এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৭364320
  • কেসি, তোমাকে নতুন বই বলার ক্ষমতা আমার আর নেই। আগেও বেশি ছিল না। তবে তোমার এই সব ফোন আর এঞ্জিনীয়ারিং করে চরিত্রের স্খলন হয়েছে, তুমি এই সব শীর্ষেন্দু আর আবাপ পন্থীদের ইগনোর কোরছো, ফাইট দিছো না বাল। আমার মাথায় নবারুণের ভুত আদৌ চাপে নি, আমি নন ফিকশন আবাপ র থেকে না পড়ার কোন কারণ দেখি না, আর নতুন মাল্টিমেডিয়া অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করার পরে, ওদের টিভি বা নেট প্রোডাক্ট হিসেবে বাজে হলেও, সফ্ট অপ এড টা এখন আর পার্টিজান ও না খারাপ কোয়ালিটি ও না, মানে অ্যাপার্ট ফ্রম হোয়েন সুগত মার্জিত অর জয়ন্ত ঘোষাল ট্রাই রাইটিং। কিন্তু ঐ আর কি অর্গানাইজ্ড লেফট কে ব্যাশ করা, আর আনার্গানাইজ্ড লেফ্ট কে তোল্লা দিয়ে পরে মই কাড়া, এটা ই পোলিটিকাল স্ট্র্যাটেজি, এটাকে দিবেট অ্যাকোমোডেশন সিভিলাইজ্ড ওয়ার্ল্ডে বলে না, আমাদের কিসু না, আমরা বলি। কারণ আমরা তো ও গোয়াল থেকে বেরোনো জিনিশ ছাড়া পড়বো না, আর আন্তর্জাতিক বাঙালী জাতি নির্মান প্রজেক্টে আমাদের মদত রয়েছে বাল। কি আর বলবো। তুমি ও শেষে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেলে।

    আফ্রিকান সাহিত্য আমার বেশি পড়া হয় না, অনেকদিন, এম্নি ও আমার রান রেট খুব ই কমে গেছে। তবে সেন্সেশনাল লেগেছে তায়েব সালি। সিজন অফ ইমিগ্রেশন টু নর্থ। ৬০স এ বসে, ফ্যানন এর আফ্রিকার বই বেরোনোর ২০ বছরের মধ্যে একটা সুদানিজ যুবকের লন্ডনে করা সেকশুয়াল এক্সপ্লয়েট্স নিয়ে গল্প লেখা, মানে সত্যি ই যথেষ্ট হ্যাকমের ব্যাপার। তুমি আরব ওয়ার্ল্ডের লোক নিশ্চয়ী পড়েছো। বলতে পারো গত কুড়ি বছরে বোলানো আর ইকো ছাড়া আমার আবিষ্কার সালি, ইলিআস খৌরী, ব্রেন্ডান বেহান, আয়ান ম্যাকওয়ন, এলিফ বাটুমান, আতিক রাহিমি, এনরিক ভিলা মাতাস, কম টবিন, আর কিছু টা ওল্গা গ্রুশিন আর ভ্লাদিমির সোরোকিন।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৬:২৮364319
  • ট এর ব্যাপারটা অদ্ভুত, যে লোক রকেট বানায় সে শীর্ষেন্দু কে নিয়ে ফাইট দিচ্ছে। এর পরে বলবে ইউরি গ্যাগারিন বা আর্মস্ট্রং শীর্ষেন্দু র জন্যই মহাকাশে যেতে পেরেছিলেন।

    এবার থেকে তাই ট এর এই অংশটাকে নাকনাড়া ট বা "নাঃ নাঃ ট" বলে ডাকা হবে। অন্য অংশ টা হবে রকেট ছোঁড়া ট বা "রঃ ছোঁঃ ট"।

    ইশান, ছেলে মেয়েরা হাংগার গেমস পড়ছে আবিষকার করে কিছুটা স্ক্যান্ডালাইজ্ড হয়ে আমার ছোটোবেলার ভীষণ প্রিয় বান্ধবী এখন দুই সন্তানের মা আমায় ফোন করে, তখন আমি নিউ ইয়র্কে তাদের বাড়ি গিয়ে একটু নেড়ে চেড়ে দেখি। সম্ভবতো প্রথম পার্ট টাই। খুব ই স্টার্ক কিন্তু ভালো আমার তো সিটি অফ গড্স মনে পড়ছিলো, তার পর বান্ধবী কে আশ্বস্ত করি, এটার একটা অলটারনেটিভ ওয়ার্ল্ড চার্ম আছে, সেটাই ওদের ভালো লাগে, বার্নির ব্যাপারটা তুই বলার পরে বুঝতে পারলাম। তো পরে শুনেছি আমার উপহার দেওয়া চেকভ আর ল্যাংস্টন হিউজ ও তারা পড়ে ফেলেছে, তারা তোর ছেলেরে মতই পড়ুয়া মনে হয়, একজন তো আবার স্কুলের পত্রিকার সম্পাদক এবং গার্ডিয়ানে ইয়াং রিডার সেকশনে রিভু লেখে মাঝে মাঝে। চমৎকার লেখে, মানে বড় ছোটো নাই, একেবারে ভালো লেখা। তবে তুই যখন বলছিশ, ওদের বাড়ি গেলে একটা বই হয়্তো আস্তো পড়ে দেখবো।
  • Paramita | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৫:০৮364318
  • সরি, গুলিয়েছি। প্রেম নেই গৌরকিশোরের, কিন্তু ঐ বইটা নয়।
  • Paramita | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৫:০৫364317
  • গৌরকিশোর ঘোষের একটাই বই পড়েছি - প্রেম নেই। একটা ছোট ছেলের চোখ দিয়ে কিশোর ও অ্যাডাল্ট পৃথিবী দেখা। পুরো বইটাই ঐ ছেলেটির কথ্য ভাষার বানানে লেখা - সেই ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১364316
  • গৌরকিশোরের একটা বিখ্যাত গল্প আছে, বসন্দা কে নিয়ে। নানা সংকলনে দেখেছি। ভালো গল্প। রেগে গেলেই বসন্দা বলতেন, "এমন আফসান দেবো না!"
    ঃ-)
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৭364315
  • লিখে থাকলেও পড়িনি। ওনার এমনি লেখাপত্তর পড়েছি। আজকালের প্রথম সম্পাদক ছিলেন। পাঁড় কঙ্গু।
  • কুমড়োপটাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০১364314
  • গৌরকিশোর ঘোষ নামের এক লেখক ছিলেন না? তিনি কি কিশোর সাহিত্য লিখতেন? মনে পড়ছেনা কিছুতেই।
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৩364313
  • আরে ব্লগ এরিয়াতে সেই একই ঝ্যাম দিয়ে যাচ্ছে। কিছুই আসছেনা। মামু পরে সময় হলে দেখো এট্টুস।
  • TB | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৭364312
  • বন্ডের কথাই উঠলো যদি তবে টাইগার ফর ডিনার বাকি থাকে কেন?

    খেয়ে দেখেছেন?
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৯364311
  • সন্ধিবাবু যদি থাকেন, তবে একজন যুদ্ধবাবু বা বিচ্ছেদবাবুও থাকার কথা নয় কি? ঃ-)
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৫364310
  • কিন্তু এগুলোর তো কোনো ভিজ্যুয়াল এফেক্ট নেই। একজন চাকর ঘরে ঢুকলো। শরবত রাখলো। বাবু শরবত রাখা দেখেই ধরে নিলেন নিশ্চই চারটে বাজে। মুখ তুলে ঘড়ি দেখে নিশ্চিন্ত হলেন। একদম সেট ফ্রেম। কাটা কাটা বর্ণনা। সিকোয়েন্স একটা আরেকটা কে ধরে আছে। এখানে "রোজ " লেখার কোনো ভিজ্যুয়াল এফেক্ট নেই তো। মানে আমি সর্বদা ফিকশন পড়ি ভিজ্যুয়াল এফেক্ট ধরে ধরে। সেটাই একমাত্র পড়ার ধরণ হতে হবে এমন কিছু দাবি করছিনা :)
  • ঈশান | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৩364309
  • * "সন্ধিবাবুর চাকর রামদিন রোজ এইসময় সিদ্ধির শরবত নিয়ে আসে"।
  • ঈশান | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪২364308
  • নাঃ একক। হচ্ছেনা। সাসপেন্স ওভাবেই বিল্ড আপ করতে হয়। "বিকেল তিনটেয় ঘটনাটা ঘটল।"। কিংবা "লোকটা এল লাস্ট ট্রেনে। সন্ধিবাবুর চাকর রামদিন রোজ এইসময় সিদ্ধির শরবত নিয়ে বসেন। আজ সে সঙ্গে নিয়ে এল লোকটাকেও"। -- এইটায় সাপেন্স তৈরি হল। শব্দের ইকনমি দেখিয়ে "রামদিন রাত্তিরবেলায় সঙ্গে নিয়ে এল লোকটাকে" বললে এর কিছুই তৈরি হতনা।

    এখানে নো ডাউট সিদ্ধি বা লাস্ট ট্রেন একেবারেই অদরকারি। সেটা শুধু সাসপেন্সের উপাদান। পাঠককে ধরে রাখার জন্য়্হ লেখা। মুন্সিয়ানা সম্পন্ন লেখক পরে প্রমাণ করে দেবেন এগুলো অদরকারি না। সেটাই কলম। কিন্তু সেটা অন্য কথা। আসল কথা হল ফ্ল্যাট করে দিলে বহুসময়েই রসসৃষ্টি হয়না। এক্ষেত্রেও হয়নি।
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩০364307
  • যুক্তিবাদী সামিতি প্লাঞ্চেট বাস্টিং করেছে ?
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬364306
  • তবে আমার কিন্তু চিঠিটাই বেটার লাগছে। একটা সাসপেন্স তৈরি হচ্ছে, যা খুব ক্যাজুয়ালি আসছে। কোবরাতে কিছুটা একমত।
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৭364304
  • স্যরি, একটা এক্সট্রা বাক্য লিখেছি।

    "চারটে বেজে গ্যাছে, তার মানে" লিখলে "রামের সময় ভুল হয়না। " লেখার ও দরকার হতোনা। ইম্প্লায়েড হয়ে যেত।
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১১364302
  • সোনার মেডেল অনেকদিন আগে পড়েছিলুম। মনে পারছিলোনা গপ্পোটা। আপনাদের কোথায় আবার ফিরে দেখতে মনে পড়লো। এবং ভাল্লাগ্লো না। শীর্ষেন্দু লিখছেন :



    এবার, এইযে কানতি তুলে তুলে ইন্ট্রো দেওয়া। চিঠি কে একটা বিশেষ চিঠি হিসেবে বোঝাতে "চিঠিটা " লেখা এগুলো আমার বোকা বোকা লাগে। রাম পাহলোয়ান "রোজ " তাকে ঘোলের শরবত খাওয়ায় এটা আলাদা করে বলাই বা কেন। এতো ইনকন্ফিডেন্ট ইন্ট্রো দেওয়ার দরকার কী। বাবু যে "নিখুঁত ভাবে কাজ করতে ভালোবাসেন " সেটাই বা আলাদা করে লেখা কেন। কোবরা শব্দের কী অনুষঙ্গ পাঠক বোঝেনা ? সেটা বোঝাতে এক্সট্রা দুটো বাক্য খরচ কেন করবো ? এরকমভাবে লিখলে সমস্যা কী হতো :

    "

    রাম এসে এক গেলাস ঘোলের শরবত রাখলো চারপাইএর ওপর। পাশে একটা চিঠি। বাবু মিত্তির মুখ তুলে তাকালেন। চারটে বেজে গ্যাছে। রামের সময় ভুল হয়না। ধীরেসুস্থে দেরাজ থেকে ছোট কাঁচি বের করে লেফাফার মোড়কটা কেটে নিতে চিঠিটা বেরিয়ে এলো। হ্যামারমিলের সাদা কাগজে ছাপানো রোমান অক্ষরে লেখা : বাসাংসি জীর্ণানি যথা বিহায়-ডেল্টা।

    শরবত খাওয়া হলোনা। চেয়ার থেকে উঠতেও শরীরটা ভারী লাগে ইদানিং। ভাবলে নিজের মনেই কৌতুক হয় যে এই মানুষটিকেই সাহেবরা কোবরা নামে ডাকতো একদিন। "

    আমি জানি পুরো অভিশপ্ত কাজ কারবার করছি। এক লাইন ফিকশন লিখতে পারিনা এদিকে শীর্ষেন্দুর ওপর কলম চালানো :):) কিন্তু কী করা যাবে। আপনি ফাইভ স্টারে খেতে গেছেন বলে রান্নায় নুন কম লাগলে কাঁচা নুন মেশাবেন না বা পানসে হলে কাঁচা লঙ্কা চেয়ে নেবেননা এমন তো নয়। ঐরকম পদে পদে একগুষ্টি ইন্ট্রোডাকশন দেওয়া ন্যারেটিভ আমার মোটে পোষায় না। ঠিক যেটুকু না বললে নয়। যখন না বললে নয়। দরকার না থাকলে বলাই যাবে না। আর এই একটা টিপিকাল জিনিস শীর্ষেন্দু তে আছে। "সুন্দর " -"দামি " এসব বিশেষণ জুড়ে দেওয়া যেগুলোর আইদার ভিজ্যুয়াল এফেক্টই যতেষ্ট ছিল, সুন্দর কথাটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার ছিল না। নয় এমন জিনিষকে দামি বলা যার কোনো ভিজ্যুয়াল এফেক্ট হয়না। বরং একটা কনটেম্পোরারি দামি কোম্পানির নাম টানলে পাঠক অনেক সহজে রেফারেন্স পেয়ে যেত। টাইম সেন্স ও প্রিন্টেড হয়ে যেত লেখায়। উনি ওসব করেন না। নাক চোখ মুখ বিশদ বর্ণনা দেওয়ার পরেও মনোজদের বাড়ির ছবির ছেলেটি "সুন্দর " বলে দিতে হয়। চিঠির কাগজ টা "দামি " বলে দিতে হয়।
  • Abhyu | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০364301
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৭364299
  • শুদু রক্ষণশীলতা ! কুসংস্কার, ঠাকুর-দেবতা, ভুতপ্রেতে বিশ্বাস - আস্ত একটা দেবযান নামিয়ে ফেল্লেন, ভয়ানক ইয়ে টাইপ লোক ছিলেন বিভূতিভূষণ
  • rabaahuta | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৪364298
  • বিভূতিবাবুর রক্ষণশীলতা নিয়ে একটু নিন্দে শুনতে চাইছিলাম।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৮364297
  • কালী গগণ মন্দ কী? "আড়ালে আছে কালীচরণ" টাইপের ব্যাপার বেশ! ঃ-)
  • 4z | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৭364296
  • মিলস অ্যান্ড বুনস একবারই পড়ার চেষ্টা করেছিলাম, একেবারেই পোষায়নি। অবশ্য আমি বাঙলা মিডিয়াম।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪364295
  • এত পাতা ভাট পড়ে শুধুই ফ্রাস্টু খেলাম। প্রায় ৮০% বইই পড়িনি। উল্টে কলিগগনকে কালী গগন পড়ে মাথা চুলকালাম।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৬364294
  • রাস্কিন বন্ড খুব প্রিয়। এখনও। আর এনিড ব্লাইটন এখন পড়ে উঠতে পারবনা তবে তখন ঠিকই পড়তাম বিশেষত ঐ ইস্কুলের গল্পগুলো। পাণ্ডব গোয়েন্দা অবভিয়াসলি পড়তাম না, জঘন্য।
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৪364292
  • বাংলা মিডিয়ামেও কাড়াকাড়ি ছিল।
    কিন্তু একটু আধটু পড়ে পোষায়নি। ওর থেকে বেশি রোমাণ্টিকতা, যা ঐ বয়সে ভাল লাগে, বিভূতি মুখুজ্জেতে ছিল। সমাপ্তিতে ছিল।
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৪364293
  • কি জানি! কখন দেখা শুরু করছি তার উপর নির্ভর করে নিশ্চয়ই। আমি ক্লাস ৬ এ দেখলে হয়ত ভালোই লাগতো। কিন্তু এখন লাগলো না। ২ টো এপিসোড দেখলাম। গল্পে যে ইমাজিনেশনের জায়গাটা ছিল সেটা পেলাম না। বড্ড আন্ডারলাইন করা মনে হল। ঐ এপিসোড টা দেখেছিলাম, যেখানে সেই অপরাধী সাধুবাবা হয়ে এসেছে।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৩364291
  • মিল্স অ্যান্ড বুনসের নাম শুনলে আমরা মুখ বাঁকাতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত