এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১২519654
  • কেলাস ওয়ান থেকে ইঙ্গরাজী করে খুবএকটা ভালো হোতো না। বিদেশি ভাষা শেখার অনেক জ্বালা। পরবর্তি কালে পড়াশুনা করতে গিয়ে দেখেছি - দেখি যে উচ্চমাধ্যমিকের বাঙ্গলা-ইঙ্গরাজীর সিলেবাস (অমি যখন পড়েছি) অত্যন্ত ভালো ছিলো। মানে মডেল সিলেবাস বলা যায়। কিন্তু সেই নিয়ে এখানে লিখবো না। আর এই নিয়ে আমার কোনো অসুবিধেও নেই।

    কিন্তু কম্পুর ব্যাপারের লজিক গুলো বুঝলাম না।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৮519656
  • লজিক ছাড়া কম্পু টাফ - ALU
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৮519655
  • পোনোব বাবু গ্রামার ভাবতে অনেক সময় নিয়েছেন এমন কখনো দেখিনি। খুব ভালো স্টক ওব ওয়ার্ড, গ্রামার অনায়াসে আসে, সেন্টেন্স স্ট্রাকচার খুব ভালো। ওপিনিয়ান্স মে ডিফার।

    ইঙ্গরাজী নিয়ে ইনফ্যাক্ট বাঙ্গালীদের নাম রয়েছে। ইকনমিক্সের বেশিরভাগ লোকজন (ইডিয়ায়-ইউএসেতেও) বাঙ্গালী - মানে রিলেটিভলি অনেক বেশি। আর ইকনমিক্সের লোকজনের যা ইঙ্গরাজীতে দখল দরকার হয়, অন্য কোনো বিষয়ে লাগে বলে মনে হয় না।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৯519657
  • আসলে শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমাদের সেট কিছু ধারণা আছে - সেগুলো অত্যন্ত রিজিড। এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট হলেই গেলো গেলো মনে হয়। যদিও, এই এক্সপেরিমেন্টগুলো ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারেনি। এখনো ৯০%-এর বেশি লোক ফোনেটিক্স আর ডাইরেক্ট মেথড সম্পর্কে ওয়াকিবহাল নয়।

    কম্পু সম্পর্কে পরে লিখছি। দু চারট প্রেজেন্টেশন না শুনলে লোকে নিন্দে করবে। তবে মোদ্দা কথা হল প্রবল অটোমেশন নিয়ে পৃথিবীর সর্বত্র আপত্তি ছিলো, শুধু সময়ের আগেপরে হয়েছে। ভবিষ্যতেও থাকবে - যখনই লোকের জীবিকা নিয়ে টানাটানি হবে। আমি ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করি - স্মার্ট বিল্ডিং/ট্রান্সপোর্ট/সিটি ইত্যাদি। সেসব ব্যাপকহারে ইমপ্লিমেন্ট হতে শুরু করলেই দেখবেন আবার ঝড়টা কেমন ওঠে।

    আর সিকি একটা চালু টার্ম লিখেছে, সেই সময়েরই অন্যটা লেখেনি - যেটা পঃবঙ্গের জন্যে প্রাসঙ্গিক, অবশ্য কম্পু ইন্ডাস্ট্রীতে নয়।
  • | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২১519658
  • অরি র 9:23 AM পড়ে ইংরেজী তুলে দেওয়া র কারণ কেমন পরিষ্কার বোঝা গেল। আমাদের মতো "মুখ্যু "মানুষ দের এই উচ্চ মেধার লোকে রা এমন ভাবে চিরকাল বুঝিয়ে দিলেই আরো কোন সমস্যা থাকে না ঃ))
  • bb | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৮519660
  • রঞ্জন দা- বুদ্ধবাবু আপত্তি করেছেন এবং সিটুকে উপরোধ করছেন এই বন্ধকে একদিনের করতে, তাহলে বন্ধ কে ডাকল? সিপিএম না সিটু - ভাবের ঘরে চুরি না করে আপনি সত্যি করে বলুন!!!
    ভুল বললে সেটা স্বীকার করুন, কিন্তু নিজের যুক্তির জন্য আরও ভুলকে যুক্তি হিসাবে দাঁড় করাবেন না।
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৮519659
  • আমার ঘরের এবং চারপাশের লোকজনেরা পঃবঃতে ইস্কুলের পড়াশুনা - সিলেবাস - পরীক্ষা - বোর্ড - অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ কম্ম করেছেন/করেন। তাঁদের পড়াশুনা - আলোচনা, এমনকি আমার করা পোস্নো থেকে এটাই বুঝেছি যে যে সিলেবাস আমরা পড়েছিলাম (মাধ্যমিক-উচ্চমাধ্যেমিকে) সেটা বেশ ভালো ছিলো। মানে ওর থেকে ভালো করা খুব মুশকিল/অসম্ভব। এই সব লোকেরা দিন রাত - আমি পেরাইভেটে কাজ করেও বলছি - মানে সপ্তাহে ৭০-৮০ ঘন্টাও কাজ করেছে দেখেছি। তবে অন্য অনেক রাজ্যের লেখাপড়াও খুব ভালো জায়গাতে আছে বলেই মনে হয়। মানে সেখানকার রাজ্য সরকারের স্কুলে পড়া ছেলেদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যেটুকু।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৯519661
  • না হে বস্‌, পঃবঙ্গে দুটি রেটরিক ছিলো/আছে/থাকবে -

    (১) সব সিপিয়েমের দোষ
    (২) যা কিছু হয়নি সব কেন্দ্র টাকা দেয়নি বলে

    দ্বিতীয়টা অনেকদিন ধরে চলেছে, এখন দুটোই চলছে - ৭০-৩০ রেশিওতে।

    শুধু লোকজনের পিছনের জন্যে -



    আর হাতের জন্যে -

  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩519663
  • আর আইআইটিতে কেন (জানিনা এটা আদৌ সেরকম কিনা) বাঙ্গলাঅর ছেলেরা কম যায়, সেটা যারা আইআইটি গেছেন তাঁরাই বলুন।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৬519665
  • স্টেট সিলেবাস আর আইআইটি-র সিলেবাস এক ছিল না
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৬519664
  • দিল্লীর দেখানো কোন রাস্তার কথা বললে কল্লোলদা?
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৮519667
  • কিন্তু সেটাই কি যথেষ্ট কারণ? বিহার ইউপি থেকে এতো যায় কি করে?
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৮519666
  • এটার একটা কারণ আমি জানি। মানে আমি যখন পড়েছিলাম তখন মনে হয়েছে।

    আইআইটি এন্ট্রান্সের সিলেবাস (৯০-৯১এর কথা বলছি) ISC সিলেবাসের খুব কাছাকাছি হত (ICSE-র ১১-১২ কে ISC-ই বলে তো?)। উমা, পঃবঃ জয়েন্ট সব সামলে আইআইটির পড়া বেশ চাপের ছিলো - অঙ্ক আর ফিজিক্সে বিশেষ করে। আগরওয়ালের টিউটোরিয়াল দেখলেই বোঝা যেত। এম্নিতেই তখন জয়েন্টে ভালো করতে গেলে উমা++ করতে হত (এখন সেটা পাল্টে গেছে বলে শুনেছি), আইআইটি মানে জয়েন্ট++ - বাবা বেশ কঠিন।

    কিন্তু খুব কম যেত কি? আমার কাছে কোনো হিসেব নেই।
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪২519668
  • আইআইটি নিয়ে নিসাব আমার কাছেও নেই।
  • j | 230.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩519670
  • বাম - উন্নততর বাম, অনুন্নততর বাম তো অনেক হল, আরও হবে

    তা বঙ্গীয় ডান বা উন্নততর ডান, নিও ডান ও তাদের তাত্ত্বিকদের কি সলুশন ?

    হোক না দুপয়সা
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩519669
  • আরো একটা কারণ আছে। যদি হাইপোথেটিক্যালি ধরি যে যাদপ্পুর আর বিক্কলেজ একই র‌্যাঙ্কের, তাহলেও সার্ভে করলে দেখবেন যাদপ্পুরে বেশি জনতা যাবে। কেন বলুন তো?

    এখনও - প্রচুর ছেলেমেয়ে দুর্গাপুর/জলপাইগুড়ি না গিয়ে কলকাতার আজেবাজে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। একই কারণে।

    আমার খান তিনেক ক্লাসমেটই তাই করেছিলো। একজনও যদি আইআইটিতে যেত, আমি বিক্কলেজে না পড়ে যাদপ্পুরে পড়তুম। (ডিঃ নট দ্যাট যে তার জন্যে আপসোস হয় - শুধু ফ্যাক্ট বল্লুম)
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৫519671
  • কোনো সল্যুশন নেই। রাজদীপ এদ্দিনেও বুঝলো না। থাকলে এই ড্যানিবাবুরা প্রসঙ্গ এড়িয়ে ৭০-৩০ রেশিওতে রেটরিক ঝাড়তো না;-)
  • S | 109.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬519672
  • আমার মনে হয় কালচারের ডিফারেন্স একটা বড় কারণ। ম্যানেজমেন্টে দেখেছি প্রোচুর মারোয়ারি-গুজরাতী-সিন্ধ্রিরা আসে।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৯519674
  • আইআইটির কালচারাল ডিফারেন্সটা জানি না, অ্যাকাডেমিক ডিফারেন্সটাই জানি। তবে সেটা শুধু বম্বে-দিল্লী-কেজিপি। চেন্নাইটা সিওর নই আর নতুন আইআইটিগুলো নিয়ে আমার এক্ষপিরিয়েন্স ভালো না।

    হতে পারে কালচারাল ডিফারেন্স। বাঙালীর ব্যাটা যেমন সিভিল সার্ভিসেও বিশেষ ঝোঁক দেখায়নি কখনো। হতে পারে হোস্টেলে থাকার ব্যাপারে অনীহা। এন্ট্রান্স সিলেবাস তো আছেই।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৪519676
  • আহা, ডান দের সল্যুশন তো হাতের কাছে আছেই - নরেন মোদী-র গুজরাটে যাও। বা, করুনা-জয়ার তামিলনাড়ুতে যাও।
  • test | 41.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০০519677
  • টেস্ট
  • quark | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০১519678
  • নতুন কোন্‌টা? এটা তো বেশ কিছুদিন আগে থেকেই শুনছি।
  • j | 230.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৬519679
  • উহারা কি কি বঙ্গীয় ডান বুঝি ?

    বঙ্গীয় ডান স্পেশাল ক্যাটেগরি
    অচিরেই ভুলে যায় পোঁব বাবু ও রাজীব সুদর্শন গান্ধী দ্বারা মাত্র তেরো বছর হলদিয়া পেট্রোর লাইসেন আটকে রাখা, সল্লেকে ইলেক্ট্রনিক কমপ্লেক্সের পারমিশান না দেওয়া, এশিয়ার মুক্তিসুর্য বলেছিলেন "বর্ডারের কাছে "

    নরাধম ও তার রাজ্য নিয়ে তো গর্বের সীমা নেই !
    http://www.indianexpress.com/news/gujarat-10th-state-with-low-infant-mortality-rate/382124

    States such as Delhi, Jammu and Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Maharashtra, Punjab, Tamil Nadu and West Bengal have done better than Gujarat, with lesser infant deaths.

    তাও অবশ্য এটা কোনো প্যারামিটার নয় ডান অভিধানে
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১২519680
  • অর্ডিন্যান্সটা নতুন। খুব চুপিচুপি পাস করা হল।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৩519681
  • এসব তথ্য টাইপে টাইপে তো আমার আঙুল ফুলে কলাগাছ হয়ে গ্যাছে!!
  • j | 230.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৪519682
  • এ বাওয়া ! ভুলে গেছিলাম

    বঙ্গেও তো উন্নততর ডানের ক্ষমতায়

    তা এই পৌনে দু বৎসরে কি কি করিল ?
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫519683
  • কিন্তু একটা জিনিস আমায় খুব খুব আশ্চর্য করে। গুজরাতের প্রায় প্রতিটা লোক, নরাধম মোদীকে নিয়ে খুব গর্ব করে। এমনকি দিল্লিতেও। এই সময়ে দিল্লিতে টক অফ দা টাউন হচ্ছে, নরেন মোদীরই প্রধানমন্ত্রী হওয়া উচিত। মোদীর সমর্থনে বিশাল হাওয়া। দিল্লিতে যারা বলেছে তারা সকলেই অমুসলমান, কিন্তু আমেদাবাদে দেখলাম মুসলমান দু একজন ছেলেপুলেও নরেন মোদীকেই চায়, অ্যাট লিস্ট গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে। আমেদাবাদে তার নামে লোকে ওঠে বসে।

    ওদিকে শিবসেনারও মুম্বইতে একই পপুলারিটি। আমরা তর্কপ্রিয় বাঙালি যতই গাল দি না কেন শিবসেনাদের, মুম্বইকারেরা কিন্তু শিবসেনার বিশাল প্রশংসা করে। বলে আজকের মুম্বই নাকি মুম্বই হত না যদি শিবসেনা না থাকত। না, ইতিহাস খুঁজে বলে না, বলে আজকের মুম্বাইকে নিয়েই, মুম্বইতে নাকি যত ফ্লাইওভার, যত ভালোভালো রাস্তা, যত সুন্দর রেলওয়ে নেটোয়ার্ক, যত মেট্রো রেলের কাজে অগ্রগতি, সবের পেছনেই নাকি শিবসেনার হাত। যেখানেই কাজ বাজে হয়, ঢিলে হয়, সেখানেই নাকি গিয়ে ওরা বাওয়াল করে।
  • অবাস্তব | 71.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০519686
  • পিটি আমার মনে হয় কল্লোলদা কদিন আগে দিল্লীতে মেয়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন হল তার কথা বললেন।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১519687
  • সেকি! সবাই যে বলে গুজরাট ভারতের মডেল রাজ্য।
    ন্যানো সিঙ্গুর থেকে চলে যাবার সময় এমনকি সিপিএম নেতারাও কেঁদেছিলেন - আমাদের গুজরাট হতে দিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন