এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৭363960
  • ট্রোলিঙের ভয়ে উঠে গেছিল?
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৪363958
  • তো রং মশাল, রামধনু গোছের পত্রিকা গুলো কেন থাকলো না বলে বোধ হয়?
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৪363959
  • শীর্ষেন্দু ( বা যেকোনোকিছুই) পড়ে কারো ভাল লাগবে, কারো লাগবে না, সেটাই স্বাভাবিক। তবে যত বড় আঁতেলই হোন, কোনো কিছু না পড়েই সেই লেখক বিষয়ে 'না লিখলে কোনো ক্ষতি হত না' টাইপ মতামত দিলে, সেটা হানুদার ভাষাতেই একটু 'ইডিয়টিক' ব্যাপার। পড়ে যত খুশি গাল দিন কোনো সমস্যা নেই। না পোষালে পড়বেন না এবং বেশ করবেন, কিন্তু সেক্ষেত্রে জাস্ট ঐ বিষয়ে আপনার মতামতের মূল্য জিরো।

    ডিঃ আমি শীর্ষেন্দু-ভক্ত নই। ঐ লাইনে প্যাঁক দিয়ে লাভ নেই।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৮363956
  • *বাণিজ্যিক সাংস্কৃতিক উৎপাদন পদ্ধতি
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৮363957
  • না না হতাশ হওয়ার কিছু নেই, ট্রোলিং যেন বন্ধ না হয়। হলেই প্যাঁক দেবো।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৭363954
  • কাউকেই আলাদা করে বলিনি। আবাপ এবং কনজারভেটিজম এর প্রতীক হিসেবে শীর্ষেন্দু র কালচারাল প্রোডাক্ট গুলোর বিরুদ্ধে প্রচার করেছি মাত্র।

    পড়া আর পরা এক অবশ্যই পসন্দ আপনা আপনা, তবে দুটো -ই বাণিজ্যিক সাংস্কৃতিক অথবা মতাদর্শ থেকে মুক্ত নয়, সেই জন্যেই এবং সেই টুকুই প্রচার করা হচ্ছে।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৭363955
  • সরি সরি :d
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৬363953
  • ডিসির এই শান্তিকামী মধ্যপন্থা যুগপৎ হনুদাকে হতাশ এবং রঞ্জনদাকে উৎসাহিত করবে। আরে মশাই সলতে নেবান ক্যানো।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৩363952
  • মোট কথা টু ইচ হিজ ওন চয়েস। পড়া আর পরা দুটোতেই, কন্ট্রারি টু পপুলার ওপিনিয়ন।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩১363951
  • মান্টো আর ফুকো বাংলা লিখলেই ষোলকলা পূর্ণ।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩০363949
  • ইয়ে মানে রংমশাল কথা টা বাদ চলে গেছে দে ঃ)))
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩০363950
  • ইন ফ্যাক্ট ছোটবেলা বলতে ঠিক আনন্দমেলা পুজোবার্ষিকী না, মানে নট নেসাসারিলি, আরো দুয়েকটা বইয়ের স্মৃতি ভেসে ওঠে। তবে সেগুলো মোটামুটি নিজেই পড়তাম, বন্ধুরা খুব একটা পড়তো না। গোলপার্কের রাকৃ লাইব্রেরিটায় যে কতো ঘন্টা কাটিয়েছি, আর কতো যে বই আবিষ্কার করেছি! কিন্তু আবারও, এটা একেবারেই আমার পার্সোনাল ভিউ। অন্যান্য বইয়ের সাথে শীর্ষেন্দু পড়তেও খুব ভাল্লাগতো, কয়েকটা গল্প এখনো খুব ভাল্লাগে। তার মানে এই না যে শীর্ষেন্দুকে কোনভাবে ডিফেন্ড করতে যাবো, বিকজ ইট জাস্ট ডাজন্ট মেক সেন্স :d
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৮363948
  • আমি প্রচুর শীর্ষেন্দু পড়েছি, আনন্দমেলাও পড়েছি, তো? শীর্ষেন্দুর মহানতা নিয়ে আমার কোনো দাবীদাওয়া নেই।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৪363947
  • এই রে হনুদা যদি আমাকে বলেন তো একেবারেই ছায়ার সাথে যুদ্ধ :d আমি বাংলা সাহিত্যের বিন্দুবিসর্গ জানিনা, কোনকালে পড়িওনি, স্রেফ শীর্ষেন্দু আর সুকুমারের মতো হাতে গোনা দুয়েকজন ছাড়া। চিরকাল হাবিজাবি সাইন্স ফিকশান আর স্পাই থ্রিলার পড়ে কাটিয়ে দিয়েছি। আর এদিক ওদিক দুয়েকটা গম্ভীর টাইপের বই পড়েছি, ব্যস। সবই আমার পার্সোনাল চয়েস, অন্য কাউকে কোনদিন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করিনি। শীর্ষেন্দু আর আবাপকে যতো ইচ্ছে ট্রোলিং করতে পারেন, আমার কোন চাপ নেই ঃ)

    বড়ো করে ডিঃ এটা স্রেফ আমার নিজের ভিউপয়েন্ট, আমাকে যতো ইচ্ছে প্যাঁক দিতে পারেন, নাও দিতে পারেন, নো প্রব্লেম।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২২363946
  • ছোটোবেলা মানেই যে আনন্দমেলা ও শীর্ষেন্দু, এইটা কে বলেচে, মানে এই রেকর্ডটা কোথায়? প্রতিষ্ঠানবিরোধীতা কত্তেই বা বাদ সাধছে কে। মহা মুশকিল।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২১363945
  • নানা যুদ্ধ না, জাস্ট পাল্টা প্রচার অ-আবাপ/অ-শীর্ষেন্দু বাংলা তথা ভারতীয় তথা বিশ্ব সাহিত্যের পক্ষে। যুদ্ধে তো মেনস্ট্রীম জিতেই গেছে। আমি তো হেরো পার্টি।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৭363944
  • এটা ঠিক ইঃ-))) তবে নিরাপত্তা বলতে খাওয়া পরা স্বাস্থ্য ইত্যাদি বলা হয়েছে। তবে মেন্স্ট্রীম বলতে যেটা বোঝানো হয়, সেটা জে খুব সিলেক্টেড মাডি, সেটা রেকর্ড করাটা রাজনইতিক দৃষ্টি ভঙ্গী থেকেই হবে।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৬363943
  • আজকাল চেতন ভগত, আমিষ ত্রিপাঠী থেকে একটু এদিক ওদিক সরলেই আঁতেল নাম কেনা যায় ঃ-)
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৩363942
  • হানুদার পয়েন্ট তো অলরেডি টেকেন। তাও যুদ্ধু কেন?
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১২363941
  • সামাজিক নিরাপত্তাটা এখানেও খাটে। আপিস ক্যান্টিনে আহা বাহা কালবেলা - যাও পাখি কল্লে বেশ একটা ফ্যামিলারিটি পাওয়া যায়, দুম করে বাবুঘাটের কুমারী মাছ ভেসে উঠলে কলীগগন ভুরু কুঁচকে তাকান এবং আড়ালে আঁতেল নাম হয়। বাংলার বাইরে আইটি ক্রাউডে এটাই বদলে কৃষ্ণমূর্তি বা কোয়েলহো হয়ে যায় এবং বোলানিও বা ইয়োসা টানলে আউটকাস্ট হবেন। তো এসব তুতুভুটুআইভাইচুলকাই কাটিয়েই যার যেমন পড়া বা না না পড়া আর কী। বড়ো বয়েসেও সামাজিক নিরাপত্তা ফ্যাক্টর, মানে বিশেষ পাত্তা দিলে।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১০363940
  • আর ছোটোবেলা বলতেই আনন্দ বাজারের পুজো বার্ষিকী নয়, ভিন্নতর অভিজ্ঞতাও থাকতে পারে, সেটা রেকর্ড করা দরকার, বাংআলীর ছেলেরাও সবাই থ্যাংকফুলি ৬ নং প্রফুল্ল সরকারের হাতে বড় হয় নি, এটা জাস্ট রেকর্ড করা হবে, রাজনইতিক এজেন্ডা হিসেবেই হবে, নো পাসারন।
  • kc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৫363939
  • আমি হানুদাকে এই ট্রোলিংযজ্ঞে হেল্প করব। করবই।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৪363938
  • * স্বল্প পঠিত টা ভুল বলা হয়েছে, বহুল পঠিত, তবে সীমিত কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের গন্ডীর বাইরে।

    * অনিচ্ছুক চাষী টা ভুল তুলনা হয়েছে, কারণ সেখানে একটা দারিদ্র্য ছিল, সামাজিক নিরাপত্তার অভাব ছিল, এখানে সুদুই ইনসুলারিটি।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০১363937
  • ছোটোবেলা টা কিছু বলছি না মানুষ সব সময়ে বেছে পড়ে না, যা বাড়িতে থাকে, আশে পাশে থাকে সেটা থেকে যা আসে তাই মানুষ পড়ে, বড় বেলাটা নিয়েই সমস্যা। তখন মোনোপলি মিডিয়া অর্গানাইজেশনের কালচারাল নেট থেকে বাইরে বেরোনোর ক্ষমতা প্রচুর থাকা সত্ত্বেও লোকে বেরোতে চায় না, সেটা একটু অনিচ্ছুক চাষী কেস। তাতে দুখ নেই, কারণ এটা চয়েস না প্রশ্নহীনতা/আগ্রহহীনতা/ইনসুলারিটি না তবে বিভিন্ন ধরণের সাহিত্য নিয়ে আলোচনা করলে প্যাঁক খাবো, নতুন কোনো ভিউ পয়েন্ট না, শুধুই নানা বাপু আমি বাঙলা সাহিত্য বলতে বাংলাভাষার ইতিহাসের যে দুর্বলতম নিরীক্ষাহীন অংশটিকে ধরে নিয়ে পড়েছি, শুধু ফ্যামিলিয়ারিটির কারণেই তার থেকে লোকে বেরোবে না বলে প্যাঁক খাবো, নানা ধরণের বাংলা লেখক অপঠিত থেকে যাবে, বিশেষতঃ সেই ভাটিয়ালি তে, যেখানে নানা ধরণের বইয়ের কথা স্বচ্ছন্দে প্যাঁক না খেয়ে আলোচনা করা যেত, সেখানে ভাই প্রতীক হিসেবে শীর্ষেন্দু কে আবাপ কে ট্রোলিং থেকে মুক্তি দেওয়া হচ্ছে না হবে না, অন্যান্য রিডিকিউল করাও চলবে, ঠিক যে ভাবে স্বল্প পঠিত সাহিত্য আলোচনা কে আওয়াজ দিয়ে থাকে সর্বত্র বাসী ভারতীয়েরা ;-) ট্রোলিং চলছে চলবে, খ্যা খ্যা করে ইরিটেট করা হবে, আমি ই করবো।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৮363936
  • মুকুল এখন ভালো লোক।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৭363935
  • ন্যাঃ। মুকুল এখন সবুজ।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৫363934
  • না, চাপ নিয়ে আর কি হবে। দিন সেশে তো আর রাঙ্গা মুকুল পড়ে থাকে না, শালপাতাই থাকে। আর থাকবেনাই বা কেন।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫০363933
  • তবে শীর্ষেন্দু এখনও জ্যোতি বসু হন নি। তাই তুলনাটা ঠিক খাপে খাপ হল না।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৯363932
  • চাপ নিস না রোবু, আমি বুঝেছি। ;) স্পট অন।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৪363931
  • আই বেগ ইয়র পার্ডন।

    যথেষ্ট ক্ষতি হতো।;))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত