এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:৪১705844
  • সূর্য জেতেনি।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৩:৪৫705847
  • কেরালায় যদি জেতে না, সিপিএম জেতার ফলে।
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:৪৫705846
  • প্যাথেটিক হল- বিশ্লেষকরা বলেছিল কলকাতা ২৪ পরগণা আর হাওড়ায় সারদার প্রভাব পড়বে। সারদা নারদায় যে আমজনতার কিছু যায় আসে না সেটা কলকাতা হাওড়ার ছবিতে স্পষ্ট।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৩:৪৬705848
  • রঞ্জনদা তাহলে নতুন বিকল্প কে তৈরী করবে? আপনা থেকে তৈরী হয়ে যাবে?
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৩:৪৭705849
  • জোট না করলে উত্তরবঙ্গে বেটার ফল হতই তো মনে হয়... সিপিয়েম অবশ্য চিরকালই ভাবে বামফ্রন্ট আর সিপিয়েম একই কথা... মাঝখান থেকে উত্তরবঙ্গেও সংগঠন উঠে যাবার দশা
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৩:৪৮705851
  • শিলিগুড়ি মডেলকে সীমিত ক্ষেত্রের বিশেষত্ব না ভেবে এক্স্ট্রাপোলেট করেই ছড়ালো।
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:৪৮705850
  • জোট জিতবে লজিকালি এটা কেউ ভাবছিল! সত্যি? কেন!!! এটুকু ভেবেছিলাম যে রেশিও টা তামিলনাড়ুর মতো হবে। জোট ১০০ র কাছে গেলে চোখের পক্ষে সুদিং হত এই যা।
  • d | ১৯ মে ২০১৬ ১৩:৪৯705853
  • উরি বাবা ইউনুস বাবুনগরি নিজেই এক ডাকাইত
  • dc | ১৯ মে ২০১৬ ১৩:৪৯705852
  • রঞ্জনদার পোস্টগুলো পড়তে ভালো লাগলো, কিছুটা একমতও হলাম। তবে ভবিষ্যতে সিপিয়েম আর ফিরতে পারবে বলে মনে হয়না, কারন ওদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। পবতে সিপিএম আস্তে আস্তে ইরেলিভ্যান্ট হয়ে যাবে।
  • de | ১৯ মে ২০১৬ ১৩:৫০705855
  • অবিজেপি জোট হওয়া দরকার - সেটা এই জোট স্যাটিসফাই করছে - আমি এই জোট ধরে রাখারই পক্ষে।

    আব্দুল মান্নান, অশোক চক্রবর্ত্তী জিতেছেন দেখছি - এনারা দুজনেই জোট-তত্ত্বের কড়া সাপোর্টার। সুতরাং মানুষ জোটকে প্রত্যাখ্যান করছেন, সরাসরি এরম ভাবার কোন কারণ নেই!
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৩:৫১705857
  • অব্দুল মান্নান( অংকের মাস্টারমশাই) নিজের জোরে জিতেছেন।
    তবু মোদিকে ঠেকাতে বিকল্প কই?
  • Ekak | ১৯ মে ২০১৬ ১৩:৫১705856
  • প্রফেট যথারীতি :

  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৩:৫২705858
  • apps এর Date:19 May 2016 -- 01:48 PM এর পোস্ট এ ক।
  • dc | ১৯ মে ২০১৬ ১৩:৫৩705860
  • apps, সেটাই তো! এবারের ভোটের রেজাল্ট থেকে স্পষ্ট যে সিপিয়েম পার্টিটা ফুরিয়ে গেল। ভবিষ্যতে কং বা বিজেপি বিরোধী স্পেসটা দখল করবে।
  • cm | ১৯ মে ২০১৬ ১৩:৫৩705859
  • রঞ্জনদা এইটা কি কন, বামফ্রন্টের সকলে মান্নানকে ভোট দিয়েছে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৩:৫৪705861
  • রঞ্জনদাকে অনেকাংশে ক। না বলেই আপনার ফীডব্যাকটা নিলাম একজায়গায় ডিবেট চালু করার জন্যে।
  • de | ১৯ মে ২০১৬ ১৩:৫৭705862
  • আরে জোট তৈরী হওয়ার পরে বোধহয় দেড় দুমাস সময় পেয়েছিলো - এরি মধ্যে জিতে যাওয়া কখনো সম্ভব? যাঁরা সেরকম হবে ভেবেছিলেন, তাঁদের রাজনৈতিক অপরিপক্কতা রয়েছে - সরি টু সে।

    যেকোন জিনিসের একটা ভিত লাগে - সেটা তৈরী করার এফর্টটুকু দিতে হবে তো!
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৪:০০705864
  • জিতে যাবে এইটা জানি না কতজন সিরিয়াসলি ভেবেছিলো।
  • ব্রতীন | ১৯ মে ২০১৬ ১৪:০৩705866
  • পিটি দা,রঞ্জন দা, অরি, CM,কেসি,S,দেবযানী, PM, Tim,টি এদের কে আন্তরিক সমবেদনা।

    জোট না করলে এর থেকে খারাপ হতো কি?

    PT দা নতুন কোন তত্ত্ব/তথ্য দেয় সেটা জানার আশায় থাকলাম।
  • kroy | ১৯ মে ২০১৬ ১৪:০৫705867
  • PT
    "আমাদের সিস্টেমটা প্রেসিডেনসিয়াল নয়। আমরা এখনো দলকে নির্বাচন করি। সেটার বদলে একজনকেই যদি ২৯৪ টা আসন থেকে জেতাতে হয় তাহলে বুঝতে হবে যে সিস্টেমটা আমূল বদলে গিয়েছে।"

    তাই কি? মমতা ছাড়া তৃণমূল? বলতে চান লোকে তৃণমূল পার্টিটাকে দেখে, তাদের সংগঠন দেখে, তাদের লোকেদের দেখে ভোট দিয়েছে? সত্যি যদি তাই হয়, বামেদের কপালে আরো দুঃখ আছে।
  • lcm | ১৯ মে ২০১৬ ১৪:০৬705868
  • বোতিন,
    কে বলতে পারে, জোট না করলে হয়ত আরো খারাপ হত, ৪০+৩০ এর জায়গায় ভোট কাটাকুটি করে গোটা চল্লিশেক।

    মনে আছে হত লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র ৩২% (কাছাকাছি কিছু) ভোট পেয়ে কত শত সিট পেল, স্রেফ উল্টো ভোট কাটাকুটি হয়ে।
  • de | ১৯ মে ২০১৬ ১৪:০৯705869
  • আর যাই হোক বোতীন, তুমি ফিরে এসেছো এতেই খুশী হলাম - ঃ)

    আমি প্রথম থেকেই কখনো বলিনি জোট জিতবে!
  • T | ১৯ মে ২০১৬ ১৪:১০705870
  • নাহ্‌, এইভাবে হারবে ভাবিনি।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৪:১২705871
  • "এতো হা হুতাশ না করে, দোষারোপ না করে জোটটাকে ২০১৯ অব্দি চালিয়ে নিয়ে যাওয়া হোক - ফল পাওয়া যাবে। "

    সে গুড়ে বালি। অলরেডি বিমানবাউ জোট না ঘোঁট টাইপের মন্তব্য করেছেন। দোষারোপ শুরু হয়ে গেছে কং সাপোর্টাররা আমাদের ভোট দেয়নি। শরিকেরা অলরেডি ছুরি কাঁচি নিয়ে বসে আছে জবাবদিহি চাইবে বলে। ওদিকে চকচকে মুখে অধীর বাইট দিয়েছেন তিনো আমাদের আসন নিতে পারেনি, সব ওদের আসনগুলো জিতেছে।

    মাঝখান থেকে রাহুল আর বুদ্ধবাউর মালা পরা ছবি ইতিহাস বইতে ঢুকে গেল। ঐতিহাসিক ছবিই বটে। আর কোনদিন হবে কিনা সন্দেহ।
  • sm | ১৯ মে ২০১৬ ১৪:১৪705872
  • আরে, জোট হেরেছে কারণ পব র বেশির ভাগ জেলায় সংগঠন মুছে গ্যাছে প্রায়। যেসব জায়গায় গত পাঁচ বছর ধরে সংগঠন বজায় রাখার জন্য স্থানীয় লোকজনদের সঙ্গে যোগা - যোগ রাখার কথা ছিল; সি পি এম সেখানে দাঁহা ফেল।
    নেতারা ঘন্টার পর ঘন্টা অবপ তে গভীর তাত্ত্বিক আলোচনা চালিয়ে গ্যেছে। মানুষ কেন তাদের ভোট দিতে যাবে? বরঞ্চ গ্রামের মানুষ, স্থানীয় স্তরে ডাকলেই পাওয়া যায়,এপ্রচেব্ল- এমন নেতার কথাই শুনবে।
    আর, চুরি চামারি সব দল ই করে।কংগ্রেস এর ২ জি,কয়লা কেলেঙ্কারী, সব কথাই জনতা জানে।বামেরাও ধোতু নয়।নেতা দের গাড়ি বাড়ি, ঝাঁ চক চকে পার্টি অফিস কারো অজানা নয়।তলাবাজি, সিন্ডিকেট বাজি সব ই দেখেছে ও পরিচিত আছে।বিচার টা মানুষের মনে; কোর্টে নয়।
    আর সারদার চুরি হওয়া গরিবদের টাকার অনেকটা মমতা সরকার তহবিল থেকে মিটিয়ে দিয়েছে।এতে আমার আপনার মত ট্যাক্স পেয়ার অখুশি হলে ও ওটা ছিল দিদির মাস্টার স্ট্রোক!
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৪:১৮705873
  • বোতিন, ওয়েলকাম ব্যাক। ঃ)
  • apps | ১৯ মে ২০১৬ ১৪:১৯705874
  • কিন্তু উত্তর ভারতে বিজেপি যেভাবে পেনিট্রেট করেছে/করছে, দক্ষিণের ছবি ততটা সরল না। পবং এর ক্ষেত্রেও বামকে হাওয়া করে বিজেপি, এটা দুম করে বলা যাবে না। জোড়াসাকোয় রাহুল সিনহা জিতবে এ স্বয়ং মমদি-ও জানত। আমি ওই এলাকায় কিছুদিন কাজ করতে গেছিলাম। ওখানে মাস ছয় আগে থেকেই বেশ 'বুক চিতিয়ে বিজেপি' আবহাওয়া। অবাঙালি হিন্দুর আধিপত্যই প্রধান কারণ। ভাঙা ব্রিজের হাল্কা এফেক্ট থাক্লেও থাকতে পারে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৪:২১705875
  • রাহুল সিনহা জেতেনি।
  • T | ১৯ মে ২০১৬ ১৪:২৪705877
  • জিরো থেকে শুরু করতে হবে। পঞ্চায়েত ভোটে ভাগ্য ফেরাতে না পারলে কোনো চান্স নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন