এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৯363300
  • হয়নি হয়নি ফেল। আরো আছে। লেখক সোনা আর ব্রোঞ্জ কে গুলিয়েছে। ঃ)
    "জানা যায় সেও একই সমস্যার জন্য হারাতে চলেছেন তাঁর পদক। যে কারণে রুপো নয় ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেতে চলেছেন যোগেশ্বর।"
  • কুমড়োপটাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০363299
  • ঐ রিপোর্টে কিঞ্চিৎ বানান ভুল আছে। যে টাইপ করেছে তার দোষ।
    রিপোর্ট বলছে এইরকম। যোগেশ্বর নামক কুস্তিগীর ২০১২র অলিম্পিকে ব্রোঞ্জ পদক পায়। তারপরে জানা যায় যে রৌপ্য পদক বিজয়ী ড্রাগ টেস্ট ফেল করেছে। তখন যোগেশ্বরের পাওয়া উচিৎ ছিল ঐ রুপোর পদক। কিন্তু সেই রুপো বিজেতা ততদিনে মারা গেছল, তাই মানবিক কারণে যোগেশ্বর রুপো নিতে চায় নি। তারপরে এরকম খবর শোনা গেছল যে সোনার পদক বিজয়ীও ড্রাগ টেস্ট ফেল করেছে। তাতে যোগেশ্বরের আশা ছিল তার ব্রোঞ্জের পদক হয়ত আপগ্রেড হয়ে সোনা হয়ে যাবে। কিন্তু ফাইনালি জানা গেছে সোনা যে কুস্তিগীর পেয়েছিল তার ঐ ড্রাগ টেস্টের রেজাল্ট ভাল। অর্থাৎ যোগেশ্বরের ভাগ্যে সোনার পদক নেই।
    সহজ করে বুঝিয়ে দিলাম।
  • lcm | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫১363297
  • আমার আছে ধবধবে সাদা পুরোনো ম্যাকবুক, অতটা ধবধবে রং এখন নাই, কিন্তু চলে এখনও...
  • Abhyu | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১363296
  • খুব পাবি। ব্র্যাণ্ড নেমের জন্যেই ওদের এই সব করা উচিত। কিন্তু কথা হল, ব্যাটারি অন লাইন কেনা যায় না ম্যাকের ওয়েবসাইট থেকে? সার্ভিস সেন্টারে যেতে হবে?
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬363295
  • আমি তো আর ইউএসে নাই।
    এখানে ম্যাকের আদৌ সার্ভিস পাবো কিনা কে জানে!
  • Abhyu | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৫363294
  • ইউসেতে ম্যাকের সার্ভিস খুব ভালো। আমারটার মাদারবোর্ড ফ্রীতে বদলে দিয়েছিল গ্যারান্টি পিরিয়ড পেরোনোর পরে :)
  • Bratin | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪363293
  • এ হে হে সিকি র সোনার দিল্লীর ভান্ডা একদম ফুঁড়ে দিলে গো অরি
  • Abhyu | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩363292
  • না, ব্যাটারি ছাড়াও ম্যাক চলে। আমার ২০০৫এর ম্যাকবুকের ব্যাটারি রিপ্লেস করতে হল ৯ বছর পরে, সে হেল্পডেস্ক অনেক সময় নিল, বলল এতো পুরোনো ব্যাটারি পেতে অসুবিধে হচ্ছিল। আমি তো সেই সময় ব্যাটারি ছাড়াই চালাতাম। ওরা অনেক করে বলল, নতুন ম্যাক দিইছি আগেরটা ফেলে দিন, আমি কিছুতে রাজি হলাম না, পুরোনোটাও আছে, ঘরের শোভা। সেদিন এক ছাত্রী ফটো তুলে নিয়ে গেল, বলল আর কদিন পরে ইবেতে বেচে দিন, অনেক টাকা পাবেন অ্যান্টিক হিসেবে :)
  • Bratin | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২363291
  • বৃষ্টি থেমেছে রীত।

    বেলুড় এ।এ বেলাটা নিশ্চিন্তি
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫১363290
  • অ্যাডাপটারে চলছে। কিন্তু অনেক স্লো। কারন জানি না। ঃ(
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৭363289
  • কিন্তু ম্যাকের কি ব্যটারি দেহ রাখলে অ্যাডাপটারও চলে না? এমন ম্যাক লইয়া লোকে কী করে!
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩363288
  • কোলকাতায় বৃষ্টি থামলো?
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০363286
  • পাকিস্তানের থেকেও ভারত দুয়েকটা *পপুলেশান বা সোশ্যাল ইন্ডিকেটরে পিছিয়ে আছে বোধায়।

    (ইকনমিক না)
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০363287
  • দেখি দাঁড়াও। আমি শ্রীলঙ্কা সম্পর্কে একেবারে কিচ্ছু জানি না। এই খোলা মাঠে না যাওয়া- এইটাতেই তো বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে। আরো বেশ কিছু প্যারামিটারে এগিয়ে।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯363285
  • সে তো পাকিস্তানের কোমল রিজভি আছে, ভারতের নেই :p
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫363283
  • আর এইসব ভাবলেই মনে হয় আমরা বিভক্ত ভারতে কীরকম অভ্যস্ত হয়ে গেছি।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫363284
  • শ্রীলঙ্কা সাদা কালো মিলিয়েও আম্রিগার কাছাকাছি, সেটাই বলতে চাইলাম।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৪363282
  • আর গিলগিট বাল্টিস্তানের মত পাহাড়ও ভারতে নেই। ঃ(
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩363281
  • পাকিস্তানের থেকেও ভারত দুয়েকটা ইকনমিক বা সোশ্যাল ইন্ডিকেটরে পিছিয়ে আছে বোধায়। এখন খেয়াল নেই, কিছুদিন আগে পড়ছিলাম।
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২363279
  • শুধু কালোদের কথা বললাম। মানে উনি বলেছিলেন। সেটা মনে হয় শ্রীলঙ্কার চেয়ে কম ছিল।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২363280
  • পাকিস্তানের ডনের মত খবরের কাগজ ভারতে নেই।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩১363278
  • পাকিস্তান তো ভাল নেই। ইন্ডিয়ার মতই। উনিশ বিশ।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩০363277
  • শ্রীলঙ্কায় প্রায় ৭৭। আম্রিগায় সাদা কালো মিশিয়ে ৭৯।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৮363276
  • হ্যাঁ বাংলাদেশ আর পাকিস্তানের থেকে নানান ইনডিকেটারে পিছিয়ে আছে। এদিকে আবার কথায় কথায় পাকিস্তানে চলে যেতে বলে!
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৫363274
  • বাংলাদেশের থেকেই পিছিয়ে। বাংলাদেশের লোকজন সেটা বললে এপারের লোকজন হেব্বি রেগে গাল দেন। অথচ এটা যে নিখাদ সত্য, সে কে বোঝাবে। এন জি ও বা ইসলামী সংস্থা, এদেরই বা শুধু গালি দিয়ে কী হবে, স্বাস্থ্য ক্ষেত্রে এরা কী কাজ করেছে, হপকিন্সের মত ইন্স্টির পাব্লিক হেল্থের প্রোজেক্ট সহ, ভাবা যায়না।

    তবে শ্রীলংকা বহু বহু এগিয়ে। তুলনাতেই আসেনা।

    দমদি, এখানে কিছু লেখা ছিল, http://www.guruchandali.com/default/2011/06/13/1307983260000.html
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৫363275
  • আমারও আগে একটা ছোট্ট তোশিবা নোটবুক ছিল, দুর্দান্ত সার্ভিস দিয়েছিল। এখন একটা সামসুং গছিয়ে দিয়েছে, সেটা এমনিতে খারাপ না কিন্তু ভয়ানক হিটেড হয়ে যায়।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪363273
  • আমি আজ মেকশিফট ব্যবস্থা করলাম আপাতত বাড়িতে গুরু করার জন্য। পুরোনো ডেস্কটপের মনিটর ছিল। সেটা বের করলাম। একটা পুরোনো এসাস ঈ পিসি ছিলো। সেটার কিবোর্ড কাজ করে না। সেটা ঐ মনিটরে লাগালাম। ২৫০ টাকার একটা কিবোর্ড কিনে আনলাম। পুরোনো মাউস টা দিব্বি চলছে। সব মিলিয়ে এখন আমার একটা নেট করার ডেস্কটপ রেডি। ম্যাক সারানো অবধি এটাই থাক।
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩363272
  • শ্লীলঙ্কা আর কেরালা। অমর্ত্য সেন তো হাজার হাজার বার রেফার করেছেন। একটা তুলনা খুব শকিং ছিল। শ্রীলঙ্কা, কেরালা, এইসব জায়গায় মানুষের লাইফ এক্সপেক্টেন্সি আমেরিকার কালোদের চেয়ে বেশি। ১০০% নিশ্চিত নই, দেখে কনফার্ম করতে হবে।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২২363271
  • জানি না ডিসি, বেড়াল বলছে মাছ ব্যান - কিছু তো ঘাপলা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত