এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ২২:৪৬661119
  • দিল্লী বা বেঙ্গালুরু যে উন্নততর এলাকা এ নিয়ে আর সন্দেহ কি আছে। সেই অশোক মিত্তিরই লিখেছিলেন কত্তো বছর আগে, যে, কলকাতা থেকে দিল্লি এলে মনে হয়, গাঁ থেকে শহরে এলাম। দিল্লি এনসিঅরে ঢালা টাকার কিয়দংশ উনি পূর্বাঞ্চলের জন্য চেয়েছিলেন, সে অবশ্য আসেনি।

    বেঙ্গালুরুর উত্থানেও ওই "উকুন" আর মধুলোভীদের যথেষ্টই ভূমিকা আছে। দিল্লী-এনসিআরের মতই বেঙ্গালুরুতেও জমি-মাফিয়াদের প্রবল প্রতাপ ছিল এবং আছে বলে শোনা যায়। পুরোটাই শোনা কথা এমন না, এতে কিঞ্চিৎ সারবত্তাও আছে। বিশ্বের খোলা-বাজারের দুগ্গাঠাকুর বিশ্বব্যাংক, বেঙ্গালুরুর সর্বময় কর্তা ডেভেলাপমেন্ট অথরিটিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আর অকর্মন্য সংস্থাগুলোর অন্যতম বলেছিল। দিল্লী আর বেঙ্গালুরু ঠিক স্বর্গের আগের ইস্টিশন না। তুলনায় ঝকঝকে বা ঝলমলে ঠিকই। নাগরিক সুবিধে কেমন, সে অবশ্য জানিনা। লোডশেডিং আর জলকষ্টের কথা শুনেছি। যারা থাকে তারাই বিশদে বলতে পারবে।
  • সিকি | ০১ মে ২০১৫ ২২:৫০661120
  • তা হবে।

    আমি একেবারে গ্রামেটামে বড় হয়েছি। ঐ বহিরাগত হিসেবেই বড় হয়েছি। স্থানীয় ডায়ালেক্ট ঠোঁটস্থ করেও "সায়েবের ব্যাটা" নামক দূরত্ব ঘোচাতে পারি নি - বর্ধমানে, মুর্শিদাবাদে, মেদিনীপুরে। গ্রাম এবং ঐ টিপিকাল সব টান এবং ডায়ালেক্ট - আমার একটা রিপালশন আছে। জাস্ট নিতে পারি না।

    কলকাতায় এক বছর থেকেছি। ভালো লাগাতে পারি নি। সব মিলিয়ে ঐ কেমন একটা বড়সড় গ্রাম্য কালচারে অভ্যস্ত জায়গা বলেই মনে হয়েছে। ঐ কে যেন বলল, টিপিকাল পরের হাঁড়ির খোঁজ নেওয়া, সব বিষয়ে সবকিছু জানা, আর তার সাথে আমার অ্যানেকডোটগুলোও অ্যাড করে নাও - কথায় কথায় খেঁকিয়ে ওঠা, বসে থেকে থেকে ভাগ্যকে দোষ দেওয়া, এবং পলিটিক্স। উরিশশালা, ঘাটালে দেখেছি পলিটিক্স কী লেভেলে চলে। কলকাতাতেও দেখছি সেই লেভেলেই চলে। সেই এক রাস্তার কলে উদোম গায়ে লুঙ্গি তুলে চান করা, ফুটপাথে জমে ওঠা আবর্জনা, মুখে ব্রাশ ও ফেনা নিয়ে নাইটির ওপরে গামছা জড়িয়ে পিএনপিসি করা পাড়ার মোড়ে, এবং সরু সরু রাস্তাঘাটে দশ ডজন সিগন্যাল এবং পনেরো ডজন নোংরা ভাঙাচোরা গাড়ি।

    ও জীবন আমি নিতে পারতাম না। কিছু না জেনেই কলকাতা এসেছিলাম, পোষায় নি, কিছু না জেনেই দিল্লি এসেছিলাম, এমনকি ভালো করে হিন্দি না জেনেই, ভালো লেগে গেছে। এ শহর আমি ছাড়তে পারব না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:০০661121
  • ঈশাণদা, আমার গত ছমাসে মনে হয়েছে লুরু বেসিক্যালি একটা গ্রাম অঞ্চল, শুধু চাট্টি আইটি কোং এর আপিস খুলে দিয়েছে। অসম্ভব বাজে রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্ট অর্ধেক জায়গায় যায়না, জ্যাম, রিয়েল এস্টেটে উকুনদের উৎপাত, কনজারভেটিভ লোকজন ....
    তো, একমাত্র যে কারণে এত গুণগান করি সেটা হল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং সেই রিলেটেড সুযোগ সুবিধা। এই গ্রোথ কোলকাতায় হলে কোন শালা দু হাজার কিলোমিটার উজিয়ে লুরু আসতো ঃ(
  • cm | 116.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:০১661122
  • সিকি তাহলে কন্যাকুমারী ঢুকতে পারবেনা। খালি গায়ে ঢুকতে হবে। সে এক অদ্ভুত পরিস্থিতি আমার সহযাত্রীদের দেখি কোনই আপত্তি নেই খালি গায়ে ঠেলাঠেলিতে। আমি আর কোন মন্দির দর্শনে যাচ্ছিনা।
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:০৬661123
  • সব শহরেই নানারকম পকেট থাকে। সিকিকে মুনিরকায় একবছর রেখে দিলে কি কি 'নাগরিক সুবিধে' পায় আমি দেখতে চাই :-)
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:০৭661124
  • প্রচুর জমি মাফিয়া । এসএম কৃষ্ণার সময় বেলান্দর এর জমি এক্সট্রা জুডিশিয়াল প্রসেসে ইনফি কে দেওয়ার ঘটনা ছেড়ে দিলেও রেড্ডি ব্রাদার্স এর মত মাফিয়ার বিশাল হাত এই উন্নতিতে । আইটি থেকে ফার্স্ট জেনেরেশন সীইও যারা তারাও হুলিয়ে টাকা ঘুরিয়েছে । হুট বলতেই ফাঁকা মাঠের মধ্যে ফ্ল্যাট উঠে যাচ্ছে , লিফট বসে যাচ্ছে এসব তো হাই রিটার্ন ছাড়া কেও করবেনা । ওই এসএম কৃষ্ণার সময় টা না থাকলে ব্যাঙ্গালোর একটা ফেইল্ড এফর্ট হয়ে থাকত । মাইসোরএও তো চেষ্টা হয়েছিল আইটি ইনকিউবেট করার । হলোনা । এখানকার মানুষ ভীষণ মার্কেট ফ্রেন্ডলি । পব তে শুনি সরকার পাল্টালে ব্যবসায়ী দের অসুবিধে হয় কারণ ফাইল আটকে যায় , নতুন লোক , নতুন রিভিউ । এখানে সমস্ত কনসাল্টেন্সি এমাউন্ট বাঁধা । বচ্ছর বছর কত পার্সেন্ট বাড়বে তাও লোকের একটা আন্দাজ আছে । কংগ্রেস থাক কী বিজেপি । কলকাতায় লোকে এক-দু টাকা দামের পার্থক্যের জন্যে দোকানদার এর সঙ্গে মারপিট করে । এখানে এমআরপি শপ আলাদা করে হয় । বাকিরা মূ মাঙ্গে দাম নেয় । সেইকারনে মাঠের মাঝখানে একটা অফিস খুললেও ঝপাঝপ এলায়েড বিসনেসগুলো খাড়া হয়ে যায় । কারণ সবাই এক্সট্রা প্রাইস নিতে পারে । এটা এক্সেপ্টেবল । বিডিএ প্রচন্ড করাপ্টেড কিন্তু প্রাইস বাঁধা । দশদিন ঘোরায় না । ইলেকট্রিক , ওয়াটার সবকিছুর জন্যেই প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে । একটাই চাপ , খুব দ্রুত সিটি এক্সপ্যানশন না করলে মুশকিলে পরবে । তবে সেটাও হয়ে যাবে । টোটাল এনভায়রনমেন্ট মার্কেট ফ্রেন্ডলি ।
  • cm | 116.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:১০661125
  • মুনিরকা কি এখনো আছে? ওভারব্রিজে চাপা পড়েনি!
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:১৬661126
  • ফ্লাইওভারে অর্ধেকটা চাপা পড়ে গেছে, সেই কুমীরে অর্ধেক নিয়ে যাওয়ার মত :-)
  • সিকি | ০১ মে ২০১৫ ২৩:২০661127
  • :) নাগরিক সুবিধা কী এক রকমের হয় রে ভাই? থাকি গাজিয়াবাদে, প্রপার উত্তর প্রদেশ। দিল্লির সিভিক অ্যামেনিটিজের অনেক কিছুই এখানে অনুপস্থিত। মুনিরকাও ঐ রকমই হবে।

    মুনিরকা যাই তো মাঝেসাঝে। একটা পকেট - আলাদা কিছু তো লাগে নি! হ্যাঁ, অন্য গল্প আছে, মুনিরকা, লক্ষ্মীনগর, কাটোয়ারিয়া সরাই - এই সব জায়গায় মেনলি ছাত্রদের বাস, পিজি বা এমনি ঘরভাড়া। ভাড়া অল্প, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা এসে থাকে, এইসব জায়গায় তাই ডিফল্টারের সংখ্যা বেশি, আর্বান লেজেন্ড চালু আছে - ঠিকানা মুনিরকা হলে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিতে চায় না।

    স্যানকে একদিন খোরা গ্রাম দেখার নেমন্ত করলাম - ঐ হুতো কথিত খোরা কলোনি, যা নয়ডা, গাজিয়াবাদ এবং দিল্লি দিয়ে ঘেরা এক বিখ্যাত গ্রাম :) পাশেই গাজিপুর মন্ডী, সেখানে এক বিশাল উঁচু গারবেজের পাহাড় আছে, আর তার খুব কাছেই আমার বাড়ি - সবসময়ে আকাশে কাক চিল শকুন উড়ছে। সিভিক অ্যামেনিটিজ বা ল্যাক অফ দ্যাট কী জিনিস - এইসব জায়গায় গেলে বোঝা যায়। মুনিরকা তো তার চেয়ে অনেক ভালো জায়গা।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২১661129
  • জল, বিদ্যুৎ, পরিবহন, এসব কেমন, দিল্লী বা বেঙ্গালুরুতে? প্রাইভেট ইনভেস্টমেন্ট তো বিশ বছর পেরোলো, বা অরও বেশি। ইনভেস্টমেন্টের গপ্পো না, ফললাভের গপ্পো জানতে চাই। করাপশন কমেনি, সে তো বুঝতেই পারলাম, এককের লেখা পড়ে।

    আর দাম নিয়ে আমি একটু কনফিউজড। সবাই বেশি খচ্চা করে এবং করতে চায়, একক বলল। সদা বলল, প্রাইস রেগুলেট করা দরকার। কোনটা?
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২২661130
  • এবং এটা আমি মনে করি - এই রাস্তাঘাট, ট্রান্সপোর্ট ইত্যাদি ফেসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে কোলকাতা অনেক এগিয়ে লুরুর তুলনায়। সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কাজেই লাগাতে পারলামনা। মাঝখান থেকে ইনফিরিয়র লুরু গোল দিয়ে বেরিয়ে গেল। আমরা সৎ শিল্পপতির সন্ধানে বসে আছি, যে সেজ চাইবে না এবং সরকার যেখানে বলবে সেখানেই কারখানা বানাবে ঃ)
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২৪661131
  • বেঙ্গালুরু কেন এগিয়ে গেল বলে সদার ধারণা? নকুদের কারণে, এই অবাস্তব ঢাকটা আশা করি আর পেটানো হবেনা। :-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২৬661132
  • অনেক দূর থেকে নিয়ে আসতে হয় বলে পাঁউরুটির প্যাকেটে এক টাকা বেশী দাম নেওয়া আর আর্টিফিশিয়ালি বাড়িভাড়া ইনফ্লেট করা - এই দুটো আলাদা মনে হয়। প্রথমটার ক্ষেত্রে তোমার কাছে বিকল্প আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে নেই।
    এক লাখের বদলে কাল দু-লাখ চাইলেও পাবলিক দিতে বাধ্য হবে, এমনই অবস্থা। দরকার হলে ধারদেনা করে দেবে। নইলে থাকবে কোথায় ?
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২৭661133
  • আর নাট্যকার যতোটা জায়গায় বানাতে বলবে ঠিক ততোটাই জায়গায় বানাবে।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২৮661135
  • খোলা বাজারে তো এমনই হয়, সদা। লাখ কেন, কম্পিটিশনে কোটি টাকাও দাম উঠতে পারে। বেঙ্গালুরুতে আইটির মাইনে বিশিও ও একই বাজারের নিয়মে। রেগুলেট করতে হলে, প্রফিট, মাইনে সবই রেগুলেট করতে হয়।

    কিন্তু আমার কোচ্চেনের কেউ উত্তর দেয়্না। আরেকবার করে দিইঃ

    ১। দিল্লী/বেঙ্গালুরুতে জল, বিদ্যুৎ, পরিবহন, এসব কেমন?
    ২। কলকাতা না হলে বেঙ্গালুরু আইটি হাব হল কেন?
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:২৮661134
  • বেঙ্গালুরু কেন এগিয়ে গেল বলে সদার ধারণা? ~ ইনফিকে কোলকাতায় যেভাবে ফুটিয়ে দেওয়া হল, সেটা লুরুতে হত বলে মনে হয়না। যার যেটা প্রায়োরিটি। আর নকুদের কন্ট্রিবিউশন টাটা তাড়ানোর সময় ভালোই দেখেছি ঃ) যাগ্গে আবার সেই লুপে ঢুকতে চলেছি মনে হচ্ছে।
  • সিকি | ০১ মে ২০১৫ ২৩:৩০661137
  • জল - সমস্যা অনুভব করি নি। শুনেছি দিল্লির অনেক জায়গায় জলের সমস্যা আছে, তবে আমরা তো গেটেড কমিউনিটিতে থাকি, অসুবিধে হয় না।

    বিদ্যুৎ, এক সময়ে খুব লোডশেডিং হত, গত দুত্তিন বছরে বিশাল ভালো সার্ভিস হয়ে গেছে। আমি গাজিয়াবাদের কথা বলছি। দিল্লিতে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম দু বছর, দু বছরে মেরেকেটে মোট দু ঘন্টা লোডশেডিং হয়েছিল। সেই ২০০৩-২০০৪ সালে।

    পরিবহন - নন এক্সিস্টেন্ট। মেট্রো তাও অনেকটা ক্যাটার করে, আরও করবে নেক্সট দু তিন বছরে। কিন্তু রাস্তা - সেক্সি রাস্তাঘাট। সকাল সকাল বেরোলে সোয়া ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার দূরের অফিসে পৌঁছে যাওয়া যায়। সন্ধ্যে বেলার জ্যামে দু ঘন্টা লাগে। কলকাতায় কতক্ষণ লাগবে এই দূরত্ব পাড়ি দিতে? আমার খুব ভালো অভিজ্ঞতা আছে - বইমেলা থেকে ব্যান্ডেল ফেরার।

    ট্যাক্সি সার্ভিস খুবই উন্নত। ঝড় হোক জল হোক যাখুশি হোক, চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনও সময়ে এয়ারপোর্ট, স্টেশন বা বাস টার্মিনাসের বাইরে ট্যাক্সি / অটো পাবেন।

    কলকাতায় পাওয়া যায় না।

    দিল্লিতে বনধ হয় না। রাস্তা জুড়ে মিছিল হয় না। একটু ভুল বললাম - হয়, শিখদের প্রসেশন বেরোয় ওদের অনুষ্ঠানের দিনে, তবে ট্র্যাফিক অন্য রাস্তা দিয়ে ডাইভার্ট করানোর বন্দোবস্ত থাকে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩০661136
  • ইয়েস। নাট্যকার, কবি, সাহিত্যিক, শখের অ্যাক্টিভিস্ট এদের মতামত সবচেয়ে আগে। যে ছেলেমেয়েগুলো চাকরী চায় তাদের কথায় কী আসে যায় :P
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩১661140
  • ফললাভ মানে কী ? তুমি কোনো স্ট্যান্ডার্ড হাউসিং বা ফ্ল্যাটে থাকলে ইলেকট্রিসিটি প্রবলেম আদৌ ফেস করবে না । কারণ বিশাল সব জেনসেট বসানো । আবার একদম ইন্ডিভিজুয়াল বাড়ি বা ছোটো ফ্ল্যাট হলে দিনে বার তিনেক পাওয়ার কাট হয় । মিনিট দশের বেশি না । জল নিয়ে প্রবলেম আমি এসে থেকে পাইনি কোথাও । বোরওয়েল -কাবেরী ওয়াটার দুটোই যথেষ্ট । কাবেরীর প্রবলেম টা পলিটিকাল , জানো নিশ্চই । একচুয়াল স্কেয়ার্সিতি না ।

    আর দাম নিয়ে কীসে কনফিউস বুঝলুম না :) একক + সদা এরম ভাবার ভিত্তি কী ? সদা তো ইন্ডিভিজুয়াল :)

    আমি সেন্ট্রালি এমআরপি মেন্টেন করা -রেন্ট কন্ট্রোল এসব ভাবতেই পারিনা । সদার কথা শুনে বরং আরো পরিস্কার বুঝতে পারি কেন কলকাতা পিছিয়ে । কন্ট্রোল দিয়ে আবার ডেভেলপমেন্ট হয় নাকী । আমি মাফিয়া ইনকিউবেশনের পক্ষে তো । যে ভাত খাচ্ছি তাতে কিসের গন্ধ জানবোনা ? এও চাই ওউ চাই হয় নাকী :D
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩১661138
  • ইনফিকে কলকাতা থেকে কে তাড়াল? সে কি বেঙ্গালুরু আইটি হাব হবার আগে না পরে? কোন ঘটনাটার কথা হচ্ছে?

    লুপে না ঢুকতে চাইলে তো রেটরিকের বাইরে বেরিয়ে কংক্রিট কথা কইতে হবে কমরেড। :-)
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩৫661141
  • না না, বুঝেছি। একক ডেভেলাপমেন্টের স্বার্থে মাফিয়া চাষের প্ক্ষে। আর সদা ডেভেলাপমেন্টের স্বার্থে মাফিয়া উকুনদের টিপে মারার পক্ষে। :-)
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩৭661142
  • আর দিল্লীতে গত বছরই পড়েছিলাম খুব জলকষ্ট এবং টানা লোডশেডিং। সে নিয়ে কেজরি ধর্ণা দিচ্ছিলেন, সেই জন্যই পড়েছিলাম। এর সঙ্গে সিকির অবসার্ভেশন ঠিক মিললনা। সে ঠিক আছে, জল- বিদ্যুতের অবস্থা ভালো হয়ে যেতেই পারে।
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৩৯661143
  • আমি তো দেখি গুরগাঁও এর যেখানে আমি থাকি জল, লোডশেডিং, রাস্তা সবই কোলকাতায় আমরা যেখানে থাকি তার চেয়ে ঢের ঢের খারাপ। হ্যাঁ, এটা গেটেড কমিউনিটি নয়। কিন্তু এর জাস্ট পাশেই সাইবার হাব, র‌্যাপিড মেট্রো, অনতিদূরেই গাদা মল। অন্য পাশে নাথুপুর, সেখানে পাকা রাস্তাও নেই।

    বন্ধ, মিছিল ইত্যাদি হয় না, সেটা ঠিক।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৪১661144
  • হ্যা , কারণ আমি বিক্ষুব্ধ সিপুএম থেকে আরও একপা এগিয়ে মার্কেট পুজারী হইনি :)))))

    আমি এমনিতেই ডান পন্থী । এন্ড আই নো মার্কেট ইনভেশন হ্যাস সাম ফিউডাল এলিমেন্টস । ট্রেড অফ টা জানি । ওয়েলথ ক্রিয়েশন ওরকম প্ল্যানিং করে হয় নাকী । প্রসেস টাই দিসরাপ্তিভ । তুমি বরং বিক্ষুব্ধ সিপুএম দের জিগাও কিভাবে একইসঙ্গে সরকারী কন্ট্রোল জনমুখী রেখে কম সময়ে ইন্দাস্ত্রী বার্স্ট করানো যেতে পারে :) সোনার পাথরবাটি যত ।
  • সিকি | ০১ মে ২০১৫ ২৩:৪২661145
  • হয় - মে-জুন মাসটা একটু চাপ যায়। এখনকার গরম তো মারাত্মক, পপুলেশনও হাই। যমুনার জল তো নেওয়া যায় না, হরিয়ানার ওপর ভরসা করতে হয়। তবে তেমন কিছু না, ওটুকু প্রতি বছরই হয়। ইনভার্টার ফেল করে যায় দু এক রাতে।

    আমার অভিজ্ঞতাটা গেটেড কমিউনিটির - ঠিক সেইভাবে মিলবে না। আসলে জল, বিদ্যুৎ, ট্রান্সপোর্ট, এগুলো প্রত্যেকটাই দিল্লির জন্য আলাদা, নয়ডার জন্য আলাদা, গাজিয়াবাদের জন্য আলাদা, গুরগাঁওয়ের জন্য আলাদা ইত্যাদি। ট্র্যান্সপোর্ট তাও কিছুটা ওভারল্যাপিং আছে, বাকিগুলো সম্পূর্ণ আলাদা।

    ঘুমোতে যাই, কাল বিকেলের আগে সময় হবে না।
  • সিকি | ০১ মে ২০১৫ ২৩:৪৩661146
  • আমি গুরগাঁও ভয়ঙ্কর অপছন্দ করি স্যান :) কলকাতা ওচ্চেয়ে বেটার।
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৪৭661147
  • তাহলে কোলকাতার গেটেড কমিউনিটির সঙ্গে তুলনা করতে হয় তো। গেটেড কমিউনিটি সব মেট্রোতেই মোটামুটি এক।
    হ্যাঁ, কোলকাতা গুরগাঁও এর চেয়ে ফার বেটার।
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৪৮661149
  • ডিঃ দিতে ভুলে গেলাম, ব্যক্তিগত মতামত, বলা বাহুল্য।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৪৮661148
  • The Left will say 'we are anti-neoliberal policies and anti- capitalists'. And all the other parties - with the possible exception of the BJP - are also basically anti-business in attitude. This is a major difference with other Indian states.

    শ্রী সদার পোস্ট পড়ে আবার এই ইন্টারভিউটার কথা মনে পড়লো। এই বেসিক অ্যান্টি বিজনেস অ্যাটিচিউড থেকে না বেরোলে কলকাতা কখনো বম্বে-দিল্লী-লুরু-চেন্নাইয়ের কাছে পৌছতে পারবেনা।
  • potke | 126.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৫৭661151
  • রাস্তা-বাজে, পরিবহণ-আরো বাজে। জল-সমস্যা আছে, পাওয়ার কাট-ভালো মত হয়।

    লুরু, নন-গেটেড কম্যুনিটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন