এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৭364202
  • ওহ রিত, আমি আবার পড়েছিলাম ফিফটি চিল্ড্রেন এপিক্স অ্যান্ড ক্লাসিক্স। সুনীলের অনুবাদ ঃ-)
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৬364199
  • যদি ঐ বইটা হয়, একদম অন্যরকম লেখা। খুব ভাল।
  • Rit | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪364195
  • ছোটবেলার ভালো লাগা আর এখনের ভালো লাগা পুরো আলাদা। মেলানোই যায় না। ছোটবেলায় ঘরে টিভি ছিল না, এন্টারটেনমেন্ট বলতে বই। যে কোনও বই। উপরের একটা লাইব্রেরী মত ঘর। সেখানে গল্প নভেল থেকে শুরু করে কেমিস্ট্রির বই এর ডিপো ছিল। পুঁথি পড়তেও দিব্বি লাগতো। রামায়ন-মহাভারত তো বটেই, মামাবাড়িতে বাংলা ভাগবত-পুরাণ ইত্যাদিও পড়েছি। আবার বাড়িতে মার্ক্স টাইপ বাংলা বইও দেখেছি। আলাউদ্দিন খিলজীর সমকালীন ইতিহাসের উপর একটা বই ছিল, যার কভার ছিল না। কার লেখা জানি না। কিন্তু সেটা না নভেল টাইপ না ইতিহাস টাইপ। পুরো ম্যাজিক্যাল ছিল। রবীন্দ্র রচনাবলী নিয়েও দিব্বি নেশার মত সময় কেটে যেতো। অনেক গান শুনিনি কিন্তু তার কবিতাগুলো দিব্বি পড়ে নিয়েছিলাম। খুব ছোটবেলাতেই (ক্লাস ২-৩ হবে) বাবা পোস্ট মারফত আনিয়েছিলেন Great stories in easy english সিরিজ। জানি না এখন পাওয়া যায় কিনা। গুরুর মডেলে চটি বই। তার যে কটা ঐ ক্লাস ৪-৫ এর মধ্যেই নিজে নিজে পড়ে ফেলেছিলাম, তার মধ্যে ছিল টম সইয়ার, হাক ফিন, মন্টে ক্রিস্টো, ডেভিড কপারফিল্ট, ট্রেজার আইল্যান্ড, ইভানহো, থ্রি মাস্কেটিয়ার্স, রবিনসন ক্রুশো, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হ্যামলেট, মিডসামার নাইটস ড্রিম, টেল অফ টু সিটিজ, ইলিয়াড, ওডিসি, ইত্যাদি প্রভৃতি। সত্যি কথা বলতে কি ওগুলোর ফুল ভার্শন আর কখনও পড়িনি। ক্লাস ৫ এর পর শুরু করলাম বাংলা পড়া। এখন আর ইচ্ছেও করে না। বংকিম, মধুসূদন, শরৎ ছিল বাড়িতেই। বিভূতিভূষণ-মুজতবা আলি-শার্লক হোমস গ্রামীন লাইব্রেরী থেকে এনে পড়া। তারশংকর, মানিক পড়িনি। ফেলুদার শুরু ঐ ৫ এ। ক্লাস ৭ এ প্রথম পেলাম আনন্দমেলা। ১৯৯৬ তে। ছোটবেলায় বাড়িতে শুকতারা আর কিশোর জ্ঞান বিজ্ঞান আসতো। আনন্দমেলা আসে নি। ফেলুদা শংকু ব্যোমকেশ আমি পড়েছি রবি ঠাকুর শেষ করার পরে। আর শরদিন্দু অমনিবাস পড়ি ১১ এ, বাঁকুড়ার বন্ধুর বাড়ি থেকে ধার নিয়ে। টিনটিন-অ্যাস্টেরিক্স ও ১১ এ পড়া। ও হেনরি ও। এদিকে জয়েন্ট-আই আই টি পরীক্ষার চাপ। আর ওদিকে গল্পের বই পড়তে সবচেয়ে ভালো তখনই লাগছে। ঘনাদা পড়লাম কলেজে উঠে। তারপর ফিক্শন পড়া ভুলে গেলাম। কখনও এক আধটা ছবির দেশে কবিতার দেশে, ব্যাস।

    ছোটবেলায় ভাবতাম টাকা রোজগার করলে বই কিনবো। দিনরাত পড়ব। বই কিনি। কিন্তু এখন আর ফিক্শন ভালোই লাগে না। ঘনাদা-অ্যাসটেরিক্স ঠিক আছে। বাকি আর কিছু পোষায় না। অভ্যেসবসে আনন্দমেলা কিনি, কিন্তু পড়তে পারি না। বরং অন্য রকম বই পত্র বেশ লাগে। হানুমেশো যেমন বললেন আর কি!
    শীর্ষেন্দু? ধুর, বেশ কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নি। সুনীলের লেখা অনেক বেশী ভালো।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪364196
  • গৌর যাযাবর কি ঐ বইটা ? মা-বাপ-মরা গৌর বুধিকে ছেড়ে দুনিয়া দেখবে বলে বেরিয়ে পড়ল, কবিগান বাঁধত ? দুই পকেটমার ভাইয়ের সঙ্গে আলাপ হল, তারপর একটি পাগলাটে ছেলে যে হিমালয়ে যেতে চায় ?
  • bhagidaar | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪364197
  • রোবুর ঐ ওয়াটারশেড কমেন্টা ভালো হোয়েছিল তার পরবর্ত্তি গুলো ঐ স্ট্যান্ডার্ডের হলনা ঃ((((
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪364198
  • প্রেমের মিত্তির এর ঘনাদা বাদে মামাবাবুর গল্প/উপন্যাস গুলো বেশ।কেন জানি মনে হয় সত্যজিৎ ওকে হালকা অনুসরণ করেছিলেন।
    এছাড়া খগেন্দ্রনাথ মিত্তির এর বাংলার ডাকাত ও ভোম্বল সর্দার দুটো দারুন সুখপাঠ্য।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৩364194
  • তবে হ্যাঁ ট্রেনে করে অ্যাটোম বোম দেখেছি :p
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২364191
  • আচ্ছা একক, জোগাড় করে নেব। থ্যাংকস
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২364192
  • অবশ্যই ফরসাইথের পুরনোগুলোর মত নয়, ওগুলো বারবার পড়া যায়। এবার মেসো ফের গাল দেবে।
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২364193
  • গৌর যাযাবর অবিশ্বাস্য রকমের ভালো লেখা। মনে অসম্ভব দাগ কেটেছিল।

    আর খুব ভাল লেগেছিল উদাসী রাজকুমার, সুনীলের
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364187
  • টগবগ পড়েছি বছর পনেরো আগে। ভালো লাগেনি।

    কিন্তু ভালো কেন হচ্ছেনা? নাকি হচ্ছে কিন্তু পড়ছেন না? ক্রমাগত শীর্ষেন্দু আর মতি নন্দী নিয়েই চর্বিতচরণ কেন করে চলতে হচ্ছে? আলোকপাত করুন। সেটা ইন্টারেস্টিং হবে। আমি পরে বাণী দেব। এখন উঠলাম একটু।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364188
  • ইন ফ্যাক্ট টম ক্ল্যান্সি একটাও পড়িনি। প্রথম বাজারে ফিডব্যাক পেয়েছিলাম আরেক ফরসাইথ লেভেলের অথর এসেছে, পড়তে গিয়ে দেখি লরিতে করে অ্যাটোম বোম লেভেল :d টম ক্ল্যান্সি দুতিন পাতার বেশী পড়িনি, অতি অখাদ্য।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364189
  • আমি স্যানের গ্রুপে - রোবু-র ঐ ঐ, শৈলেন ভাল লাগত না
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364190
  • সে যাই হোক, সাম অফ অল ফিয়ার্স পড়তে মন্দ লাগে না।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০364183
  • বই হয়ে বেরিয়েছিল। সব কিছু পত্রিকায় কেন বেরোবে :(
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০364184
  • জয়ঢাক প্রথম না দ্বিতীয় সংখ্যা পড়েছিলাম। ঐ শৈলেন ঘোষ পড়ার অনুভূতি। মানে ঐ সিবির মতো বেল্টটা নিয়ে আয় তো গোছের।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০364185
  • হ্যা ট দা। হ্যা পাইদি। ঘুমনো উচিত, দত্ত কি করে লিখলাম!
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০364186
  • কিন্তু টম ক্ল্যান্সিও তো টোটাল খোরাক! :d
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৯364179
  • এখনকার শিশু কিশোর সাহিত্য তো প্রায় পড়িইনা কিছু।

    আচ্ছা, জয়ঢাক বা টগবগ পত্রিকা কেউ পড়েছে ? কেমন ?
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৯364180
  • লরিতে করে অ্যাটোম বোম :d :d
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৯364181
  • ডার্ক নাইটেও তো ওরকম লরিতে করেই ওরকম কী একটা বোম নিয়ে গেসলো। সাম অফ অল ফিয়ারসেও। বাংলায় নিয়ে গেলেই যত দোষ না?
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৯364182
  • এই তো একজনের নাম পেলাম, অমরেন্দ্র।

    হিরু ডাকাত, সাদা ঘোড়া, গৌড় যাযাবর - এগুলো চেনা লাগছে না।

    কোন সময় বেরিয়েছিল আর কোন পত্রিকায়?
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৮364176
  • তাকদায় বেড়াতে গেছিলাম, বাঙ্গলোর মালিক মালকিন বললেন অমরেন্দ্রবাবু প্রতি বছর ওখানে দুইমাস কাটিয়ে যান।
    আনন্দমেলার শিশু সাহিত্যিকদের মধ্যে শৈলেন বাবুই 'সবচেয়ে বেস্ট'। আমার মতে।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৮364177
  • আমারো রোবুর ঐ ঐ ঐ খালি শৈলেন ঘোষ একদম বাদ।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৮364178
  • হ্যাঁ, মানে সে শুরুও হচ্ছে সেইরম ভাবে। যুগোশ্লাভিয়া, সকাল সাতটা তেত্রিশ। পরের অধ্যায়, পুয়ের্তো রিকো, রাত্রি নটা বাহান্ন। এইরমই ছিল যদ্দুর মনে পড়ছে।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭364174
  • জয়া মিত্র।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭364175
  • আরে আমি এক বন্ধুর সঙ্গে বসে বনির চিত্রনাট্য বানাবার কাজও শুরু করে দিয়েছিলাম। দু পাতার পর অবশ্য আর এগোয় নি।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬364172
  • ইয়ে রোবু, অ্যান্টার্কটিকা মানে বইটার সামনে একটা পেঙ্গুইনের ছবি দেওয়া (অবশ্য আর কিই বা ছবি থাকবে), ওইটাই তো। আবাপর প্রকাশনা।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬364173
  • লরিতে করে অ্যাটোম বোম? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে :d :d
  • অভি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৪364170
  • রোবুদার ১১:০৩ এ রাশিয়ান বই ছাড়া পুরোটাই ঐ ঐ। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত