এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৫ আগস্ট ২০১২ ২১:৪৩36001
  • আরে আমাদের বাড়িতেও এইভাবে পুডিং হত। প্রেশার কুকারে। ভ্যানিলা পুডিং, চকোলেট পুডিং প্রায় স্টেপল ছিল। আর কেকও করত মা, শুকনো প্রেশার কুকারে। ওভেন টোভেন তো আর ছিলনা।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:৪২35999
  • এই যে হুচি, এই হচ্ছে আমার অভিমানের কারণ। আমার কোনোকিছুতেই ভালো দেখিস না, আমার কোনো প্রশংসাই করিস না। এমনকি ম্যাগির শরবতেরও প্রশংসা করিস, কিন্তু আমার বেলায় শুধুই "ব্যাংদির পোস্ট পড়ে খ্যা খ্যা করে হাসলাম"। ঃ-(((
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:৩৬35998
  • ও হ্যাঁ, ম্যাগির সরবতটাও খেয়ে এসেছি। তখন আর গলা দিয়ে কিছু নামার জায়গা নেই। ওদিকে মশামেসোকেও বলে দিয়েছি এট্টু লিকার চা খাব। কিন্তু ম্যাগির সরবত প্রত্যাখ্যান করতে পারলাম না কিছুতেই। সে যেন আগ্রায় গিয়ে তাজমহল না দেখে ফিরে আসা!
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:৩৩35997
  • হুচে
    ওটা আসলে হবে
    পাই ম্যাগি রাঁধলেও --সেটা লোভনীয়
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:৩১35996
  • বেঙির বিয়ের ছবিগুলো ফাটাফাটি সুন্দর---গায়ে হলুদের দেখি নাই--

    বেঙি নাকের বদলে নরুণ ভাঙলি ;-)
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:৩০35995
  • মানে ব্যাংদির অভিমানের কারন কি? আমিও ইয়ার্কি করছি না। সত্যি সত্যি জানতে চাইছি।

    দে-দি, সর্ষেবাটা দিয়ে বেগুনভাজার রেসিপি সেটা যে রেঁধেছে সেই দেবে। বাপ রে বাপ! লোকজন কি মিথ্যুক! পাই ম্যাগি ছাড়া কিছু রাঁধে না এটি একটি আদ্যন্ত মিথ। এই আমি বলে গেলুম।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২১:২৯35994
  • ওনাকে মেল কল্লাম কিন্তু উনি লিখলেন- ল্যাবে খোঁজ নিয়ে লিখবেন।
    কিন্তু আমি আরেক জায়গা থেকে পেয়েছি, বিদেশী, তবে দামটা সাধ্যের মধ্যে। :) মনে হচ্ছে এই টাকা টা ডি এস টি দেবে, ঝামেলা করবে না।
    বিশাল থেঙ্কু, দে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২৮35991
  • ছবি দেব--এই ১লা সেপ্টেম্বর আশীর্ব্বাদ পাট্টি--তারও ছবি দেব।

    সিকি
    ওখানেই আছে রে--খুব বাংলা নাটক ইত্যাদি করে--মুখবইতে পেয়ে যাবি ওকে।

    সোসেন বাড়ী গিয়ে খুলবে--

    হুতোটা পালাল পুডিং খাব বলাতে? দাঁড়া তো সুতোকে ফোনে ধরি---যদি না পাড়া বেড়াতে গিয়ে থাকে
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:২৮35992
  • অ্যাঁ! কিন্তু কেন???
  • de | ১৫ আগস্ট ২০১২ ২১:২৮35993
  • হুচি, সর্ষেবাটা দিয়ে বেগুংভাজা আম্মো জানিনা -- রেসিপি দেবে?
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:২৭35990
  • হুচি,
    হ্যাঁ আমি তোর উপরেও ভারি অভিমান করে আছি। আর সেটা সত্যি সত্যি অভিমান। ইয়ার্কি না। আমার অভিমানকে ইয়ার্কি ভেবে কেউ যেন খিল্লি না করে।
  • de | ১৫ আগস্ট ২০১২ ২১:২৬35988
  • বাঃ, সোসেনের রেসিপিটা দারুণ!!

    সোসেন, তোমার কাজ হয়েচিলো? ফ্যারাডে কেজের কোট পেলে?
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:২৬35989
  • কী সব্বোনাশ! হায় হায় শেষে তোর সাথে ওটাকে গোলালুম!! আমিও পালাই। এ লজ্জা রাখি কোথায়! তবে তোরও স্ত্রীবুদ্ধি ইত্যাদি বলা উচিৎ হয় নি ওটাকে কেস খাওয়ানোর জন্য।
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:২৫35985
  • সিকি, টইতে প্রশ্ন করেছি। সেটা দেখে আমাকে উল্টোপাল্টা বলতে এস।
  • siki | ১৫ আগস্ট ২০১২ ২১:২৫35986
  • নীনাদির আগের একটা পোস্টকে আমি পড়লামঃ "বেঙীর গায়ে হলুদের দিন পাঠাবো ..."
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২৫35987
  • আরে বেঙি, আম্রিগানরা যাই করব একেবারে আহ্লাদে আশিখানা রে---আপ ডাউন বোঝেই না---তবে বর বড় না কনে বড়--টা করব ঃ-) যখন পিঁড়িতে ঘুরবে
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:২৪35983
  • তব্বে? তাও তো সর্ষেবাটা দিয়ে বেগুনভাজাটার কথা জানোই না।
  • siki | ১৫ আগস্ট ২০১২ ২১:২৪35984
  • দুখে ঃ-)

    না না, কুড়ি মধুলিকা নন্য, মধুলিকা সে অন্যজনা, উয়িব্বাপ!

    নীনাদি, মধুলিকার সাথে তো সেই ওপাড়া ছাড়ার পর থেকে যোগাযোগ নেই, সে কী এখনও এদেশে থাকে? আমি তার মেলঠিকানাও জানি না।

    আর ব্যাং পুরুষজাতির নামে অত্যন্ত অসব্য কথা বলেছে, আমি পোবোল পোতিক্রিয়া এবং পোতিবাদ জানালাম। আমার বাঁ হাতের কেরদানি এখনও দ্যাখে নি তো ...

    ইন ফ্যাক্ট আমিও অনেক ভেবে দেখলাম, হুচে-ও আমার সাথে প্রায় কোনওদিনই কথা বলে না, আমি কি হুচের সাথে ঝগড়া করতে পারি? হ্যাঁ হুচে?
  • de | ১৫ আগস্ট ২০১২ ২১:২৩35981
  • বাঃ, খুব ভালো-- সব কাজ মিটে যাক, তারপরে একটা বন্নোনা লিখো বিয়ের -- ছবিও দেখিও কিন্তু!
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২২35977
  • উফ! হুচি সে যে আমার কি আফশোষ কি বলি---কপালে নেই কো ঘী ঠকঠকাল এহবে কি?
    অমন বেস্ন-মাটন পাইর --সরেস আড্ডা--মাণিক জোড় সব মিসালাম--ভেউ।
  • a x | ১৫ আগস্ট ২০১২ ২১:২২35978
  • আই যেটা বল, সেটা সত্যি সত্যি? মানে ঐ আলোর লোভ দেখিয়ে টিকটিকিকে বার করা? এক্টা টিকিও নাই যে এক্সপেরিমেন্ট করব!
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২১:২২35979
  • বা বা এ তো এক দম কাছে!
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২১:২২35980
  • হ্যাঁ হ্যাঁ নীনাদি, গায়েহলুদেই পাঠাও তাহলে। ছেলের বাড়ি তো আর পাল্টা পাঠাতে পারবে না তখন, ব্যস অম্নি মেয়ের বাড়ির কাছে ডাউন খেয়ে যাবে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২১35975
  • নারে দেবু--ওয়াশিংটন--তাই মনে খুব আনন্দ ঃ-)
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২১:২১35976
  • কি আবার! দরশন দিলে না।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২০35971
  • হুচি ই ই ই ই কেনো ও ও ও ও কি কল্লুম? কিম্বা কি কল্লুমনি ঃ-০
  • de | ১৫ আগস্ট ২০১২ ২১:২০35972
  • নীনাদি, মেয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা -- ভালোভাবে মিটে যাক তোমার কাজ! মেয়ে কি অনেক দূরে চলে যাবে? তাইলে অবশ্য বাবা-মায়ের একটু কষ্ট---
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২১:২০35973
  • বিয়ে ৩০শে মার্চ ২০১৩--ইস্টার উইকএন্ড---এঙ্গেজড ও হল এই বছর ইস্টারে
  • neerab paaThak | ১৫ আগস্ট ২০১২ ২১:২০35974
  • সব্বোনাশ!!! ব্যাং আমাকে কার সঙ্গে গুলাইছে?

    পালাই। নয়ত এখন আরো ২০০০০০০০০ খানা হেঁচকি খেতে হবে ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত