এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮364081
  • তো, বিলটা দিয়েছে তো?
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭364078
  • ট আগে কোন কোন সাহিত্য সমালোচকের কি কি বই পড়েছে একটা তালিকা দিক, কারণ যা এভিডেন্স পাওয়া গেল তাতে তো এ বিষয়ে মিনিমাম যোগ্যতা আছে বলে ভরসা হয় না ঃ-)))) আমি নতুন পাঠক পাঠিকা রা যাঁরা আনন্দমেলা আর শীর্ষেন্দু না পড়েও বেঁচে ছিলেন, এবং প্রচারের জন্য আরো থাকবেন শত্তুরের মুখে ছাই দিয়ে বলতে নেই, তাদের রিডিং লিস্ট মোটামুটি দিয়ে দেবো। অসুবিধে নেই। শীর্ষেন্দুর লেখা যদি বছরে দশ হাজার থেকে এক লাখ পড়ে থাকে, প্রতি পূজা বার্ষিকী তে, তো মিলিয়ন মিলিয়ন নতুন রিডার অন্য অনেক কিসু পড়েছে। এমন কি সব বাংলা ভাষীরাও আনন্দ মেলা পড়ে নি, বেসিক অংকে দাঁড়ায় না।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭364079
  • আবাপ-র বিবিধ পাপ সত্ত্বেও, আনন্দমেলা, যদ্দিন নীরেন-বাবু সম্পাদক ছিলেন, বেশ ভাল কোয়ালিটির পত্রিকা ছিল
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৫364077
  • হতচ্ছাড়া নিক্কুকটা আইফোন ৫/৬ তুলে দিলো ভারত থেকে, আমার আইফোন ৪, ব্যাকডেটেড, আর এই ৬+/৭ কিনতে পারবোনা, এবারে একটা অ্যান্ড্রয়েড ফোন বাতলাম যেটার টাচ এক্ষপি আপেলমার্কা, নইলে ভাবছি আমপাড়া ফোনেই ফেরত যাবো।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০১364076
  • আর এই 'ছি ছি আনন্দমেলা' টা ঐ ব্রিগেডে শহীদ মিনারের নীচে দাঁড়িয়ে 'আপনি ট্যাক্সিতে এসেছেন!' এর মতো শোনায়। শহর ও শহরতলীর বিবিধ ঢ্যামনা শিশু কিশোর কিশোরী সব, একা হাতে আনন্দমেলা পড়ে, মানে স্রেপ পড়েই আর কী, সব উচ্ছন্নে পাঠাচ্ছে। আর সেসময় রাঢ়বঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে ভাদুর গান,
    'আমি করব বিইইইয়ে,
    বাবার কাছে বলব এবার গিইয়ে,

    সেসব কিস্যু তারা শুনছে না। মুশকিল। তারা লিবারাল লেখাপত্তর পড়ছে না, কারণ যারা লিখবে তারা তখন কফি হাউসে বসে ধার করে বিড়ি প্যাঁদাচ্ছে আর ধীরে ধীরে দেশোদ্ধার হচ্ছে। আনন্দমেলা যখন মার্কেট দখল নিচ্চে, তখন নিদারুণ হনুরা কাদের নাকের দিকে তাকিয়ে বসেছিলেন। কেন প্রায় দুটো জেনারেশন স্রেপ পথিক গুহর প্রবন্ধ পড়ে বড়ো হ'ল। কটা লোক বাড়িতে ইংরেজী বই কিনে দিতে পারত আর কটা লোকের গোলপার্কের ফুটপাত অবধি অ্যাকসেস ছিল। যদিও তীরটা সেই বাঁদরগুলোর প্রতিই। ছি ছি ছি, নিউ ইয়ররকারে এই প্রবন্ধটা লিখলাম, পড়িসনি।

    শালা কে যে বলেছে আনন্দমেলা না পড়াতে সব রসাতলে গ্যাচে! ছায়ার সাথে বিবিধ যুদ্ধ হচ্ছে।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৯364075
  • এইসব ক্যালোরব্যালোরের মধ্যে কী হল জানেন?

    রোবু তো ছোলে বটুরেকে প্যাঁক দিলো বলে আমি মনের দুঃখে ঘরে পরার পাঞ্জাবি-পাজামা পরেই খেতে চলে গেলুম। ছোলে বটুরে খাওয়া যাবে না বলে গেলুম সসুরালে - সেখানে আমাকে ঢুকতেই দিচ্ছিলো না, মনে হয় ধারণা হয়েছিলো পয়সাকড়ি দিতে পারবে না - খালি বলে মেনু দেখ লিজিয়ে পহলে। তো আমি ঢুকলুম, এবার কিছুতেই আর দুটো বাটার নান দেবে না - বলে একটায় তিনটে টুকরো হয়, আগে খাও - আরে ইদিকে এত তক্কো করলে ক্ষিদে পায় না বুঝি? দু নম্বর নানটা যখন চাইলুম তখন কেমন করে একটা তাকালো। ইদিকে এসব খেয়ে তো এতদিন যা বিল তুলিনি তাও তুলে ফেলেছি, এবারে লিমিট টিমিট আছে কিনা জানি না। তার ওপর সন্ধ্যেবেলা দিব্যি খোশমেজাজে ছিলুম যে রোবোটে বাইজেন্টাইন ফল্ট ডিটেকশন নিয়ে কাজ করা যাবে, এখন একটা ছানা স্টেট অফ দি আর্ট ঘেঁটে বল্ল সেসব লোকে করে ফেলেছে - সবাই যদি সব করেই ফ্যালে আমরা যাই কোথায় - এর মধ্যে আবার কাল সিটিওর রিভিউয়ের জন্যে আমাকে এক স্লাইডে আগামী দু বছরের রিসার্চ এরিয়া প্রোজেক্টে কী করবো সেসব জানিয়ে দিতে হবে, টি টাও বিনা কমিউনিকেশনে ড্রোনের কোলাবরেটিভ সার্চ নামিয়ে ফেলেছে তাও কম এনার্জী খায়, কাজেই সেখানেও কিছু করার নেই...

    এবার আমি যাই কোথায়?
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭364072
  • অ্যাপেল হ্যাজ অলরেডি লস্ট দ্যা প্লট।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭364073
  • স্কুল কালে খুবই বুভুক্ষু পাঠক ছিলাম - পঞ্জিকা থেকে ঠোঙা, বাংলা লেখা যেখানে দেখতাম, পড়ে ফেলতাম। পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে ৫-৬ টা করে বই এনে দু দিনের মধ্যে পড়ে ফেরত দেওয়া, লাইব্রেরীর বই, শুকতারা, দেব সাহিত্য কুটীরের পূজাবার্ষিকী, সন্দেশ, কিশোর জ্ঞান বিজ্ঞান ইঃ প্রঃ

    তেমন কিছু মিস করার কথা নয়। তাও দেখি কোন নাম আসে কিনা
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭364074
  • আহেম, imagine jahan reading unish kuri for fiction I mean it will be a disaster. - এইটা কি হানুদার কনজার্ভেটিসম নয়?
  • kc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫364071
  • আইফোন যদ্দিন না মেমরি কার্ডের ছ্যাঁদা দেবে, তদ্দিন আর নো আইডিভাইস। এনাফ।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৩364070
  • আইফোন সাত-এ ফোনের পিছনে দুটো লেন্স থাকবে, দুটো লেন্স একসাথে কি করে কাজ করবে সেটা ইন্টারেস্টিং, বলছে ওয়াইড অ্যাঙ্গল ছবি তুলবে একটা লেন্স, ইত্যাদি। দুটো লেন্সের ছবি একসাথে নিয়ে একটা ছবি কম্পোজ করার জন্য আরো ভালো সফটওয়্যার লেখার সময় নাকি অ্যাপ্‌ল এই রিলিজে পায় নি, কাজ চলছে। উৎকৃষ্ট সফ্টওয়্যার আসিতেছে।
    বাজারে অলরেডি অন্য অ্যান্ড্রয়েড ফোনেও দুটো করে লেন্স একই দিকে দিয়েছে।

  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫২364069
  • ইয়ে আমার শীর্ষেন্দুর কিছু গল্প পড়তে ভালো লাগে, কোনরকম ব্যাগেজ ছাড়াই। যদিও হনুবাবু বলবেন দ্যাট ইস এক্স্যাক্টলি মাই পলিটিক্স। সে যদি হয়ও, তবুও দিনের শেষে গল্পগুলো পড়তে ভালো লাগে ঃ)
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬364068
  • লোকের এই চাট্টি কারপভ কাসপারভ মলোটভ গাছের টব ইত্যাদি পড়ে শিশুসাহিত্যের বিবিধ বেসিস ভেক্টর বের করে ফেলা এবং সেই অনুযায়ী দেশকাল নির্বিশেষে বিবিধ সাহিত্যের লম্বা ও চওড়া মাপজোক মশাই হেবি লাগে। সব একেবারে ফিতে ফেলা, এইটে কনজারভেটিভ, সেইটে পোঁয়াপাকা, ইত্যাদি একদম নিক্তিতে মাপা।

    বাংলা শিশু কিশোর সাহিত্যে শীর্ষেন্দু যা কাজ করে গেছেন তার সমালোচনাটা (মানে খিস্তিটা) আগে শুনি। তারপর আবাপর ঝান্ডা, মনোপলি মার্কেট, পাবলিসিটি অনুলোম বিলোম প্রতিলোম, লোমহীন বা লোমশ, কনজারভেটিজম এইসব শোনা যাবে। 'তুই শীর্ষেন্দু পড়িস!!' এ মহাপাপটির স্বপক্ষ প্রমাণ যে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আগে সেইটেই শুনি।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৫364067
  • গান শুনতে হলে, ঐ যে কানে গুঁজে ...
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৪364066
  • নইলে,
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩364064
  • গান গাইতে ইচ্ছে করছে। ঃ-)
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩364065
  • হে হে, এই দাঁড়াল শেষে -
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪১364063
  • আবাপ-র বাইরে কিশোর ভারতী-তে দীনেশ বাবু-র লেখাগুলো মনে পড়ছে - দুরন্ত ঈগল ভাল লেগেছিল, ভাবা সিরিজ মোটামুটি। অরুণ আইন-এর 'হলুদে সবুজে' - এটা এক ফুটবলারের ওপর, খুবই ভাল, আরো একটা ছিল একজন লং ডিসট্যান্স রানার - কে নিয়ে, নাম মনে পড়ছে না।

    সত্যিই আগ্রহ ছিল জানার কোন ভাল বাংলা কিশোর উপন্যাস ছোটবেলায় মিস করে গেছি কিনা, যা হয়ত ছোট পত্রিকায় বেরিয়েছিল, একটু প্রচার পেলে হুলুস্থুল কান্ড করতে পারত। এখন বয়স বাড়লেও একটু উল্টে পাল্টে দেখতাম আর কী, কিছু তো আমেজ পেতাম ..

    তা তেমন কোন নাম আসবে বলে মনে হচ্ছে না :-(
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪০364062
  • কিন্তু ট কেন নাক নাড়ে? ট কি জগন্নাথের কেউ হয়?
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯364061
  • আচ্ছা সিবি
  • কচ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৬364060
  • কেউ অনু আন্টি পড়েনি? একটু চেতন ভগত ভাব আছে। কিন্তু বহুত মজার। বেঙি পড়িয়েছিল।
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪364059
  • দুলেন্দ্র ভৌমিকের লেখা আনন্দমেলায় আমার চমৎকার লাগত। পারলে একবার কালিদাস টা পড়ে দেখ বোতীন্দা
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩০364058
  • সেদিন ফাইভ পয়েণ্ট সামওয়ানের কয়েক পাতা পড়ে ভালই লাগাতে কী প্রচ্ণ্ড ঘাবড়ে গিয়ে পড়া বন্ধ করে দিলুম। ছ্যা, ছ্যা, এত অধঃপতন যে চেতন ভগত ভাল্লেগেছে। জাত কুল সব গেল।
    ডিঃ আমি আর কিছুই পড়িনি।
    টু স্টেটস দেখে পড়ার একদম ইচ্ছে ছিলনা।
    আবার কাইপোচে দেখে একটু হয়েছিল।
    তারপর আবার নানাবিধ টুইট ও নানা বক্তব্য শুনে
    ফাইভ পয়েন্ট সামওয়ান টা সামনে পড়ে থাকতে দেখেও অনেকদিন চেতন ভগত বলেই দূরে থাকতুম। সেদিন কী ভেবে পাতা উল্টোলাম।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯364056
  • মাটিল্ডা ওই বয়েসে ভালো লাগার ই কথা :) এখন অনেক অপশন বেশি তবে ডাল বোধহয় নিজের জায়গা নিয়েই আছেন।
  • kc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯364057
  • আরে বলেনি তো বলেনি। তোমার এই আবাপ খেস্তানোর অ্যাজেন্ডা দেখে মনে হচ্ছে নবারুণদার ভুত ঘাড়ে চেপেছে। সে অ্যাজেন্ডায় ব্যক্তি আমার বিসেশ আগ্রহ নেই। ভালো বই/লেখা নিয়ে তোমার ভাটে আছে। বোলানো আর আচেবের নাম তোমার ভাট থেকেই পেয়েছিলাম প্রথম। যারপরনাই উপকৃতও হয়েছি। কিন্তু হায় সেসময় বয়স কম ছিল, আগ্রহ ছিল, অবস্থান নিরপেক্ষভাবেই চুলেরা কালো ছিল। সবুজ তো নয়ই, ধূসরও না।
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৮364052
  • দমদি একটু মেসেজ দেখো
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৮364053
  • ইয়ে মানে এই বার ক্ষান্ত দিলে হয় না?
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৮364054
  • আরে ভ্যান্তাড়া রেখে কিছু নাম থাকলে বলো। শীর্ষেন্দুর ঐ বড়দের উপন্যাস কিছু তো পড়িই নি, পড়েছি ঐ হাতের কাছে যা পেয়েছি (আবার সেই আনন্দমেলা) কিছু ছোটোদের উপন্যাস। কীই সে গভীর পাপ একটু জানতে চাই।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৮364055
  • *ট-এর নাক নাড়া

    এবং আমি ট-এর নাক নাড়া দেখতে চাই।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৭364051
  • কেন কেন ট-এর নাম নাড়া বন্ধ কেন হবে? ট'ও বীরদর্পে নিজের মেয়ের বইয়ের কথা বলে দেবে। সমস্যা কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত