এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭363870
  • হনুমেশোকে স্টেকহোল্ডার লিস্টের বাইরে রেখেছিলাম, সেও যদি ইচ্ছুকের দলে নাম লেখায় তবে বাড়িতে একটা এক্সট্রা লেবুগাছের চারা লাগাতে হয়, অর্গানিক গণেশ এনে পুজো করতে হয়, অথবা রোবুর বাড়ির গাছের কলম বানিয়ে ইঃ প্রঃ।
  • কুমড়োপটাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৩363869
  • ডিসির জন্য। খাজিৎ ইজ ইনোসেন্ট অফ দিস ক্রাইম।
  • d | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৮363868
  • ঐ জালিয়াতি না প্রযুক্তিবিদ্যা হরিদাস পালে গেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গুরুর প্রথম পাতা সাদা।
  • Debabrata Chakrabarty | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৮363867
  • দেখেন বাধ্য হয়ে জিওফাই নিয়েছি। রাজ্যের শাসক দলের কেন্দ্রীয় অফিসের পেছনের এলাকায় আমার অফিস। অজ্ঞাত কারনে BSNL সমেত কোন প্রাইভেট কোম্পানিরই ফিক্সড ফোন বা ইন্টারনেট আমার এলাকায় উপলব্ধ নেই। এতদিন কেবল ইন্টারনেট ভরসা ছিল মাসে ১১০০/- আন লিমিটেড, তবে ঝড়, বৃষ্টি হলে সার্ভিস ডাউন, মাঝে মাঝে কেবল ফলট। জিওফাই এখন সব সমেত ১৯৯৯/-। ইন্টারনেট, অন্য সার্ভিস প্রভাইডারের নম্বরে ফোন দিব্যি হচ্ছে। তিন মাস ঠিক থাক চললে কেবলওয়ালার ব্যবসা আমাদের এলাকায় যে অর্ধেক হয়ে যাবে এ বিষয়ে নিশ্চিত।
  • sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪363866
  • আমাকেও।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩১363865
  • পার্টিকুলারলি "লেখাঃ রিলায়েন্স-জিও: জালিয়াতি না প্রযুক্তিবিপ্লব?" তে ঢুকতে গেলে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে !
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৭363864
  • একটু রোড শো দেখার মজা নিয়ে ওয়াইজক্র্যাকিং করা যাকঃ

    অর্পণের জন্য জেনুইন সিম্প্যাথি হচ্ছে, একটু এন আর আই ব্যাশিং রাগবি বয় হতে গিয়ে বকুনি খেয়ে গেল। অবশ্য রেমন্ড কমপ্লিট ম্যানের আদর্শে আশা করি অর্পণ সুট থেকে ধুলো ঝেড়ে ঘুরে দাঁড়াবে, সিলেকটেড স্টেকহোল্ডার দের পুনরায় ব্যান্টার ও ইনুএন্ডো র আনন্দ দেবে, সে বি এম ডাব্লিউ আসুক বা না আসুক।
  • sch | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০০363863
  • চাড্ডীদের নিয়ে কেন যে আপনারা অস্থির হন - ওরা সেলফ ডেশ্ত্রাকটিভ
    http://www.jantakareporter.com/social-media-buzz/narendra-modi-army-brigade/60950/
    Founder of Narendra Modi Army Brigade arrested for running sex racket, Twitter users trend #NamoSexArmy
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১363862
  • ইউটিউব থেকে যেটুকু দেখার দেখি। তারবাইরে না। ইউটিউবে না এলে দেখা হয়না। যেমন প্রাক্তন দেখিনি, বেলাশেষে দেখেছি।
  • sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৮363861
  • একক, বাংলা ফিল্ম দেখো কই করে? স্ট্রিমিং সাইট থেকে?
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬363860
  • প্রফেশনের বাইরে বলতে গেলে, হ্যা, ধরে ধরে ফুল কনসার্ট ডাউনলোড করা আছে :) তবে সেতো আর রোজ রোজ হচ্ছেনা।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১363859
  • টিউটোরিয়াল বেশিরভাগ আপিসেই করে নিই, আর ক্লায়েন্ট বস্তুটা বহু বছর দেখিনি, কাজেই চাপ নেইঃ-)
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০363857
  • দাবা তে উৎসাহী কেউ থাকলে বলো।

    এক হাত খেলা যাবে!!
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০363858
  • হ্যাঁ স্কাইপে তো খাবেই। তাছাড়া য়ুটুবেও ভালো ডেটা খায়। কোক স্টুডিওর হাইডেফ গানগুলো তো একেকখানা দুশো এমবি। তবে কিনা স্কাইপ ৫১২তেও দিব্যি ভালো চলে বলে অসুবিধে হয়না।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯363856
  • আর স্ট্রিমিং মনে হয় খুব বেশি খরচ হয় না - খেলা টেলা দেখি - ওয়ার্ল্ড কাপ যেমন দেখলুম, বা টিউটোরিয়াল মাঝে মধ্যে।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৮363855
  • স্কাইপে খায়। টিমভিউয়ার এ ক্লায়েন্ট এর সঙ্গে ঘন্টাখানেক হ্যাজালেই হাউমাউ করে ডেটা খায়। এছাড়া ডাউলোড বলতে হেথা হোথা থেকে ক্লাসরুম ভিডিও ডাউনলোড আর কিছু অনলাইন ক্লাস করি। এগুলোতো সবকটাই কাজের দরকার। সিনেমা একদম নাবাই না। টরেন্ট ইউস করিনি কোনোদিন বললুম তো।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭363853
  • জিওফাই এখন দু হাজার, তার ওপর ট্যাক্স দুতিনশো হবে। সিম ফ্রি।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭363854
  • ক্রিকেট তো একসময়ে খুব দেখতাম, তবে অনেকদিন হলো ছেড়ে দিয়েছি। মোটামুটি ২০১২-১৩র পর থেকে আর দেখিনা।
  • anag | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬363852
  • ডিসি, জিওফাই-এর মূল্য কত?
  • anag | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩363850
  • আমাদের এম-এস না, সিস্কো (ওয়েবেক্স, কল ব্যাক টু এনি ফোন)। এগুলোতে খুব ডেটা খায়? হতেই পারে।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩363851
  • ধুর।গেম হল মোট দুটো।

    ১। দাবা
    ২। ক্রিকেট

    ঃ))
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩০363849
  • হুঁ। গেম আমি খেলি না, বাড়িতে খেলতেও দিই না - খুব অল্প সময় ছাড়া। আর বাড়ি থেকে কানেক্ট করে কাজের দরকার পড়ে না, বড়জোর মেল-টেল করতে লাগে। আই অ্যাম গুডঃ-)
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৮363848
  • গেম একটাই খেলি মাঝেমাঝে, স্কাইরিম। লাস্ট পাঁচ ছ বছর এই এল্ডার স্ক্রোল ছাড়া আর কিছু খেলিনি। এটায় খুব বেশী ডেটা খায়না। তবে আজকাল কম্পুতে হাজার গন্ডা প্রসেস দেখি সারাক্ষন আপলোড আর ডাউনলোড করেই চলেছে। একটাকে আটাকালে আরো তিনটে বেরোয়। এই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো অসহ্য।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৫363847
  • আমার অনেক ডেটা লাগে, সে অবশ্য অনেকটা সময় টরেন্ট চলে বলে। একগাদা সিনেমা ডাউনলোড করি, সেগুলোর সবকটা যে দেখি তাও না, দুয়েক মিনিট দেখে ভালো না লাগলে ডিলিট করে দি। তাছাড়া সফটওয়ারও ডাউনলোড করি, কিছুদিন আগেই তো অফিস ২০১৬ নামালাম। তবে আমার এদ্দিন এয়ারটেলের ন জিবি প্ল্যান ছিল (এখন সেটা বাড়িয়ে উনিশ জিবি করে দিয়েছে), সেটা ক্রস করলে ৫১২ কেবিপিএস করে দেয়। সেটাও খারাপ স্পিড না, ওভারনাইট এক জিবি দিব্যি নেমে যায়। এখন জিওফাই কিনে আরো একগাদা ডাউনলোড করার প্ল্যান আছে।
  • sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২363846
  • বিগ ডেটার প্রোজেক্ট করতে।
  • d | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১363844
  • স্কাইপে কলে প্রচুর ডেটা খায়। এয়ারটেলের ঐ ১০ জিবি দিয়ে যেদিন ওফ্রহো করি আর স্ক্রীন শেয়ার করে ২-৩ ঘন্টার কল নিই, সেদিন হইহই করে ডেটা খেয়ে নেয়।
  • anag | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১363845
  • অনলাইন গেমিং খুব খায়। স্টিম বলে কি একপিস আছে।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৩363843
  • কীসে লাগে এত ডেটা? রোজ সিনেমা নামালে অবিশ্যি লাগার কথা - গত তিন মাস ধরে আমার বউ কতগ্গুলো সিরিয়াল নামিয়ে চলেছে - তিন বার তার জন্যে টপ আপ করতে হয়েছে। আর কীসে এত ডেটা খায়?
  • pathok | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৬363842
  • লেবু কচলালে সত্যি তেতো হয়। লসাগু ক্যাপ ফাটানো জানেনা বলে কি দুনিয়া অশুদ্ধ হলো বুঝলাম না। পারমিতার পয়েন্ট টার সঙ্গে একমত। অবশ্য গুরুতে বহুকাল ধরে স্টেরিওটাইপ দলবদ্ধ বুলিং ব্যক্তিগত কুৎসা হতো, ইদানিং আরো বেশি হয়। গুরু আগাছার জঙ্গল আর নেই :-(
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৫363841
  • ডেটা তো দরকার। আমার 75 জিবি লাগে মাসে। কোনো টরেন্ট ডাউনলোড করিনা ইত্যাদি। এবার হিসেবে মতো দেখছি আরও 25 জিবি পেলে ভালো হয়। দেখি একটা জিও নিয়ে নেবো ফিডব্যাক বুঝে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত