এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৩363210
  • পুরানো দিনের ধোঁয়াটা আপনার, বাবা ও ছাতা, এখন ঐ বাচ্চার জন্য টীকা ফিকা ভাল লাগেনা ?

    ভাদ্র আশ্বিন ১

    কামড়ায় না মশা বসে কিন্তু কামড়ায় না অল্প কামড়ায়
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৩363209
  • আমার আবার ঐ ঘোমটা তোলোটা খুব রিগ্রেসিভ লাগে। মানে শৌচালয় হয়ে গেলে সনাতনীসাবিত্রী বৌমা ঘোমটা দিয়ে বাড়িতেই থাকবে, তাহলে আর কোন অসুবিধে নেই। মানে তাইলেই ঠিকঠাক সব। মেয়েদের তো ঘোমটা দরকার, বাড়িতে দরকার, শৌচালয় না থাকায় এগুলো ঠিকঠাক করে হচ্ছে না, আপত্তিটা সেইজন্য।

    মিসোজিনিস্ট লাগে এইটা। নাকি সেক্সিস্ট বলবো ?
    রোবু কই ?
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০363208
  • এগুলো ছবি তুলে টুইট করো। এ তো অসম্ভব লেভেলের স্তাবকতা!

    ফীডব্যাক দেবার জায়গা নেই?
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৯363207
  • কাল ঐ জ্যাকেটে চাট্টি কথা লিখে এখানেই ফেলে রেখে যাবো।
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৬363206
  • প্রতিটা সেমিনার রুমে কনফারেন্স কমিটির পক্ষ থেকে একটা ফ্লায়ার রেখে গেছে, তাতে নানাবিধ বক্তব্যের মাঝে একটা লিখে দিলাম -

    Dapper up!
    Have you picked up your 'Modi' jacket? Made popular globally by our Hon. Prime minister Narendra Modi, the man behind 'Digital India'

    ভিএলডিবি ডেটাবেজ এরিয়ায় সবচেয়ে নামকরা কনফারেন্স - সেখানে এই নির্লজ্জ প্রোমোটিং দেখে আমার লজ্জা লাগছে। সুরজিত চৌধুরিরা মেনে নিলেন কী করে?
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৩363205
  • পতঞ্জলির চালটা বেশ ভালো। কিছু মশলাও কিনেছি, ভালো। শেভিং ক্রিম কিনেছি, ভালো না।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৯363204
  • পাই,

    সরকারি অ্যাড ব্ল্যাঙ্কেটভাবে বোকা বোকা হয় না। এই স্বচ্ছ ভারত মিশনের অ্যাডগুলো বেশ ভালো লাগছে। বৌমা তুমি ঘোমটা খুলে ফ্যালো, বা আজকাল নতুন এক সিরিজ অ্যাড এসেছে - খুলে মে শৌচ করনেওয়ালাকে গুছিয়ে পাবলিকলি খিল্লি করছে সবাই মিলে। আমার দেখতে হেব্বি ভালো লেগেছে।

    বাকি আর তেমন কিছু লাগে নি।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৭363203
  • যেমন ধরেন রামদেবের বিজ্ঞাপন। সাবাং নুডল তেল বিস্কুট মধু সমস্ত এফএমসিজি প্রডাক্টে এখন পতঞ্জলি। বিশেষ দাবিদাওয়া থাকে না, বাকি সব খারাপ, আমাদেরটা ইউজ করে দেখুন। এবং সঙ্গে রামদেবের থোবড়া ফ্রি। প্রায় কোনও কোশেন্টই নাই। রামদেব ভক্তরা ছাড়া টার্গেট সেগমেন্টও তেমন নাই।

    যেমন ধরেন এমডিএইচ মশলা। চত্ববেলা থেকে ঐ দাদুকে একই রকম দাদু দেখে আসছি। এখন আরো বুড়ো হয়ে গেছেন, এবং অ্যাডে তাঁর মুখ দেখানো হবেই, লাক্সারি ক্রুজে হোক, বা বনের ধারে নদীর পাড়েই হোক, দাদু থাকেন, এবং তাঁকে ঘিরে নাচানাচি করে একগাদা সুন্দরী সুন্দরী মেয়ে। এটা মাস্ট। দাদুর অ্যাপিয়ারেন্সকে কমপেনসেট করে দেয় :)
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৫363200
  • নাহুমেশো, টই খুলে লেখোনা।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৫363201
  • সরকারি আডে এসব থাকেনা কে বললো। টীকা দেওয়া, মায়ের দুধ খাওয়ানো, ধূমপান, এইডস, পরিবার পরিকল্পনা, ম্যালেরিয়া, ডেঙ্গু সচেতনতা, প্রচুর পাব্লিক হেল্থ ক্যাম্পেনেই থাকে, বেশ কিছু আড ভালই ইনোভেটিভও।
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৫363202
  • *কমপ্লিটলি
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪363199
  • ফ্লেমিং লিপ্স এর য়োশেমি গানটা আমকে এই ধরণের ভাবিয়েছিলো, কিন্তু গানের ব্যাপারে কমপ্লিটই অন্তঃসারশূন্য হওয়ায় ভাবনাটা কন্ক্রিটাইজ করতে পারিনি।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩১363198
  • হ্যাঁ, অন্য ডিজিটাল ইন্ডিয়ার বক্তৃতার ক্লিপই জুড়েছে।

    মানে এথিক্স ফেথিক্সের বাইরেও এখন দেখতে পাচ্ছি সূক্ষ্ম ভাবে একটা অন্য কোশেন্ট জুড়ে দেওয়া হচ্ছে কিছু কিছু অ্যাডে। আমরা যখন টিভিতে কোনও অ্যাড দেখি, তার দুটো কোশেন্ট নিয়ে নর্মালি আমরা মাথা ঘামাই - এক, এন্টারটেনমেন্ট কোশেন্ট, আর দুই ইন্টেলিজেন্স কোশেন্ট। সরকারি বিজ্ঞাপনে বেশির ভাগ ক্ষেত্রেই যেমন এই দুটো কোশেন্টই অনুপস্থিত থাকে, প্রাইভেট বিজ্ঞাপনে এগুলো বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন পরিমাণে থাকে - ওই এয়াট্টেল এবং সাশা ছেত্রী একটি উদাহরণ।

    রিলায়েন্স জিও দেখলাম পুউরো সরকারি স্টাইলে বিজ্ঞাপনটা বানিয়েছে, মোদীর বক্তৃতা, মাঠেঘাটে চাষীভাই শ্রমিকভাই ইঞ্জিনীয়ারভাই ফোরজি মোবাইল নিয়ে জিও জিও রবে কথা কইছেন, আর একেবারে নতুন ডিজিটাল ইন্ডিয়া জাগ্রত হচ্ছে ইত্যাদি। না এন্টারটেনমেন্ট কোশেন্ট আছে, না ইন্টেলিজেন্স - এইটা হচ্ছে মোদী / দেশহিত কোশেন্ট। সরকারি বিজ্ঞাপনে যেমন থাকে, অতিথি দেবো ভব বা শৌচালয় অ্যান্ড বিদ্যা বালন ইত্যাদি। সে সবে মোদী থাকেন্না, তবে রিলায়েন্সে আছেন, আর ঐ কে যেন বলল অন্য কোন সাবানের অ্যাডেও মোদীর ভয়েস ওভার শোনা গেছে।

    লোকে খাচ্ছে। গুটিকয় লোক মাথা ঘামিয়ে মরছে ঠিকই, কিন্তু বেশির ভাগ লোক খায়।
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৭363197
  • ওকে। থ্যাংক ইউ।
  • Ekak | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৮363196
  • হানু মেসো মুস শুনে দেখতে পারেন। ক্রিস মার্টিন মুস থেকে খুবই অনুপ্রাণিত।

  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯363195
  • *নৈশব্দের
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭363194
  • এবং আকাউস্টিক গিটারে যে একলা অথচ লিরিক নির্ভর গান, সৈশঃব্দের সুর সেখানে নাই, আমরা সেটাতেই যেন বেশি অভ্যস্ত ছিলাম। যাক গে যদি বোঝাতে না পেরে থাকি, তাইলে পরে আলোচনা হলে বোঝানোর চেষ্টা করবো। ফান্ডা নেই সুরে, কিন্তু ভালো লাগে কি করবো, এবং ইমপর্টান্ট বলেও মনে হয় এই ডিসটিন্কশন টা।
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩363193
  • স্পিড অফ সাউন্ড ও শুনতে পারিশ।

    এই অর্কেস্ট্রেশন টা আমার কাছে ডিসটিন্ক্টিভ এক ধরণের আর্বান একাকিত্ত্ব র মিলিউ তৈরী করে, যেটা আমাদের চার্চ সোল শোনা কানের একে বারে ডায়ামেট্রিকালি অপোজিট, কারণ সেখানে যৌথ জীবনাদর্শ ও একটা বিষয়, অথচ কানেকটেডনেস এর কোন অভাব নাই, এইটা আমার প্রথম ধাক্কা লেগেছিল। জানিনা বোঝাতে পারছি কিনা।
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৭363192
  • গানের লোকদের একটা কোশ্চেন আছে, কোল্ড প্লে র গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট-এর বেস এ যে ক্যাথিড্রাল-অর্গান এর মত শব্দ কিন্তু সেটা ভায়োলিনে করা নাকি এটা মেকানাইজ্ড সাউন্ড এবং নতুন যন্ত্র থেকেই এই শব্দ সম্ভব মাত্র, এই টাইপের সিম্ফনিক সাউন্ড যে ধরণের সেটা এগ্জ্যাকটলি প্রথম কখন থেকে ব্যবহার হচ্ছে পপ মিউজিকে? মানে এটা এত ডিসটিন্ক্ট একটা বেস গিটার বা ভায়োলিন এমনকি অর্কেস্ট্রাল ভায়োলিন থেকে যে আমারো কানে লাগছে। নাকি আমার কান তৈরী নয়, বলে যেটা একটা সিম্ফনিক সাউন্ড সেটা একটা ব্যবহার মাত্র, একটু শুনে বলবে?
    মানে আমি যখন ওয়ার্নার ব্রাদার্স এ চাকরি শুরু করি, রেডিও এবং চারিদিকের নতুন সব সিডির মধ্যে কোল্ড প্লে এবং ডিডো র গানে এই মিউজিক এর ব্যাবহার শুনি, যে এটা একটা পোস্ট গ্লোবালাইজেশন আর্বান-সোল-পপ মিউজিকের একটা সিগনেচার আমার মনে হয়ে আছে, সেটা সম্ভবত ভুল, একটু গাইডান্স দরকার।

    কোল্ড প্লে র ফিক্স ইউ গানটা একটা উদা হিসাবে নিতে পারিস।(সিফোঁ)
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৪363191
  • আমারও মনে হল আগের কোনো বক্তৃতার ক্লিপ জুড়েছে - সেটা সম্ভবতঃ করা যায় না, বা এথিক্যাল নয়। তবে রিলায়েন্সের সবেতেই ছাড় আছে, আর আম্বানিরা এথিক্স নিয়ে মাথাও ঘামায় না।

    বন্ধন ব্যাঙ্কের অ্যাডেও প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা - বেশ খটকামূলক। যতদূর জানি শুধুমাত্র সরকারি প্রকল্পের অ্যাডে প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যায়।
  • sinfaut | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২363190
  • শুনিওনি জানিওনা। কিন্তু মেসো শুরু করলে ইন্টারেস হবে নাই বা কেন?
  • sch | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:১০363189
  • সিকি আমি কাল জিও-র বিজ্ঞাপনটা খেয়াল করে দেখলাম। ওরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার বক্তৃতাটা ইউজ করেছে। প্রধাণম্নত্রী কি জিও-র নাম একবারও করেছেন? ঠিক বুঝলাম না। এই একই ধরণের বিজ্ঞাপ্ন কিন্তু কিছুদিন আগে কোন একটা লিকুইদ সোপ কোম্পানি করেছিল মোদীর ছবি ছাড়া। পাবলিক ডোমেইন বক্তৃতা কি এই ভাবে নিজের কাজে লাগানো যায়?
    আর যদি না যায় - গোটা দেশ কি বিজেপী হয়ে গেল? কেউ কোনো প্রতিবাদ করছেন না কেন?
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:০০363188
  • বাই দ্য ওয়ে, শিন্যড ও কনর/ ডিডো এদের গান কার ভালো লাগে এখানে? ভাবছি আইরিশ ইন্ডি গান কি ভাবে কেন গ্লোবালাইজ্ড ইংরেজি পপ মিউজিক কে প্রভাবিত করছে সেটা নিয়ে টই একটা লিখলে কেমন হয় ;-) কারো ইন্টারেস্ট থাকলে সুরু করতাম।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৪363187
  • শুনুন, লজ্জা প্রোটোকল এসবের ডেপিনিশন ভুলে যান, বা নতুন করে ডিফাইন করতে শিখুন। মোদী শুধু প্রিন্টে নয়, রিলায়েন্স জিও-র টিভি বিজ্ঞাপনেও গুছিয়ে বাণী দিচ্ছেন। এটা নাকি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সাকার করা ইত্যাদি।

    এদিকে উত্তর প্রদেশের নির্বাচনের জন্য অখিলেশ যাদব কাল এখানে গাজিয়াবাদে একটি ডিসপিউটেড ল্যান্ডে হজ হাউস উদ্ঘাটন করে গেছেন। আর গতবারে নির্বাচনী চমক ছিল ল্যাপটপ, এইবারে চমক হচ্ছে স্মার্টফোন। ফ্লিপকার্ট স্টাইলে গণবণ্টন। এখন অর্ডার প্লেস করুন। আমরা ক্ষমতায় ফিরে এলে ডেলিভারি পাবেন বছরের শেষে।
  • Bratin | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩363186
  • যাক এই সুযোগে সবার ডেটা প্ল্যান জানা হয়ে গেল।ঃ))

    আজকে আমি আপিস করে দিলাম মায়া,
    বাড়ি তে বসে বসে শুধুই ল্যাদ খাওয়া!!
  • Arpan | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৭363185
  • বিএসএনেল ভালো অফার দিচ্ছে তো। আজকের কাগজে আছে।

    আমাদের সংযোগ টাটাবাউদের। স্পিড ভালোই। গোটা তিনেক ডিভাইসে (মোবাইল, কম্পু আর টিভি) একসাথে ইউটিউব চালিয়ে দেখেছি, সমস্যা হয় না।
  • sm | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১২363184
  • আমাদের কেবল সংযোগ। 430 টাকা পার মানথ।আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারেন। রাউটার আছে, বাড়ির মধ্যে ২ টো কম্পু আর একটা মোবাইল -একসঙ্গে ইন্টারনেট ইউজ করি। মোটামুটি স্পিড।
    কন্টিনিউ করবো?
    বাইরে যখন যাই; ভোদার 249 টাকা প্যাকেজ ইউজ করি। মাসে 650 মিনিট কল ফ্রি। বাড়ির বাইরে মোবাইল এ ইন্টারনেট পারতপক্ষে ইউজ করিনা।
  • Arpan | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৪363183
  • তা বলতে নেই, নয় নয় করে আমাদেরো মাসে পারিবারিক বরাদ্দ ঐ আশি জিবির কাছাকাছি। আর মোবাইল ডেটায় এক আর এক দুই জিবি।
  • T | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫০363182
  • বাবা রে ঃ))))) আমি আরেট্টু হলে চেয়ার সমেত উল্টোচ্ছিলাম।
  • dd | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫০363181
  • লরেন বাবুর এখন আর আত্মপর ভেদ নাই।

    ঠাকুরও কইতেন, পোদো রে, যখন দুধে আর জল ফারাক বুঝবি না, তখন টের পাবি তুই পরমহংসো হইছিস।

    পোদো কথাটি না কয়ে গাড়ুতে দুধ ভরে প্যাঁক প্যাঁক আওয়াজ করে মাঠের দিকে চলে গ্যালো। ঠাকুরেরো রাগে দুঃখে চক্ষে দুধ এসে গ্যালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত