা। ৩৭৫ টাকা।
    http://joyodrath.blogspot.in/2008/08/blog-post_8778.html
    এখানে বইটি নিয়ে অলোচনাও আছে।

    একটা ব্যাপার হয়তো আমরা আলোচনায় আনছি না। নাস্তিকতার উপর দাঁড়িয়ে ধর্মীয় মৌলবাদকে কতটা কর্যকরভাবে প্রতিহত করা যায়, তার সম্ভাবনা ও ব্যর্থতা নিয়ে।

    হিন্দু ধর্মের সংষ্কার ধর্মের ভিতর থেকেই করতে হয়েছে। নাস্তিকতার জায়গা থেকে একমাত্র কার্যকর প্রতিরোধ এসেছে বৌদ্ধধর্ম থেকে। কিন্তু তা স্থায়ী হয়নি। এবং শেষ পর্যন্ত বৌদ্ধধর্মও আর একটা ধর্মে পর্যবসিত হয়েছে।

    ইসলামেরও সংষ্কারের প্রয়োজন আছে। এবং তা করতে হবে ইসলামের ভিতর থেকেই।

    শাহের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। খোমাইনীদের বিরুদ্ধে নামছে না। তার মানে এই নয় যে লোকে খুব ভালো আছে। কিন্তু কোথাও অন্য কোন চাপে খারাপ থাকা মেনে নিচ্ছে এখনও। আমেরিকা, আইসিস এগুলো তো চাপই।
  • dc | ৩০ মে ২০১৫ ১১:০৮679906
  • আজ খবরে পড়ছি আরেক্জন বাংলাদেশী ব্লগার খুনের হুমকি পেয়েছেঃ

    http://timesofindia.indiatimes.com/world/south-asia/Youll-be-next-Bangladeshi-blogger-gets-death-threat-on-Facebook/articleshow/47477859.cms

    আরো একজন হোআইট সুপ্রিমেসিস্ট দ্বারা ব্যবহৃত নিও-এথিস্ট, যে জামাতকে চেনেনা বলে চাপাতির অপেক্ষায়। যেহেতু এর অধিকার নেই জামাতের রিয়াকশন ঠিক করার, তাই একে খুন হতে হলেও এরই দোষ। কেন জামাতিকে চেনেনি?
  • Arpan | ৩০ মে ২০১৫ ১১:১১679907
  • কল্লোলদা, ইরানের ইসলামিক রিভোলিউশব্ল্ন পরবর্তী সময়ে কমিউনিস্টদের উপর ব্যপক পার্জিংয়ের ইতিহাস ভুলে যেও না। রাতারাতি অপ্রাসঙ্গিক এমনি এমনি হয়নি।
  • | ৩০ মে ২০১৫ ১১:১২679909
  • হুমায়ুন আজাদের ছেলেও হুমকী পেয়েছেন। আর যে দক্ষতায় মাসে একটা করে কল্লা নামছে তাতে ...........
    কিছু কিছু সময় আছে যখন 'কিন্তু' 'যদি' 'তবে' ইত্যাদি শব্দের ব্যবহারই কোন পক্ষে সেটা নির্ধারিত করে দেয়।
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১২:১৫679910
  • অর্পন।
    কমিউনিষ্টরা দাবী করে তারা জনগণের কাছের লোক। তাদের উপর এতো নির্যাতন নেমে এলো কেউ টুঁ শব্দটি করলো না। দায়টা কার?
    জার্মানীতেও তো এটাই হয়েছিলো। পরে রাশিয়াতেও। পবতেও তাইই হচ্ছে। দায়টা কার?
  • | ৩০ মে ২০১৫ ১২:১৯679912
  • আহা এই টইটা ভাল করে পড়ে একদম গো-ভীড়ে গিয়ে আমরা কি এতক্ষণে বুঝে যাই নি, যে যখন যেখানে অত্যাচারিত হয়, চাপাতের কোপ খেয়ে রাস্তায় পড়ে থাকে, দোষটা, দায়টা আসলে তারই বেশী ছিল!
  • hu | ৩০ মে ২০১৫ ১২:১৯679911
  • ইরাণের মানুষ কেমন সুখে আছে জাফর পনাহীর সিনেমাগুলো তার কিছুটা ইঙ্গিত দেয়। রাস্তায় লোক না নামলেই সেটা ভালো থাকা বোঝায় না। প্রচুর মানুষ সুযোগ পেলেই বেরিয়ে আসছে এবং আর ফেরার কথা ভাবছে না। আর ঘোষিত ভাবেই যেসব রাষ্ট্রে মেয়েদের অধিকার রেস্ট্রিকটেড তাদের সপক্ষে যে কখনই কিছু বলার থাকতে পারে সেটাই আমাকে আশ্চর্য করে।
  • hu | ৩০ মে ২০১৫ ১২:২০679914
  • ঠিক। দায় সবসময়েই যে মরছে তার। অভিজিতের মৃত্যুর দায় অবশ্যই অভিজিতের। সে কেন ওসব লিখতে যায়?
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১২:২০679913
  • From this point on the party grew immensely and became a major force in Iranian politics. By early 1945, the party had managed to create the first mass organization in Iran's history. Police records later revealed it had an estimated 2,200 hard-core members – 700 of them in Tehran – "10,000s of sympathizers in its youth and women's organizations, and 100,000s of sympathizers in its labor and craft unions." [9] Its main newspaper, Rahbar (Leader), boasted a circulation of more than 100,000 – triple that of the "semi-official newspaper" Ettela'at. British ambassador Reader Bullard called it the only coherent political force in the country, and the New York Times reckoned it and its allies could win as much as 40% of the vote in a fair election.[10] http://en.wikipedia.org/wiki/Tudeh_Party_of_Iran#Early_peak
    এখান থেকে যে দল হা-হুশ হয়ে যায়, তাদের ভাবতে হবে।
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১২:৪৭679915
  • হনু আর দ।
    শাহের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। খোমাইনীদের বিরুদ্ধে নামছে না। তার মানে এই নয় যে লোকে খুব ভালো আছে। (এই লাইঅনাটা মোটা হরফে) কিন্তু কোথাও অন্য কোন চাপে খারাপ থাকা মেনে নিচ্ছে এখনও। (এই লাইনাটায় তলদাগ) আমেরিকা, আইসিস এগুলো তো চাপই।
    এটা পড়েও এসব লিখ্লি !!!

    দ উবাচ - "আহা এই টইটা ভাল করে পড়ে একদম গো-ভীড়ে গিয়ে আমরা কি এতক্ষণে বুঝে যাই নি, যে যখন যেখানে অত্যাচারিত হয়, চাপাতের কোপ খেয়ে রাস্তায় পড়ে থাকে, দোষটা, দায়টা আসলে তারই বেশী ছিল!"
    হ্যাঁ দ, দোষ নয়, আমি কোথাও লিখিনি দোষটা তাদের। তবে দায় নিতে হয়। ধর্মের বিরোধীতা করা আর উগ্র বিরোধীতা করার তফাৎ আছে। কেউ খুন হলে সেটা নিন্দনীয়। তাতে কিন্তু যিনি খুন হয়েছেন তিনি দায়্মুক্ত হয়ে যান না।
    ৭০এ নকশালেরা রাষ্ট্রের হাতে খুন হয়েছে। সেটা নিন্দ্নীয়, ৮০র দশকে খালিস্তানীরা খুন হয়েছে, সেটাও নিন্দনীয়। কিন্তু তাতে তাদের ভুলের দায় উবে যায় না।
    জানি, এবার কথা হবে ৭০এ বাংলাদেশে স্বাধীনতাকামীদের খুন হওয়া নিয়ে। তবে কি তারাও দায় বহন করেন? না। খুব স্পষ্টতঃ না। সব ঘটনাই এক মাপকাঠিতে বিচার করা যায় না।

    হনু উবাচ - "ইরাণের মানুষ কেমন সুখে আছে জাফর পনাহীর সিনেমাগুলো তার কিছুটা ইঙ্গিত দেয়। রাস্তায় লোক না নামলেই সেটা ভালো থাকা বোঝায় না। প্রচুর মানুষ সুযোগ পেলেই বেরিয়ে আসছে এবং আর ফেরার কথা ভাবছে না। আর ঘোষিত ভাবেই যেসব রাষ্ট্রে মেয়েদের অধিকার রেস্ট্রিকটেড তাদের সপক্ষে যে কখনই কিছু বলার থাকতে পারে সেটাই আমাকে আশ্চর্য করে।"

    আমি কোথায় ইরাণের বর্তমান শাসকদের সমর্থন করেছি - সেটা দেখিয়ে দিলে বাধিত থাকবো।
    ইরাণের বামেরা ব্যর্থ। এটা বল্লেই যদি খোমাইনীদের সমর্থন করা হয়, তো সেটা বুশ সিন্ড্রোম ছাড়া আর কিছু নয়।
  • hu | ৩০ মে ২০১৫ ১২:৫৬679916
  • কল্লোলদা, ঐ কথা হনুদা লেখেন নি, আমি লিখেছি। আমার মনে হয় কোন অবস্থাতেই খোমেইনিদের সাথে হাত মেলানো উচিত নয়। আপনি লিখেছিলেন, বামেরা খোমেইনির সাথে হাত মিলিয়ে ভুল করে নি। আমি সেটায় সহমত নই। এইটুকুই।
  • | ৩০ মে ২০১৫ ১৩:০৭679917
  • হুচির সাথে মনে হয় হনুকে গুলিয়ে যাচ্ছে। জাফর পানাহীর সিনেমার কথাটা হু লিখেছে হনু নয়।

    আর বললামই তো অভিঝিৎ খুন হয়েছেন, বন্যা হাতের বুড়ো আঙুল হারিয়ে মাথায় হাতে গাদাখানেক স্টিচ নিয়ে লেখালিখি করছেন, এর দায় তো তাঁদেরই বটে। পাঁচ ওয়াক্ত নমাজ পড়া, টিভিতে 'কাফেলা' প্রোগ্রাম সঞ্চালন করা মওলানা ফারুকী যে খুন হয়েছিলেন সে দায়ও তাঁরই। মজা হল অভিজিতের লেখা আমি তো অন্তত সেই ২০০৩ থেকে পড়ে আসছি, বন্যার লেখাও নয় নয় করে হয়ে গেল আজ প্রায় নয় বছর পড়ছি। যাঁরা আজ এইসব মচৎকার থিয়োরী নামাচ্ছেন যে অভিজিতের লেখাই তাঁর খুন হওয়ার কারণ তাঁরাই কেউ কেউ একসময় সুজেট কেন মাঝরাত্তিরে পার্ক স্ট্রীটে গিয়েছিলেন এমন প্রশ্ন হাওয়ায় ভাসিয়েছেন।

    কি ভাগ্যি! বিদ্যাসাঅগর মশাইকে কেউ খুন করে ফ্যালে নি। অথচ উপাদান তো যথেষ্টই ছিল। বিদ্যাসাগরের বিধবাবিবাহের পক্ষে কতগুলি সই পড়েছিল আর বিপক্ষে কতগুলি সেই হিসেবটা দেখলেই বোঝা যায় তৎকালীন সংখ্যাগুরুর হিন্দু, সাম্রাজ্যবাদী অত্যাচারী ইংরাজ শাসকের হাতে অত্যাচারিত নীপিড়িত (বানানটা কেমন বদখত দেখাচ্ছে!) হিন্দুর মনোভাবের বিন্দুমাত্র তোয়াক্কা না করে তাদের বুঝবার চেষ্টা না করে কেমন বিধবাবিবাহ আইন আর্দ করে দিলেন। ওনারও তো খুন টুন হওয়াই উচিৎ ছিল।
  • | ৩০ মে ২০১৫ ১৩:০৯679918
  • বিধবাবিবাহ আইন পাশ করিয়ে দিলেন
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৩:১৭679920
  • আমি কোথায় বল্ললাম জামাতিরা মুক্তিযুদ্ধ করেছিল? লোকজন কি অ্যাসিড করে লেখাপত্তর পড়তে নামে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন