এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৮ অক্টোবর ২০১০ ২১:৩১433751
  • এইটার নাম তো আমি জান্তাম হোয়াইট রাশিয়ান। : O

    নাকি সেটা আলাদা?
  • Nina | ২৮ অক্টোবর ২০১০ ২১:৩৮433752
  • এই রে তা তো জানিনা, আমরা এইভাবে এইটাকে বানালে বলি কফিশপ--মানে বইতে তাই ছেল :-০
    রাশিয়ান ভদকা বল্লেই ওদের শটস গুলোর কথাই মনে হয়---ওরা আবার বলে ও দেয় মুখে নিয়ে কি করে আস্তে আস্তে রোল করে ভেতরে চালান কর---ওদের দেখলে ঠিক মার্টিনি-পিপুল লাগেনা ;-)
  • sana | ২৯ অক্টোবর ২০১০ ০৪:১৪433753
  • ধন্যবাদ,অর্পন।
  • d | ২৯ অক্টোবর ২০১০ ০৮:১৯433754
  • হুতোর রেসিপীটায় একটু মাছের ছোট ছোট টুকরো আর ২-৩টে খোসা ছাড়ানো আশ্‌শোলা দিলে আরো ভালো জমবে মনে হয়।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১০ ০৯:০২433755
  • হুম, আমি তো স্মার্নফ খাওয়া ল্যালা পাবলিক। দেখি দেশে বোধহয় এখন গ্রে গুজ পাওয়া যাচ্ছে। পকেটে কুলোয় কিনা দেখি!
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ১৯:৫২433756
  • আমাকে চাউমিন বানানোর সহজ পদ্ধতি বলা হউক। শনিবার সকাল গুলো দিব্বি ম্যাগি ডে হিসেবে চলছিলো, জাস্ট এমনি এমনি টু মিনিট ম্যাগি ভাববেন না, হরিমটর ম্যাগি এবং ডিম ফেটানো ম্যাগি। কিন্তু ভালো জিনিস লোকজনের মুখে বেশিদিন রুচবে ক্যানো !
    যাই হোক, কোনোরকম সবজি দিতে বলবেন না যেন। ঘরে এখন লাউ আর ধনেপাতা ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, আলু এবং ডিম, সয়াসস ও ভিনিগারকে রেসিপিতে ঢোকালে ভাল হয়।
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ১৯:৫৫433757
  • ধাঁই কিরি কিরি !!
    কড়াইতে তেল দিয়ে দিয়েছি !
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ২০:১৭433758
  • ও:, এই নাকি বড় বড় সব রন্ধন-গুরু ! কাজের সময় কারুর টিকিটি দেখা যায় না ! :x
    কী আর আছে,আমি যাহোক কিছু করে ফেলবো। সেদ্ধ, তেল, নুন, নাড়াচাড়া এই তো ব্যাপার।
  • Nina | ৩০ অক্টোবর ২০১০ ২০:৩৩433759
  • ওরে দাঁড়া দাঁড়া, পাইদাদা
    আগে নুডলস সেদ্ধ কর, জলে একটু অলিভ বা যে কোনো সাদা তেল দিস, তাহলে নুডলস সেঁটে যাবেনা।

    সেদ্ধ নুডলস এ সয়াসস মাখিয়ে রাখ।
    তারপর পেঁয়াজ ( নাথাকলে নুডলস খাসনা) কেটে, বেশি করেই দে আর তো কিছু নেই মশার ভাঁড়ারে, আর ডিম ফেঁটিয়ে রাখ।এক কোয়া রসুন থাকলে কুচিয়ে নে আর কাঁচা লঙ্কা ও, যদি থাকে!
    কড়ায় তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, রসুন কুচো আর পেঁয়াজ দে, পেঁয়াজটা গ্লাসি মতন হলে নুডলস দে, একটু নেড়ে নিয়ে, কড়ার মাঝখানটা বেশ একটু খাঅলিমতন জয়গা কর নুডলস সরিয়ে আর ডিমগোলাটা ঢাল---হাই হিট সবসময়, আর ডিম ঢেলে খুব ভাল করে নাড়তে থাক--সবটা ভাজা ভাজা হলে নামিয়ে ওপর থেকে আর একটু সয়াসস আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে খা।
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ২০:৩৯433761
  • যা:, আমাদের তো রান্না করে খাওয়াও হয়ে গেল ! পিঁয়াজ, রসুন, লংকা বাদে বাকিটা দেখছি তোমার ই মত। :) মন্দ লাগলো না তো !
    আর হ্যাঁ, ফ্রোজেন মটর, গাজর, সিমের বিচি, মোটামুটি যা কিছু ছিল, তাও ঢেলে দিয়েছিল বর।
  • Nina | ৩০ অক্টোবর ২০১০ ২০:৪৪433762
  • মন্দ লাগবে ক্যান ;-)) নিজে রান্না না করে গরম গরম যা পাওয়া যায় --অমৃত সমান
    :-)))) তা এই নুডলস টা একাদশি নুডলস নামে বাজারে ছেড়ে দে।
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ২০:৪৭433763
  • ও, আরো একটা তফাত। আমি তো সরষের তেম ঢাল্লুম। আর পুরো পরের হাতের রান্না তো না, এটা জয়েন্ট প্রোজেক্ট ছিল। ফার্স্ট আর লাস্ট স্টেপ আমার করা।
  • Nina | ৩০ অক্টোবর ২০১০ ২০:৫০433764
  • ওম্মা!! আমার মা এইটে কত্ত, মানে সর্ষের তেল দিয়ে আর আমি বলতুম বঙ্গ-চাউ
  • Arpan | ৩০ অক্টোবর ২০১০ ২০:৫৪433765
  • আর চাট্টি কারি পাতা দিয়ে দিলেই দক্ষিণী চাউমিন হত।
  • aka | ৩০ অক্টোবর ২০১০ ২২:৪৫433766
  • সর্ষের তেলটা কি লাস্ট স্টেপে ঢালা হয়েছে। তাইলে একটু অন্য নাম হবে।
  • Tim | ৩০ অক্টোবর ২০১০ ২২:৫৪433767
  • পাইয়ের অবদান কী? নুডলের প্যাকেট কাটা আর ওভেন নেবানো? ফাস্ট আর লাস্ট স্টেপ বল্লো কিনা, তাই জিগালাম! ;-)
  • sana | ৩১ অক্টোবর ২০১০ ০৭:৪০433768
  • অর্পন,ইলিশের মাথা দিয়ে কচু-শাক(আহা,অমৃত!),লাউ ঘন্ট খেয়েছি(আমদের বাড়ী তে ইলিশ মাথা থাকলেই হোতো),কিন্তু,ইলিশ-মাথা দিয়ে কুমড়ো ছক্কা কখনো শুনি নি,খাইও নি। শুনেই খুব খেতে ইচ্ছে করছে,ইলিশ মাথা-ও রয়েছে ঘরে,রেসিপি টা একটু জানাবেন,প্লীজ?
  • sana | ৩১ অক্টোবর ২০১০ ০৭:৪৩433769
  • আর ঐ বোয়াল মাছের একটা পেঁয়াজ কলি দিয়ে রেসিপি বলছিলেন,ইয়ে,সেই টাও একটু,যদি পারেন?
  • d | ৩১ অক্টোবর ২০১০ ১০:০৩433770
  • কাল পাবদা মাছ দিয়ে একটা অন্যরকম রান্না করলাম। হাতের পাতার সাইজের দেশী পাবদা পেয়েছিলাম। এদিকে একটা বেয়াক্কেলে ছেলে ভুল করে প্রোডাকশানে টেব্‌ল পার্জ করে ফেলেছে .... ফলে পরশু রাত থেকে বিশাল ক্যাচাল। ফলত: সরষেবাটা ইত্যাদির সময় বা ইচ্ছা কোনোটাই নেই। তাই এইটে বানালাম।

    উপকরণ:
    ৬- ৮টা দেশী পাবদা (চালানে পাবদা হলেও চলবে)
    কাঁচা লঙ্কা - ৪-৬টা
    হলুদ গুঁড়ো
    লঙ্কা গুঁড়ো
    আমতেল (২ টুকরো আমসমেত)
    সরশে
    কালোজিরে

    পদ্ধতি:
    পাবদা মাছগুলো অল্প নুন, হলুদ আর সাদাতেল মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
    কড়াইয়েত সাদাতেল ভাল করে গরম করে নিয়ে মাছগুলো খুব হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিন।

    হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো আর আমতেলের আমের টুকরোগুলো নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ভাল করে মাখুন।

    কড়াইতে সরষের তেল গরম করুন। সরষের তেল বারণ থাকলে সাদা তেলই করুন। তেলটা একটু বেশী দেবেন আর খুব ভাল করে কড়াই গরম করে তারপর তেল গরম করবেন।

    তেল গরম হলে সরষে, কালোজিরে ফোরহন দিন। বেশ চড়বড়িয়ে উঠলে মাখা মশলাটা দিয়ে কষান। ইচ্ছে হলে একটু টমাটো সসও দিতে পারেন। আমি অবশ্য দিই নি, তবে খাবেন তো আপনি, কাজেই আপনার পছন্দ অনুযায়ীই দিন।

    মশলা কষানো হয়ে গেলে পরিমাণমতো নুন, একচিমটে চিনি দিয়ে পরিমাণমত জল দিন। বেশ ভাল করে ফুটে উঠলে পাবদা মাছাগুলো আলতো করে ছেড়ে দিন। ঝোলটা যখন একটু মজে আসবে, তখন একটা ছোটমত হাতায় সরষের তেল আর আমতেলের তেলটা মিশিয়ে নিয়ে হাতাটা গরম করুন। পুরো আমতেল দিলে মনে হয় বেশী ভাল হত, কিন্তু অত আমতেল ছিল না তো। :( যাই হোক তেলটা তাড়াতাড়িই গরম হয়ে যায়। তক্ষুনি তাতে ঐ কাঁচালঙ্কাগুলো চিরে চিরে দিয়ে আর ৩০ সেকেন্ড মত ধরে থেকে সরিয়ে নিন। এইবারে ঐ লঙ্কা দেওয়া তেলটা মাছের ঝোলের ওপরে ঢেলে দিয়ে হাল্কা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ৩০ সেকেন্ড সিমে রেখে গ্যাস অফ করে ঢাকনি চাপা দিয়ে গ্যাসের ওপরেই রেখে দিন।

    পরে নামিয়ে গরম গরম ভাতের সাথে গপ্‌গপ করে খেয়ে ফেলুন।
  • til | ৩১ অক্টোবর ২০১০ ১৬:৪৫433772
  • এই d কি দমূদি?
    ছবি দেখলাম সিকিমের।
  • d | ৩১ অক্টোবর ২০১০ ১৯:২১433773
  • হ্যাঁ।
    কোথায় দেখলেন? এখনো তো friends Only করে রেখেছি।
  • hu | ০১ নভেম্বর ২০১০ ১১:৩০433774
  • পাইকে আমি খুব শিগগির পরমবীরচক্র দেব।
  • Arpan | ০১ নভেম্বর ২০১০ ২৩:৫৯433775
  • সরি, লং উইকেন্ড ছিল। এই টইটাতে আগে চোখ পড়েনি।

    ইলিশের মাথা দিয়ে কুমড়ো ছক্কার অথেন্টিক রেসিপি জানি না। আমি খুব সোজাসাপটা একটা রেসিপি ফলো করি, খেতে ওই কাছাকাছিই হয়। ইলিশের মাথাটা আদ্ধেক ভেঙ্গে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। কুমড়ো বড় বড় টুকরো করে কেটে ভেজে রাখুন। এবার গরম তেলে গোটা দুয়েক তেজপাতা আর একখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরেবাটা, আদাবাটা আর হলুদ দিয়ে কুমড়োগুলো দিয়ে কষান। হাল্কা করে জল দিন। নরম হয়ে এলে ইলিশের মাথা দিয়ে দিন। নেড়েচেড়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।

    কুমড়ো এমনিতেই মিষ্টি তাই চিনি দেবার প্রয়োজন নেই। এদেশীয় হলে খানিকটা দিলেও দিতে পারেন।

    পেঁয়াজকলি দিয়ে বোয়াল মাছের রেসিপি মামীর পেটেন্ট। আমি তার বিন্দুবিসর্গও জানি না।
  • Arpan | ০২ নভেম্বর ২০১০ ০০:০২433776
  • আমাদের বাড়িতেও কচুর শাক আর লাউঘন্টই ইলিশের মাথার সাথে বেশি হয়। আর হয় মাথা দিয়ে ভাজা মুগডাল। এমনকি কাঁঠালের বিচির ডালও হয়। সে খেতে অমৃতসম।
  • de | ০২ নভেম্বর ২০১০ ০৩:২৯433777
  • একবার এক বন্ধুর বাড়িতে ইলিশের মাথা দেওয়া ছোলাড্ডাল খেয়েছিলাম, ব্যাপক লেগেছিলো!

    এছড়াও পাঁচি্‌মশালী ছ্যাঁচড়ায়, পুঁইশাকে ইলিশের মাথা দারুণ লাগে!
  • sana | ০২ নভেম্বর ২০১০ ০৭:২২433778
  • ধন্যবাদ, অর্পন। খেয়ে জানাবো কেমন লাগলো।
    ওহো! তাহলে ভুল হয়েছিলো; তা m যদি দেখেন এটা, রেসিপি টা একটু দিয়ে দিয়েন,প্লীজ? নতুন কিছু শুনলেই নোলা সপ্‌সপ্‌ আর কি......
    হ্যাঁ,de,ঐ দুটো-ও খেয়েছি,যদি-ও
    ও দুটো আমাদের বাড়ী তে অতো কম্‌ন ছিলো না।
  • til | ০৩ নভেম্বর ২০১০ ০৮:৫৫433779
  • @sana
    কাঁঠাল বীচি পোড়া খেতেও মন্দ নয়, রোস্টেড wallnut এর কাছাকাছি।
    ওহ, গত উইকেন্ডে গৃহে প্রস্তুত লেবুর আচারের উদ্বোধন হল, আহ...........। ওদিকে গৃহে প্রস্তুত অলিভের তেল (আমারই গাছ, প্রেজেনেটেড অ্যান্ড রোপনড বাই পেছন দিকের প্রতিবেশী, রাস্তা ঘুরে গেলে প্রায় ২০০ মিটার) এখন মজছে।
  • til | ০৩ নভেম্বর ২০১০ ০৯:০০433780
  • পুঁইশাক উইথ ইলিশের মাথায় আর সাহস পাইনে, একেবার তো কাঁটা ফুটে ২৩ ঘন্টা হাসপাতালে ইনক্লুডিং GA
    দু:খের বিষয় মাছটা আমি নিজে প্লেনে করে বয়ে আনি মেলবোর্ন থেকে, কত কায়দা করে খবরের কাগজ + বরফ + প্ল্যাস্টিকের কয়েক পরত। ওরা B-দেশীরা যাকে সরল পুঁটি বলে তা বক্র কন্টকে ভর্তি।
  • sana | ০৩ নভেম্বর ২০১০ ১০:১১433781
  • কাঠাঁল বীচি পোড়া খেয়েছি তো! রোস্টেড ওয়ালনাটের থেকে-ও ঢের ভালো! তবে বেশী খেয়েছি কাঠাঁল বীচি ভাজা,আহ্‌, কট্‌ কট্‌ করে খেতে ভারী ভালো লাগতো।
  • sana | ০৩ নভেম্বর ২০১০ ১০:১৪433783
  • ও,ভুলে গেলাম,আচার কেমন হোলো? এই জলপাই গুলো কি দেশের মতো খেতে লাগলো? ইটালিয়ান জলপাই এর স্বাদ টা আলাদা লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন