এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৩ আগস্ট ২০০৮ ২৩:৫১697275
  • নিউক্লিয়ার ডিল নিয়ে সরকার ভেঙ্গে দেওয়ার হুমকি, আস্থা ভোট... ইত্যাদির একমাসের মধ্যে টাটা ম্যানেজমেন্ট জানিয়েছে যে তারা সিঙ্গুর-এ প্রকল্পে বেশী ঝামেলা হলে ব্যাক আউট করতে পারে। সিঙ্গুরে কিন্তু শুরু থেকেই কম বেশী ঝামেলা হচ্ছিল - ১৪৪ ধারা জারি রেখে কারখানা তৈরী হচ্ছিল।
    টাটা-র এই মনোভাব দুর্ভাগ্যজনক, কিন্তু তার থেকেও দূর্ভাগ্যজনক এই গেল গেল রব। দেখে শুনে মনে হয় যেন টাটা একাই দেশ চালায়। টাটা যদি যেতে চায় যাবে। অন্য কেউ করবে। সাত কোটি মানুষের রাজ্যে একটি কোম্পানী একটি প্রজেক্ট থেকে সরে গেলে তাতে কি হবে? একটি প্রোজেক্ট থেকে কোনো একটি কোম্পানীর সরে আসার সম্ভাবনা কি এই প্রথম?
    মহারাষ্ট্রে এনরন প্রোজেক্ট নিয়ে কম জল ঘোলা হয় নি (প্রকল্প বাস্তবায়িত হয় নি), তাতে করে কি গত পনেরো বছরে বিনিয়োগ কমে গেছে? অনেকে বলছেন সিঙ্গুরে টাটা ব্যাক আউট করলে রাজ্যের সর্বনাশ, আর কেউ কিছু করবে না। বড় কোম্পানী ইনভেষ্ট করতে চাইত না, তার কারণ কিন্তু পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি, বন্ধ কালচার, কর্মহীন ইউনিয়নবাজি (ভারতে অন্য রাজ্যের কোম্পানীতেও ইউনিয়ন আছে, কিন্তু ইউনিয়নের পান্ডাদের কাজ করতে হয়), যোগাযোগ ব্যবস্থা, দক্ষ শ্রমিকের অভাব... ইতাদি। এই সব প্রবলেমের যদি একটু উন্নতি হয়, সরকারের যতটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব তা যদি দিতে পারে, তবে কোম্পানীরা আসবে, আসছেও আস্তে আস্তে, জিন্দাল, ইনফোসিস....
    এই সবের একটা কারণ হল, কিছু একটা ইস্যু হলেই তা থেকে ঝাঁপিয়ে পড়ে পলিটিক্যাল মাইলেজ লাভের চেষ্টা - সরকার এবং বিরোধী পক্ষ দুই দিকেরই এক অ্যাজেন্ডা - সিঙ্গুর প্রকল্প হোক বা না হোক, যে কোনো অবস্থা থেকে একেবারে নিংড়ে নিয়ে যতটা রাজনৈতিক সুবিধা আদায় করা যায় পরের ইলেকশনের জন্য। এটাই সবথেকে দুর্ভাগ্যজনক!
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ০২:৪৫697276
  • প:ব: সরকারের শিল্প সচেতনতার সাথে মধ্যবিত্তের বা মতান্তরে উচ্চ মধ্যবিত্তের কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে কি? সরকারের ইনকাম খুব কম, হাতেও খুব বেশি টাকা নেই। অর্থনীতির এই অবস্থার উন্নতির জন্য শিল্প ছাড়া গতি নাই। তাই সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি। এই অবধি উদ্দেশ্য সৎ।

    কিন্তু পার্টির ফোরফ্রন্টে এফিশিয়েন্ট নেতার অভাব। ভালো আমলাও মনে হয় নেই। তাই লোকেশন নেগোসিয়েশন থেকে, মানুষ জনকে বোঝানো থেকে, ক্ষতিপূরণ ইত্যাদি সমস্ত সেগমেন্টে মাখিয়ে বসে আছে। বাঁদরের হাতে যষ্ঠি কাঠি পরলে যা হয় আর কি। এখানেই এটা প্রোজেক্ট ম্যানেজমেন্ট ফেলিওর।

    যেহেতু শিল্প হলে মধ্যবিত্ত মানে স্কিলড লেবারদের স্বার্থই সবথেক বেশি সিদ্ধি হবে তাই আমাদের মতন মধ্যবিত্তরা শিল্পের পক্ষে। কিন্তু তা বলে কি মধ্যবিত্ত যাদের জমি হারাচ্ছে তাদের বিপক্ষে এই ডেটা কোথায় এবং কি ভাবে পাওয়া গেল?
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ০৩:২৩697277
  • মধ্যবিত্তের পরিষ্কার স্ট্যান্ড নিতে ভারী কষ্ট হয়। শিল্প চাই, চাকরি চাই, শিল্পপতিদের সস্তায় জমি দিতে হবে, আবার যাদের জমি তাদের আশীর্বাদও চাই। বাবুরাম সাপুড়ের কি বিপদ।
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ০৩:৪৭697278
  • তারমানে কি অজদা বলছে প:ব:এ যা হচ্ছে ঠিক হচ্ছে? এটাই মোস্ট অপটিমাইজড সল্যুশন? মানে ইকোয়েশন টা কি শিল্প = জবরদখল = মানুষ মারা নাকি শিল্পেরই দরকার নেই? দাও ফিরে সে কৃষি নাও ফিরে এই ন্যানো।
  • lcm | ১৪ আগস্ট ২০০৮ ০৪:৪৬697279
  • অজ-র মধ্যবিত্ত নিয়ে বক্তব্য ঠিক। বাই ডেফিনিশন, মধ্যবিত্ত ঠিক মাঝখানে থাকতে চায়। তাই কোনো স্ট্যান্ড যা একটু এদিক ওদিক হেলে যায়, তা নিতে পারে না।
    শিল্প, জমি, উইথ নো লস টু এনি লার্জ গ্রুপ অফ পিপল।
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ০৪:৫০697280
  • তার সাথে সিঙ্গুর বা নন্দীগ্রামের বা প:ব: এ শিল্পের কি সম্পর্ক?
  • lcm | ১৪ আগস্ট ২০০৮ ০৫:০৮697281
  • সম্পর্ক নেই, আবার আছে। এই যেমন সিঙ্গুর বা নন্দীগ্রাম নিয়ে এত হৈ চৈ, এর পিছনে অল্প হলেও আছে মধ্যবিত্ত-র মাঝখানে থাকার প্রবনতা, যা কি না নট নেসেসারিলি এ ব্যাড থিং।
  • shyamal | ১৪ আগস্ট ২০০৮ ০৫:২৬697282
  • এই জমি অধিগ্রহনের ব্যাপারটা সহজ নয়। চাষের জমির দাম নগন্য। তাই চাষি দেখে জমি দিলে সে যা টাকা পাবে তার চেয়ে ঐ মাসে চাষ থেকে যে তিন হাজার টাকা আসে তাও ভাল। আর সে যখন শোনে শিল্পপতি জমি চাইছে, তার লোভ হয় দাঁও মারার। কাজেই সরকারের উচিৎ খুব সাবধানে এগিয়ে অধিগ্রহণ করা যাতে শিল্পপতি বা চাষী, কারোরই বিরাট ক্ষতি না হয়। আমি নিশ্চিত যে সিঙ্গুর, নন্দিগ্রামে লোকে যদি ভাল দাম পেত তারা সেধে জমি বিক্রি করত। জমি অধিগ্রহণ হতে হবে ভলান্টারি, সরকারের বন্দুক দিয়ে নয়। আবার সরকারের দায়ীত্ব দেখা যাতে অল্প লোক লোভে পড়ে জমির জন্য বিশাল টাকা না হাঁকে।

    উর্বর জমি শিল্পে গেলে ফসল কম হবে, এটা পুরো বুলশিট।
  • pi | ১৪ আগস্ট ২০০৮ ০৬:৩১697283
  • বুলশিট জমির উর্বরতা বাড়ায়।
  • Arpan | ১৪ আগস্ট ২০০৮ ১২:০৬697285
  • লোকগুলো আরো বড় দাঁও মারতে গিয়েছিল। অধিগ্রহণ তো হয়েই গেছে, এখন সরকারের হাতে বন্দুক উঠলে কারোর আপত্তি হবার তো কথা না!

    http://www.anandabazar.com/14desh1.htm
  • sarathi | ১৪ আগস্ট ২০০৮ ১২:২৮697286
  • কল্লোলদা চাষি দুজনেই ' এ ব্যাপারে কোন দ্বিমত নেই, থাকবেও না

    পুনর্বাসন প্যাকেজ দুজনের কথা ভেবেই তৈরি করতে হবে, তা সঠিকভাবে না হওয়ার দায় অবশ্যই শাসকদলের ওপর বর্তায়।

    কিন্তু তাই বলে যেখানেই কোন প্রকল্পের কথা হবে, গুজবের ভিত্তিতে "রক্ষা কমিটি" গঠনের মধ্যে কি কোন বাহাদুরি আছে?

    আর আন্দোলনের মাথারা "তৃণমুল-বিজেপি-এসইউসি" হলে আপত্তি নেই - অবাক কর্লেন,
    নানা বেনোজল থাকা সঙ্কেÄও এখনও গ্রামবাংলার মাঠেঘাটে খেতমজুরদের মজুরিবৃদ্ধির আন্দোলন,ভুমিহীন চাষিদের পাট্টাবিলির দাবিদাওয়া করে একমাত্র কৃষকসভা,
    নব্যদরদীরা কোনদিন শামিল হয় নি বা হবেও না এ কথা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি
  • Arijit | ১৪ আগস্ট ২০০৮ ১৩:৪১697287
  • এর পর বোজো বলবে গ্রিড নিয়ে ইয়ান ফস্টারের দাবি না মানাও পার্টি পড়ানো বুলি। বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল না খেতে চাওয়াটাও তাই। বা ওপেন সোর্সের পক্ষে বলাটাও তাই (মানে বেশি করে, কারণ ইদানিং বামফ্রন্টের একতা অংশ ওপেন সোর্স নিয়ে কথা বলতে শুরু করেছে দেবেশদার কল্যাণে)...
  • Arijit | ১৪ আগস্ট ২০০৮ ১৩:৪৪697288
  • মধ্যবিত্ত কবে যে অধিকার অর্জনের লড়াই করলো কে জানে...গা বাঁচিয়ে, গুরুতে ঢেকুর তুলে, দড়িকে সাপ - থুড়ি সিপিএম ভেবেই যদি হত, তাইলে তো...
  • Arijit | ১৪ আগস্ট ২০০৮ ১৩:৫৬697289
  • আরেকটা পার্টি পড়ানো বুলি ঝাড়ি -

    ট্র্যাডিশনালি সিপিএম কলকাতায় দুর্বল। হাতেগোণা সীট জেতে (অনেক সময় জেতেও না)। এবং ওই সো কলড মধ্যবিত্তই ভোট টোট বিশেষ দেয় না। কাজেই মোটামুটি নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে কলকাতার মন পেতে হবে এরকম একটা ধারণা শুরু হয় - আর এখনকার এই শিল্পনীতিটাও প্রায় সমসাময়িক - ওই সময়ের মৌ সইয়ের ধুম মনে করুন। ইংরিজী ফেরানো, আইটি, ফ্লাইওভার, শপিং মল, অপারেশন সানশাইন ইত্যাদির সাথে মধ্যবিত্তের আকাঙ্খা খাপে খাপে মিলে যাওয়াটা নেহাত কোয়েনসিডেন্স বলে আমার মনে হয় না।

    আর ট্রামে-বাসে-অটোতে চড়া মধ্যবিত্তও এই আকাঙ্খা রাখে - প্রাইভেট কলেজগুলোতে গেলেই বোঝা যাবে - বিরাট অংকের লোন নিয়ে ধুর প্রাইভেট কলেজেও সেই আইটিই পড়তে যাবার ধুম দেখে।
  • kallol | ১৪ আগস্ট ২০০৮ ১৭:৪৬697290
  • সারথী - একটু ফেঁসে ছিলাম তাই দেখা হয় নি।
    তাহলে চাষী দুজনেই। যে জমির মালিক আর যে চাষ করে। অর্থাৎ কমিউনিষ্ট পার্টির যে স্লোগানটা ছিলো ""লাঙ্গল যার জমি তার"" সেটা ভুল ছিলো। এই তো ?
    ধীরে ধীরে কিরকম ভাবে জমির মালিকের দিকে মুখটা ঘুরে যাচ্ছে সেটা খেয়াল করুন। একই সাথে জমির মালিক আর ভাগচাষী-ক্ষেতমজুরের স্বার্থ দেখবো, সেটা কদ্দুর করা যায় ভাববেন।

    যখন ""কৃষক সভার"" পার্টিই বাঁশ দেয় তখন অন্যরা তার সুযোগ নেবেই। তা কি করা যাবে!!!
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ২১:৫৯697291
  • কালকে বিকেলে গুরু অ্যাকসেস করতে পারিনি, তাই কিছু বলা হয় নি।

    আমার কথাগুলি এইরকম:

    ১। মধ্যবিত্তের সব চাই, চাকরি চাই, শিল্প চাই আর চাষীর হাসিমুখও চাই।

    ২। যে ধরনের সমাজে এই সব হতে পারে, তা চাই না। কেন? না আবাপ বলেচে সমাজতন্ত্র আর ফ্যাশনেবল নয়। আর অত্ত কাজ কে করবে?

    ৩। সুতরাং সিঙ্গুর নিয়ে মধ্যবিত্তের স্ট্যান্ড এই রকম। সরকার টাটাকে শান্ত রাখুক, আমি সরকারকে গাল দিয়ে নিজের বিবেক শান্ত রাখি। তাতে সবদিকই বজায় থাকে। চাষীর জমি ফেরৎ দেওয়া আর টাটার কারখানার মধ্যে পরেরটাই প্রায়োরিটি। কিন্তু সেটা স্বীকার করা যাবে না।

    সুতরাং, অধিকাংশ সিঙ্গুরদরদী-কে আমার কথা - ধ্বজভঙ্গ চিৎকারে একগাছা বা*-ও ছেঁড়া যায় না। প্রায়োরিটি ঠিক করে কথা বললে, তখন শুনব।
  • kallol | ১৪ আগস্ট ২০০৮ ২২:২৩697292
  • আবাপ কিন্তু একই লাইনে মধ্যবিত্তকে তেড়ে গালও দেয়। সেটাও বেশ ফ্যাচানেবল দেখা যাচ্ছে।
  • bozo | ১৪ আগস্ট ২০০৮ ২২:২৯697293
  • কৃষক দরদী পার্টি ভোল পাল্টে মধ্যবিত্ত দরদী হল কেন?
    কোয়েন্সিডেন্স লিস্টে দুটো আরো ঘটনা যোগ হবে:
    ১। সেই সময়ে পূর্ব ইউরোপে ও সোভিয়েতে সমাজতন্ত্রের পতন।
    ২। চীনে কম্যুনিস্ট পার্টির শিল্পনীতি গ্রহণ।

    আর গ্রিডের দাবী বা ইলিশে বেগুনের ব্যবহার নিয়ে মন্তব্য কম করাই ভাল। সারকাজম এর আশ্রয় আমিও নিতে পারি কিন্তু পার্টির লোকেরা তো একটু বেশী সংবেদনশীল। আমরা মার্ক্স অনুসরন না করলেও ইতিহাস থেকে শিক্ষা নিতে জানি।
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ২৩:৪০697294
  • সিপিএম তো চিরকালই মধ্যবিত্তের পার্টি। নতুন কিছু তো হয়নি।

    আগে মধ্যবিত্তের রুটি-রুজির মারামারিতে কৃষকের সাহায্য দরকার ছিল, কেন না অন্যদিকে প্রসপেক্ট তেমন ভাল ছিল না। এখন আইটি ইত্যাদি হয়ে মধ্যবিত্তের পাতে এঁটোকাঁটার পরিমান বেড়েছে। তাই কৃষক-শ্রমিককে তেমন দরকার নেই। তো মধ্যবিত্তের পার্টিও সেই লাইনেই চলছে। আশ্চর্য্যের কি আছে?

    তবে কিনা মধ্যবিত্ত মনে মনে জানে যে উচ্ছিষ্টের পরিমান বাড়লেও যথেষ্ট বাড়ে নি। তাই ভয় আছে, মারামারিতে পিছিয়ে পড়লে আবার ভূমিহীন ও প্রান্তিক কৃষককে নিয়ে জোট বাঁধার দরকার হতে পারে। তাই সিঙ্গুর-দরদ দেখিয়ে রাখা। আপাতত: কূল থাক। তবে আয়ান ঘোষকে দিয়ে কাজ না হলে শ্যামের কাছে আসার রাস্তাও খোলা থাক।
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ২৩:৫২697296
  • অজদা একটু ছড়া কাটছি। সত্যি বলছি আমি কেন গুরুতে আসি

    পারি না বা* ছিঁড়তে
    তাই আসি ভাট মারতে :-)))

    যাদের কথায় বা* ও ছেঁড়া যায় এবং তারা গুরুতেও আসে এমন লোক আমার জানা নেই। আমি চিৎকার করবই, আরে সেইজন্যই তো গুরু। সত্ত্যি যদি চেঁচিয়ে ছিঁড়তে পারতাম তাইলে লোকাল কমিটির সেক্রেটারি হয়ে কোটি কোটি টাকা করতাম বা মা*বাজি করতাম। আরও সরেস হলে মন্ত্রী হতাম :-))

    যে সমাজ সবাইকে ভালো রাখতে পারে সেই সমাজ না হওয়ার দায় কি আবাপ বা মধ্যবিত্তের? ব্যপারটা কি এমন দাঁড়াল যে সেরকম সমাজ আসে নি, বা এলেও ভেঙে পরেছে তার দায় আবাপ এবং মধ্যবিত্তের! এইটা কিছুদিন আগের সবকথায় ""কেন্দ্রীয় চক্রান্তের"" অজুহাত টানার সাথে তুলনীয়। পাড়ায় টিউবয়েল নেই কেন না "কেন্দ্রীয় চক্রান্ত"।

    মোটামুটি আমি মধ্যবিত্তের সবাইকে রিপ্রেজেন্ট করি না কিন্তু শিল্প ছাড়া এগুনো যাবে না সেটা মনে করি। আবার এও মনে করি সিঙ্গুর বা নন্দীগ্রাম মডেল নয়। মধ্যবিত্তের মত তো অনেক শুনলাম যারা ""মেহনতি মানুষের পক্ষে"" তাদের মতটা জানার অপেক্ষায় রইলাম। খুব পাতি প্রশ্নের পাতি উত্তর দিলে ভালো হয়

    নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে ভাবে জমি অধিগ্রহণ হয়েছে সেটা কি ঠিক?
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ০০:৩৬697297
  • নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে ভাবে জমি অধিগ্রহণ হয়েছে সেটা টাটা-র পক্ষে ঠিক। যে কৃষকের জমি গেছে, তার পক্ষে ঠিক যদি আরো লাভের আশা তার না থেকে থাকে। যে ক্ষেতমজুর বেকার হল, তার পক্ষে ঠিক নয়। যে মধ্যবিত্ত আরো একটু চাকরির আশা করছে তার পক্ষে মোস্টলি ঠিক।

    কিন্তু সেই ঠিকটা সে স্বীকার করতে চাইছে না। এইটেই আমার পয়েন্ট।
  • arjo | ১৫ আগস্ট ২০০৮ ০০:৫৪697298
  • আর যে জমি অধিগ্রহণ করল, তারপক্ষে ঠিক না ভুল?

    আরে মধ্যবিত্ত তো হেবি উদার তার পক্ষে এত ভালো হল কিন্তু তাও জমি অধিগ্রহণের বিরোধীতা করছে। মধ্যবিত্তকে বোঝাতে হবে, নিজের ভালো তো পাগলেও বোঝে। :-))
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ০১:০০697299
  • যে অধিগ্রহণ করলো সে তো মধ্যবিত্তের পার্টি। কাজেই তার পক্ষে ঠিক।

    মধ্যবিত্ত উদার? নো ওয়ে। তার পক্ষে অধিগ্রহণ ঠিক এবং অধিগ্রহনের মৌখিক বিরোধিতা-ও (যতক্ষণ তার ফলে টাটা চলে না যাচ্ছে) ঠিক। কেন জানার জন্য আগের পোস্টগুলি দেখুন। মধ্যবিত্ত ঠিক তাই করছে, অর্থাৎ যা তার পক্ষে ভালো, তাই।
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ০১:০১697300
  • টাটার পক্ষে ঠিক মানে? টাটা তো অধিগ্রহন বা প্রসেসের সঙ্গে যুক্ত নয়। প্রসেস টা সম্পূর্ণ ভাবে সরকারের অথবা শাসক পার্টির।
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ০১:০২697301
  • প্রসেসের বেনিফিসিয়ারি যদি যদি প্রসেসের সাথে যুক্ত না হয় তো টাটা যুক্ত নয়। তবে ব্যাপারটা টাটার পক্ষে বড্ড ঠিক।
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ০১:১৩697302
  • হ্যাঁ, টাটার তো উইন উইন সিচ্যুয়েশন। জমি পেলে ভালো না পেলে অন্য কোথাও জমি দেবে।
    ইন ফ্যাক্ট সরকারের-ও উইন উইন। শিল্প হলে ক্রেডিট। না হলে ফ্ল্যাট। শিলিগুড়ির কাছে চাঁদমনি চা বাগানে এই রকম-ই হয়েছে। আরো অনেক হবে।
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ০১:২৩697303
  • মধ্যবিত্তেরও উইন-উইন, যদি টাটা না চলে যায়। ছেলের চাকরির আশা আর নিজের বিবেকের কাছে মহান সাজা।
  • arjo | ১৫ আগস্ট ২০০৮ ০১:৩৬697304
  • সিপিএম মধ্যবিত্তের পার্টি? কবে থেকে এবং কি কারণে জানার জন্য রইলাম। মধ্যবিত্তের পাতে এঁটোকাটা বাড়লে পার্টির কি সুবিধা? এঁটোকাটাই তো বেড়েছে ভোট নয়।

    আরও একটা বড় ব্যপার হল, মধ্যবিত্ত কি বলল না বলল, ভাবল না ভাবল তাতে কারুর "দুগাছা বা* ছেঁড়া" যায় না। তাই পুরো ঘটনায় মধ্যবিত্তর কথা তুলে এনে যাদের ভাবনায় কিছু সত্যি কিছু যায় আসে তাদের ক্যাবলামোকে ডাউনপ্লে করা হচ্ছে। পুরো ব্যপারটার দায় একমাত্র ক্যাবলা সরকারের।

    মধ্যবিত্ত কিন্তু শিল্পের আগেও আরও অনেক কিছু চায় যেমন

    ১। চিকিৎসা ব্যবস্থার উন্নতি
    ২। শিক্ষা ব্যবস্থার উন্নতি

    অথচ সেগুলো নিয়ে কারুর কোনো মাথাব্যথা নেই। এমন একটা ভাব আজ শিল্প কাল বাকি সব আপনা আপনি হবে। একথা কি মধ্যবিত্তের না সরকারের? এটা কি অন্ধ অনুসরণ? না মধ্যবিত্তের স্বার্থসিদ্ধির জন্য আত্মত্যাগ? না কি ত্রিশ বছরের ব্যর্থতা ঢাকার নিস্ফল প্রয়াস? না কি যাস্ট ইনএফিশিয়েন্সি? না কি প:ব: আর সমস্ত ব্যর্থতা ঢাকার কৌশল মাত্র?
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ০১:৪৪697305
  • শিল্প হবে এটা পার্টির নীতি। খুব ভাল কথা। কিন্তু মধ্যবিত্ত সামনে শিখন্ডী মাত্র। যেন মধ্যবিত্ত চেয়েছিল বলেই হচ্ছে, নইলে আমরা কৃষক ভাই শ্রমিক ভাই করেই ট্রেড ইউনিয়নয়ের পতাকা তুলে কাটিয়ে দিতাম।
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ০১:৪৮697307
  • সিপিএম মধ্যবিত্তের পার্টি জন্ম থেকেই। কেন না মধ্যবিত্তেরাই পার্টি তৈরী করেছিল আর তারাই এর নেতৃত্বে থেকেছে।

    মধ্যবিত্ত চাকরির আগে শিক্ষা/চিকিৎসা চায় এটা নতুন খবর। আমার জানা কোন মধ্যবিত্ত তেমনটা চায় না।

    পুরো ব্যাপারটার দায় সরকারের - এটা মধ্যবিত্ত ভন্ডামি। যেমন করে হোক শিল্প চাই, এটা মধ্যবিত্তের কথা। তারপর সরকারকে দেখিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলা, সেটা ঐ ভন্ডামির অংশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন