এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৮364109
  • ইয়েস। Mirror of erised - এর কাজ সম্পর্কে বলো, স্নেপ কিভাবে প্রেমের অমরত্ব প্রতিষ্ঠা করেছিল, সিরিয়াস ব্ল্যাক সম্পর্কে যা জান লেখ টাইপের প্রশ্ন।
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৮364110
  • হ্যাপ একখন্ড পড়েছি।
    উইম্পি কিড পড়েছি।
    ছেলের চাপে পড়ে হাঙ্গার গেমস তিন খন্ড পড়লাম। প্রথম খন্ডটা পড়লে হনু খুব খুশি হত। ওর তুল্য কিশোর সাহিত্য কোনোকালে পড়িনি। আম্রিকায় বার্নি কেন কমবয়সীদের মধ্যে এত পপুলার, সে এই বই পড়লে আন্দাজ করা যায়।
    রোল্ড ডাল সেভাবে পড়া হয়নি। পড়ে দেখতে হবে। যেটুকু পড়েছি দারুন।

    হ্যাপ বাদ দিয়ে, বাকি একটার কাছাকাছিও শিশু-কিশোর উপন্যাস গত তিরিশ-চল্লিশ (বা আরও বেশি) বছরে বাংলায় লেখা হয়নি। সেইদিকে মন দিলে ভালো হয়। কী হবে সেই একই শীর্ষেন্দু আর মতি নন্দী নিয়ে ক্যাচাল করে। ওঁদের দিন শ্যাষ। একন শুধু স্মরণজিৎ পড়ে আছেন বাংলা বাজারে কিশোরপাঠ্য থ্রিলার লেখার জন্য। শ্যাষের এই দিন কী ভয়ঙ্কর সেটা ভাববেন, নাকি অতীত নিয়ে প্যাচাল পেড়েই যাবেন?
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪364105
  • যাস্ট আউট অফ ইন্টারেস্ট, একক 'মনোজদের অদ্ভুত বাড়ি' কত বছর বয়সে পড়ার চেষ্টা করেছিল?
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪364106
  • লুরুতে আবার শুক্কুরবার দেখে বন্ধ ডেকেছে।

    খ্যা খ্যা খ্যা
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪364107
  • ইন্টার্ভ্যু তে হ্যা প আসে?
    ঃ-)
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩364104
  • আমার অরিজিনাল কোচ্চেন-টা আর একবার দিয়ে দি -

    'মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভুত, স্ট্রাইকার, স্টপার, কোনি - এগুলোর সমতুল্য কিশোর উপন্যাস বাংলায় আর কী কী আছে - হনু বা আর কেউ দয়া করে একটা লিস্টি দেবেন - সিরিয়াসলি জানতে চাইছি'

    'বাংলা' এবং 'কিশোর উপন্যাস' - এই দুটি প্যারামিটার মাথায় রাখবেন।

    এমন একটি লিস্টি পেলেই লটারি পাওয়ার অনুভূতি হবে।

    যেমন এককের ম অ বা ভাল লাগে নি - বেশ কথা।

    একক তোমার ভাল লেগেছিল এমন কিছু বাংলা কিশোর উপন্যাসের নাম দেবে?
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২২364103
  • ওঃ পাই ওটা সেশ করে ফেলো। খারাপ লাগবে না মনে হয়। মানে একবার পড়ার পক্ষে ঠিকই তো। আমি ঐটাই পুরো পড়েছিলাম।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১364100
  • হ্যাপ পড়ে রাখা ভাল। ইন্টারভিউতে প্রশ্ন আসে।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১364101
  • এবার এর মানে এই নয় যে বর্ণনা দেওয়া যাবেনা। অবসসই যাবে। পাতার পর পাতা বর্ণনা দেওয়া যাবে। ক্যামেরা এক ফ্রেমে স্টিল করে রেখে একশো পাতা লিখে ফেলার অধিকার লেখকের আছে। কিন্তু ওই আরকি, শীর্ষেন্দু ঘরানার ন্যারেটিভে ক্যামেরা টাই পাইনা। একচুয়ালি একটা পুরোনো আমলের রেডিও বাজতে থাকে টেলিভিশন সেটের ভেতর থেকে। সেইটে ভাল্লাগে না।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১364102
  • হ্যারি পটার
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২০364097
  • হ্যাঁ, এইটা একক ভালোই বলেছে। সাহিত্য তো নয়, এ যেন রিয়েল অ্যানালিসিস। যতটুকু মাপ ততটুকুই না হলে 'ধুর'। খালি মাপটুকু একক স্থির করবে।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২০364098
  • ওঃ বোঝো।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২০364099
  • অবন ঠাকুর আমার ভালো লাগে নি রাজকাহিনী ছাড়া।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯364096
  • হ্যারী পটার
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮364094
  • না না আমি জিজ্ঞেস করছিলাম হ্যাপ টা কি?
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮364095
  • হ্যাঁ, ঠিক আছে হনুদা, কাটিয়ে দাও।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭364091
  • হ্যাঁ আছে তো। আমাদের অনেকের কাছেই আছে সফট কপি। @ আকা
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭364092
  • কেন, সন্দেশ তো ভালই করত (শিশু কিশোরদের লেখার বিষয়ে)। যদিও আমি লীম ইললিটারেট। :-)

    ছোটোবেলায় দুরন্ত ঈগল দুর্ধর্ষ লেগেছিল। এছাড়াও বাংলার সোভিয়েত বইগুলো। অবনীন্দ্রনাথ ঠাকুর। আরও নানা জিনিস ছিল, অ-আবাপ।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭364093
  • ইয়ে মানে, মনোজদের অদ্ভুত বাড়ি পড়ার চেষ্টা করেছিলুম, সিরিয়াসলি বলছি পদে পদে মনঃসংযোগে ব্যাঘাত ঘটতো। সেকী ইন্ট্রোডাকশনের ঘনঘটা। একটা ছবি তার চরিত্রের নাক পাতলা গল্ লুচির মতো ফোলা ফোলা নয় তাই সে সুন্দর তার সামনে বেড়াল পাশে দুধ এসব নিয়ে কয়েক পাতা হলো। এবার মনোজ যে মন খারাপ করে মাঝে মাঝে ছবিটাকে দেখে নিজের কাছে এনে রেখেছে। এইরকম ইনস্টলমেন্টে বর্ণনা দিয়ে দিয়ে কমিউনিকেট করার আদৌ কী দরকার বুঝিনি। তারপর এলেন দুঃখহরণবাবু যিনি কেমন করে বসেন কী বলেন। উফ উফ উফ। সিম্পল মনোজ মন খারাপ করে বসে আছে একটা ছবি বই এর তাকে থেকে বের করে দেখছে, হালকা দু একটা আঁচড়ে বর্ণনা দাও মিটে গ্যালো, দুঃখহরণ যখন ফ্রেমে আসবেন তখন এক্টিভিটির মধ্যে দিয়েই পাঠক বুঝে যাবেন কেমন করে কোনদিক ফিরে বসেন। এতো হাবজ গাবজ বর্ণনা কীসের ??

    এটা অবসসই আমার ব্যক্তিগত অনুভূতি। এরকম করে লিখলে সাহিত্য হবেনা এমন কিছু দাবি নেই কারন এই প্যাটার্নে লেখার ধরণ কত ক্লিশে এবং পরবর্তীকালে যাদেরকেই এইভাবে প্রতিটা চরিত্র ধরে ধরে জাঁহাপনা আকবর পাড়ার রোহে হে স্টাইলে বর্ণনা দিতে দেখলে একইভাবে বিরক্ত লেগেছে কেন লেগেছে সেগুলো ব্যাখ্যায় গিয়ে লাভ নেই। আল্টিমেটলি সব ওই আমার ভালো লেগেছে তাঁর লাগেনি জায়গায় চলে যাবে। তবে বাজে লাগে, বেশ বাজে এরকম লেখা পড়তে। অনেকেই বলেন অমুক লেখা পড়ে দেখেছো ভাল্লাগে কী না, এই ভেবে নিয়ে যে না পড়ে বলছি, তাই বলে গেলুম। পড়েই বাজে লাগে। খুব বোরিং ন্যারেটিভ স্টাইল।
  • avi | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৬364089
  • ২৪শে সেপ্টেম্বর তো আছি। সন্ধেবেলা ভালোই। রাতবিরেতের রক্তপিশাচ। বাপস!
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৬364090
  • ইয়ে হ্যাপ কি আছে?
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫364088
  • ওরে বাবা! হনু আমার সাথে ৩৭ মিনিট ঝগড়া করেছিল সেই যখন অজ্জিতদের সাজেশানে হ্যাপ পড়তে শুরু করলাম।
    এও এক চাড্ডিপনা।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৪364087
  • হু, বিল আছে। কিন্তু লিমিট আছে কিনা জানি না। মানে আমি নিয়ম টিয়ম খুবই কম জানি, নর্মালি ম্যাক পিজ্জা হাটে খেয়ে কাটাই বাইরে এলে।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৩364086
  • কলকাতার লোকজন এইটা পারলে একটু দেইখ্যে ফ্যালেন তো

  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১২364085
  • পড়লেই বা কী এলো গ্যালো, না পড়লেই বা কী এলো গ্যালো? এ পুরো সাংস্কৃতিক জ্যাঠামশাই অথবা লিটিল ম্যাগের ইয়ের মত হয়ে যাচ্ছে। নবনীতা দেবসেন একবার ঘ্যানঘ্যানালেন - ঠাকুমার ঝুলি না পড়ে ছেলেমেয়েরা হ্যারি পটার পড়ছে, বাংলা ভাষা উচ্ছন্নে গ্যালো - প্রায় সেই লাইনে।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১০364083
  • বাঃ, নন-আবাপ ভাল বাংলা কিশোর উপন্যাসের কিছু নাম পাওয়া যাবে তাহলে

    অপেক্ষায় থাকি
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১০364084
  • আনন্দমেলা আর দেশ, এখন দুটোই খুব বাজে লাগে। অবশ্য আমি বেশ ক বছর আগে পড়া ছেড়েছি। তার মধ্যে উন্নত হয়ে গেলে জানিনা।

    বাজে লাগে মানে, লেখা ভালো-খারাপের কথা না। লেখা ভালো সবসময় নিশ্চয়ই পায়না। সমস্যাটা হয় ঘরানায়। পড়লেই মনে হয়। আদিগন্ত সিরিয়ালের সেট। প্রতিটি ধারাবাহিক। প্রতিটি উপন্যাস একেকটি যাত্রা। যাত্রা এমনিতে খারাপ না, কিন্তু শুধুই টিভি সিরিয়াল পড়ে যাওয়া চাপ।

    তবে ওদের মুর্গি ওরা যেমন করে খুশি কাটবে। ওদের পত্রিকার চরিত্র তো আমি ঠিক করে দেবনা। বাংলায় পত্রিকা ছাপে, অতএব, উহারা আমার সহযাত্রীইই। আমাদের না পোষালে আমরা ন্জেদের মতো লিখে পপুলার করে দিলেই পারি। কিন্তু সেইদিকে কাউকে নজর দিতে দেখিনা। হয় "দেশ কী বদ", নইলে "আহা কী নস্টালজিয়া"। ওর বাইরেও লেখালিখি হয়। দুহাজারের পরেও লোকে লিখছে টিখছে। পড়ুন, আলোচনা করুন, নিন্দেরি হোক আর প্রশংসা, শুধু ওই চাট্টি ব্র্যান্ড নেমে আটকে থাকবেন না।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯364082
  • মানে অজ্জিতরে জিগালাম।
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮364080
  • অজ্জিতদা, চোখ বুঁজে নেক্সাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত